Writer Imran Parosh

Writer Imran Parosh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Writer Imran Parosh, Education, Dhaka.

30/08/2023

কি লাভ হবে খ্যাতি দিয়ে
ইমরান পরশ

লোকটা খুবই বদ স্বভাবের থাকেন আমরিকায়
লক্ষ টাকার মানুষ হয়ে হাজার টাকায় বিকায়
স্বার্থ ছাড়া চুল পরিমাণ যায় না পাওয়া টিকি
সুদের টাকায় নোবেল কিনে বিখ্যাত হন ঠিকি।

দেশের এবং দশের কাজে যায় না পাওয়া তাকে
কথায় কথায় নালিশ ঠুকে জানান আমরিকাকে।
পদ্মাসেতু এই লোকটি করতে দিতে চাননি
বীর বাঙালি বীরের জাতি একটুও টের পাননি!

দেশের কোনো সংকটে হায় যায় না তাকে পাওয়া
হঠাৎ করেই যান লুকিয়ে কোথায় যে হন হাওয়া।
কি লাভ হবে খ্যাতি দিয়ে? যে চান দেশের ক্ষতি
ভালোবাসার বদল দিলাম ঘৃণা তাহার প্রতি।

শেখ রাসেলকে নিয়ে গানকথা- ইমরান পরশকণ্ঠ ও সুর- মিতু মোরশেদ
17/10/2022

শেখ রাসেলকে নিয়ে গান
কথা- ইমরান পরশ
কণ্ঠ ও সুর- মিতু মোরশেদ

শেখ রাসেলের গান আমার হাসু বুবু গো Sheikh Russel Song কথা ইমরান পরশ কন্ঠ সুর ও সংগীত মিতু মোর্শেদ M reference tv 2022 #শেখ_রাসেলের_গান_আমার_হ...

14/09/2022

আমজনতা চিনছি
ইমরান পরশ

এই কিছুদিন আগে তুমি
সংস্কারে ছিলে
তোমার কথাই বেতার টিভি
করত শুধু রিলে।

রাজনীতির এই পুকুরটাতে
করলে পানি ঘোলা
তোমার সেসব কীর্তিকলাপ
যাবে কি আর ভোলা।

হঠাৎ করেই পাল্টে গেল
তোমার স্বীয় ভোল
দলের হয়ে ঢাললে তুমি
মিষ্টি কথার ঝোল।

আমজনতা চিনছি তোমায়
দেখছি তোমার রূপ
নিজের পাতে নাও ছিনিয়ে
গোশ পরোটা স্যুপ।

14/09/2022

শরনার্থী নামে ওরা
ইমরান পরশ

আমরা মাগো যাচ্ছি কোথায় সীমানা কী জানো
চোখের পানি মুছতে তুমি আঁচল শুধু টানো।
দুদিন ধরে খাইনে কিছু
ছুটছি শুধু তোমার পিছু
খুব খিদে মা ছোট্ট পেটে পারলে কিছু আনো
পেটের ভেতর আছে মাগো বিশাল ক্ষুধার দানো।

নেই পরিচয় তোমার আমার
বাবার কিংবা চাচা-মামার!
রোহিঙ্গা কি নয় পরিচয়? এই সমাজে মাগো
মানুষ হতে হলে তবে সবাই এসো জাগো।
দিন পেরিয়ে রাত হয়ে যায়
পথের তবু নাই সীমা নাই
ক্লান্ত শরীর আর পারিনে ছোট্ট দুটি পা
আচ্ছা মাগো পার কী হলাম দেশের সীমানা।

ওরা এমন দানব কেন!
হিংস্র পশু হায়না যেন
আমরা কি আর ফিরতে পাবো প্রিয় আরাকানে
মা কেঁদে কন, ওরে বাছা স্রষ্টা সেটা জানে।
গভীর বন আর মাটি কাদা
তাও মানে না কোনো বাধা
ভগ্ন দেহে কূল খুঁজে পায় তাঁরা অবশেষে
শরনার্থী নামে ওরা এলো বাংলাদেশে।

14/09/2022

আয় রে আকাশ আয়
ইমরান পরশ

নুন আনতে পান্তা ফুরায়
সুর আনতেই গীত
নিয়মনীতি থোড়াই কেয়ার
পাই না তো সম্বিত।

নোটন নোটন পায়রাগুলি
ঝোটন তুলে ডাকে
আকাশ খুবই গোমড়ামুখি
মেঘের ছবি আঁকে।

আয় রে আকাশ আয়
শ্রাবণ মেঘের বায়।

14/09/2022

করছ অনুভব!
ইমরান পরশ

চোখের জল আর নাকের পানি
এক করে কী হবে
আমজনতার খাতায় ঠিকই
পাপের হিসাব রবে।

সতের আর একুশ আগস্ট
দাগ কেটেছে মনে
বাংলাভাই ও মুফতি-শায়ক
শয়ন ও স্বপনে।

এসব ক্ষত যায় কী মুছা
রাখছি মনে সব
আমজনতার বিচার কঠিন
করছ অনুভব!
১৪/৯/২০১৮

14/09/2022

ভালোবাসো প্রিয় বাংলাদেশ
ইমরান পরশ

কী কাজ তুমি করিয়াছ ভাবো
এই তো নিকট অতীতে
ঘৃণ্য কৃতকর্মগুলোও
ভুললে ফোর জি গতিতে

অযথাই কেঁদে ভেজাইতেছ
স্বাধীন দেশের মাটি
তোমার চৌদ্দপুরুষ, বাঙালি
ছিল না একথা খাটি।

এদেশের মাটি এদেশের জল
তারা তো কখনো চায়নি
স্বাধীন দেশে কোনো মর্যাদা
তাই বুঝি তারা পায়নি।

তবুও তুমি এদেশে থেকে
রাজনীতি করছ করো
ভালোবাসো প্রিয় বাংলাদেশকে
নিজেই হবে খুব বড়।

14/09/2022

ইতিহাস অতি সত্য
ইমরান পরশ

ইতিহাস বড় নির্মম এবং
ইতিহাস অতি সত্য
ইতিহাস কাউকে বিনাশ করে
কাউকে দেয় অমরত্ব।

ইতিহাসের এই পরম্পরায়
ইতিহাস লেখা হবে
পদ্মা মেঘনা গঙ্গার মতো
বাংলার ইতিহাস রবে।

17/07/2022

আয়রে শ্রমিক
ইমরান পরশ

যে শালারা খাচ্ছে চুষে
শ্রমিক শ্রেণির রক্ত
আয়রে শ্রমিক আজকে ওদের
জবাব দেবো শক্ত।

আয়রে শ্রমিক-মজুর- কুলি
খেটে খাওয়ার দল
শক্ত হাতে ধর রে টুটী
মুছে চোখের জল।

সইবো না আর শোষন-পীড়ন
অত্যাচারের ভার
গর্জে উঠে রুখবো ওদের
আর খাব না মার।

10/07/2022

বিবেকে পচন মনেও পচন
পচন ধরেছে অঙ্গে
এসব পচন সঙ্গে নিয়েই
বাস করি এই বঙ্গে।

বাংলা আমার মায়ের আঁচল
বোনের সবুজ শাড়ি
গর্ব আমার হতেই পারে
বাংলাদেশে বাড়ি।

08/07/2022

মেঘ আসবে
ইমরান পরশ

মেঘ উড়ে যায় মেঘের বাড়ি
খুশির নূপুর পায়ে
মেঘ হয়ে যায় পরির মেয়ে
শহর থেকে গায়ে।

মেঘ ছুটে যায় দূরের গ্রামে
মেঘ শোনে না বারণ
মেঘ আসবে আমার বাড়ি
নেই তো কোনো কারণ।

Address

Dhaka
1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when Writer Imran Parosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Writer Imran Parosh:

Shortcuts

Share

Category