24/08/2014
প্যাক এশিয়া স্ট্যাডি অ্যাবরোড বিশ্বের উন্নত দেশসমূহে উচ্চ শিক্ষার জন্য ভর্তি ও ভিসা আবেদন সংক্রান্ত সেবায় সহায়ক প্রতিষ্ঠান। জনপ্রিয় ভারতীয় এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও অষ্ট্রেলিয়ার পর গত বছর থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অষ্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও মালয়েশিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় প্রতিনিধি হিসেবে ভর্তি করিয়ে থাকে। প্যাক এশিয়াতে আছে দক্ষ ও অভিজ্ঞ কনসাল্টেন্ট। যারা শিক্ষার্থীদের সঠিক দেশ, বিশ্ববিদ্যালয়, সঠিক বিষয় নির্বাচনে তথ্য প্রদাণ করে থাকে। বৃত্তি পাওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও আবেদনের জন্য সর্বাত্মক সহযোগিতা করে থাকে। প্রতিষ্ঠানটিতে ভিন্ন ভিন্ন দেশে আবেদনের জন্য আলাদা আলাদা কাউন্সিলর রয়েছে। যাদের কাছে শিক্ষার্থীরা পছন্দের দেশে পড়তে যেতে ওয়ান স্টপ সার্ভিস পেয়ে থাকে। সারা বছরই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রতিনিধি দল প্যাক এশিয়া অফিসে স্পট এডমিশন, সেমিনার আয়োজন করে থাকে। যাতে করে শিক্ষার্থীরা সহজেই ভর্তি তথ্য ও সরাসরি ভর্তির সুযোগ পেয়ে থাকে। প্রতিষ্ঠানটিতে আছে দক্ষ ভিসা কনসাল্টেন্ট। এদের ভিসা সফলতার হার প্রায় শতভাগ। তারা শিক্ষার্থীদের আবেদনের প্রত্যেকটি কাগজ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর ভিসা আবেদন করিয়ে থাকে। ফলে তাদের এ ভিসা নিশ্চিত করা যায়। প্রতিষ্ঠানটির মাধ্যমে ভিসার আবেদন হাইকমিশনে প্রত্যাখ্যান না হওয়ায় শিক্ষার্থীদের কাগজপত্র সর্বদা, সর্বত্রই গ্রহনযোগ্য হয়ে থাকে। প্যাক এশিয়া স্ট্যাডি অ্যাবরোড আগামী ৩০ আগস্ট Education Expo’14” নামে একটি আন্তর্জাতিক শিক্ষা ও তথ্য মেলার আয়োজন করেছে। যেখানে অষ্ট্রেলিয়ার Monash University, Curtin University, La Trobe University, CQ University, Southern Cross University, UTS Insearch ও সুইডেনের বিখ্যাত Lund University থেকে আসা প্রতিনিধিরা সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলবে ও ভর্তি সুযোগ থাকবে। কোন আবেদন ফি ছাড়াই শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া বৃত্তির সুযোগ সুবিধা সম্বন্ধে সম্মক ধারনা অর্জন করতে পারবে। রেজিস্ট্রেশন করুন- http://www.globaleducationexpo.com/fair.aspx যোগাযোগের ঠিকানা: বাড়ি নং-১৬৬/১, মিরপুর রোড, MENTORS’ বিল্ডিং (নিচতলা) কলাবাগান, ঢাকা-১২০৫, ফোন : 029122771 ,মোবাইল : 01713243423-24 ,ওয়েব : www.pacasia.org ,ইমেইল : [email protected] ,ফেসবুক : www.facebook.com/pacasiabd
Supported by MENTORS
Meet University Representatives in person,Wide range of courses offered,Get Application fee waivers,Avail Scholarships,Details on Post Study Work Permit,FREE Visa guidance,Assistance in Visa Application