https://www.facebook.com/10-Minute-Madrash-107732234348220/
10 Minute Madrasha 10 Minute Madrasha is online Islamic education platform in Bangladesh through social media.
Amra akane ake onner kosto gulo share korte pari...
https://www.facebook.com/10-Minute-Madrash-107732234348220/
10 Minute Madrasha 10 Minute Madrasha is online Islamic education platform in Bangladesh through social media.
09/10/2019
তখন আমার বয়স খুব একটা বেশি না। সদ্য শৈশব শেষ করে কৈশোরে পা রেখেছি।
এক এলাকার এক বড়ভাইয়ের বিয়ের জন্য পাশের গ্রামে একটা মেয়ে দেখতে গেছি। মেয়ে মাশাআল্লাহ সুন্দরী। আমার কৈশোরে দেখা সবচেয়ে বেশি মায়াবতী নারী সে। কি অদ্ভুত এক আদুরে মুখ! মেয়ের মা মারা গ্যাছে বেশ কিছুদিন আগে। একটা ছোট বোন ও বাবাকে নিয়েই তাদের সংসার।
আমার তখন বয়স কম। জীবনের নানান জটিলতা এবং জীবনের প্রতি তেমন একটা বোধ জন্মায়নি। মেয়ে দেখার এক ফাকে মেয়ের এক প্রতিবেশি বললো, মেয়ে ছোটবেলায় একবার রান্নাঘরে আগুন লেগে বুকের কাছে আগুনের তাপ লেগে একটু কাল দাগ হয়ে আছে। বড় হওয়ার পরও সেই দাগটুকু যায়নি।
বড়ভাইয়ের পরিবারের চোখ কপালে উঠলো। মেয়েদের ঘরের দোতলায় মেয়েকে নিয়ে যেয়ে তারা মেয়ের স্তন, বুক, নাভী, পেট চেক করে দেখলো। নিচে নেমে বললো- একদম বুকের উপরেই কাল দাগটা। তারা বিয়ের জন্য সম্মতি না দিয়ে ওই বাসা থেকে চলে আসলো।
আমি তখন কিছুতেই বুঝতে পারছিলাম না, ঠিক কি কারনে তারা এত সুন্দরী একটা মেয়েকে রিফিউজ করে দিলো। পরবর্তীতে জানতে পারলাম, শুধু মাত্র মেয়ের বুকের উপরে থাকা কাল দাগটাই বিয়েটা না হওয়ার কারন।
এরপর বড় হলাম। জীবনের নানান ধকল সয়ে সয়ে বোধ জন্মানোর পর একদিন হঠাত এই কৈশরের গল্পটা মাথায় আসলো।
বিয়ে কেবল শরীরের বিনিময়ের জন্যই নয় বলা আমাদের আশেপাশের মানুষগুলোই বিয়ের সময় শরীরটা খুঁজে। ছেলের আত্মীয়রা ভাল করে দেখে নেয়, গায়ের মাংস কত'টা আর চর্বি কত'টা। সংসার সুখের হবে কি হবেনা, ভাববার আগে ভাবে যৌন জীবন সুখের হবে কি হবেনা।
স্তনের উপরের দাগের জন্য একটা মেয়েকে রিফিউজ করে দেওয়া মানুষদের মনের ভেতরের যে দাগ ঘায়ের মতো লেগে আছে, সে দাগের জন্য তাদের কোন শাস্তি হয়না।
আমি সেই মেয়েটার কথা ভেবে বিষন্ন হই। সমাজের ঐতিহ্যগত অসঙ্গতি এবং অপসংস্কৃতির প্রতি মেয়েটার ঘেন্নার যে থুথু ছড়িয়ে আছে, সেই থুথু আমাদের মুখে এসেও লাগে।
আমার নিজের প্রেমিকা ক'দিন পর পরই বলে, সে মোটা হয়ে যাচ্ছে। আমি সবসময় হাসতে হাসতে বলি, শুকাইলে মেরে ফেলবো। এই মটু মটু গলুমলুই আমার ভাল্লাগে।
সে রাতে খাওয়া বন্ধ রাখতে চায়, আমি জোর করে খাওয়ার কথা বলি। মেয়েটাকে ভালোবাসি মানে, মোটা হলেও ভালোবাসি। আমার মানুষটা হলেই হয়, বাকিটুকু এডজাস্ট করে নিবো৷ একসাথে মানুষ কেবল সঙ্গমের জন্যই থাকেনা, মানুষকে মানসিক প্রয়োজনের জন্য আরেকজনের সাথে থাকতে হয়।
মোটা হলে, প্রেম তো কমেনা। এটা মানসিকতার বিষয়। আমি তাকে যখন ভালোবেসেছিলাম, তখন আমি তার শরীর দেখিনি। শরীর যা তা হতে পারে, আমি মানুষটাকে ভালোবাসি।
তার ওজন বাড়ে, আমার প্রেমটাও বাড়ে। আমি তাকে প্রতিদিন নতুন করে ভালোবাসি, নতুন করে মুগ্ধ হই। যেন গালের মাংস বেড়ে গ্যালে, সে আগের চেয়ে বেশি রূপবতী হয়ে উঠে। এটা আমার মানুষ, যেমনই হোক সে আমারই।
মানুষের শারীরিক সমস্যা নিয়ে মানুষকে হেয় করার কিছু নেই। দিনশেষে আমরা একটা মানুষের কাছে ফিরে যাই, শরীরের কাছে না।
শরীর প্রয়োজন আছে, শরীর ছাড়া প্রেমও জমেনা। তবে শুধু সুঠাম দেহ, ডায়েট করা শরীর, শরীরের ভাঁজ সুন্দর হলেই, তার প্রতি প্রেম জন্মাবে এমন কোন কথা নেই।
আমি সেই বুকে দাগ থাকা রূপবতী মেয়ের কথা ভাবি, কোন রকম ব্যক্তিগত দোষ ছাড়াও তাকে রিজেক্ট হতে হয়। এটা কষ্টের।
আবার তার জন্য আনন্দের সংবাদ হলো, সামান্য শরীরের দাগের জন্য তাকে যারা রিফিউজ করেছিলো, তাদের মতন ছোট মানসিকতার মানুষের সাথে তার সারাজীবন কাটাতে হয়নি বলে, স্রষ্টার নিকট কৃতজ্ঞ হওয়া উচিত।
তুমি যেমনই হও না কেন, অনেক ভুল মানুষের ভেতর তোমার জন্য কোথাও না কোথাও একটা সঠিক মানুষ আছে।
শরীর হয়ে প্রেম হৃদয়ে ঢুকবার চেয়ে, হৃদয় হয়ে শরীরে যে প্রেম ঢুকে, সে প্রেমের চেয়ে সুন্দর আর কিছু হয়না।
কারো বুকের উপরে থাকা কালো দাগের চেয়ে নিজের মনের ভেতরে থাকা কালো দাগের নিরাময় করা বেশি জরুরী।
মানুষ হও
একটা মেয়েকে শরীর ভর্তি,😘 গয়নাগাটি দিলেও সে এতটা খুশি হবেনা। 😘 যতটা খুশি হবে তার কপালের এলোমেলো চুল গুলো সরিয়ে আলতে করে একটা চুমু খেলে,,,।।।😍
একটা মেয়েকে শুধু বাড়ী গাড়ী দিয়ে খুশি করা যায়না, ☺ তাকে খুশি করাতে হলে তাকে তার মত-ই বুঝতে হবে,,যেমনটা মেয়েটা চায়,,,💏
একটা মেয়ের বিশ্বাসী হতে হলে,,,,💝 তাকে ঠিক সেভাবে বুঝতে হবে যেভাবে সে আপনাকে বুঝে,,,।।।❤
একটা মেয়ের কাছে যেতে হলে,,,,💟 তাকে ঠিক সেভাবে সম্মান করতে হবে।যতটুকু আপনি আপনার আপনার মা বোনকে করেন,,,,।।।💓
একটা মেয়েকে আপন করে নিতে হলে,,,,, 💞 তার ঠিক সেভাবে যত্ন নিতে হবে,,,যেভাবে আপনার মা ছোটবেলায় আপনার যত্ন নিতো,,,,।।।💔
একটা মেয়ের ভালোবাসা পেতে হলে,,,, 💜 তাকে ঠিক সেভাবে ভালোবাসতে যেভাবে ভালোবাসলে অন্যকাউকে ভালোবাসার ইচ্ছেটা মরে যায়,,,।।।💕
আসলে মেয়েদেরকে খুশি করতে তেমন কিছুই লাগেনা,,,💔 লাগে শুধু।💖
বিশ্বাস
ভালোবাসা
আর একটু সময়।।।💗
এটাই তাদের চাওয়া এতেই তারা খুশি,💚
24/03/2017
02/04/2016