Accounting with A.S

Accounting with A.S

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Accounting with A.S, Educational consultant, Dhaka.

ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মেধার সুপ্ত বিকাশ ঘটিয়ে কাঙ্খিত লক্ষে পৌঁছে দেওয়াই এই পেইজের একমাত্র লক্ষ্য🖤


এসএসসি,এইচএসসি,বিবিএ(হিসাববিজ্ঞান ও ফিন্যান্স)

17/09/2024

সমন্বয় জাবেদা [ধারাবাহিক পর্ব-২]

আজ আমরা ৪টি মৌলিক সমন্বয় দাখিলার মধ্যে ️প্রদেয় ️খরচ বা বকেয়া খরচ নিয়ে আলোচনা করবো।

প্রদেয় খরচ :
যে খরচ সংঘটিত হয়েছে কিন্তু নগদে প্রদান করা হয়নি তাকে প্রদেয় খরচ বলে। প্রদেয় খরচ একটি দায়।

✍ হিসাবকাল শেষে যদি খরচ প্রদেয় থাকে অর্থাৎ খরচের টাকা নগদে প্রদান করা না হয় সেক্ষেত্রে বুঝতে হবে এই অপরিশোধিত খরচটি হিসাবে লিপিবদ্ধ করা হয়নি। তাই প্রদেয় খরচকে হিসাবে লিপিবদ্ধ করার জন্য সমন্বয় দাখিলা দিতে হয়।

★প্রদেয় খরচের সমন্বয় দাখিলা করার জন্য দুটি হিসাবখাতকে বিবেচনা করতে হবে। একটি খরচ হিসাব, অন্যটি প্রদেয় খরচ হিসাব। যেহেতু খরচ সংঘটিত হয়েছে তাই খরচ বৃদ্ধি পাবে, অন্যদিকে খরচের টাকা যেহেতু পরিশোধ করা হয়নি তাই ভবিষ্যতে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পাবে।

✍ তাই প্রদেয় খরচের সমন্বয় দাখিলা করতে হলে একটি খরচ (Expense) ও প্রদেয় খরচ নামে একটি দায় (Liability) দুটোই বৃদ্ধি করতে হবে।

আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, অন্যদিকে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হয়। তাহলে সমন্বয় দাখিলাটি হবে নিম্নরূপ :

খরচ হিসাব Dr.
প্রদেয় খরচ হিসাব Cr.

★ এখানে খরচ হিসাব দ্বারা বিভিন্ন খরচ যেমন বেতন হিসাব, মজুরি হিসাব, ভাড়া হিসাব,বিমা প্রিমিয়াম হিসাব ইত্যাদিকে বুঝানো হয়েছে। অন্যদিকে প্রদেয় খরচ বলতে প্রদেয় বেতন, প্রদেয় মজুরি, প্রদেয় ভাড়া,প্রদেয় বিমা প্রিমিয়াম ইত্যাদি বুঝায়।

👇নিচে এই দাখিলা সম্পর্কে কিছু উদাহরণ দেওয়া হলো:

১. কর্মচারীদের বেতন ১০০০০ টাকা অপরিশোধিত রয়েছে।

বেতন হিসাব Dr. ১০০০০
প্রদেয় বেতন হিসাব Cr. ১০০০০

২. মাসিক ১০০০ টাকা হারে ২ মাসের ভাড়া প্রদেয় হয়েছে।

ভাড়া হিসাব Dr. ২০০০
প্রদেয় ভাড়া হিসাব Cr. ২০০০

৩. মজুরি ৫০০০ টাকা বকেয়া রয়েছে।

মজুরি হিসাব Dr. ৫০০০
প্রদেয় মজুরি হিসাব Cr. ৫০০০

৪.বিমা প্রিমিয়াম ৩,০০০ টাকা পরিশোধ করা হয়নি।

বিমা প্রিমিয়াম Dr. ৩০০০
প্রদেয় বিমা প্রিমিয়াম Cr. ৩০০০

এভাবে সকল প্রদেয় বা বকেয়া বা অপরিশোধিত খরচের জন্য একই রকম সমন্বয় দাখিলা হবে।

★এখানে একটি কথা বলে রাখা ভালো প্রদেয় খরচ,বকেয়া খরচ বা অপরিশোধিত খরচ এই কথাগুলো একই অর্থ প্রকাশ করে।

👉পরবর্তী আলোচনা হবে প্রাপ্য আয় বা অনাদায়ী আয়.......… সাথেই থাকুন

--------------------------------চলবে................

-আবু সুফিয়ান(বিবিএ,এমবিএ-হিসাববিজ্ঞান)

12/09/2024

কার্যপত্র(Worksheet) বা আর্থিক বিবরনী(Financial statement) করতে গেলে শিক্ষার্থীরা মোটামোটি সবাই কমবেশি সমন্বয় দাখিলা নিয়ে সমস্যায় পড়ে আর সেই জন্য আজ থেকে কয়েকটি ধাপে ধারাবাহিক ভাবে সমন্বয় দাখিলা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।

সমন্বয় জাবেদা [ধারাবাহিক পর্ব-১]

প্রথমেই জেনে নিব সমন্বয় দাখিলা কি এবং ইহা কেন দেওয়া হয়?

সমন্বয় দাখিলা:
কোন নিদিষ্ট হিসাবকালের সাথে সংশ্লিষ্ট বকেয়া আয়-ব্যয়, অগ্রিম আয়-ব্যয় ও বাদ পড়া দফাগুলো হিসাবভুক্ত করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে সমন্বয় দাখিলা বলে।

**সমন্বয় দাখিলা দেয়া হয় হিসাবকাল শেষে।

হিসাবকাল বলতে সাধারণত ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর সময়কে বুঝায়।

মূলত একটি নিদিষ্ট হিসাবকালের সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য সমন্বয় দাখিলা দেওয়া হয়।

হিসাবকাল ধারণা, বকেয়াভিত্তিক হিসাববিজ্ঞান, আয় স্বীকৃত নীতি, মিলকরণ নীতির উপর ভিত্তি করে সমন্বয় দাখিলা দেওয়া হয়ে থাকে।

সমন্বয় দাখিলার প্রকারভেদ:

প্রধান বা মৌলিক সমন্বয় দাখিলা ৪ প্রকার।
যেমন:

১. বকেয়া খরচ / প্রদেয় খরচ (Accrued Expense / Expense Payable)

২. বকেয়া আয় / প্রাপ্য আয় ( Accrued Revenue / Revenue Receivable)

৩. অগ্রিম খরচ (Prepaid Expense)

৪. অগ্রিম আয় / অনুপার্জিত আয় (Unearned Revrnue)

-----------------------------------------------------------------------------------------চলবে...........................

-আবু সুফিয়ান(বিবিএ,এমবিএ-হিসাববিজ্ঞান)

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka