21/07/2017
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য
ঢাকায় পাবলিক ভার্সিটি আছে কেবল ৬ টি - BUET, DU, JU, JnU, BUTex ও BUP+MIST । এই পাবলিক ভার্সিটি গুলোতে Architecture, Civil Engineering, CSE, EEE, Textile, Industrial & Production Engineering (IPE), Mechanical Engineering (ME) এর মত ভাল সাবজেক্ট এ চান্স না পেলে যাদের আর্থিক সক্ষমতা আছে + যারা ঢাকার বাইরের পাবলিক ভার্সিটি তে পড়তে ইচ্ছুক না তাদের সকলের প্রথম পছন্দ হল Ahsanullah University of Science & Technology । এমনকি ঢাকার বাইরের অনেক পাবলিক ভার্সিটি তে চান্স পাওয়ার পরেও অনেকেই পছন্দের সাবজেক্ট এ পড়ার জন্য RUET, CUET, KUET ছেড়ে AUST তে ভর্তি হয় ।
Form Submission এর পর GPA এর ভিত্তিতে প্রথম ৩০০০ স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে । Fall 2016 - এ যাদের GPA 9.58 বা এর উপরে ছিল তারাই AUST তে Admission Test দেয়ার সুযোগ পেয়েছিল । AUST এর ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণ এবং ভর্তি পরীক্ষার প্রতিযোগিতা পাবলিক ভার্সিটির মতই । প্রতি বছর ২ বার ভর্তি পরীক্ষা হয়ে থাকে । ফল সেমিস্টার এর ভর্তি পরীক্ষা হয় সেপ্টেম্বর এ এবং স্প্রিং সেমিস্টার এর ভর্তি পরীক্ষা হয় মার্চ মাসের প্রথম সপ্তাহে ।
ফল - 2017 সেমিস্টার এর ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছেঃ
আবেদনের যোগ্যতাঃ
HSC 2016 + HSC 2017 ব্যাচের স্টুডেন্টস রা এপ্লাই করতে পারবে ।
HSC minimum 3.5 থাকতে হবে (With additional Subject) । SSC + HSC মিলিতভাবে মিনিমাম ৮ থাকতে হবে (With additional Subject) ।
আবেদনের সময়ঃ ২৫ জুলাই থেকে ১৩ আগস্ট, ২০১৭
শর্ট লিস্ট প্রকাশঃ ২৭ আগস্ট, ২০১৭
ভর্তি পরীক্ষার তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০১৭
ফলাফল প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর, ২০১৭
আসন সংখ্যা
1) Architecture - 52
2) Civil Engineering - 104
3) CSE - 104
4) EEE – 156
5) Textile – 104
6) Industrial & Production Engineering (IPE) – 104
7) Mechanical Engineering (ME) – 52
8) BBA – 104
টোটাল আসন সংখ্যাঃ 780
পেমেন্ট পলিসি
ভর্তি ফি ১,০৪,৮০০ /= [1st সেমিস্টার ফি সহ]
প্রতি সেমিস্টার ফি -৮০,০০০/=
1) ARC 5 years (10 semesters) - - 8,28,400 (TOTAL FEE)
2) CE 4 years (8 semesters) - - - - 6,67,600.00 (TOTAL FEE)
3) CSE 4 years (8 semesters) - - -6,67,600.00 (TOTAL FEE)
4) EEE 4 years (8 semesters) - - -6,67,600.00 (TOTAL FEE)
5) TE 4 years (8 semesters) - - - -- 6,67,600.00 (TOTAL FEE)
6) IPE 4 years (8 semesters) - - - - 6,67,600.00 (TOTAL FEE)
7) ME 4 years (8 semesters) - - - - 6,67,600.00 (TOTAL FEE)
8) BBA 4 years (8 semesters) - - - 5,32,980.00 (TOTAL FEE)
-
আহসানউল্লাহ ভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণ –
Question Pattern of AUST: 400 Marks
# SSC & HSC = 80 MARKS #
Physics = 20 MCQ x 5 marks = 100 Marks
Chemistry = 20 MCQ x 5 marks = 100 Marks
Math = 20 MCQ x 5 marks = 100 Marks
English = 10 MCQ x 2 marks = 20 Marks
Total 320 Marks in the Admission Test
প্রতি ভুল উত্তরে একটি সঠিক উত্তরের ২৫ শতাংশ নম্বর কাটা যাবে সেই হিসেবে পদার্থ , রসায়ন এবং গণিতে একটি ভূল উত্তরে ১.২৫ নম্বর কাটা যাবে আর ইংরেজীতে কাটা যাবে ০.৫০ নম্বর ।
নোটঃ BBA তে ভর্তি পরীক্ষা হয়না । GPA এর ভিত্তিতে ভর্তি করে থাকে । HSC minimum 2.5 থাকতে হবে (With additional Subject) । SSC + HSC মিলিতভাবে মিনিমাম ৬ থাকতে হবে (With additional Subject) ।