Ibn Khaldun Academy

Ibn Khaldun Academy

Share

Journey Towards Blessings Journey Towards Blessing

24/12/2025
17/12/2024

উত্তরা ইবনে খালদুন একাডেমিতে ইসলামী বিভাগ (কুরআন, আরবি, ইসলামী শিক্ষা) এবং সাধারণ বিভাগে কিছু শিক্ষক নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীগনকে [email protected] এ আপডেটেড সিভি পাঠাতে অনুরোধ করা হচ্ছে।
অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

15/12/2024

আচ্ছা এই যে স্কুলগুলোতে বা ইউনিভার্সিটিগুলোতে লেখে "ইন্টারন্যাশনাল স্কুল", "ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি"। এর মানে কি পৃথিবীর বিভিন্ন দেশে এদের শাখা আছে?

যারা এখন বাচ্চাদের ভর্তি করাচ্ছেন বিভিন্ন স্কুলে তারা দয়া করে স্কুলের নাম বা ভবনের সাজসজ্জা দেখে ভর্তি করাবেন না।

আপনারা দুটি জিনিস দেখবেন। এক. এর টোটাল সিলেবাস। বইপত্র কোন ক্লাসে কি পড়াবে। দুই. যোগ্য শিক্ষক আছে কি না। কতজন শিক্ষক। তাদের ব্যাকগ্রাউন্ড কি।

আরেকটা বিষয় দেখতে পারেন স্কুলটা যারা চালায় তাদের আমল কেমন। কারণ প্রতিষ্ঠান মালিকের আন্তরিকতা খুব গুরুত্বপূর্ণ। সত্যিকারের সেবা নাকি স্রেফ ব্যবসা বোঝা জরুরী।

শুধু ইংরেজি শেখার জন্য ইংলিশ মিডিয়ামে দিয়েন না। একটা ভাষা শিখতে দশ বছর লাগে না।
-S M Nahid Hasan

20/11/2024

Admission Open For 2025

12/11/2024

সম্মানিত অভিভাবক
আসসালামু আলাইকুম, আশা করি রবের অশেষ মেহেরবানীতে ভাল আছেন। সৎ ও সুযোগ্য সন্তান ইহকালীন ও পরকালীন জীবনে ভালো থাকার অন্যতম নিয়ামক। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা একইসাথে সৎ ও যোগ্য নাগরিক তৈরী করতে চরমভাবে ব্যর্থ হচ্ছে। এজন্য বারবার রক্তক্ষয়ী সংগ্রামে অবতীর্ণ হলেও, মৌলিক মানবিক গুনাবলী সম্পন্ন নাগরিক এবং সমাজব্যবস্থা আমাদের অধরাই থেকে যাচ্ছে।
আমরা জানি, সততা ছাড়া যোগ্যতা ভয়ংকর, আবার যোগ্যতা ছাড়া সততা মূল্যহীন। তাই জাতির এ ক্লান্তিলগ্নে যোগ্যতা সম্পন্ন, সৎ নাগরিক তৈরীর উদ্দেশ্যে ইসলামি ও প্রচলিত শিক্ষার সমন্বয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে ২০২৫ সেশনে নিরিবিলি পরিবেশে নিজস্ব ক্যাম্পাসে যাত্রা শুরু করেছে 'ইবনে খালদুন একাডেমি'।
আমাদের মৌলিক বৈশিষ্ট্য সমূহ:
১) সুনির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক সমন্বিত ক্যারিকুলাম
২) শিক্ষাবিদদের তত্তাবধানে পরিচালিত
৩) যৌক্তিক ও পরিমিত টিউশন ফি
৪) নিরিবিলি পরিবেশে নিজস্ব ক্যাম্পাস
৫) NCTB (বাংলা এবং English মাধ্যম)
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিটি পিতামাতার কাছে তার সন্তানের ভবিষ্যত সবচেয়ে মূল্যবান। সন্তানের অনাগত ভবিষ্যৎ বিনির্মানে শিক্ষা প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই প্রতিষ্ঠান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ, সে সাথে চ্যালেঞ্জিং কাজও বটে। আমরা বলছি না আপনি আমাদের স্কুলেই সন্তানকে ভর্তি করে দেন। তবে, অনুরোধ করবো আপনার সোনামনির স্কুল চূড়ান্ত করার আগে আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্টগুলো বিবেচনায় নেবেন। আল্লাহ আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর ও সফল করুন। জাতিগঠনে উপযুক্ত ভূমিকা রাখার জন্য আমাদের কবুল করুন, আমীন।

Send a message to learn more

09/11/2024

অধিকাংশ ইসলামিক স্কুলগুলোতে হিফয প্রোগ্রাম থাকে মাত্র দেড় থেকে দুই ঘন্টা। এতে যেটা হয় হিফয প্রোগ্রাম ৭ থেকে ৮ বছর লেগে যায়। তার চেয়েও বড় সমস্যা হলো এতে হিফজ খুব ভালো হয় না আবার অন্যদিকে হিফজের কারণে অন্যান্য সাবজেক্টেও বেশি সময় দেওয়া যায় না। বাসায় আলাদা শিক্ষক রেখে হিফজ পড়াতে হয়। দিন শেষে না হয় ভালো হিফয না অন্য সাবজেক্ট। তবে ব্যতিক্রম যে নাই তা না। কিছু বাচ্চা পারে। অনেকেই পারে না। আজ একজন স্কলার বললেন যে অনেকে এক পাতাও ভালো করে শোনাতে পারবে না। ইসলামিক স্কুলের অধিকাংশ হিফয বিজ্ঞাপন যা আপনারা দেখেন তা স্রেফ বিজ্ঞাপন। শিক্ষা তাদের কাছে পন্য কেবল। ধনী হওয়ার সিড়ি।

আমার মনে হয়েছে হিফয প্রগ্রামটা ইসলামিক স্কুল থেকে আলাদা রাখা উচিৎ। হিফজের জন্য ডেডিকেটেড হিফযখানা। এ সময় জেনারেলের চাপ কমিয়ে কেবল সিলেক্টিভ কিছু চাপ্টার পড়ানো যায়। দৈনিক মোট সাত ঘন্টা হিফজ ও আড়াই ঘন্টা অন্যান্য। এই আড়াই ঘন্টার এক ঘন্টা আরবি ভাষা। এরকম কিছু প্রতিষ্ঠান আছে। তারা বেশ ভালো করছে। এতে হিফজ ভালো হয়। আবার হিফজ করে ক্লাস ফাইভে ভর্তি হওয়ার সুযোগ থাকে। এদিকে আরবীও অনেক আগানো যায়। কেউ চাইলে স্কুলে যাবে কেউ যাবে মাদ্রাসার কিতাব বিভাগে।

তাহলে স্কুলে কি মোটেও হিফয হবে না? হবে। এক দেড় ঘন্টায় যতটুকু সম্ভব। এখানে ত্রিশ পারা না হোক পাচ ছয় পারা পড়বে। আমলি সুরা বা দাওয়াত দেওয়ার জন্য যা লাগে সেটুকু পড়বে। একটা কুরআন ক্লাস ডেডিকেটেড থাকতে পারে।

এগুলো আমার নিজের কল্পনা না। বিভিন্ন মাদ্রাসা স্কুল থেকে নেওয়া তথ্য অনুযায়ী বলা। তাদের অভিজ্ঞতা থেকে বোঝা। আমার সারাদিনই কাটে এগুলো নিয়ে। আর আপনাদের সাথে শেয়ার করি। হয়তো কারও কাজে লাগবে। (S M Nahid Hasan)

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Plot# 35, Road# 2/A, Sector# 17-K, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 07:00 - 16:00
Tuesday 07:00 - 16:00
Wednesday 07:00 - 16:00
Thursday 07:00 - 16:00
Sunday 07:00 - 16:00