08/06/2024
প্রতিদিন এক্সারসাইজ করার জন্য মনস্থির করি, নিজেকে অনেক মোটিভেশন দিই, রুটিন সেট করি "যে কালকে থেকে ব্যায়াম করে একদম ফাটিয়ে দিব"। কিন্তু কিছুদিন ব্যায়াম করার পর মোটিভেশন হারিয়ে যায়।
আমরা সবাই আগ্রহ নিয়ে এক্সারসাইজ শুরু। মনে করি প্রতিদিন সকালে উঠে দৌড়াব, অথবা আধাঘন্টা ওয়ার্ক আউট করব, অথবা 20 মিনিট ইয়োগা করব। কিন্তু কিছুদিন করার পর আস্তে আস্তে আগ্রহটা হারিয়ে ফেলি এবং ব্যায়াম পুরোপুরি বন্ধ করে দিই।
মোটিভেশন ধরে রাখার সিক্রেট হচ্ছে কোন একটা স্পোর্টস কমিউনিটির সাথে ইনভল্ভ হয়ে যাওয়া। সেটা ফুটবল, ক্রিকেট, ভলিবল যে কোন কিছু হতে পারে। অথবা ওয়াকিং ক্লাব, ম্যারাথন যে কোন কিছু। আর সেটা যদি হয় ফিজিক্যাল কন্টাক্ট ( মার্শাল আর্ট, কিক বক্সিং) তাহলে তো কথাই নেই। অর্থাৎ ব্যায়ামের সাথে আনন্দ যোগ করতে হবে।
খেলাধুলার কমিউনিটিতে গিয়ে যখন দেখবেন আপনার সমবয়সী অথবা আপনার থেকে বয়সে বড় একজনের পারফরমেন্স আপনার থেকেও বেটার তখন নিজের ভিতর একটা চ্যালেঞ্জ ফিল করবেন এবং এই জিনিসটাই আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করার মোটিভেশন যোগাবে এটাই আমার সিক্রেট।
পৃথিবীর সবচেয়ে এগ্রেসিভ আর ডিফেন্সিভ মার্শাল আর্ট হচ্ছে jeetkundu, দুই বছর আগে টিচারের সাথে প্র্যাকটিসের সময়কার একটা মুহূর্ত।
যদি ফিটনেসের সর্বোচ্চ স্বাদ উপভোগ করতে চান তাহলে অল্প কিছুদিনের জন্য হলেও unarmed combet ট্রাই করা উচিত।
31/03/2022