Flymex International Ltd.

Flymex International Ltd.

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Flymex International Ltd., Educational consultant, 69/1, Oriental Trade Center, 3rd Floor, Purana Paltan Line, VIP Road, Dhaka.

12/11/2025

সম্প্রতি সময়ে কাতার, সৌদি আরব, দুবাই, ওমান অর্থাৎ GCC দেশ সমূহ থেকে আর্মেনিয়াতে অনেক বাংলাদেশি আসতেছে। অনেক এজেন্সি এবং দালাল'রা ১০০% TRC গ্যারান্টি দিয়েও মানুষ আনতেছে যা সম্পূর্ণ মিথ্যা প্রলোভন।

আপনি টুরিস্ট ভিসায় আর্মেনিয়াতে এসে কাজ করতে পারবেন কিন্তু TRC করে দেওয়ার গ্যারান্টি কেও দিতে পারবে না।

>> আর্মেনিয়া কাদের জন্য?
যাদের মিডেল'ইস্টে কাজ নাই বা দেশে ফেরত চলে যাওয়ার মত অবস্থা ঐ সমস্ত মানুষদের জন্য আর্মেনিয়া।

★ মিডেলইস্টে যাদের অবস্থা মোটামুটি ভালো মাসিক ৫০ হাজার টাকা বা এর আশেপাশে ইনকাম তাদের আর্মেনিয়া আসার জন্য নিরুৎসাহিত করি।



©রাসেল রানা (আর্মেনিয়া প্রবাসী স্টুডেন্ট)

27/10/2025

৩৫ হাজার টাকার চায়না বিজনেস (M) ভিসা – যেভাবে নিজে নিজে মাত্র ৬,৮২০ টাকায় করবেন

অনেকেই চীনের বিজনেস ভিসা নিতে জানতে চাচ্ছেন তবে সবার আলাদা আলাদা প্রশ্নের উত্তর দেওয়া সময়সাপেক্ষ হয়ে যাচ্ছে। তাই ভাবলাম, পুরো প্রসেসটা একটা পোস্টে আবার তুলে ধরি—যাতে আপনি নিজেই সব করতে পারেন। এতে করে অনেক টাকা ও সময় বাঁচবে।

১. সবার আগে আপনাকে Canton Fair থেকে একটি অফিসিয়াল ইনভাইটেশন নিতে হবে। ওয়েবসাইটে গিয়ে “Overseas Buyer” হিসেবে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট খুলুন।

রেজিস্ট্রেশন শেষে ইনভাইটেশন ডাউনলোড করে রাখুন।

[https://www.cantonfair.org.cn/en-US](https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.cantonfair.org.cn%2Fen-US%3Ffbclid%3DIwZXh0bgNhZW0CMTAAYnJpZBExS1U1cWlaakxrMG54QUd1QgEed31sUi35XkHkd5MgTiVjS9TpoPvABL_YhP1VPX3a2z49ZPNilg02DL5EBtw_aem_KBt9_-X_PsfPN0YZkUieIQ&h=AT0QPu7nAtoyT6fhp9SfRYn4EQt_YbEy7KEYR6ovdtmgxNjtXsueKZqyy4n6eGQEx0WaB4CctmnwfFre3aWYzc2QBizhu83RH4yyVHCScJGUgpvMpezZ33dfoVhoStF882susFw9qsrkrfnl&__tn__=-UK-R&c[0]=AT00pWI2Sf10qQQhSUxAcQ5oBWN3yjpTbcloHJ1xHaKZ_NSG8X9Xsi5nGu-6epKNob6WURa3qD0J__EkP1prnhwrAw30e9l-htJ4UoWm7GIO7OQ_ZHONE3ntBF-hupQ5nQG2yNDjcToF3tSca0Q7OO7ZrkAb4g)

ক্যান্টন ফেয়ারের (অক্টোবর-নভেম্বর) জন্য প্রস্তুতি নিতে পারেন।

ফেয়ার ছাড়াও আপনি আপনার সাপ্লাইয়ার থেকে ইনভিটেশন নিতে পারেন। বাংলাদেশ থেকে চাইনিজ সাপ্লাইয়ার কিভাবে পাওয়া সেটা নিয়ে আরেকটি পোস্ট করবো।

২. এবার অনলাইনে চায়না ভিসার পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে হবে।

ফর্মের একদম শেষে ইনভাইটেশন লেটার আপলোড করার অপশন আসবে—সেখানে Canton Fair থেকে পাওয়া ইনভাইটেশনটি দিন।

[https://bio.visaforchina.cn/DAC3_EN/qianzhengyewu](https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fbio.visaforchina.cn%2FDAC3_EN%2Fqianzhengyewu%3Ffbclid%3DIwZXh0bgNhZW0CMTAAYnJpZBExS1U1cWlaakxrMG54QUd1QgEexFnXYwHz_rndLekXKsSCoDmaWpIdntqM2Yes9CSMu0VBPr3EyG4zANqFVgs_aem_jrwbdkyMdWz-grAy0cFiPw&h=AT128bYzhB0RT2_0wzcOwC2RsYiOPVIPvv9dxREMvy9DJVFxmi0GvUfHCsfIrjGIE-BeZ5EtGmnjJLXZb5Eq5SVa7yO4YE0os9-bgPA1YZxx-k4LWKuTExu_sR78lgJYIExSg8NOp3SHDDJ8&__tn__=-UK-R&c[0]=AT00pWI2Sf10qQQhSUxAcQ5oBWN3yjpTbcloHJ1xHaKZ_NSG8X9Xsi5nGu-6epKNob6WURa3qD0J__EkP1prnhwrAw30e9l-htJ4UoWm7GIO7OQ_ZHONE3ntBF-hupQ5nQG2yNDjcToF3tSca0Q7OO7ZrkAb4g)

ফর্ম সাবমিট করার ১–২ দিনের মধ্যেই ইমেইলে ফলাফল জানিয়ে দেওয়া হয়। ইন্টারভিউ দেয়ার প্রয়োজন হতে পারে।

৩. ইন্টারভিউ লাগলেও চিন্তার কিছু নেই। সবাইকে ডাকে না, তবে কেউ কেউ ইন্টারভিউর জন্য ডাক পেতে পারেন।

অনেকে ভাবেন এটা হয়তো ভিডিও ইন্টারভিউ—আসলে না। সরাসরি ঢাকার বারিধারায় এমবাসিতে যেতে হয়।

প্রশ্নগুলো খুবই সাধারণ হয়ঃ

আপনি কী করেন, কেন যাচ্ছেন, আগে কোথাও গেছেন কি না—এই ধরণের।

শুধু আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিলেই যথেষ্ট।

ইন্টারভিউয়ে আপনার আবেদন ফর্ম, ইনভাইটেশন আর পাসপোর্ট নিলেই হয়।

ইন্টারভিউ দেওয়ার পর মাত্র ৫–১৫ মিনিটের মধ্যেই ইমেইলে ভিসা এপ্রুভালের খবর চলে আসে।

৪. যদি ভিসা এপ্রুভাল আসে, তাহলে ইনভাইটেশন লেটার, আবেদন ফর্ম, পাসপোর্টসহ সবকিছু বনানিতে গিয়ে জমা দিতে হবে।

ফি: ৬,৮২০ টাকা (ক্যাশে)

সাধারণত ৪ কার্যদিবসের মধ্যেই পাসপোর্টে ভিসা লাগানো অবস্থায় হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

Thanks to [Md Raihan Hossan](https://www.facebook.com/raihan3648?__cft__[0]=AZVVrNVoi-ZccOj1kE6rgJUoofvmY2LYwx34FqAzBgIUinxEKpo5K_XrjyEwvjNSO3gYQUu-fCeRNWV7FrFn49kk8AOoAIaWftBof2O8G5XjOfh5Z-DYCqPcnz0esePwzB7jllDruth9qDPSFepGgUPM&__tn__=-]K-R) bhai

[ ](https://www.facebook.com/hashtag/chinavisa?__eep__=6&__cft__[0]=AZVVrNVoi-ZccOj1kE6rgJUoofvmY2LYwx34FqAzBgIUinxEKpo5K_XrjyEwvjNSO3gYQUu-fCeRNWV7FrFn49kk8AOoAIaWftBof2O8G5XjOfh5Z-DYCqPcnz0esePwzB7jllDruth9qDPSFepGgUPM&__tn__=*NK-R)

[ ](https://www.facebook.com/hashtag/chinatouristvisa?__eep__=6&__cft__[0]=AZVVrNVoi-ZccOj1kE6rgJUoofvmY2LYwx34FqAzBgIUinxEKpo5K_XrjyEwvjNSO3gYQUu-fCeRNWV7FrFn49kk8AOoAIaWftBof2O8G5XjOfh5Z-DYCqPcnz0esePwzB7jllDruth9qDPSFepGgUPM&__tn__=*NK-R)

[ ](https://www.facebook.com/hashtag/chinabusinessvisa?__eep__=6&__cft__[0]=AZVVrNVoi-ZccOj1kE6rgJUoofvmY2LYwx34FqAzBgIUinxEKpo5K_XrjyEwvjNSO3gYQUu-fCeRNWV7FrFn49kk8AOoAIaWftBof2O8G5XjOfh5Z-DYCqPcnz0esePwzB7jllDruth9qDPSFepGgUPM&__tn__=*NK-R)

কালেক্টেড

18/05/2025

মাত্র ৬০ দিনে পেতে পারেন ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা।

অনলাইনে আবেদন করবেন যেভাবেঃ
আবেদনের লিংক কমেন্টেঃ

ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করবেন যেভাবে: নিজেই করুন আবেদন:

ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসার নির্ভরশীল হওয়া একদমই প্রয়োজন নেই। সঠিক তথ্য জানলে আপনি নিজেই সহজে আবেদন করতে পারবেন।

কোথায় কাজ খুঁজবেন?

ডেনমার্কে চাকরি খুঁজতে নিম্নলিখিত ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন:

1. Work in Denmark – ডেনমার্ক সরকারের অফিসিয়াল চাকরি পোর্টাল।

2. Jobindex – ডেনমার্কের অন্যতম জনপ্রিয় চাকরি সন্ধানের প্ল্যাটফর্ম।

3. LinkedIn – প্রোফাইল তৈরি করে সরাসরি নিয়োগকর্তার সাথে যোগাযোগ করুন।

4. EURES – ইউরোপীয় ইউনিয়নের চাকরি প্ল্যাটফর্ম।

আবেদন প্রক্রিয়া

1. চাকরি নিশ্চিত করুন: চাকরি পাওয়ার পর নিয়োগকর্তার কাছ থেকে একটি অফার লেটার সংগ্রহ করুন।

2. ডকুমেন্ট প্রস্তুত করুন: পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি, চুক্তিপত্র, বেতন স্টেটমেন্ট, এবং প্রয়োজনীয় যোগ্যতার প্রমাণপত্র।

3. অনলাইনে আবেদন করুন: ডেনমার্কের অভিবাসন বিভাগের ওয়েবসাইট Ny i Danmark -এ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করুন।

4. ফি পরিশোধ করুন: আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ফি জমা দিন।

গুরুত্বপূর্ণ বিষয়

ইংরেজিতে দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে।

স্কিলড ওয়ার্কারদের জন্য Positive List Scheme সুবিধা আছে।

সতর্ক থাকুন । সমস্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করলে ডেনমার্কে চাকরি এবং স্থায়ী হওয়া সহজ হবে।

জনসচেতনতা সৃষ্টির ব্যাপারে আমরা আছি আপনার পাশে।

26/02/2025

📢 ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত নতুন আপডেট! 🇮🇳

🔹 মোবাইল নম্বর সংক্রান্ত নতুন নিয়ম:

✅ ভিসা আবেদনকারীর মোবাইল নম্বর অবশ্যই তার নিজ নামে নিবন্ধিত হতে হবে (এনআইডি অনুযায়ী)।
✅ OTP ভেরিফিকেশনের জন্য এই নম্বর ব্যবহার হবে, যা ভিসা অফিসার চেক করতে পারেন।
✅ বাবা-মায়ের নামে নিবন্ধিত নম্বর ব্যবহার করলে কারণ জানতে চাওয়া হতে পারে, তবে এটি গ্রহণযোগ্য।

🔹 ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত নিয়ম:
✅ আবেদনকারীর ব্যাংক মেসেজ যাচাই করে ব্যাংক স্টেটমেন্ট গ্রহণ করা হবে।
✅ ভিসা ফরমে অবশ্যই নিজের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
✅ IVAC গেটে প্রবেশের সময় কর্তৃপক্ষ একটি মেসেজ পাঠাবে, যা প্রদর্শন করতে না পারলে প্রবেশ করা যাবে না।

🔹 ১৮ বছরের নিচে আবেদনকারীদের জন্য:
✅ ১৮ বছরের কম বয়সী আবেদনকারীরা পিতা-মাতার নামে নিবন্ধিত নম্বর ব্যবহার করতে পারবে।

🔹 গুরুত্বপূর্ণ নোট:
❌ ট্যুরিস্ট ভিসা এখনো বন্ধ রয়েছে, নতুন আপডেট এলে জানিয়ে দেওয়া হবে।
💡 ভিসা প্রসেসিং এজেন্সির মাধ্যমে করলে নিশ্চিত করুন যে আপনার নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করা হচ্ছে।

📌 সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্যের জন্য IVAC অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ ভিসা অফিসের সাথে যোগাযোগ করুন।

#ভিসা #ট্রাভেল #ইন্ডিয়া

Photos from Flymex International Ltd.'s post 07/12/2024

বুলগেরিয়া 🇧🇬🇪🇺✈️
বুলগেরিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। দেশটির আয়তন প্রায় ৪২,৮০০ বর্গ মাইল। এর প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে রোমানিয়া, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া, গ্রিস, এবং তুরস্ক। বুলগেরিয়ার জনসংখ্যা প্রায় ৭ মিলিয়ন। ১ বুলগেরিয়ান লেভ = ৫৮.৪০ বাংলাদেশী টাকা। একটু কম বেশ হতে পারে।

✅. বুলগেরিয়া এমবেসি কত ধরণের ভিসা দিয়ে থাকে:*
বুলগেরিয়া এমবেসি ৪ ধরনের ভিসা প্রদান করে: ✈️✈️
(ক) এয়ারপোর্ট ট্রানজিট ভিসা
(খ) ট্রানজিট ভিসা
(গ) স্বল্পমেয়াদী ভিসা (C টাইপ)
(ঘ) দীর্ঘমেয়াদী ভিসা (D টাইপ)

➡️. বাংলাদেশ থেকে বুলগেরিয়া কত ধরণের ভিসাতে যেতে পারবেন?*
Student Visa, Work Visa, Family Visa, Visit Visa, Tourist Visa, Transit Visa, Business Visa.

🔜 বাংলাদেশ থেকে বুলগেরিয়া যেতে হলে কত টাকা খরচ লাগে?
পার্মিট খরচ এর উপর নির্ভর করে, একেক কোম্পানির পার্মিটের খরচ একেক রকম, তাই খরচ ও এজেন্সী ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, তবে ১০-১২ লাখ বাজেট করলে হবে।
যেহেতু বুলগেরিয়াও ইউরোপীয় ইউনিয়নের অংশ।🇪🇺🇪🇺

☑️. বুলগেরিয়ার এমবেসি বাংলাদেশে আছে কিনা?

নাই, বুলগেরিয়া এমবেসির জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে।

✅বুলগেরিয়া কোন কাজের চাহিদা বেশি?

যারা বুলগেরিয়ায় কাজের ভিসা নিয়ে যেতে চান তাদের অবশ্যই বুলগেরিয়া কোন কাজের চাহিদা বেশি সেটা জেনে যাওয়া উচিত। তাহলে যাওয়ার পূর্বে দক্ষতা অর্জনের পাশাপাশি অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। কারণ দক্ষ এবং অভিজ্ঞ লোকের চাহিদা রয়েছে। এছাড়া নতুন অবস্থায় আপনি খুব সহজে কাজ খুঁজে পাবেন। বুলগেরিয়ার কিছু চাহিদা সম্পন্ন কাজ:

ইলেকট্রিশিয়ান
প্লাম্বার
রাজমিস্ত্রি
ওয়েল্ডিং শ্রমিক
পেইন্টার
বাগান শ্রমিক
ড্রাইভার
গার্মেন্টস শ্রমিক
হাউজকিপার
ওয়েটার
☑️. বুলগেরিয়াতে মিনিমাম বেতন কত?*
বুলগেরিয়াতে মিনিমাম বেতন 477 ইউরো।

➡️. একজন বাংলাদেশী হিসাবে বুলগেরিয়াতে আপনি কত টাকা কামাইতে পারবেন?*
আপনি মাসে ৪০০ থেকে ৬০০ ইউরো পর্যন্ত কামাইতে পারবেন। কম বেশ হতে পারে তা কাজের উপর ভিত্তি করে।

☑️☑️. বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের ধরণ:*
- Seasonal Workers
- Trainees
- Athletes
- Permanent Employees
- Cross-border Workers
- Nominal Work

➡️➡️ বুলগেরিয়া ওয়ার্ক পারমিট পেতে কত দিন সময় লাগে?*
১ থেকে ৩ মাস সময় লাগে

✅বুলগেরিয়া এমবেসি ইন্টারভিউ দিতে হয় কি না?*
হ্যাঁ, বুলগেরিয়া এমবেসি ইন্টারভিউ দিতে হয়, যেখানে ২০ থেকে ২৫ টি প্রশ্ন করা হয়।
📣 বুলগেরিয়া ভিসা রেসিও কত?*
৭০% থেকে ৮০%
🔜. বুলগেরিয়া ভিসা পেতে কত দিন সময় লাগে?*
৬ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ।

বুলগেরিয়া TRC কার্ড কত দিনে দেয়?*
৩০ দিনে।
বুলগেরিয়া TRC কার্ড দিয়ে কোন দেশে যেতে পারবেন?*
সেনজেন যেকোনো দেশে যেতে পারবেন।

✅✅বুলগেরিয়া PR কত দিনে দেয়?*

৫ বছর অথবা ৫ বছর ৬ মাস বুলগেরিয়াতে বসবাস করলে PR পাওয়া সম্ভব।
শেয়ার দিবেন 💕💕💕💕
কোন কিছু ভুল মনে হলে সটিক টা বলে দিবেন আমি আপডেট করে নিব।

📣📣বর্তমানে মধ্যম মানের খরচের মধ্যে বুলগেরিয়া বেস্ট অপশন হতে পারে, দিন দিন বুলগেরিয়া শ্রমবাজার প্রসারিত হচ্ছে। আপনি ইচ্ছে করলেই, বুলগেরিয়া কে আপনার ড্রিম লিস্টে স্হান দিতে পারেন।কিছু কিছু মাধ্যম বুলগেরিয়া শ্রমবাজার নিয়ে কাজ করছে,আশা করা যায় ২০২৫ সাল বুলগেরিয়াতে বিশাল বাংলাদেশী কমিউনিটি গড়ে উঠবে✈️🇪🇺

নতুন নতুন অথেনটিক তথ্য পেতে আমাদের সাথে যুক্ত থাকুন, স্বপবাজ সবার জন্য শুভকামনা রইল

Album: Bulgaria🇧🇬

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address


69/1, Oriental Trade Center, 3rd Floor, Purana Paltan Line, VIP Road
Dhaka
DHAKA1000