MIDAS AMIE Education

MIDAS AMIE Education

Share

Join the MIDAS Change the Life

Photos from MIDAS Women's Hostel's post 29/01/2022
10/04/2021

এই অফার শুধুমাত্র মাইড্যাস রেস্টুরেন্ট বগুড়া শাখার জন্য প্রযোজ্য। মাইড্যাসের নিজস্ব হোম ডেলিভারির জন্য হট লাইন নম্বর ০১৭৩৫৯৯৮৬৬৬

25/03/2021
26/11/2020

ফুটবল খেলা তখনও মোহামেডান আর আবাহনীর মধ্যেই সীমাবদ্ধ। দেশ ছাড়িয়ে বিদেশী ফুটবল তখনও এদেশে খুব একটা জনপ্রিয় হয়ে উঠেনি। এরই মধ্যেই শুরু হয়ে গেল ফুটবল বিশ্বকাপ " ইটালিয়া ৯০"। ৮৬ বিশ্বকাপের সময় বাসায় কোন টিভি ছিলনা তাই রাত জেগে মেক্সিকো ৮৬ র বিশ্বকাপ দেখা হয়ে উঠেনি। শুধু জেনেছিলাম আর্জেন্টাইন এক খেলোয়ার ডিয়াগো ম্যারাডোনা অসম্ভব ভাল খেলে একাই বিশ্বকাপ জয় করেছিলেন। সাথে এটাও জেনেছিলাম সেই খেলোয়ার নাকি ফাইনালে হাত দিয়ে একটা গোল করেছিলেন। ৯০ এর বিশ্বকাপের অনেক আগেই বাসায় টিভি চলে এসেছিল । জাপানি কোম্পানির ন্যাশনাল ২০ ইঞ্চি সাদাকাল টিভি। তাই রাত জেগে মাস ব্যাপি বিশ্বকাপ দেখার একটা প্লান তৈরি করে ফেললাম। নিজের ফেভারিট দেশ হিসেবে আর্জেন্টিনাকেই সাপোর্ট করতে শুরু করলাম। ঐ অল্প বয়সেই আর্জেন্টিনার এক বদ্ধ উম্মাদ সাপোর্টার হিসেবে নিজেকে আবিস্কার করলাম।
আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ যে কতটা উৎকণ্ঠা নিয়ে দেখেছি তা আমার বাড়ির সকলই উপলব্ধি করতে পেরেছিল। আর্জেন্টিনার ম্যাচ মানেই আমার হাতে তজবীহ আর মুখে আল্লাহ নামের জিকির। ঈদের দুদিন আগে আর্জেন্টিনা আর পশ্চিম জার্মানির ফাইনাল খেলা। আর ততদিনে আর্জেন্টিনাকে ছাপিয়ে ম্যারাডোনার পাগল ভক্ত হয়ে গেলাম। প্রচন্ড টেনশনে রাতে খেতেও পারলাম না। দুরাকাত নামাজ পড়ে টিভির সামনে বসলাম। কিন্তু দুর্ভাগ্যের শুরু তখন থেকেই। সারা বিশ্বকে কাঁদিয়ে কাপ নিল পশ্চিম জার্মানি। সেই হারের পর ম্যারাডোনা কতদিন কেঁদেছিলেন জানিনা তবে সেই হারের শোক আমি পরবর্তী চার বছর নিজের ভিতর লালন করেছিলাম।
আমার এই শোক যে আর্জেন্টিনার হারের কারণে নয় তা বেশ বুঝতে পারছিলাম। আমার শোকের আসল কারণ ছিল ফাইনালে হারের পর ম্যারাডোনার চোখের পানি। আমার প্রাণের ম্যারাডোনার চোখের পানি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। দুদিন পরেই ছিল ঈদ। কিন্তু কিসের ঈদ কিসের কি। আমি তখন মহা শোকে আচ্ছন্ন। আমার ধারণা ৯০ এর বিশ্বকাপ থেকেই পৃথিবীর কোটি কোটি ফুটবল প্রেমী ম্যারাডোনার প্রেমে হাবুডুবু খেতে শুরু করলো। ম্যারাডোনা হয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলোয়ার থেকে জনপ্রিয় মানুষ। একটি চিরন্তন সত্য কথা সবাইকে মানতেই হবে তা হল পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ব্যাক্তির নাম যদি আসে ( নবী এবং রাসুল ব্যাতিত) সেটা নিঃসন্দেহে সকলের প্রাণের ডিয়াগো ম্যারাডোনা। ম্যারাডোনা তো আমার নিজের ভাই নন, আত্মীয় নন, পাড়ার পরিচিত কেউ নন এমনকি আমার দেশেরও কেউ নন। তবুও তার মৃত্যুতে এত কষ্ট কিসের? বুকের ভিতর এত যন্ত্রণা কেন হচ্ছে? ম্যারাডোনার এই মৃত্যুতে আমার মত পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তা বলার আর অপেক্ষা রাখে না। ম্যারাডোনা শুধু একজন খেলোয়ারের নামই নয় ম্যারাডোনা হচ্ছে ফুটবলের অতীত বর্তমান আর ভবিষ্যৎ। ফুটবল দুনিয়ার এক অবিনশ্বর ঈশ্বর হয়ে কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka