04/05/2026
💫অনার্স ১ম বর্ষের প্রফেশনাল ভর্তির ১ম মেধা তালিকা ৭ মে বিকালে প্রকাশ করা হবে।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NUCC Head Office, Education, Head Office: 128, Motijheel C/A, Malik Mansion (3rd Floor), Dhaka. 2nd Office: Daulatpur, Khulna, Dhaka.
NUCC - জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির একমাত্র সেরা কোচিং
২০০৫ সাল থেকে বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ ধরাবাহিক সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান৷
মেধা তোমার, একে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি উপযোগী করে গোড়ে তোলার দায়িত্ব আমাদের৷
হেড অফিস : 01712714830, 01919369416.
04/05/2026
💫অনার্স ১ম বর্ষের প্রফেশনাল ভর্তির ১ম মেধা তালিকা ৭ মে বিকালে প্রকাশ করা হবে।
04/05/2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে লাগবে যেসব কাগজপত্র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় এবার পাসের হার ৮০.৩৬ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। পাস করা শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ শুরু হচ্ছে আগামী ৫ মে তথা মঙ্গলবার থেকে; চলবে ১৭ মে পর্যন্ত।
ইতোমধ্যেই প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী ও উপ-রেজিস্টার মো. আবুল কাসেম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি আগামী ৫ মে থেকে ১৭ জুন মধ্যে সংগ্রহ করতে হবে। এ জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে Applicant Login অপশনে যেতে হবে। সেখান থেকে Honours Login লিংকে গিয়ে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।
১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১,১৩০/- (এক হাজার একশত ত্রিশ) সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাকিং এর মাধ্যমে অথবা সরাসরি) আগামী ৬ মে থেকে ১৮ মে এর মধ্যে জমা দিতে হবে।কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি আগামী ৬ মে থেকে ১৯ মে এর মধ্যে নিশ্চয়ন করতে হবে।
ভর্তিতে লাগবে যেসব কাগজ পত্র- অনলাইন আবেদন ফর্ম; ভর্তি পরীক্ষার এডমিট কার্ড; এসএসসি মার্কশীট ও সার্টিফিকেট; এইচএসসি মার্কশীট ও সার্টিফিকেট; এইচএসসি প্রশংসা পত্র; এনআইডি কার্ডের ফটোকপি; এনআইডি কার্ড না থাকলে জন্মনিবন্ধন ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি ২ থেকে ৩ কপি।
এবারের ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। প্রথম মেধা তালিকায় মানবিক বিভাগের শিক্ষার্থী ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন। বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী।
03/05/2026
NUCC হেড অফিস থেকে ২০২৫-২৬ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম মেধায় চান্স প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের আজকের উপস্থিতির একাংশ, যারা এখনো ছবি উঠাওনাই তাদের অফিসে এসে ছবি তোলার অনুরোধ রাইলো। একই সাথে হেড অফিস সহ আমাদের সকল শাখার চান্সপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের প্রাণঢালা অভিনন্দন। নতুনদের ছবি আবারো প্রকাশ করা হবে। সার্ভার জটিলতার কারনে যারা এখনো রেজাল্ট পাওনাই তারা সরাসরি অফিসে যোগাযোগ করো। মোবাইল:
01712-714830
NUCC হেড অফিস থেকে ২০২৫-২৬ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম মেধায় চান্স প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের আজকের উপস্থিতির একাংশ, যারা এখনো ছবি উঠাওনাই তাদের অফিসে এসে ছবি তোলার অনুরোধ রাইলো। একই সাথে হেড অফিস সহ আমাদের সকল শাখার চান্সপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের প্রাণঢালা অভিনন্দন। নতুনদের ছবি আবারো প্রকাশ করা হবে। সার্ভার জটিলতার কারনে যারা এখনো রেজাল্ট পাওনাই তারা সরাসরি অফিসে যোগাযোগ করো। মোবাইল: 01712-714830
🔥ফল দেখতে পারছেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখো ভর্তিচ্ছু, যা বলছে কর্তৃপক্ষ 🔥
জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের সচিব ড. আলী জাফর চৌধুরী বলেন, এটা ওয়েবসাইটের সার্ভারের কোনো সমস্যা নয়। মোট সাড়ে ৪ লাখ শিক্ষার্থী রয়েছে এবার।
‘‘তাদের একটি বড় অংশ ভর্তির ওয়েবসাইটে একসঙ্গে প্রবেশের চেষ্টা করছেন। তাই অনেকেই পারছেন, আবার অনেকেই পারছেন না। আমরা বিষয়টি মনিটরিংয়ে রেখেছি। আশা করি, রাত ১০টার পর ওয়েবসাইট স্বাভাবিক হয়ে যাবে।’’ তাছাড়া মুঠোফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফল দেখা যাচ্ছে বলে তিনি জানান।
তিনি বলেন, ভর্তির ওয়েবসাইটে অতিরিক্ত ইউজার হিট (প্রবেশ) করলে একসঙ্গে ওভারলোড হয়ে যায়। সর্বোচ্চ ১০ হাজার একসঙ্গে প্রবেশ করতে পারে। হয়তো এরচেয়ে বেশি প্রবেশের চেষ্টার কারণে আনকেই পারছেন না। এটা নতুন না। এর আগেও ফল প্রকাশের সময় এটা হতো।
ভর্তিচ্ছুতের দুশ্চিন্তা না করতে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি আগামী ৫ মে থেকে ১৭ জুন মধ্যে সংগ্রহ করতে হবে। ফল প্রকাশের পর আমরা মাঝখানে দুদিন সময় দিয়েছি যাতে তারা সময় নিতে পারেন। ফলাফল দেখতে পারেন।
আজ রাত ১০টার পর ওয়েবসাইট স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
03/05/2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ পাস করতে পারেনি ৮৯০১৩ জন শিক্ষার্থী।
03/05/2026
⚡অনার্স ভর্তি রেজাল্ট নিয়ে নির্দেশিকা! যারা পাস করেছেন—কলেজে চান্স হয়নি, ২য় মেধা তালিকা প্রকাশ করবে।
NU তে পাস করেও কোন বিষয় পায়নি ১ লাখ ৩৪ হাজার ৩৭০ জন শিক্ষার্থী
এবছর অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪,৫৩,১৪৮ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৩,৬৪,১৩৫ জন। পাসের হার ৮০.৩৬ শতাংশ।
প্রথম মেধা তালিকায়—
🔸মানবিক বিভাগের শিক্ষার্থী ১,১৩,৩৯৪ জন।
🔹বিজ্ঞান বিভাগের ৬৫,৩৩৭ জন এবং
🔸ব্যবসায় শিক্ষা বিভাগের ৫১,০৩৪ জন শিক্ষার্থীর চান্স হয়েছে।
03/05/2026
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার ১ম মেধাতালিকায়-
▫️ভর্তি শুরু- ৫ মে ২০২৬
▫️ভর্তির শেষ তারিখ- ১৭ মে ২০২৬
▫️ক্লাস শুরু- ২ জুন ২০২৬
03/05/2026
জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হলো।
📍ফলাফল জানতে পারবেন শুধুমাত্র ওয়েবসাইটে।
ওয়েবসাইট: http://app11.nu.edu.bd/