08/08/2026
বাংলাদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে ভুয়া মাইগ্রেশন এজেন্টরা।
এক্ষেত্রে ভিসা-সংক্রান্ত সঠিক পরামর্শ পাওয়ার একটি নির্ভরযোগ্য উপায় হলো অস্ট্রেলিয়ায় নিবন্ধিত একজন মাইগ্রেশন এজেন্ট (যিনি বাংলাদেশেও কার্যক্রম পরিচালনা করতে পারেন) অথবা একজন অস্ট্রেলীয় আইনজীবীর সেবা গ্রহণ করা।
নিবন্ধিত সকল অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টকে একটি নির্দিষ্ট আচরণবিধি অনুসরণ করতে হয় এবং নির্ধারিত জ্ঞান ও পেশাগত মানদন্ড মেনে চলতে হয়। এর মধ্যে রয়েছে:
✅ তারা যে কাজ করেন তার জন্য ন্যায্য ও যুক্তিসঙ্গত ফি গ্রহণ করা।
✅ তারা কী কী সেবা প্রদান করবেন এবং তার খরচ কত পড়বে, তা আপনাকে লিখিতভাবে জানানো।
✅ আপনার ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে আপনাকে যত দ্রুত সম্ভব অবহিত করা।
একজন নিবন্ধিত মাইগ্রেশন এজেন্টের কার্যক্রম সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:
https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_bengali.pdf
নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট খুঁজে পেতে ‘অফিস অফ মাইগ্রেশন এজেন্টস রেজিস্ট্রেশন অথরিটি’ (OMARA)-এর সেলফ-সার্ভিস পোর্টালে অনুসন্ধান করুন: https://portal.mara.gov.au/search-the-register-of-migration-agents
অস্ট্রেলীয় পেশাদার আইনজীবীর সেবা গ্রহণ সম্পর্কে আরও জানুন:
https://immi.homeaffairs.gov.au/help-support/who-can-help-with-your-application/using-a-legal-practitioner
Scam migration agents are targeting people in Bangladesh with false promises about living and working in Australia.
One option to ensure you get the right visa advice is to use an Australian registered migration agent (who may operate in Bangladesh) or an Australian legal practitioner.
All Australian registered migration agents must follow a Code of Conduct and meet knowledge and professional rules, including:
✅ Charging fees that are fair for the work they do
✅ Telling you in writing what services they will provide and how much it will cost
✅ Letting you know your visa outcome as soon as possible.
Read more about what a registered migration agent must do:
https://www.mara.gov.au/get-help-visa-subsite/FIles/consumer_guide_english.pdf
Search the Office of Migration Agents Registration Authority (OMARA) Self-Service Portal to find a registered migration agent: https://portal.mara.gov.au/search-the-register-of-migration-agents
Learn more about using an Australian legal practitioner: https://immi.homeaffairs.gov.au/help-support/who-can-help-with-your-application/using-a-legal-practitioner