শৈল্পিক ৫৭ - Shoilpik 57

শৈল্পিক ৫৭ - Shoilpik 57 SHOILPIK-57
Department of Civil Engineering
Dhaka International University.

আজ ৫ ই অক্টোবর শিক্ষক দিবসে জাতি গড়ার কারিগরদের প্রতি শৈল্পিক-৫৭ ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন🥀🥰
05/10/2026

আজ ৫ ই অক্টোবর শিক্ষক দিবসে জাতি গড়ার কারিগরদের প্রতি শৈল্পিক-৫৭ ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন🥀🥰

Keep your head upStructural Giants 1-1Triumphants (Match Drawn)Structural Giants 1-1 Nirvik (Match Drawn)Civil Engineeri...
31/07/2026

Keep your head up

Structural Giants 1-1Triumphants (Match Drawn)
Structural Giants 1-1 Nirvik (Match Drawn)

Civil Engineering Club,DIU, Presents..
CE Intra Department Football Tournament 2026🏆⚽

গৌরব আর সাফল্যের ৩১ বছর! ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে 'শৈল্পিক ৫৭' ব্যাচের পক্ষ থেকে আমাদে...
07/04/2026

গৌরব আর সাফল্যের ৩১ বছর! ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে 'শৈল্পিক ৫৭' ব্যাচের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তিন দশকের এই দীর্ঘ পথচলায় DIU জ্ঞান ও নৈতিকতার আলোয় হাজারো দেশ গড়ার কারিগর তৈরি করেছে। আমাদের ব্যাচ—'শৈল্পিক ৫৭'-এর পক্ষ থেকে আমরা অঙ্গীকার করছি, বিশ্ববিদ্যালয়ের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে শৈল্পিক ভাবনায় একটি সমৃদ্ধ ও সুন্দর দেশ গড়ে তুলবো। বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক।

শুভ জন্মদিন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি!

আলহামদুলিল্লাহ।সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে শৈল্পিক–৫৭ ব্যাচ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল সুন্দর ও সাফল্...
13/03/2026

আলহামদুলিল্লাহ।

সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে শৈল্পিক–৫৭ ব্যাচ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল সুন্দর ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনে যারা অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এছাড়াও আমাদের এই আয়োজন সফল করতে স্পন্সর হিসেবে সহযোগিতা করার জন্য পুষ্পরেখা’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সবার দোয়া ও ভালোবাসায় আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক—এই কামনা করি।

শৈল্পিক–৫৭ ব্যাচ
পুরকৌশল বিভাগ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে শৈল্পিক ৫৭ ব্যাচ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে ব্যাচের সকলকে স্বতঃস্ফূর্তভা...
12/03/2026

সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে শৈল্পিক ৫৭ ব্যাচ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে ব্যাচের সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।

তারিখ: ১৩ই মার্চ ২০২৬ ইং (২৩ রমজান)
রোজ: শুক্রবার
রেজিস্ট্রেশন ফি: ২০০ টাকা

এ আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করার জন্য পুষ্পরেখা কে শৈল্পিক–৫৭ ব্যাচের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শৈল্পিক–৫৭ ব্যাচ
পুরকৌশল বিভাগ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

গত কিছুদিন আগে উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা, পাঁচবিবি থানার শীতার্ত মানুষদের জন্য প্রেরিত কম্বলগুলো প্র...
24/01/2026

গত কিছুদিন আগে উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা, পাঁচবিবি থানার শীতার্ত মানুষদের জন্য প্রেরিত কম্বলগুলো প্রকৃত গ্রহীতাদের হাতে পৌঁছে দিতে আস্থা সমাজ কল্যাণ সংস্থা-Asks –এর স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে গেছেন। স্বেচ্ছাসেবীদের এই অক্লান্ত পরিশ্রম, মানবিকতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য শৈল্পিক–৫৭ ব্যাচ, পুরকৌশল বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সংগঠন ও সকল স্বেচ্ছাসেবীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

দৈনন্দিন কাজের ব্যস্ততার কারণে এই আপডেটটি জানাতে কিছুটা বিলম্ব হয়েছে—এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আপনাদের সহযোগিতা, আস্থা ও দোয়ার কারণেই এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা অপরিসীম।

উৎসব হোক উষ্ণতার
ভালো কিছুর শুরুটা হোক আমাদের থেকেই।




আমাদের বন্ধু  Rayhan এর বাবা ইন্তেকাল করছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লা হআঙ্কেলকে জান্নাতের মেহমা...
20/01/2026

আমাদের বন্ধু Rayhan এর বাবা ইন্তেকাল করছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লা হআঙ্কেলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

আসসালামু আলাইকুমউৎসব “হোক উষ্ণতার” — ইভেন্ট আপডেট।গত শুক্রবার আমাদের শীতবস্ত্র ক্রয়ের কার্যক্রম সম্পন্ন হয়। শুক্রবার কুর...
17/01/2026

আসসালামু আলাইকুম
উৎসব “হোক উষ্ণতার” — ইভেন্ট আপডেট।

গত শুক্রবার আমাদের শীতবস্ত্র ক্রয়ের কার্যক্রম সম্পন্ন হয়। শুক্রবার কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় শনিবার দুপুরে কুরিয়ারের মাধ্যমে উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা, পাঁচবিবি থানার প্রথম সারির স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা সমাজ কল্যাণ সংস্থা-Asks –এর ঠিকানায় ৩৫টি কম্বল প্রেরণ করা হয়েছে। ইনশাআল্লাহ, উক্ত সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে এগুলো শীতার্ত মানুষের মাঝে যথাযথভাবে বিতরণ করা হবে—এমনটাই আমরা আশাবাদী।

এখানে উল্লেখ্য যে, এর পূর্বে আমরা ঢাকার বিভিন্ন স্থানে শীতার্ত ও গৃহহীন মানুষের মাঝে ১০টি কম্বল সরাসরি বিতরণ করেছি।

আমরা শুরু থেকেই এই উদ্যোগে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করেছি। সে লক্ষ্যে নিচে সংযুক্ত ছবিতে ফান্ড কালেকশন ও ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করা হয়েছে, যাতে সকলের কাছে পুরো কার্যক্রমটি স্পষ্ট ও স্বচ্ছ থাকে।

আপনাদের সহযোগিতা, আস্থা ও দোয়ার কারণেই এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উৎসব হোক উষ্ণতার
ভালো কিছুর শুরুটা হোক আমাদের থেকেই।



আসসালামু আলাইকুমউৎসব “হোক উষ্ণতার” — ইভেন্ট আপডেট।আপনাদের অবগত করছি যে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ...
11/01/2026

আসসালামু আলাইকুম
উৎসব “হোক উষ্ণতার” — ইভেন্ট আপডেট।

আপনাদের অবগত করছি যে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যেন কোনো প্রকার বিঘ্নের সম্মুখীন না হয়, সে লক্ষ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান সাজ্জাদ আহমেদ শোভন স্যার, কো-অর্ডিনেটর ওমর ফারুক স্যার, সংশ্লিষ্ট ফ্যাকাল্টি মেম্বার এবং ক্লাস রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমাদের পরীক্ষার সময়সূচি নির্ধারিত সময়ের পূর্বে নির্ধারণ করা হয়েছে। এর ফলে সময় ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কারণে উত্তরবঙ্গে আমাদের ব্যাচ থেকে সরাসরি কোনো প্রতিনিধি পাঠানো সম্ভব হচ্ছে না।

তবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে আমাদের অঙ্গীকার ও দায়বদ্ধতা অপরিবর্তিত রয়েছে। বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে আমরা উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা, পাঁচবিবি থানার প্রথম সারির স্বেচ্ছাসেবী সংগঠন “ আস্থা সমাজ কল্যাণ সংস্থা-Askss ”–এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছি।

ইনশাআল্লাহ, উক্ত সংগঠনের সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠ ও যথাযথভাবে সম্পন্ন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে আমরা সরাসরি উপস্থিত থাকতে না পারলেও শীতার্ত মানুষের পাশে থাকার মানবিক প্রচেষ্টা অব্যাহত রাখছি।

আসসালামু আলাইকুমআপনারা সকলেই অবগত আছেন যে, আমরা শৈল্পিক-৫৭ ব্যাচ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এক ব্যতিক্রমধর্মী উদ্...
07/01/2026

আসসালামু আলাইকুম

আপনারা সকলেই অবগত আছেন যে, আমরা শৈল্পিক-৫৭ ব্যাচ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছিলাম— “উৎসব হোক উষ্ণতার”। থার্টি ফার্স্ট নাইটের অপচয় রোধ করে সেই অর্থ দিয়ে শীতার্ত, গৃহহীন রাস্তায় ঘুমানো মানুষদের পাশে দাঁড়ানোই ছিল যার মূল লক্ষ্য।

আলহামদুলিল্লাহ
আপনাদের সকলের সহযোগিতায় সীমিত পরিসরে হলেও আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আমাদের হাতে এখনো ৩৩০৮ টাকা অবশিষ্ট আছে। উত্তরবঙ্গে দিন দিন শীতের প্রকোপ বেড়েই চলছে। আপনাদের সহযোগিতা পেলে আমরা উত্তরবঙ্গের শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে চাই। আমরা আগামী ২/৩ দিন ফান্ড কালেক্ট করব। ১০/১১ তারিখ বিতরণের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ।

আপনাদের সহযোগিতা ও মতামত একান্ত কাম্য।

সহযোগিতা পাঠাতে সেন্ড মানি করুন
01722025752 বিকাশ, নগদ (শরফুল আমিন)
017907355896 রকেট (আনিসুর রহমান)

ভালো কিছুর শুরুটা হোক আমাদের থেকেই।
'শৈল্পিক-৫৭ হোক বিশ্বময়'

Address

Dhaka International University
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when শৈল্পিক ৫৭ - Shoilpik 57 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share