Northern College Bangladesh

Northern College Bangladesh 93, Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka This is why; the moral advice of NCB is “Education that works!”

Northern College Bangladesh (NCB) offers a truly unique Management and Technological education in the HSC & Undergraduate level in order to meet up the social needs. The development in information and communication technology has brought about a rapid increase in global communication and information networks and at the same time has given rise to varieties of new changes in management. The curriculum of the HSC ( Science & Business Studies ), Bachelor of Business Administration (BBA) and B.Sc. Honors in Computer Science and Engineering (CSE) Programs provides business and technical education and it enables students to possess the ability to foresee the possibility of development and implement this knowledge to improve the level of living of people in the country. NCB is founded on this ideology for which NCB is acclaimed as a provider of top-level business and technical education in the country. Students pursuing professional career in business and technical education will leave NCB with not only a certificate and a deep knowledge how of the business world works but also a lifelong personal and professional network of friends and contacts in Bangladesh as well as abroad. The students of HSC level are improving results than SSC level, which leads them to pursue higher degree from the reputed universities in the country and abroad. Such a combination of knowledge, skill and networking capability is recognized all over the world as a path towards higher career goals.

18/04/2021

Dear, all my respected teachers of HSC, BBA & CSE programs, you are all requested to take your's schedule classes regularly.

Thanks
M A WALID
Asst.Prof. & Coordinator of BBA & CSE programs

একাদশ শ্রেণিতে  বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি চলছে!!!2020 সালে এসএসসি পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী বিজ্ঞান বিভ...
13/08/2020

একাদশ শ্রেণিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি চলছে!!!
2020 সালে এসএসসি পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 3.00 এবং ব্যবসায় শিক্ষা ও মানবকি বিভাগ থেকে থেকে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা ০৯/০৮/২০২০ (রবিবার) থেকে ২০/০৮/২০২০ (বৃহস্পতিবার) পর্যন্ত http://www.xiclassadmission.gov.bd- থেকে অনলাইনে "নর্দান কলেজ বাংলাদেশ" EIIN- 134571 - এ ভর্তির জন্য আবেদন করতে পারবে। ভর্তি ফি 5500 (পাঁচ হাজার টাকা) এবং মাসিক বেতন উভয় বিভাগের জন্য 1000 (এক হাজার টাকা) মাত্র ।
যে সমস্ত শিক্ষার্থী নর্দান কলেজ বাংলাদেশ এর মাধ্যমে আবেদন করবে তাদেরকে আবেদন ফি দেওয়া লাগবে না
প্রথম 100 জন শিক্ষার্থীর জন্য ভর্তি ফিতে বিশেষ ছাড়।

ভর্তির সময় শিক্ষার্থীকে নিম্নোক্ত সত্যায়িত কাগজ পত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবেঃ
১. এসএসসি পরীক্ষার মার্কশীট, প্রবেশপত্র, রেজিষ্ট্রেশন কার্ড, প্রশংসাপত্র।
২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি: চার কপি ছাত্রের এবং দুই কপি অভিভাবকের

নর্দান কলেজ বাংলাদেশ (এনসিবি)
স্থায়ী ঠিকানা: 93 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা -1215।

নর্দান কলেজ বাংলাদেশের বিস্তারিত তথ্যের জন্য-
EIIN- 134571
Website:-www.ncb.edu.bd, Email:[email protected], Facebook:www.facebook.com/ncb.edu.bd, Mobile:01911333224, 01534619931, 01759322063

NSU Spring 2017 Undergraduate Admission Test - November 25, 2016
18/10/2016

NSU Spring 2017 Undergraduate Admission Test - November 25, 2016

29/11/2015

Attention !!!!!!

Required: 2/3 admin for this page !!!
Qualification:
1. Have to be a current student of college,
2. Should have very good communication skill.
3. Have to be ethical and authentic.
4. Well informed about cyber crime, Facebook policy, government laws.

Please, inbox us if you think , you are qualified and interested.

24/05/2015
আজ থেকে ‘ডিজিটাল’ বাস আজ থেকে রাজধানীর উত্তরা-মতিঝিল রুটে চলাচলকারী বিআরটিসির ২০টি বাসে চালু হচ্ছে ওয়াই-ফাই সেবা। শুধু ও...
10/04/2014

আজ থেকে ‘ডিজিটাল’ বাস


আজ থেকে রাজধানীর উত্তরা-মতিঝিল রুটে চলাচলকারী বিআরটিসির ২০টি বাসে চালু হচ্ছে ওয়াই-ফাই সেবা। শুধু ওয়াই ফাই সেবা নয়, বাসগুলোতে যুক্ত হবে ভেহিক্যাল ট্রাকিং প্রযুক্তিও। যার মাধ্যমে বাসগুলোর অবস্থান সম্পর্কে ঘরে বসেই খোঁজ নিতে পারবেন যাত্রীরা। বাসগুলো ইন্টারনেট সেবা দিচ্ছে টেলিটক। ফার্মগেটে ওয়াই-ফাই প্রযুক্তি সমৃদ্ধ বাসের যাত্রা উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) বিভাগ জানায়, বাসগুলোতে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের চারটি থ্রিজি ওয়াই-ফাই রাউটার থাকবে। ফলে একটি বাসে অন্তত ৪০ জন যাত্রী যে কোনও স্মার্ট ডিভাইস দিয়ে ইন্টারনেটে ঢুঁ মারতে পারবেন। এজন্য গ্রাহককে নিজের ডিভাইস দিয়ে একটি ছবি তুলে ওয়াই-ফাই নেটওয়ার্কে ঢুকতে হবে। বাস ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও ইন্টারনেট ব্যবহার করতে যাত্রীদের কোনও সমস্যা হবে না।

02/04/2014

4, ছক্কা, হই হই, বল গড়ায় গেল কই ? কই গেল ? সব ম্যাচ হারার পিছনে, বল হারানই দ্বায়ী। আমাদের মূল শক্তি স্পিন, আর প্রতি 4, ছয়ে বল হারিয়ে যাওয়ায় নতুন বল নেয়া লাগছে। আর নতুন বেল স্পিন করা কঠিন । তাই আমরা ঠকছি। যত দোষ ফুয়াদ ঘোশ।

23/03/2014

যে কারণে এক্সপি ছাড়তে হবে

মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপির বয়স এক যুগের বেশি। যদিও এক্সপি এখনো বহাল তবিয়তেই চলছে, কিন্তু সেটা আর কত দিন? আগামী এপ্রিল থেকেই মাইক্রোসফট এক্সপির সব হালনাগাদ বন্ধ হয়ে যাবে। এখন সময় হয়েছে নিজেদের কম্পিউটার এক্সপি থেকে উইন্ডোজ ৭ কিংবা উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে হালনাগাদ করা। যে তিন কারণে এক্সপি ছাড়তে হবে সেগুলো নিচে দেওয়া হলো।
নতুন সুবিধা: অ্যাপ্লিকেশন চালানো, ই-মেইল, ওয়েবসাইটে দেখার কাজ এক্সপি ভালোই করতে পারে। কিন্তু যেসব সুবিধা বা ফিচার উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেমে একে একে আসছে, সেগুলো দিয়ে এক্সপির চেয়েও অনেক বেশি কাজ পাওয়া যাবে। উইন্ডোজ সাতের অ্যারো স্ন্যাপের কথাই ধরা যাক। ডেস্কটপে খোলা উইন্ডোগুলো টেনে পর্দার কিনারায় ছেড়ে দিয়ে সহজে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ করা যায়। যা এক্সপিতে নেই। আবার উইন্ডোজ আটে ফাইল হিস্ট্রির সুবিধা প্রতি ঘণ্টায় আপনার ফাইলগুলো স্ক্যান তো করেই, ক্রমাগত পরিবর্তন হচ্ছে এমন ফাইলগুলোর কপিও রেখে দেয়। উইন্ডোজ আটের আরেকটি সুবিধা হলো স্বয়ংক্রিয় রক্ষণাবেক্ষণ (অটোমেটিক মেইনটেন্যান্স)। যা দিয়ে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট, ম্যালওয়্যার স্ক্যান এবং কোনো ত্রুটি থাকলে তা সারানো যায় স্বয়ংক্রিয়ভাবেই।
নতুন প্রযুক্তি: প্রতিনিয়ত নতুন সব প্রযুক্তি যাঁরা উদ্ভাবন করছেন, তাঁরা পুরোনো এক্সপি নয় বরং সর্বশেষ নতুন অপারেটিং সিস্টেমের কথা চিন্তা করেই সেগুলো বাস্তবায়ন করছেন। ইউএসবি ৩.০ প্রযুক্তি এর ভালো একটি উদাহরণ। ইউএসবি ৩.০ দিয়ে যেখানে ১০ গুণ বেশি গতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব হচ্ছে, সেখানে এক্সপি এখনো পড়ে আছে ইউএসবি ২.০-এই। তারহীন প্রিন্টার, ব্লুুটুথ কি-বোর্ড ইত্যাদির কথা চিন্তা করলে দেখা যাবে, এক্সপির জন্য সেসব যন্ত্রের চালক সফটওয়্যার বা ড্রাইভার খুঁজে পাওয়াই মুশকিল ।
নিরাপত্তা: এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। সাইবার অপরাধীরা অপেক্ষায় আছে কখন মাইক্রোসফট কখন এক্সপির সেবা বন্ধ করবে। আক্রমণকারীরা অপেক্ষায় থাকে কখন মাইক্রোসফট বিভিন্ন নিরাপত্তার ত্রুটির হালনাগাদ (প্যাচ) ছাড়ে। সেগুলো তারা রিভার্স-ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেই ত্রুটি আবিষ্কারের চেষ্টা চালায়। এক্সপির সমর্থন উঠে গেলেই ম্যালওয়্যার তৈরির কারিগরেরা তখন উইন্ডোজ ৭ এবং ৮-এর প্যাচগুলো রিভার্স-ইঞ্জিনিয়ারিং করে খোঁজে দেখবে সেই সমস্যাটা উইন্ডোজ এক্সপিতেও আছে কি না। যদি থাকে তাহলো তো কথাই নেই। মাইক্রোসফটের মতে, গত বছরের মধ্যভাগে উইন্ডোজ এক্সপিতে ম্যালওয়্যার আক্রান্তের হার ছিল উইন্ডোজ ৮ থেকে ৬ গুণ বেশি।
উইন্ডোজের ইতিহাসে একক সেরা অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ ৭ এখন সেটার সফল উত্তরসূরি আর উইন্ডোজ ৮.১ হলো বর্তমান প্রযুক্তির চমৎকার এক অপারেটিং সিস্টেম। তাই এখনই এক্সপি না ছাড়লে নতুন সব প্রযুক্তির সুবিধা অনাস্বাদিতই থেকে যাবে।
—মঈন চৌধুরী

23/03/2014

বিজ্ঞান ও প্রযুক্তি

ডেডলাইন ৮ এপ্রিল: অধিকাংশ এটিএমই চলছে এক্সপিতে

৮ এপ্রিল হতে আর কিন্তু বেশি দেরি নেই, অথচ বিশ্বের অধিকাংশ এটিএমগুলো এখনও এক্সপি অপারেটিং সিস্টেমেই রয়ে গেছে। কী হবে ৮ এপ্রিল? এক্সপির সব হালনাগাদ বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। এক খবরে ব্লুমবার্গ জানিয়েছে, বিশ্বের ৯৫ শতাংশ এটিএম যন্ত্রের অপারেটিং সিস্টেম হিসেবে এখনও এক্সপি রয়ে গেছে। এক যুগেরও আগের এ অপারেটিং সিস্টেমটির ব্যবহার বন্ধ করে নতুন সংস্করণে আপডেট করার পরামর্শ দিচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।এক্সপির আয়ু কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানই দ্রুত এক্সপি থেকে নতুন কোনো সংস্করণে আপগ্রেড করে নিচ্ছে। অথচ বিশ্বে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ যন্ত্র হিসেবে এটিএম এখনও এক্সপিতে পড়ে রয়েছে। নিরাপত্তা ও হ্যাক হওয়ার ঝামেলা এড়াতে দ্রুত এটিএম যন্ত্র এক্সপি থেকে হালনাগাদ করে নেওয়ার উচিত বলেই মনে করছেন প্রযুক্তি গবেষকেরা। এটিএম যন্ত্রে এখনও এক্সপি ব্যবহূত হওয়ায় তা আর্থিক তথ্য চুরির ঝুঁকি ও বিপদ বাড়িয়ে তুলেছে বলেও মনে করছেন মার্কিন গবেষকেরা। এ বছরের ৮ এপ্রিল এক্সপির হালনাগাদ বন্ধ করে দেওয়ার কথা জানালেও এর নিরাপত্তা পণ্যগুলোর সমর্থন ২০১৫ সাল পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। তবে মাইক্রোসফটের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে, অ্যান্টিম্যালওয়্যার সিস্টেমের সমর্থন এ সময় খুব বেশি কার্যকর নাও হতে পারে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এখনকার নতুন এটিএম যন্ত্রগুলোতে উইন্ডোজের নতুন সংস্করণ আপডেট করে নেওয়া সহজ। অন্যদিকে পুরোনো যন্ত্রগুলোও আপগ্রেড করে নতুন সংস্করণের উইন্ডোজ ব্যবহার করা উচিত।

এক্সপি থেকে উইন্ডোজের নতুন সংস্করণে আপগ্রেড করে নিলে বেশ কিছু নতুন সুবিধা পাওয়া যায়। এক্সপিতে অ্যাপ্লিকেশন চালানো, ই-মেইল, ওয়েবসাইটে দেখার কাজ ভালোভাবে করা গেলেও যেসব সুবিধা বা ফিচার উইন্ডোজের নতুন অপারেটিং সিস্টেমে একে একে আসছে, সেগুলো দিয়ে এক্সপির চেয়েও অনেক বেশি কাজ পাওয়া যাবে।

Address

93, Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Northern College Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Northern College Bangladesh:

Shortcuts

Share

Category