25/05/2025
বিদেশে উচ্চ শিক্ষা
উচ্চ শিক্ষার্থে বিদেশে ভর্তি ,VISA Assistance,Scholarship,IELTS / O/A LEVEL/.এই page এর মাধ্যমে সকল ধরনের তথ্য পাবেন।
25/05/2025
20/05/2025
উচ্চশিক্ষায় বিদেশে যেতে প্রস্তুতি কেমন, জেনে নিন ধাপগুলো.
উন্নত ক্যারিয়ার ও উত্তম জীবনযাত্রার উৎকৃষ্ট নির্ণায়ক হলো বিদেশে উচ্চশিক্ষা। আর সে জন্য প্রতিবছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান তাঁদের স্বপ্নের দেশে। বিদেশি ইউনিভার্সিটির প্রাঙ্গণে প্রবেশের প্রথম দিনটির পেছনে থাকে শত প্রচেষ্টা। ন্যূনতম এক বছরের একটি সুপরিকল্পিত কার্যকলাপের উত্তরোত্তর সফলতার চূড়ান্ত ফল হিসেবে পেরোনো যায় দেশের সীমানা। এ পরিকল্পনার জন্য প্রথমেই প্রয়োজন সঠিক তথ্যভান্ডার। এ জায়গায় ঘাটতি থাকলে পুরো পরিকল্পনা বিফলে যেতে পারে। যে যে ধাপ অনুসরণ করা যেতে পারে—
সংকল্প এবং পরিকল্পনা
সবার আগে যে বিষয়টি সুনিশ্চিত করতে হবে তা হলো, দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য চূড়ান্তভাবে মনস্থির করা। সম্পূর্ণ মনস্তাত্ত্বিক দিক হলেও পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য আবেদনের সময় এর প্রভাব পড়ে থাকে। যেহেতু এখানে নিজের যোগ্যতা প্রমাণের পরীক্ষা দিতে হয়, তাই মানসিক ও শারীরিক শ্রমের পাশাপাশি একটি উল্লেখযোগ্য পরিমাণে সময় ও অর্থের খরচ করতে হয়। এ ক্ষেত্রে প্রথমেই যেকোনো সম্ভাব্য কার্যক্রমের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য মনস্থির করা আবশ্যক।
আর এর মনস্থির হওয়া সামনের প্রতিটি কাজের জন্য পরিকল্পনা করতে সাহায্য করবে। অনেকের ক্ষেত্রে এই সংকল্প ও পরিকল্পনার যুগপৎ ক্রমবিকাশ ঘটে ব্যাচেলর ডিগ্রি নেওয়ার শুরু থেকেই। চাকরির বাজারের জন্য সবচেয়ে উপযুক্ত বিষয়টি নির্বাচন সাধারণত এ সময়ে করা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় পরবর্তী সময়ে স্নাতক শেষ করে সেই বিষয়ে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়তে যাওয়া যায়।
আন্ডারগ্র্যাজুয়েশনের এ সময়টাতে উচ্চশিক্ষার পরিকল্পনায় রসদ জোগাতে সহায়ক হতে পারে ক্যারিয়ার ও বিদেশে উচ্চশিক্ষার ওপর বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ অথবা কাউন্সেলিং। তবে দিন শেষে মনস্থির করতে হবে নিজেকেই।
ভাষার দক্ষতা পরীক্ষা
ভাষার দক্ষতার ক্ষেত্রে বিশেষ করে ইংরেজি ভাষার দক্ষতা যাচাই বিদেশে উচ্চশিক্ষার যোগ্যতা প্রমাণের প্রথম ধাপ। অধিকাংশ উন্নত বিশ্বের দেশগুলোতে পড়াশোনার জন্য প্রয়োজন হয় ইংরেজি ভাষার। ইউরোপের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের জন্য অন্য ভাষাতে দক্ষ হওয়ার প্রয়োজন হয়। এগুলোর মধ্যে প্রধান ভাষাগুলো হলো ম্যান্ডারিন চায়নিজ, জার্মান, ফরাসি, আরবি ও জাপানিজ। ইংরেজি ভাষার শংসাপত্রগুলোর ক্ষেত্রে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম), টোয়েফল (টেস্ট অব ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ) গ্রহণ করে থাকে।
যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে ভাষার দক্ষতার সার্টিফিকেট নেওয়ার জন্য ব্রিটিশ কাউন্সিল, আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম), ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট সেরা মাধ্যম।
গবেষণা, বিশ্লেষণ ও নির্বাচন
আগে পরিকল্পনার খসড়াকে পরিপূর্ণ রূপদান করতে পারে এই বিশ্লেষণধর্মী গবেষণা। এটি মূলত কোনো পর্যায়ক্রমিক ধাপ নয়; বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি ক্ষেত্রে এ গবেষণা প্রয়োজন। প্রাথমিকভাবে কোর্স, বিশ্ববিদ্যালয় এবং তাদের অবস্থানগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কোর্সের ভেতরে কী কী অন্তর্ভুক্ত আছে, নির্দিষ্ট বিষয়টি নিয়ে গবেষণার সুযোগ, ক্যাম্পাসের জীবন ও কর্মসংস্থানের সম্ভাবনাগুলো যাচাই করতে হবে। এর জন্য ক্যারিয়ার ও উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার, কাউন্সেলিং খুব কাজে লাগে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অথবা শিক্ষকদের কাছ থেকেও পরামর্শ নেওয়া যেতে পারে।
বর্তমানে তথ্য-প্রযুক্তির যুগে এই গুরুত্বপূর্ণ কাজটি সহজে করা যায় ফেসবুকের মাধ্যমে। এখন বেশ কিছু ফেসবুক গ্রুপ আছে, যেগুলোতে প্রায়ই উচ্চশিক্ষা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার খরচ এবং বৃত্তির ব্যাপারে সুস্পষ্টভাবে জেনে নেওয়া বাঞ্ছনীয়। এসব দিক বিবেচনা করে দুই থেকে তিনটি আদর্শ গন্তব্য বাছাই করা যেতে পারে। অতঃপর প্রতিটির সুবিধা ও অসুবিধা তুলনা করতে হবে।
একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন
যাঁদের সিজিপি ভালো, তাঁরা একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করে থাকেন। একাধিক আবেদনের মূলে থাকবে চূড়ান্ত শিক্ষাবর্ষের থিসিস বা প্রোজেক্ট পেপার। গুরুত্বপূর্ণ নথিটির মাধ্যমে আরও ভালোভাবে অল্পকথায় পরিবেশন করতে হবে থিসিসের সম্ভাবনাময় দিকগুলো। এ আবেদনের মুহূর্তে প্রথম খেয়াল রাখতে হবে ভর্তির প্রয়োজনীয় নির্দেশনাগুলো ঠিকভাবে পড়া হচ্ছে কি না। আবেদন সফল হওয়া এই নির্দেশনাগুলো সঠিকভাবে অনুসরণের ওপর নির্ভরশীল। এর জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদ্যোপান্ত ভালোভাবে দেখা উচিত। কিছু বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য সংগত কাগজপত্রের শুধু ডিজিটাল কপি চায়; কিছু আছে ডিজিটাল স্ক্যান ছাড়াও পোস্টের মাধ্যমে ফিজিক্যাল কপি পাঠানোর নির্দেশনা দেয়। এসব কাগজপত্রের ব্যবস্থা করা বিশেষ করে প্রতিটি সার্টিফিকেটে তথ্যের সামঞ্জস্যতা বিধান করতে হবে।
ফান্ডিংয়ের ব্যবস্থা
ইতিমধ্যে যে দেশ বা বিশ্ববিদ্যালয় পড়াশোনার জন্য ঠিক করার হয়েছে; এবার তার জন্য আনুষঙ্গিক খরচ জোগাড়ের পালা। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর প্রভৃতি দেশে টিউশন ফির পরিমাণ অনেক বেশি।
পড়াশোনা করার সময় কাজ করা যেতে পারে, কিন্তু শুধু খণ্ডকালীন চাকরি করে পড়াশোনার খরচ বহন সম্ভব নয়। তা ছাড়া এটি পড়াশোনায় চাপের মাত্রা বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের জন্য প্রতি সপ্তাহে সীমিত সংখ্যক ঘণ্টা বরাদ্দ থাকে।
নরওয়ে, জার্মানি ও চীনের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের জাতীয়তা নির্বিশেষে সব আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে ডিগ্রি প্রদান করে। কিন্তু এর বাইরে আছে জীবনযাত্রার বিশাল খরচ। তাই বৃত্তির জন্য আবেদন করা ফান্ডিং সেরা উপায়।
এ ছাড়া দেশের বাইরে যাওয়ার আগে সে দেশে থাকার যাবতীয় ব্যয়ভার বহনের জন্য ব্যাংক ব্যালান্স দেখানোর ব্যাপারটি মাথায় রাখতে হবে।
ভিসা প্রসেস
যে দেশে পড়াশোনার জন্য চেষ্টা চলছে, সে দেশে যাওয়ার জন্য এবার অনুমতি নেওয়ার পালা। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে সংক্ষিপ্ত ভাষা কোর্সে কখনো কখনো ট্যুরিস্ট ভিসায় অধ্যয়নের অনুমতি দেওয়া হয়। তবে তিন মাসের বেশি সময় ধরে প্রায় সব কোর্সের জন্য স্টুডেন্ট ভিসার আবেদন করতে হবে। সাধারণত স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার আগে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির জন্য অফার লেটার পেতে হবে। প্রয়োজনীয় ভর্তি ফি প্রদানের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথি সরবরাহ করবে।
20/05/2025
বাংলাদেশ থেকে বিদেশে পড়তে গেলে যা যা দরকার হবে...
বাংলাদেশ থেকে প্রতি বছরই হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়ে থাকেন। বাংলাদেশ থেকে বিশ্বের যে সব দেশে সবচেয়ে বেশি শিক্ষার্থী যেতে আগ্রহী থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং জার্মানি।
ওই সব দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত নভেম্বর থেকে শুরু করে জানুয়ারির মধ্যেই বেশিরভাগ বিদেশি শিক্ষার্থী আবেদন করে থাকেন।
বিদেশি শিক্ষার্থী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার আলাদা আলাদা নিয়ম রয়েছে। তবে কিছু ব্যতিক্রম ছাড়া সাধারণ কিছু নিয়ম বিশ্বের প্রায় সব দেশে একই রকমের।
সেক্ষেত্রে প্রথমেই আপনি আসলে কোন দেশে যেতে চান তা নির্ধারণ করতে হবে। তারপর সে দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, কোর্স, শিক্ষাবৃত্তির সুযোগ, জীবন-যাপনের ব্যয়সহ নানা বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে।
এসব তথ্য সংগ্রহ থেকে শুরু করে সাধারণ আরো কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, না হলে আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন যথাসময়ে এবং সুষ্ঠুভাবে হতে সমস্যা তৈরি হবে।
20/05/2025
🎓 Dreaming of Studying in the UK? Make it Happen with FBA (UK) LTD! 🇬🇧
Whether you have IELTS or not — we've got options for YOU!
We are offering:
🎓 Scholarship Options
🚀 Fast Offer Letters
💯 FREE Admission Support
🎯 Interview & CAS Support
📅 Apply Now for the September 2025 Intake!
For any queries email us:
📩 [email protected]
🌐 Visit: www.fbaukltd.com
07/01/2023
🎉বছরের সেরা Offer !🗣️
🎉 ‘‘Novus IELTS”-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে IELTS & Spoken সকল কোর্সে 50% OFF!
🎯 বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন 👩🎓 পূরণ করতে ✈️
🎯 Band 9.0 এ 8.5 প্রাপ্ত IELTS Trainer
🎯 যে কোন পরিবেশে Smartly English এ 🗣️ কথা বলতে SPOKEN English-এ ভর্তি হউন এখনই NOVUS IELTS এ!
🎯দূর্বল Students দের ধরে ধরে Basic থেকে পড়ানো হয়।
IELTS COURSES:🎯
••••••••••••••••••••••••••••••••
1.IELTS Foundation Course.
একেবারে দূর্বল স্টুডেন্ট কেও ধরে ধরে শিখানো হয়।
(Phonetics +IPA)
Spoken+Grammar +Writing.
ক্লাস এর সংখ্যাঃ 24 টি.
Duration : 2 Months.
Offline :5500/=পূর্বে 11000/=
Online : 5000/-
••••••••••••••••••••••••••••••••
2.IELTS Regular Course.
ক্লাস এর সংখ্যাঃ 30 টি
মক টেস্ট : 10 টি
Duration : 2.5 Months
Offline : 8750/= পূর্বে 17500/=
Online : 8750/-
••••••••••••••••••••••••••••••••
3.IELTS Advance Course.
ক্লাস এর সংখ্যাঃ 16 টি
মক টেস্ট : 05 টি
Duration : 1 Months
Offline : 6000/- পূর্বে 12000/=
Online : 6000/-
••••••••••••••••••••••••••••••••
✅Online এ ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
✅শুক্র ও শনিবার Executive ব্যাচ।
✅Unlimited Mock Test Facility.
✅Free Course Materials.
✈️ বিদেশে উচ্চ শিক্ষা ও ভর্তিতে
সকল ধরনের সেবা প্রদান করা হয়।
•••••••••••••••••••••••••••••••••••••••••
🏠OFFICE :
H: 18, Road: 3/F, Sector : 09,
Uttara- Dhaka-1230.
➡️বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
☎ 01325-750 579 [BKash]
☎ 01814-146 893 [BKash]
05/01/2023
https://m.facebook.com/story.php?story_fbid=617044803758005&id=100063574723858&mibextid=Nif5oz
🎉বছরের সেরা Offer !🗣️
🎉 ‘‘Novus IELTS”-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে IELTS & Spoken সকল কোর্সে 50% OFF!
🎯 বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন 👩🎓 পূরণ করতে ✈️
🎯 Band 9.0 এ 8.5 প্রাপ্ত IELTS Trainer
🎯 যে কোন পরিবেশে Smartly English এ 🗣️ কথা বলতে SPOKEN English-এ ভর্তি হউন এখনই NOVUS IELTS এ!
🎯দূর্বল Students দের ধরে ধরে Basic থেকে পড়ানো হয়।
IELTS COURSES:🎯
••••••••••••••••••••••••••••••••
1.IELTS Foundation Course.
একেবারে দূর্বল স্টুডেন্ট কেও ধরে ধরে শিখানো হয়।
(Phonetics +IPA)
Spoken+Grammar +Writing.
ক্লাস এর সংখ্যাঃ 24 টি.
Duration : 2 Months.
Offline :5500/=পূর্বে 11000/=
Online : 5000/-
••••••••••••••••••••••••••••••••
2.IELTS Regular Course.
ক্লাস এর সংখ্যাঃ 30 টি
মক টেস্ট : 10 টি
Duration : 2.5 Months
Offline : 8750/= পূর্বে 17500/=
Online : 8750/-
••••••••••••••••••••••••••••••••
3.IELTS Advance Course.
ক্লাস এর সংখ্যাঃ 16 টি
মক টেস্ট : 05 টি
Duration : 1 Months
Offline : 6000/- পূর্বে 12000/=
Online : 6000/-
••••••••••••••••••••••••••••••••
✅Online এ ভর্তি হওয়ার সুযোগ রয়েছে।
✅শুক্র ও শনিবার Executive ব্যাচ।
✅Unlimited Mock Test Facility.
✅Free Course Materials.
✈️ বিদেশে উচ্চ শিক্ষা ও ভর্তিতে
সকল ধরনের সেবা প্রদান করা হয়।
•••••••••••••••••••••••••••••••••••••••••
🏠OFFICE :
H: 18, Road: 3/F, Sector : 09,
Uttara- Dhaka-1230.
➡️বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
☎ 01325-750 579 [BKash]
☎ 01814-146 893 [BKash]
13/06/2020
#নতুন_ই_পাসপোর্ট_নিয়ে_যেকোনো_ধরনের_জিজ্ঞাসা
#আরপিও_আগারগাঁও
💥নতুন ই-পাসপোর্টের আদ্যোপান্ত (A to Z) সবকিছুই থাকছে এই পোস্টে। সেজন্য পোস্টটি আপনাকে অত্যন্ত মনোযোগ সহকারে শুরু থেকে শেষ অবধি পড়তে হবে।
#অনলাইনে_আবেদন
💥নতুন ই-পাসপোর্ট করার জন্য প্রথমেই আপনাকে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে, ই-পাসপোর্ট ওয়েবসাইটের লিংক পোস্টের শেষে দেয়া আছে। এরপরে অনলাইনেই এপয়েন্টমেন্ট ডেট নিতে হবে।
াসপোর্ট_পেমেন্ট
💥পেমেন্ট দুই ভাবে করা যায়।
১. অনলাইন পেমেন্টঃ সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট করা যায় এবং এখন পর্যন্ত চালুকৃত অনলাইন পেমেন্ট পদ্ধতি হল :
➡Credit /Debit Cards: MasterCard, Visa, Q-Cash
➡Mobile Banking: B-Kash, DBBL Nexus
অনলাইনে পেমেন্ট করতে চাইলে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, অনলাইনে আবেদন সম্পূর্ণ করার পরেই "অনলাইন পেমেন্ট" এই অপশন টা শুধুমাত্র একবারই আসবে। তাই আমার মতে বেশি ঝামেলা মনে হলে ব্যাংকে গিয়ে পেমেন্ট করাই শ্রেয়।
২. অফলাইন পেমেন্টঃ অনলাইন পেমেন্ট ছাড়াও এপয়েন্টমেন্ট ডেটের আগে যেকোনো দিন ব্যাংকে গিয়ে পেমেন্ট করতে পারবেন।
যেসব ব্যাংকে টাকা জমা দেয়া যাবেঃ
➡ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংক।
💥""আমার ই-পাসপোর্টের ধাপ সমূহঃ
👉অনলাইনে আবেদনঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২০
👉এপয়েন্টমেন্ট ডেটঃ ১২ মে, ২০২০ (পরে শিডিউল ক্যান্সেল করে আবার শিডিউল মার্চ মাসের ৩ তারিখ পেয়ে যাই😍)
👉এনরোলমেন্টঃ ০৩ মার্চ, ২০২০
👉প্রেজেন্ট এড্রেস ভেরিফিকেশনঃ ১০ মার্চ, ২০২০
👉পার্মানেন্ট এড্রেস ভেরিফিকেশনঃ ১২ মার্চ, ২০২০
👉ডেলিভারি ডেট ছিলঃ ২৪ মার্চ, ২০২০ ( একদিন আগেই ২৩ তারিখে ম্যাসেজ পেয়ে যাই)
👉কিন্তু কোভিড-১৯ এর জন্য পরে আর রিসিভ করতে যাওয়া হয় নি। তাই এই মাসের ৪ তারিখ গিয়ে ই-পাসপোর্ট রিসিভ করি।""
🔥🔥🔥এবার আসি আসল কথায়🔥🔥🔥
🔥🔥শুধুমাত্র নতুন ই-পাসপোর্টের জন্য🔥🔥
💥আমি যা যা ডকুমেন্টস জমা দিয়েছিলামঃ
১. এপ্লিকেশন ফর্ম
২. এপয়েন্টমেন্ট ডেট মেইল এর কপি
৩. এপয়েন্টমেন্ট ডেট প্রিন্ট সামারি
৪. এনআইডি কার্ডের কপি
৫. স্টুডেন্ট আইডি / জব আইডি'র কপি
৬. বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল এর কপি
💥অরিজিনাল কপিঃ (যে সব সাথে রেখেছিলাম)
১. এনআইডি কার্ড
২. স্মার্ট ফোন (মেইল দেখানো জন্য, যদিও আমার কাছে দেখতে চায় নি)
৩. স্টুডেন্ট আইডি / জব আইডি (সাথে রাখা ভালো, আমার কাছে দেখতে চায় নি, শুরু আস্ক করছে কি করেন)
💥প্রেজেন্ট এড্রেস ভেরিফিকেশনে যেসব ডকুমেন্টস চেয়েছিলঃ
১. এনআইডি কার্ড এবং তার কপি
২. স্টুডেন্ট/জব আইডি কার্ড এবং তার কপি
৩. প্রেজেন্ট এড্রেস ইউটিলিটি বিলের কপি
৪. এসএসসি/এইচএসসি সার্টিফিকেটের কপি
৫. বাবা-মা'য়ের এনআইডি কার্ডের কপি
💥পার্মানেন্ট এড্রেস ভেরিফিকেশনে যেসব ডকুমেন্টস চেয়েছিলঃ
১. এনআইডি কার্ডের কপি
২. বার্থ সার্টিফিকেটের কপি
৩. নাগরিক সনদপত্র
💥 #পাসপোর্ট_ডেলিভারি'র সময় শুধুমাত্র ডেলিভারি স্লিপ চেয়েছে, আর কোন কিছুর প্রয়োজন হয় নি। তবে নিজের এনআইডি কার্ড সাথে রাখা ভালো, যেকোন সময় সন্দেহ হলেই দেখতে চাইতে পারে।
👉ই-পাসপোর্ট ওয়েবসাইট লিংকঃ
https://epassport.gov.bd/
ওকে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।
#বিশেষ_দ্রস্টব্যঃ পোস্টের সাথে কিছু ছবি এড করলাম, প্রতিটি ছবিই গুরুত্বপূর্ণ, ছবিতেও অনেক তথ্য দেয়া আছে। এরপরও যদি কারো কোন কিছু জানার থাকে তাহলে কমেন্টবক্সে জানাতে পারেন। আর হ্যা, বর্তমান পরিস্থিতির জন্য ই-পাসপোর্টের সকল কার্যক্রম আপাতত বন্ধ আছে, শুধুমাত্র ডেলিভারি সেকশন চালু আছে।
Extra Curricular Activities (ECA)
Classification of student types:
#স্টুডেন্টদের ধরণ সমূহ
Shikder
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
10/Ga, Shyamoli, (1st Floor), Road-2. Sher E Bangla Nagar, Dhaka.
Dhaka
1207
20/05/2025