JØB Seekar & EXÆM Preparation

JØB Seekar & EXÆM Preparation

Share

✓ Knowledge Is Power...
✓ To The Pure, All Things are pure...
✓ A little learning is a dangerous things...

06/11/2025

***জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি***
লাইন অপারেটর (প্রোডাকশন)
৯০ জন (পুরুষ/মহিলা)

শিক্ষাগত যোগ্যতা:
এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা বা সমমান

অভিজ্ঞতা:
প্রযোজ্য নয় (অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে)

অন্যান্য যোগ্যতা:
১. ইংরেজি পড়া, বলা ও বুঝতে পারার দক্ষতা থাকতে হবে।
২. রাত্রিকালীন ডিউটি করার মানসিক প্রস্তুতি থাকতে হবে।
৩. দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার সক্ষমতা ও মানসিকতা থাকতে হবে।
৪. বয়সসীমা ১৮-২৬ বছর

বেতন: ১২,৫০০.০০ টাকা
অন্যান্য সুবিধাসমুহ:
হাজিরা বোনাস *শর্ত প্রোযোজ্য
ওভারটাইম ভাতা
নৈশকালীন ভাতা
উৎসব বোনাস ২টি *শর্ত প্রোযোজ্য

প্রয়োজনীয় নথি-পত্র:
*জীবন বৃত্ত্যান্ত ১ কপি।
*শিক্ষাগত যোগ্যতা সনদ এর ফটোকপি ১ কপি
*জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড)/ জন্মসনদ (অনলাইনকৃত) ২ কপি।
*নাগরিকত্ব সনদ/চেয়ারম্যান সনদ ১ কপি
*পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) প্রতিটি ২ কপি।
*নিজের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ৪ কপি।
*পিতামাতার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি প্রতিটি ২ কপি।

সরাসরি সাক্ষাৎকার:
তারিখ: ৮ এবং ৯ই নভেম্বর, ২০২৫ ইং তারিখ সকাল ০৮:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত।

দ্রষ্টব্য: ১. উল্লেখিত সকল প্রয়োজনীয় নথি-পত্র নিয়ে উপন্থিত না থাকলে সাক্ষাৎকার প্রদানের সুযোগ দেওয়া হবে না।
২. রেফারেন্স প্রযোজ্য নয়।
৩.চাকুরীর ক্ষেত্রে আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।

ঠিকানা:
বেনলী ইলেক্ট্রনিক এন্টারপ্রাইজ কো: লিমিটেড।
৫ম ও ৬ষ্ঠ তলা, মিসেস শিরিন চৌধুরী কমপ্লেক্স, ভোগড়া বাইপাস, গাজীপুর।

22/02/2024

✅✅ সামনে পরীক্ষা আর পরীক্ষা। একনজরে হাই ভোল্টেজ কিছু সাম্প্রতিক জিকে----

★ পারমাণবিক বিদ্যুতে ৩৩ তম
★ মেট্রোরেলে ৩৬ তম (এশিয়াতে ২২তম)
★ সাবমেরিনে ৪১ তম
★ স্যাটেলাইটে ৫৭ তম দেশ
★ বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?-১১৫৩
★ পদ্মা সেতুর ডিজাইনকারী প্রতিষ্ঠানের নাম কি? -AECOM.

✅✅ লোগো ডিজাইনারঃ
★ মুজিববর্ষের লোগো ডিজাইনার- সব্যসাচী হাজরা।
★ শাহজালাল বিমানবন্দর ৩য় টার্মিনালের ডিজাইনার- রোহানি বাহরিন ( সিঙ্গাপুর)
★ কক্সবাজারের রেল স্টেশন ডিজাইনার- মোহাম্মদ ফয়েজ উল্লাহ (বুয়েট)
★ মেট্রোরেল লোগো ডিজাইনার - আলী আহসান নিশান (ঢাবি)
★ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য (ICH) -৫টি
সর্বশেষ: ঢাকার রিকশা ও রিকশাচিত্র। স্বীকৃতি প্রদান তারিখ: ৬ ডিসেম্বর ২০২৩
★ স্থলবন্দর- ২৪টি
দেশের সর্বশেষ (২৪তম) স্থলবন্দর— ভোলাগঞ্জ স্থলবন্দর (কোম্পানিগঞ্জ, সিলেট)।
★ গ্যাসক্ষেত্র -২৯টি
ইলিশা-১ ( ভোলা)। সন্ধানের তারিখ: ২৮ এপ্রিল ২০২৩
★ নদী বন্দরের সংখ্যা -৪৩টি
সর্বশেষ: পাবনা জেলার নাজিরগঞ্জ। তারিখ: ৭ মার্চ'২৩
★ রেলওয়ে নেটওয়ার্কের জেলা -৪৮টি। সর্বশেষ: কক্সবাজার জেলা। যুক্ত হওয়ার তারিখ: ১১ নভেম্বর'২৩
★ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী -৫০টি।
বৃহত্তম: চাকমা, ক্ষুদ্রতম: ভিল
★ দেশের ৩১ তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?- জামালপুরের নকশীকাঁথা।
★ বঙ্গবন্ধু টানেলের ভূমিকম্প সহনীয় মাত্রা কত?- ৭.৫
★ বঙ্গবন্ধু কত তম ব্যক্তি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ডক্টর অফ লজ' উপাধি পেয়েছেন?- ৫৩ তম।
★ বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল তৈরি করতে কোন দেশ সহায়তা করে?- চীন।
★ মারমা উপজাতিরা গ্রামকে কি বলে ডাকে?-- রোয়া।
★ দেশে প্রথম ডিজিটাল ভূমি ব‍্যবস্থাপনা চালু হয় কোথায়?-- চট্টগ্রাম।
★ কোন ব্যাংক সর্বপ্রথম কিউক্যাশ/রেডিক্যাশ কার্ড চালু করে?-- জনতা ব্যাংক।
★ নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?-- মেঘনা।
★ বাংলাদেশের অর্থনীতিকে মোট কতটি ভাগে ভাগ করা হয়েছে?-- ১৯ টি
★ বাংলাদেশে সর্বপ্রথম কবে ভোটার তালিকা প্রণয়ন করা হয়?-- ৩০ জানুয়ারি, ১৯৭৩।
★ বাংলাদেশের প্রথম কৃষিশুমারি কত সালে অনুষ্ঠিত হয়?-- ১৯৭৭ সালে।
★ পাবলিক বিশ্ববিদ্যালয় -৫৫টি সর্বশেষ: মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর।
★ দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা -১৫৩টি।
★ দেশের ১ম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত- কাপ্তাই, রাঙামাটি।
★ দেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত- কক্সবাজার।
★ বাংলাদেশের রামসার সাইট-২টি। সুন্দরবন (১৯৯২) এবং টাঙ্গুয়ার হাওর(২০০০)
★ বাংলাদেশের রামসার জলাঞ্চল- ১টি। হাকালুকি হাওর(প্রস্তাবিত রামসার সাইট)
★ একাত্তরের শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা- ৪৪২। তাঁদের মধ্যে শিক্ষকের সংখ্যা বেশি : ১৪৩জন।
★ বন্যপ্রাণী অভয়ারণ্য-২৫টি, দেশের ২৫তম বন্যপ্রাণী অভয়ারণ্য: বাইশারী ব্যাংডেপা বন্যপ্রাণী অভয়ারণ্য রামু, কক্সবাজার।
★ NATO (North Atlantic Treaty Organisation) এর বর্তমান সদস্য - ৩১ টি ( সর্বশেষ - ফিনল্যান্ড, ৪ এপ্রিল, ২০২৩।
★ LDC ( Least Developed Countries) ভুক্ত বর্তমান দেশ - ৪৫ টি। LDC থেকে এ পর্যন্ত বের হয় - ৭ টি দেশ ( সর্বশেষ বের হয় - ভুটান, ১৩ ডিসেম্বর, ২০২৩)।
★ ACU( Asian Clearing Union) এর বর্তমান সদস্য -৮ টি ( সর্বশেষ বের হয়ে যায় - শ্রীলঙ্কা,২০২৪)
★ NDB এর সদস্য -৮ টি ( সর্বশেষ - মিশর)
★ BRICSএর সদস্য - ১০ টি ( ১ জানুয়ারি, ২০২৪ এ যোগদান করে ৫ টি দেশ - মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরান)
★ OPEC( Organisation of Petroleum Exporting Countries) এর বর্তমান সদস্য -১২ টি ( সর্বশেষ বের হয় - অ্যাঙ্গোলা, ২০২৪)
★ G- 20( Group of 20) এর বর্তমান সদস্য - ২১ টি ( সর্বশেষ -আফ্রিকান ইউনিয়ন, ৯ সেপ্টেম্বর, ২০২৩)

✅✅ পল্লী উন্নয়ন একাডেমি:
মোট- ৪টি
★ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD)- ১৯৫৯- কুমিল্লা
★ পল্লী উন্নয়ন একাডেমি (RDA)- ১৯৭৪- বগুড়া
★ শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি- ২০২৩- জামালপুর
★ শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি- ২০২৩- রংপুর
★ বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (BAPARD)- গোপালগঞ্জ
★ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট (BRDTI)- সিলেট
★ ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশ ১৬তম; প্রবৃদ্ধি হবে ৬%।
★ ২০২৪ সালের বর্ষসেরা পণ্য নির্বাচিত- হস্তশিল্পজাত পণ্য।
★ বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূল অর্জনের সনদ পেয়েছে: বাংলাদেশ।
★ কক্সবাজারের সুগন্ধা বিচকে 'বঙ্গবন্ধু বিচ' এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গায় 'বীর মুক্তিযোদ্ধা বিচ' নামকরণ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়।

25/10/2023

☞ কভার লেটারের নমুনা-:

Date: 01.01.2020
To
The Manager
Thermex Group Lt [Company/Organization Name]
Gazipur, Dhaka. [Address]
Subject: Application for the Post of Engineer. [Job Title]

Dear [Hiring Manager's Name],

I am writing to express my strong interest in the [Job Title] position at [Company/Organization Name]. With my [relevant qualifications, skills, and experiences], I believe I am an excellent fit for the role and can contribute significantly to your organization's success.

I recently came across the job opening on [source of job posting], and I was immediately drawn to [Company/Organization Name]'s [mention a specific aspect that impressed you]. Your company's commitment to [mention a value, mission, or achievement] aligns perfectly with my own professional goals and aspirations.

Furthermore, I am impressed by [Company/Organization Name]'s reputation for [mention a positive aspect or achievement]. The opportunity to contribute to such an innovative and dynamic company is truly exciting to me. I am eager to bring my expertise in [mention relevant skills or areas] to support [Company/Organization Name]'s continued growth and success.

I would welcome the chance to further discuss how my skills and experience align with your requirements. I have attached my resume for your review, which provides more detail about my qualifications. I am available for an interview at your convenience and can be reached by phone at [your phone number] or via email at [your email address].

Thank you for considering my application. I appreciate your time and attention, and I look forward to the possibility of contributing to [Company/Organization Name]'s success.

Sincerely,
[Your Full Name, Education, Email & Mobile No.]
Enclosure: Resume/CV

25/10/2023

☞ কভার লেটার কি?

কভার লেটার (Cover Letter) হচ্ছে একটি ফরমাল চিঠি যেটি সিভির সাথে দিতে হয়। আপনি যখন কোন কোম্পানী বা প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করবেন তখন আপনার জীবন বৃত্তান্ত বা সিভির সাথে একটি কভার লেটার যোগ করতে হয়। ইমেইলের মাধ্যমে যদি চাকরির আবেদন পাঠান, তাহলে একই মেইলে প্রথমে কভার লেটার এবং পরে সিভি সংযুক্ত করবেন।

☞ কভার লেটার মূলত আপনার স্কিল বা দক্ষতার সুস্পষ্ট বিবরণ এবং কেন আপনি এই পদের জন্য উপযুক্ত তার বর্ণনা। মূলত কভার লেটারের উদ্দেশ্যই থাকে নির্বাচক যেন আপনার সিভি পড়তে উৎসাহ পায়। জবের ভিন্নতা হিসেবে কভার লেটার অনেক প্রকারের হয়ে থাকে। তবে সবগুলোর ফরমেট প্রায় একই থাকে।

☞ কভার লেটার লেখার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া রয়েছে। নিম্নলিখিত নির্দিষ্ট ধাপগুলো অনুসরণ করে আপনি একটি সুন্দর ও প্রভাবশালী কভার লেটার লেখতে পারেন:

☞ সঠিক ফর্ম্যাট: কভার লেটারটি আপনার পত্রিকার ঠিকানা দ্বারা শুরু হবে। এরপরে দুই খালি লাইন দিয়ে লেখার শুরু করবেন। আপনি সাধারণত প্রিয় [নাম] দিয়ে শুরু করতে পারেন।

☞ উদ্দীপনা এবং পরিচিতি: প্রথম অনুচ্ছেদে আপনার সংক্ষিপ্ত উদ্দীপনা দিন। আপনি কার জন্য লেখছেন, কিসের সাথে কথা বলছেন এবং কীভাবে তাদের জানানোর ইচ্ছা আছে তা ব্যক্ত করুন।

☞ আবেদনের বিবরণ: পরবর্তী অনুচ্ছেদে আপনার আবেদনের প্রস্তাবিত কাজের বিবরণ করুন। এখানে আপনি কেন এই কাজের জন্য আবেদন করছেন, আপনার পূর্বের অভিজ্ঞতা ও দক্ষতা, আপনার আবেদন করার কারণ এবং কেন আপনি উপযুক্ত উম্মুক্ত কর্মী হতে পারেন তা বিস্তারিত লিখুন।
আবেদনকারীর সম্পর্কে তথ্য: একটি প্রফেশনাল ছবি পর্যায়ক্রমে সিভি সংযুক্ত করুন। এছাড়াও, আপনার নাম, ঠিকানা, ইমেল ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি লিখুন।

☞ ধন্যবাদ এবং সমাপ্তি: চোখে রেখে লেখা শেষ অনুচ্ছেদে আপনার সম্পন্ন কর্মের জন্য প্রশাসনিক ব্যবস্থাপনা প্রদানের জন্য সৃজনশীলতা প্রকাশ করুন। আপনার যোগাযোগের উপাত্ত প্রদান করুন এবং ধন্যবাদ জানান।

☞ মনে রাখবেন, কভার লেটারটি সংক্ষেপে ও প্রভাবশালীভাবে লিখতে হবে। তা একটি কমপক্ষে পৃষ্ঠার উপর এবং সুন্দরভাবে সজ্জিত হতে হবে। আপনি চাইলে একটি প্রফেশনাল কভার লেটার টেম্পলেট ব্যবহার করতে পারেন যা আপনাকে লেখার প্রক্রিয়াটি সহজ করে তুলবে।

Photos from JØB Seekar & EXÆM Preparation's post 26/08/2023
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka