Sazedverse

Sazedverse This is an online English learning platform

07/09/2024

দেখুন, আওয়ামী লীগ হলো এমন একটা দল যারা ক্ষমতায় থাকার জন্য বিডিআর বিদ্রোহের মতো প্লট প্ল্যান করেছে এবং সেটা এক্সিকিউট করতে পেরেছে। শুধু তাই না, সেই ঘটনার তদন্ত কোঅর্ডিনেটর সেনা কর্মকর্তাকে তারা আয়না ঘরে রেখে দিতে পেরেছে ১৬ মাস। কেউ কিচ্ছুটি করতে পারেনি।

আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যাদের শাসনামলে ব্লগার হত্যার প্লট হয় এবং সেটা এক্সিকিউটও হয়।

১৬ বছরে ৭০০ এরও বেশি মানুষকে গুম করেছে, কেউ তাদের টিকিটিও ছুঁতে পারেনি।

এটাই হচ্ছে সেই দল, যাদের আমলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত কর্মকর্তাকেও ডিজিএফআই তুলে নিয়ে যায়।

এটাই সেই দল, যারা ১৫ বছরে ৯২ হাজার কোটি টাকা লুট করেছে, কেউ কোনো চুলও ছিঁড়তে পারেনি।

সর্বশেষ গত জুলাইয়ে দুই হাজারেরও বেশি মানুষ হত্যা করেছে নির্দ্বিধায়, আত্মবিশ্বাসের সঙ্গে।

এই প্রতিটি তথ্য এখন মিডিয়ায় এভেইলেবল। তারপরও আমরা যদি বলতে যাই এরা এমনই একটা দল, এই সমস্ত কিছুকে প্রোপাগান্ডা বলে বুক চিতিয়ে চলে। এরা স্বাভাবিক কোনো রাজনৈতিক দল না, এটি অন্তত বুঝুন। গত ১৫ বছরে সারা বাংলাদেশের সমস্ত অর্থলোভী ক্রিমিনালদের নিয়ে তারা দল গড়েছে। যাদের বিত্ত এখন বিলিয়ন বিলিয়ন ডলার।

এই দলের বয়স ৭৬, আর যারা মাঠে তাদের মোকাবিলা করছেন তাদের বয়সই হয়তো ২৬। জুলাইয়ে এই ক্রিমিনালদের অর্থ এবং অস্ত্রের মোকাবিলা করেছেন খালি হাতে বুক পেতে দিয়ে। এখনো এই বিলিয়ন ডলার ক্রিমিনালদের আপনাদের মোকাবিলা করতে হচ্ছে ফুটা পকেটে। আপনারা এই মাফিয়াদের প্রফিট মানির সামনে সরাসরি প্রতিবন্ধকতা।

কাজেই আমাদের যুদ্ধটা সহজ সরল রৈখিক না, বুঝতে পারছেন তো?

জুলাই হত্যার পর দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের প্লটে ছিল, হিন্দু বাড়ি এবং মন্দির ভাঙা, আহমদিয়া এবং মাজারের উপর আক্রমণ, জঙ্গি উত্থানের ভয় সৃষ্টি করা, প্রশাসনিক স্থবিরতা তৈরি করা—এই সবই তারা এক্সিকিউট করে ফেলেছে একটা ছাড়া। ব্লগার হত্যার মতো একজন সামনের সারির বুদ্ধিজীবী হত্যা।

যারা বিডিআর বিদ্রোহের মতো প্লট এক্সিকিউট করতে পারে, তারা পারে না এমন কোনো ক্রিমিনাল কাজ নেই।

সামনে যা কিছু ঘটতে দেখছি, তার সমস্তটাকেই আওয়ামী মাফিয়া সেটআপের মাস্টার প্ল্যানের অংশই মনে করছি আমি। শুধু কার্যকর করার চরিত্রগুলা হয়তো পরিবর্তিত হচ্ছে। ঘটমান বাস্তবতাকে শুধু চক্রান্ত তত্ত্ব বলে উড়িয়ে দেওয়া এখন আত্মঘাতী রাজনীতি হবে। এই সবই বাস্তবায়িত হওয়া চক্রান্ত। কোনো ঘটনাই বিচ্ছিন্ন, র‍্যান্ডমভাবে ঘটছে না। এদের সাথে লড়ার একমাত্র উপায় হলো এদের চক্রান্ত আগাম বুঝতে পারা।

কাজেই আমাদের সামনে উপায় একটাই—পিপলস উইলকে সামনে রেখে পিপলদের মধ্যে লোহার মতো কঠিন ঐক্য।

Dilshana Parul

Address

Dhaka
5040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sazedverse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share