DUCSU Cafeteria, University of Dhaka
Dhaka University Central Student Union (DUCSU)
09/08/2020
বিনামূল্যে অনলাইনে মানসিক স্বাস্থ্যসেবা দিচ্ছে ঢাবি অপটিমিসটিক সোসাইটি | মনচিঠি করোনাভাইরাস পরিস্থিতিতে বাসাবন্দি সময়ে মানসিক চাপ, উদ্বেগ, হতাশা ও আতঙ্কের মাঝে অনলাইনে বিনামূল্যে মানসিক স্ব.....
08/05/2020
1. Online Mental Support during Corona Crisis
Call us to share your Emotions. 🙂
• Depon Chandra Sarker
01735075121 (Everyday 9am to 8pm)
01515201321 (Whatsapp : Everyday 9am to 8pm)
• Mehadi Mobarak Aman
01971551753 (Sunday, Tuesday & Thursday 7pm to 9pm)
• Azim Uddin Manik
01783333184 (Saturday, Monday & Wednesday 4pm to 5pm)
• Abu Tareque
01792991827 (Every Friday 7pm to 9pm)
• Mohiuddin Mahi
01681454852 (Every Friday 7pm to 9pm)
2. #মনচিঠি (মানসিক স্বাস্থ্য বিষয়ক চিঠি ও উত্তর/পরামর্শের সেকশন)
❑ চিঠি লেখার গুগল ফরম:
docs.google.com/forms/d/e/1FAIpQLSc5coDu-8C_EqdCZERvCQArtWMwBRKGKRUAm_xOIrXnBsgTug/viewform
• করোনাভাইরাস পরিস্থিতিতে বাসাবন্দি সময়ে মানসিক চাপ, উদ্বেগ, ভীতি ও আতঙ্কে আমরা ঢাবির শিক্ষার্থীদের অনলাইনে মানসিক সাপোর্ট দিতে 'মনচিঠি' নামে এই সেকশনটি চালু করেছি। 😊
• গুগল ফরম ছাড়াও আমাদের ফেসবুক পেজ, ইমেইল এবং ফোন নম্বরে (এসএমএস) শিক্ষার্থীরা 'মনচিঠি' পাঠাতে পারবেন। 😊
• আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত এবং ফ্রেন্ডলি কাউন্সেলর এবং পিয়ার কাউন্সেলর টিম আপনাকে কোন প্রকার বিচার না করে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে যত্নের সাথে আপনার চিঠির উত্তর/পরামর্শ দিবেন। 😊
• করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও আমাদের মানসিক স্বাস্থ্য পরামর্শ বিষয়ক 'মনচিঠি' সেবাটি বছরব্যাপী চালু থাকবে। 😊
• আপনি চাইলে নিজের সকল তথ্য গোপন রেখে 'মনচিঠি'তে মনের কথা লিখে পাঠাতে পারেন। 😊
• আপনার দেয়া সকল তথ্য আমাদের কাছে নিরাপদ। 😊
🗓️ www.duos.org.bd/monchithi
📧 [email protected]
📞 01841 21 52 71
28/04/2020
04/04/2020
14/08/2019
30/07/2019
ডেঙ্গু জ্বরে রক্তে প্লাটিলেট বাড়ে যা খেলে:
———————————————
এখন ডেঙ্গু হেমোরেজিক ফিভার বেশি হচ্ছে। এ রোগে আক্রান্ত বেশির ভাগ রোগীরই রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জ্বর হলে সারা শরীরে প্রচণ্ড ব্যথা হতে পারে। রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকার স্বাভাবিক মাত্রা দেড় লাখ থেকে সাড়ে চার লাখ। প্রায় ৯০ শতাংশ রোগীর প্লাটিলেট কমে যায়।
এ ছাড়া নানা ধরনের ভাইরাস জ্বরেও প্লাটিলেট কমতে পারে। প্রথম থেকে ঠিকমতো চিকিৎসা করালে এবং সঠিক পরিমাপে তরল পদার্থ দিতে পারলে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে না। প্লাটিলেট বাড়াতে পারে—এমন কয়েকটি খাবার সম্পর্কে জেনে নিন:
পেঁপে:
প্লাটিলেট বাড়াতে পেঁপের জুস খেতে পারেন। পেঁপেপাতা অণুচক্রিকা বাড়াতে সাহায্য করে বলে ডেঙ্গুতে উপকারী। পেঁপেপাতা বেটে রস করে পান করতে পারেন। বে ছাড়া পাতা সেদ্ধ করেও খাওয়া যায়।
ব্রোকলি:
ভিটামিন ‘কে’– এর দারুণ উৎস ব্রোকলি, যা রক্তে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। যদি দ্রুত কমতে থাকে, তবে প্রতিদিনকার খাবারে অবশ্যই ব্রোকলি যুক্ত করবেন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা উপকারী খনিজ রয়েছে।
বেদানা:
বেদানায় দরকারি নানা পুষ্টি ও খনিজ উপাদান রয়েছে, যা শরীরের প্রয়োজনীয় শক্তি জোগাতে পারে। শরীরের ধকল কাটাতে বেদানা দারুণ উপকারী। এ ছাড়া এটি আয়রনের উৎস বলে রক্তের জন্য উপকারী। প্লাটিলেটের সংখ্যা স্বাভাবিক রাখতে এবং ডেঙ্গু সারাতে এটি উপকারী।
পালং:
আয়রন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস পালং। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া শরীরে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে পারে।
ডাব:
ডাবের পানিতে খনিজ বা ইলেট্রোলাইটস আছে, যা ডেঙ্গু জ্বরে খুবই দরকারি।
তথ্যসূত্র: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের ছাত্র ফিরোজ কবির স্বাধীন ডেঙ্গু আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার আশায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। উন্নত চিকিৎসা পাননি, বরং তার জীবন গেছে। তবে স্বাধীন উন্নত চিকিৎসা না পেলেও, তার স্বজনরা পেয়েছেন অতি উন্নত মানের বিল।
স্কয়ার হাসপাতাল নামের ফাইভ স্টার হোটেলে স্বাধীন বেঁচে থাকতে পেরেছিলেন ২২ ঘণ্টা। আচ্ছা বাংলাদেশের একটি হাসপাতালে একজন রোগী, যার কোনো অপারেশন বা আলাদা কিছু হয়নি, তার বিল সর্বোচ্চ কত হতে পারে? আপনাদের কারো কোনো ধারণা আছে?
লেখাটা পড়া থামিয়ে এক মিনিট কল্পনা করুন। তারপর আপনার কল্পনার সাথে বাস্তবতাকে মিলিয়ে নিন। আমি নিশ্চিত কারো কল্পনাই মেলেনি। আমার কল্পনা বিলের ধারে কাছেও যেতে পারেনি। ২২ ঘণ্টায় স্বাধীনের বিল হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৭৪ টাকা। কিভাবে সম্ভব?
এই প্রশ্নের জবাব দেয়ার মত কেউ নেই স্কয়ার হাসপাতালে। তারা ব্যস্ত রোগীর স্বজনদের পকেট কাটতে। আচ্ছা কমন সেন্স কী বলে। বিশেষজ্ঞ ডাক্তাররা বারবার পরামর্শ দিচ্ছেন, ডেঙ্গু রোগীদের যেন প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ দেয়া না হয়। সাথে প্রচুর তরল খাবার খেতে দিতে হবে। তাতে স্বাধীনকে ২২ ঘণ্টায় ৪ টাকা দামের ৪টি প্যারাসিটামল, বড় জোর কয়েকশ টাকা দামের স্যালাইন দেয়া সম্ভব। কিন্তু তার ওষুধের বিল এসেছে ৩২ হাজার টাকা। এখন যদি কেউ বলে, বেশি ওষুধ দিয়েই স্বাধীনকে মেরে ফেলা হয়েছে, কী বলবেন স্কয়ার কর্তৃপক্ষ?
অবশ্য বলার জন্য তাদের কাউকে পাওয়া যায়নি। স্বাধীনকে একবারও রক্ত দেয়া হয়নি। অথচ ১১ বার রক্তের ক্রস ম্যাচ করার জন্য দাবি করা হয়েছে ১১ হাজার ৫৫০ টাকা। ল্যাবরেটরি চার্জ এসেছে ৭৩ হাজার টাকা। ফিরোজ কবির স্বাধীনের এই বিলটি দেখে বোঝা যায়, দেশটা আসলে মগের মুল্লুকে পরিণত হয়েছে। দেখার কেউ নেই।
স্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার মৃত্যুর খবর পেয়ে ডাকসু জিএস গোলাম রাব্বানীসহ ছাত্রলীগ নেতারা ছুটে গেছেন হাসপাতালে। তাই এ নিয়ে অনেক লেখালেখি। কিন্তু সাধারণ মানুষ হলে, এই প্রতিবাদটুকুও হতো না। আমি জানি না কেউ করবে কিনা, তবে ফিরোজ কবির স্বাধীনের বিলটি নিয়ে জনস্বার্থে একটি রিট হতে পারে। আর স্কয়ার কর্তৃপক্ষ যেহেতু কোনো প্রশ্নের জবাব দিচ্ছেন না। তাই আদালতেরই এই বিলের ব্যাখ্যা চাওয়া উচিত।
Written b Probhash Amin
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু মহামারিতে রূপ নিয়েছে..... 😢😢😢😢
শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাবির বিভিন্ন হলে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা-
এফএইচ হলের ১০১৭ নাম্বার রুমে ৫জন
এফএইচ হল ১০১৫ নাম্বার রুমে ৫জন
সূর্যসেন হলের ১৭৯(লাদেন গুহা) ৭জন
সূর্যসেন- ২২৬ নাম্বার রুমে -২জন
জসীমউদদিন-৫৩১-২জন
শহীদুল্লাহ হল -১১০২- ৩জন
বঙ্গবন্ধু হল ১১৩ নাম্বার রুম- ৯জন
জিয়া হল- ৪২২ -১জন
জিয়া হল- ২২৫,২২৬,২২৭- মোট ৬জন
এসএম হল বারান্দা- ৫জন(আরো অনেকেই আক্রান্ত)
একুশে হল ৫০৩(সালাম) -১জন
জগন্নাথ হল- ২২২- ২জন
জহু হল ৬নাম্বার রুম- ৪জন
সূর্যসেন- ২৩০,২৩৪- ২জন
জগন্নাথ- ২৪৯,৪৪৮- ২জন
মুহসীন-৩৫২- ১জন
মুহসীন হল-১০১৩,১০১৪ - ৩জন
এফআর -৫২২- ১জন
জসীমউদদীন -১১৩- ১জন
জসীমউদদীন-১২৯- ১জন
জিয়া হল-৪১৬- ১জন
জগন্নাথ-২০০৪- ১জন
জহু হল -১০১৩- ২জন
জিয়া হল -৪২২- ১জন
এফএইচ হল ১০০৪- ২জন
বঙবন্ধু-১১৯- ২জন
বঙ্গবন্ধু হল-৪২০- ১জন
বিজয় ৭১হল- পদ্মা-৭০০৩- ১জন, ৬০০৬ -১জন, ৬০১২- ১জন, ২০০৭- ১জন, ৯০০৬-১জন, ৪০০২-১জন।
যমুনা-৩০১০ -১জন, ৬০০৯-১জন
ফজীলাতুন্নেসা মুজিব হল- ৫২১-১জন
শামসুন নাহার হল রুম নং: ১০০২- ১ জন, রুম নং: ১০০৬- ১ জন
সুফিয়া কামাল হল
805 নাম্বার রুম-১জন
804 নাম্বার রুম -২জন
806 -১জন
৮০২-১জন
(পুরো পরিসংখ্যানে ১টা বিষয় লক্ষ্য করলাম, ছেলেদের তুলনায় মেয়েদের হলগুলোতে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশেই কম) পুরো পরিসংখ্যানটা সবার দেয়া তথ্য থেকে নিয়েছি।
পুরো ক্যাম্পাসে ভয়াবহ অবস্থা ধারণ করেছে ডেঙ্গু জ্বর। প্রশাসনের এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার।
23/07/2019
ডেঙ্গুর চিকিৎসা না করালে শারীরিক ক্ষতি বা মৃত্যুর ঝুঁকি থাকে। তাই ডেঙ্গু প্রতিকারে জেনে নেই কি কি করণীয়:
১. শরীরের তাপমাত্রা অবশ্যই ১০২ ফারেনহাইট এর নীচে রাখতে হবে। এর জন্য শুধুমাত্র ট্যাবলেট/ সিরাপ প্যারাসিটামল খাওয়াতে হবে (দৈনিক সর্বোচ্চ ৪ বার)। প্রয়োজনমত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপোজিটরি ব্যবহার করা যেতে পারে।
২. কোনো অবস্থাতেই প্যারাসিটামল ব্যতীত এসপিরিন বা ব্যথানাশক এবং জ্বরনাশক বড়ি বা সিরাপ খাওয়ানো যাবে না।
৩. রোগীকে স্বাভাবিক খাবারের সাথে প্রচুর পরিমাণে তরল খাবার (পানি, সুপ, দুধ, ফলের রস ইত্যাদি) খাওয়াতে হবে।
৪. রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে।
৫. নিম্নোক্ত কোন সমস্যা দেখা দিলে অতিদ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে :
চামড়ায় লাল দানা, নাক বা দাঁতের মাড়ি দিয়ে রক্তপড়া, বারে বারে বমি, কালো পায়খানা, ঘুম ঘুম ভাব, অনবরত কান্না, পেটে ব্যথা, অত্যধিক পানি পিপাসা, ফ্যাকাসে ভাব ও ঠান্ডা ত্বক বা শ্বাস কষ্ট।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Arts Building, University Of Dhaka
Dhaka
1000