ক্যারিয়ার ট্রিটমেন্ট

ক্যারিয়ার ট্রিটমেন্ট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ক্যারিয়ার ট্রিটমেন্ট, Educational consultant, Dhaka.

প্রস্তুতির জন্য অবশ্যই আপনাকে কোচিং সেন্টারের অফলাইন ব্যাচে ভর্তি হতে হবে, প্রপার গাইডলাইনের জন্য এর বিকল্প নেই। আর্থিক সমস্যার কারণে কোনো কোর্স করতে না পারলে তবেই আমাদের থেকে কোর্স ক্রয় করবেন। আপনার চাকুরির প্রস্তুতিকে মসৃণ করতে আমাদের সামান্য প্রচেষ্টা।

29/08/2026
x= ?
18/08/2026

x= ?

তবে আর দেরি কেন!!!! আমাদের মেগা বান্ডেলটি লুফে নিন, আপনার প্রিয় মানুষটিকে উপহার দিন;এবং হাতে হাত রেখে, স্বপ্ন পূরণের যাত...
03/07/2026

তবে আর দেরি কেন!!!!

আমাদের মেগা বান্ডেলটি লুফে নিন,
আপনার প্রিয় মানুষটিকে উপহার দিন;
এবং হাতে হাত রেখে,
স্বপ্ন পূরণের যাত্রায় একসাথে এগিয়ে চলুন!!!!

24/06/2026

ব্যাংকের প্রিপারেশন এর জন্য যারা আমাকে বার বার নক দিচ্ছেন তাদের জন্যে সংক্ষেপে-

১. ৬ মাস ৭-৮ ঘন্টা করে পড়লে ব্যাংকের জন্য একটা ভালো প্রিপারেশন নেওয়া যায়।

প্রিলি- ১০০ মার্ক, সময়- ১ ঘন্টা, নেগেটিভ- ০.২৫

২. বাংলা ২৫ মার্ক- বিসিএস প্রিলিতে যেমন প্রশ্ন আসে তেমন ব্যাংকের প্রিলি পরীক্ষায়ও বাংলা থেকে প্রশ্ন থাকে। তবে ব্যাংকে ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসে। ব্যাংকে কোন সিলেবাস নাই। সেক্ষেত্রে বাংলা সাহিত্যের জন্য কোন ভালো ডাইজেস্ট এর বাংলা সাহিত্য অংশ পড়তে পারেন, তবে বিস্তারিত প্রিপারেশন নিতে চাইলে শীকর এর বাংলা সাহিত্য দেখতে পারেন এবং বাংলা ব্যাকরণ এর জন্য অন্বেষণ বইটি দেখতে পারেন। বাংলা সাহিত্য থেকে সর্বোচ্চ ১০ মার্ক আর ব্যাকরণ থেকে সর্বনিম্ন ১৫ মার্ক থাকে। রিটেনে বাংলা থেকে প্রশ্ন আসে না।

৩. ইংরেজি ২৫ মার্ক- এখানে গ্রামার থেকেই প্রশ্ন আসে। তবে বিসিএস থেকে একটু আলাদা কিছু বিষয় থাকে যেমন- analogy, one word substations, group verb, pin point error ইত্যাদি। সেজন্য প্রস্তুতি প্যাটার্নে খুব বেশি চেঞ্জ না এনে একটা দুইটা এক্সট্রা বই পড়লেই হয়। যেমন- আপনি যদি বিসিএসের জন্য মাস্টার্স অথবা কম্পিটিটিভ এক্সাম পড়েন, তাহলে এই বইগুলোর পাশাপাশি আপনি- Barron's toefl, cliffs toefl পড়তে পারেন, Bank vocabulary বইটা পড়তে পারেন। চাকুরির জগতে খুব কম পোলাপাইন আছে যারা এই বইগুলো পড়ে না।

৪. General Mathematics and Quantitative Skills 20 mark- এর জন্য খায়রুলস এডভান্স ম্যাথ পড়লেই হবে।

৫. Analytical ability (যদি থাকে, সাধারণত পরীক্ষার সার্কুলারে অথবা পরীক্ষার আগেই বলে দিবে কি কি আসবে।) IBA এর একটা এডমিশন গাইড আছে মেন্টরস এর। সেটা দেখতে পারেন তাহলেই হবে। বইটার নাম- IBA Analytical Handbook.

৬. General Knowledge 20 mark- এখানে সাম্প্রতিক থেকে বেশি প্রশ্ন থাকে। অলমোস্ট ৫০-৫০। তো আপনাকে কয়েক মাসের কারেন্ট আফ্যায়ার্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে৷ আমি বলবো লাইভ এমসিকিউ এর মাসিক সাম্প্রতিক এর পিডিএফটা পড়বেন আর পত্রিকা পড়বেন নিয়মিত। বই হিসেবে টেবিলে রাখবেন বেসিক ভিউ। কারণ এক ঢিলে দুই পাখি শিকার হবে, বিসিএসের প্রিপারেশনও কভার হয়ে যাবে এবং সবগুলো লিখিত পরীক্ষায় একটা সুবিধা পাবেন।

৭. Computer 10 marks- আলালস কম্পিউটার পড়লেই হবে। বিসিএসের প্রিপারেশনও হয়ে যাবে।

লিখিত-২০০ মার্ক, সময়- ২ ঘন্টা মাত্র।

১. Focus writing in English- 35 marks, টাইম পাবেন মাত্র- ২০ মিনিট, লিখবেন ২.৫-৩ পেইজ, ভূমিকা, এক্সপ্লানেশন, রিকোমেন্ডেশন, উপসংহার। বই পড়তে পারেন- ইউনিক আর পত্রিকা।

২. বাংলা ফোকাস ৩৫ মার্কস- ইংরেজির মতোই পরামর্শ।

৩. জেনারেল নলেজ- ৩০ মার্কস- সাম্প্রতিক থেকে আসবে বেশি। বিগত প্রশ্ন গুলো পড়বেন। মানি মার্কেট, শেয়ার মার্কেট, Monetary policy, fiscal policy, budget, sports, war and conflicts এগুলো সম্পর্কে ডিটেইলস জেনে যাবেন।

৪. Comprehension- 20 marks, pass marks 8, Solve previous bank questions. Recent Bank written job solution is best.

৫. Mathematics- 30 marks, pass marks 12, Bank Math Arif Sir, Khairul's Advance Math are enough to take an excellent preparation.

৬. Translation- English to Bangla- 20 marks, pass marks 8, Paper reading, mohid's editorial, preceptor's translation would be best.

৭. Argument Writing- 30 marks- Unique এর ফোকাস রাইটিং বইতে যেগুলো আছে সেগুলো প্র‍্যাক্টিস করলেই প্রো হয়ে যাবেন।

হ্যাপি জার্নি।

মেহেদী ইসলাম,
ব্যবস্থাপক (সিনিয়র অফিসার)
বাংলাদেশ কৃষি ব্যাংক,
চর আলেকজান্ডার শাখা,
রামগতি, লক্ষ্মীপুর।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সুপারিশপ্রাপ্ত)
৪৫ তম বিসিএস।

Ex-SO, UCB

Officer Janata Bank(Reco)

বিগত ১৫ বছরের চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন ভাষার শব্দ। যা সামনে যেকোনো চাকরির পরীক্ষায় কমন আসতে পারে। প্রয়োজনে শেয়ার করে ...
23/06/2026

বিগত ১৫ বছরের চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন ভাষার শব্দ।
যা সামনে যেকোনো চাকরির পরীক্ষায় কমন আসতে পারে। প্রয়োজনে শেয়ার করে রাখতে পারেন।

©

মাস্টার ইংরেজি বই থেকে ১৫০ Synonym দাগিয়ে দেওয়া হলো। প্রথমে মার্ক করা প্রশ্ন  গুলো  খুব ভালো করে শেষ করে তারপর বাকি গুলো...
23/06/2026

মাস্টার ইংরেজি বই থেকে ১৫০ Synonym দাগিয়ে দেওয়া হলো। প্রথমে মার্ক করা প্রশ্ন গুলো খুব ভালো করে শেষ করে তারপর বাকি গুলো পড়বেন সময় নিয়ে।

©

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ক্যারিয়ার ট্রিটমেন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share