23/04/2026
Wisdom International School and College -এ জরুরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি।
"Promises for moral and modern education."
23/04/2026
Wisdom International School and College -এ জরুরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি।
13/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩....
25/03/2026
মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা 🇧🇩
Wisdom International School and College এর পক্ষ থেকে সকলকে জানাই ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের গভীর শ্রদ্ধা ও অভিনন্দন।
এই দিনটি আমাদের গৌরবের, আত্মত্যাগের এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হওয়ার দিন।
শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।
আসুন, নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলে আমরা সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হই।
20/03/2026
Wisdom International School and College এর পক্ষ থেকে ঈদ-উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ত্যাগ, সংযম ও ভালোবাসার এই মহিমান্বিত দিনে সবার জীবনে নেমে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধির অফুরন্ত বার্তা। পরিবার-পরিজনের সাথে কাটুক আনন্দময় প্রতিটি মুহূর্ত, ভরে উঠুক হৃদয় ভালোবাসা ও প্রার্থনায়।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে—
🌙 ঈদ মোবারক 🌙
20/02/2026
🌺 আজ ২১শে ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌺
ভাষার জন্য জীবন দেওয়া বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, মনের ভাব প্রকাশ করতে পারছি স্বাধীনভাবে।
বাংলা শুধু একটি ভাষা নয়, এটি আমাদের পরিচয়, আমাদের গর্ব, আমাদের আত্মার স্পন্দন।
আসুন, ভাষা শহীদদের স্মরণে শপথ করি—
বাংলা ভাষাকে ভালোবাসবো, শুদ্ধভাবে ব্যবহার করবো,
এবং নতুন প্রজন্মের কাছে এর মর্যাদা তুলে ধরবো।
Wisdom International School and College এর পক্ষ থেকে
🖤 শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল ভাষা শহীদদের।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি – আমি কি ভুলিতে পারি। 🇧🇩
18/02/2026
🌙 পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা 🌙
পবিত্র রমজান মাস আমাদের জন্য আত্মশুদ্ধি, ধৈর্য, ত্যাগ ও তাকওয়া অর্জনের মাস। এই মাস আমাদের মানবতা, সহানুভূতি ও আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা দেয়।
Wisdom International School and College পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
আসুন, এই রমজানে আমরা সবাই নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করি।
আল্লাহ আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন। 🤲
রমজান মোবারক।
Wisdom International School and College এর পক্ষ থেকে সকল শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও দেশবাসীকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন🎉🎉🎉
Happy New Year 2026
31/12/2025
✨📚 নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মুখর আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ।
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে জ্ঞানের আলোয় আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আজকের এই বই উৎসব।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও বই উৎসবের অভিনন্দন। 🌸
বই বিতরণ উৎসব ২০২৬ ইং
Admission Open for 2026
Wisdom International School and College