সকল চাকুরির প্রস্তুতি

সকল চাকুরির প্রস্তুতি

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সকল চাকুরির প্রস্তুতি, College & University, Mirpur, Dhaka.

চাকরির প্রস্তুতির সহজ ঠিকানা!
চাকরি পাওয়ার স্বপ্ন আজ আর দূরের নয়।
এখানে পাবেন ব্যাংক, সরকারি-বেসরকারি, এনজিওসহ সকল চাকরির পরীক্ষার প্রস্তুতির আপডেট, টিপস, প্রশ্ন সমাধান আর মোটিভেশন।
আমরা আছি আপনার পাশে, প্রস্তুতির শুরু থেকে চাকরি নিশ্চিত হওয়া পর্যন্ত।

19/04/2026
Photos from সকল চাকুরির প্রস্তুতি's post 19/04/2026
04/04/2026

💥💥 #হরমুজ_প্রণালী নিয়ে বিভিন্ন চাকুরির পরীক্ষায় আসা ১০টি হাইভোল্টেজ প্রশ্ন |
✅ হরমুজ প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করেছে?[৪৪তম বিসিএস; প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০১২]

উত্তর: পারস্য উপসাগর ও ওমান উপসাগর

✅হরমুজ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?[১০ম বিসিএস; সোনালী ব্যাংক অফিসার-২০১৮]
উত্তর: ইরান ও ওমান

✅কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'কেশম' (Qishm) দ্বীপটি কোন প্রণালীতে অবস্থিত? [প্রতিরক্ষা মন্ত্রণালয় সাইফার অফিসার-২০১৬]

উত্তর: হরমুজ প্রণালী

✅ বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট খনিজ তেলের কত শতাংশ এই প্রণালী দিয়ে যায়? [বিসিএস প্রিলিমিনারি ও বিভিন্ন আন্তর্জাতিক বিষয়াবলী পরীক্ষা]

উত্তর: প্রায় ২০-৩০%

✅ হরমুজ প্রণালীতে অবস্থিত 'আবু মুসা' দ্বীপ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে? [পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা-২০১৯]

উত্তর: ইরান ও সংযুক্ত আরব আমিরাত

✅ হরমুজ প্রণালী কোন মহাসাগরের প্রবেশদ্বার হিসেবে কাজ করে? [বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-২০২১]

উত্তর: ভারত মহাসাগর

✅ হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশের প্রস্থ কত? [বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা]

উত্তর: ২১ মাইল

✅ পারস্য উপসাগরের প্রবেশমুখে অবস্থিত ইরানের প্রধান সমুদ্র বন্দর কোনটি? [সাব-রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষা-২০১৬]

উত্তর: বন্দর আব্বাস

✅ নিচের কোনটি হরমুজ প্রণালীর গুরুত্বের প্রধান কারণ? [বিসিএস প্রিলিমিনারি ও ব্যাংক ভাইভা প্রশ্ন]

উত্তর: খনিজ তেল পরিবহন

✅ 'শিপিং লেন' বা বড় জাহাজ চলাচলের মূল পথটি কোন দেশের জলসীমার অন্তর্ভুক্ত? [নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা শাখা নিয়োগ পরীক্ষা]

উত্তর: ইরান ও ওমান ।

03/04/2026

একজন ব্যাংক কর্মকর্তা/কর্মচারী হিসেবে চাকুরী শেষে কি কি সুবিধা ভোগ করবেন-

১. GPF ফান্ড:

চাকুরী বয়সসীমা ২ বছর হওয়ার পর বাধ্যতামূলক বেসিকের (৫-২৫) % টাকা GPF ফান্ডে রাখতে হয়। চাকুরী শেষে এই টাকা উত্তোলন করতে পারবেন( আগেও সুযোগ আছে)। যদি চাকুরী শেষে এই টাকা উত্তোলন করেন তবে GPF Fund এর মোট টাকার ১১% মুনাফাসহ টাকা উত্তোলন করতে পারবেন।
ধরুন আপনার GPF Fund এ ১০ লক্ষ টাকা জমা হলো।
আপনি পাবেন - ১১ লক্ষ ১১ হাজার টাকা।

২. লাম্পগ্রান্ট:

লাম্পগ্রান্ট মানে ছুটিকে টাকায় রুপান্তর করা। সাপ্তাহিক বা সরকারী ছুটির বাদেও প্রতিমাসে অর্জিত ছুটি জমা থাকে। এই ছুটিগুলো জমা থাকলে চাকুরী শেষে ছুটিকে টাকায় রুপান্তর করা হয়। আপনার শেষ বেসিক এর সাথে ১৮ গুন দিয়ে যতটাকা হবে তত টাকা লাম্পগ্রান্ট হিসেবে পাবেন। আপনার শেষ বেসিক যদি ৬০ হাজার টাকা হয় । তাহলে আপনি লাম্পগ্রান্ট হিসাবে পাবেন ১০ লক্ষ ৮০ হাজার টাকা।।

৩৷ গ্রাচুইটি অর্থাৎ এককালীন অর্থ:

আপনার শেষ বেসিক এর ৯০% কে ২ দিয়ে ভাগ দিয়ে এর সাথে ২৩০ দিয়ে গুণ করতে হবে। আপনার শেষ বেসিক যদি ৬০ হাজার টাকা হয় তাহলে আপনি গ্রাচুইটি হিসাবে পাবেন - ৬২ লক্ষ ১০ হাজার টাকা।

৪। পেনশন সুবিধা:

সরকারী চাকরী করার বড় সুবিধা হলো পেনশন সুবিধা। অর্থাৎ আপনার চাকরী শেষেও সরকার আপনাকে প্রতিমাসে আপনার শেষ বেসিকের অর্ধেক+ মেডিকেল ভাতা প্রদান করবে যতদিন জীবিত থাকবেন। আপনি মারা গেলে আপনার স্ত্রী যতদিন বেঁচে থাকবে সে তত দিন এই সুবিধা ভোগ করবে। অথবা আপনার স্ত্রী আগে মারা গেলে যদি চাকুরীতে কর্মরত অবস্থায় নতুন করে অর্থাৎ দ্বিতীয় বিয়ে করেন তাহলে আপনার দ্বিতীয় স্ত্রী এই সুবিধা ভোগ করবে। তবে দুইজন স্ত্রীই জীবিত থাকলে সমান ২ ভাগে তাঁরা পেনশন সুবিধা ভোগ করবে। আর আপনার স্ত্রী বা আপনি জীবিত না থাকলে যদি আপনার প্রতিবন্ধী সন্তান বা অবিবাহীত মেয়ে অথবা ১৮ বছরের কম বয়সের ছেলে থাকে তাহলে সন্তানরা এই সুবিধা ভোগ করবে। ধরুন, আপনার শেষ বেসিক ৬০ হাজার টাকা , তাহলে আপনি চাকুরী শেষে প্রতিমাসে সরকার থেকে পাবেন ৩০ হাজার টাকা + মেডিকেল ভাতা বাবদ ১৫০০। আপনার বয়স ৬৫ বছরের বেশি হলে মেডিকেল ভাতা ১৫০০ এর পরিবর্তে ২৫০০ টাকা পাবেন অর্থাৎ শেষ বেসিকের অর্ধেক + মেডিকেল ভাতা ২৫০০।

৫। পিআরএল সুবিধা:

চাকুরী শেষ হওয়ার পরের দিন থেকে পরবর্তী ১ বছর অফিস না করার শর্তেও সরকার আপনাকে বেতন ভাতাসহ সকল সুযোগ সুবিধা প্রদান করবে চাকুরী পরর্বতী ১ বছর। অর্থাৎ চাকুরী শেষ হওয়ার ১ বছর পরও আপনি বেতন ভাতা আগের মতই পাবেন।

সবগুলো হিসাব বা সুযোগ সুবিধা উল্লেখ করা হয়েছে ২০১৫ সালের ৮ম পে-স্কেলের নীতিমালা অনুযায়ী। প্রতিটা পে-স্কেলে নতুন নতুন নীতিমালা সংযোজন বা বিয়োজন হয়ে থাকে। অর্থাৎ পে-স্কেলে বেতন বাড়লে চাকুরী শেষে টাকাও বহুগুণ বৃদ্ধি পাবে।।

03/04/2026

#বিবি_এডি (প্রিলিমিনারি পর্ব)

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় তিন বছর পর এলো বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নতুন সার্কুলার। মাত্র ১০৮ পদের এই সার্কুলার দেখে সবার মাথায় একটু চিন্তার ভাঁজ পড়াটা স্বাভাবিক, ভাবছেন এতো অল্প পদে চাকরিটা হবে কীভাবে!! তবে একটু স্ট্র‍্যাটেজিক ওয়ে তে প্রিপারেশন নিতে পারলে এই ১০৮ পদের ১টি আপনিও নিজের করে নিতে পারেন।

ইনবক্সে অনেকেই বাংলাদেশ ব্যাংকের চাকরির প্রিপারেশন নিয়ে লিখতে বলেছেন। যাদেরকে রিপ্লাই দিয়েছি সবাইকেই বলেছিলাম নতুন সার্কুলার আসলে ডিটেইলস পোস্ট করবো, সেই তাগিদেই লিখছি আজকে। আজকের পর্বে থাকছে প্রিলিমিনারি প্রিপারেশন সম্পর্কিত কথাবার্তা।

বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার আসার সাধারণত ৫/৬ মাস পর পরীক্ষা হয়ে থাকে। প্রিলিমিনারি প্রস্তুতির জন্যে এটা যথেষ্ট সময়। এই সময়ের জন্যে যেটা দরকার তা হলো একটা প্রপার গাইডলাইন, দরকার একটা বুকলিস্ট। এসবের জন্যেই আগামীর পরীক্ষার্থী ভাইবোনদের উদ্দেশ্য করে লিখা। আশা করছি কিছুটা হলেও উপকৃত হবেন।

✅বাংলা
প্রিলির ১০০ নম্বরের মাঝে ২৫ নম্বর থাকবে বাংলায়। এখানে ব্যাকরণের পাশাপাশি সাহিত্য থেকেও বেশ কিছু প্রশ্ন এসে থাকে।
সাহিত্য থেকে পিএসসির ১১ জন সাহিত্যিকের অংশটুকুর পাশাপাশি বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম আর উপাধিগুলো পড়ে রাখবেন।

আর ব্যাকরণের যেসব টপিক না পড়লেই নয় সেগুলো হলো-
➡️বর্ণ
➡️ধ্বনি পরিবর্তন
➡️ব্যাকরণের আলোচ্য বিষয়
➡শব্দ
➡️বাংলা বানান
➡️উপসর্গ
➡️এক কথায় প্রকাশ
➡️বিপরীত শব্দ

(এগুলো পড়ার পর সময় থাকলে কারক, সমাস, সন্ধি পড়তে পারেন। না হয় দরকার নাই)

✅ইংরেজি
ধরা হয় ইংরেজি ও ম্যাথে যারা ভালো, ব্যাংকে তাদের চাকরি হবার সম্ভাবনা প্রবল। একটু কৌশলী হলেই প্রিলিতে বরাদ্দকৃত ২৫ নম্বরের মাঝে ৬০% মার্কস তুলতে পারবেন। ব্যাংকের ইংরেজিতে ভোকাবুলারির পাশাপাশি অবশ্যই নিচের টপিকগুলো দেখে যাবেন

➡️Parts of Speech
➡️One word substitution
➡️Preposition
➡️Idioms & Phrases
➡️Spelling
➡️Sentence Correction
➡️Pinpoint Error

(ইংরেজি সাহিত্য থেকে প্রিলিতে প্রশ্ন আসে না বললেই চলে। তবে অনেক সময় Shakespeare, George Barnard Shaw, Charles Dickens প্রমুখ গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের থেকে ২/১ প্রশ্ন চলে আসে। এগুলোও দেখে রাখতে পারেন)

✅ম্যাথ
ব্যাংকের ম্যাথ সবসময় বড় একটা পার্থক্য গড়ে দেয় প্রিলিতে। দেখা যায় কেউ প্রিপারেশন ছাড়াই ম্যাথে ১৫/১৬ পেয়ে যায়, আবার অনেকে অনেক চেষ্টা করেও ৬/৭ এর বেশি তুলতে পারে না।
তবে যারা ম্যাথ নিয়ে চিন্তিত তারা অন্য বিষয়গুলোতে জোর দেন ভালো করে।
ব্যাংকের প্রিলিতে সাধারণত
➡️Ratio
➡️Age-related problems
➡️Simple, Compound Interest
➡️Area based problems
➡️Time-Speed related problems
➡️Profit
➡️Percentage
এই চ্যাপ্টারগুলো থেকে বেশি প্রশ্ন এসে থাকে। এগুলো বুঝে বুঝে সমাধান করলে ম্যাথে একটা হ্যান্ডসাম মার্ক তুলে ফেলা সম্ভব।

✅জিকে
ব্যাংকের প্রিলিতে ২০ নম্বর থাকে জিকে'তে, এখানে খুবই কমন টাইপের প্রশ্ন হয়ে থাকে সাধারণত। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো থেকে যেমন-সাম্প্রতিক সম্মেলন, পুরস্কার, সাম্প্রতিক বিভিন্ন খেলাধুলার আপডেট, অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল।

এছাড়াও জাতিসংঘ, বিভিন্ন সংস্থার সদর দপ্তর, আন্তর্জাতিক সীমারেখা, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর স্থপতি এসব টপিক থেকেও প্রিলিতে রেগুলার প্রশ্ন আসতে দেখা যায়।

✅কম্পিউটার
কম্পিউটারের ১০ মার্কসের জন্যে এতো ডিটেইলস পড়ার দরকার নাই। হাতে গোনা অল্প কিছু টপিক যেমন-
➡️PC Hardware (RAM,ROM,Memory)
➡️Software
➡️Operating System
➡️MS Word Shortcut
➡️Function Key এর কাজ
➡️Abbreviations (POST, BIOS, RTGS, URL etc...)
এগুলো পড়লেই ৭/৮ নম্বর কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

⏩এইবার আসি বুকলিস্টে,

বাজার থেকে প্রতি বিষয়ের জন্যে ৮/১০টা বই না কিনে ১/২ টা বারবার পড়লেই আপনার প্রস্তুতিতে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন আশা করছি।

✅বাংলার জন্যে mp3/অগ্রদূত ভালো অপশন, পাশাপাধি যদি ৯ম/১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ পড়েন তাহলে আর কথাই নেই।

✅ইংরেজির জন্যে আলাদা কোনো বই সাজেস্ট করবো না, উপরের টপিকগুলো যে কোনো বই থেকে পড়ে ফেলুন, আর রেগুলার প্র‍্যাকটিস করতে থাকেন।

✅ব্যাংকের কম্পিউটারের জন্যে Easy Computer একদমই আনবিটেবল।

✅সাধারণ জ্ঞানের জন্যে mp3 ভালো অপশন। পাশাপাশি পরীক্ষার আগের ৪/৫ মাসের সাম্প্রতিক জিকের একটা নোট রেডি করবেন। যেটা পড়লে আলাদা করে সাম্প্রতিক পড়ার প্রয়োজন পড়বে না।

✅ম্যাথ প্র‍্যাকটিস করার জন্যে Khairul's Math(Basic & Advanced) দুটোই সংগ্রহে রাখতে পারেন, যারা একদমই দুর্বল ম্যাথে তারা ব্যাসিক ম্যাথ পড়বেন আগে৷ তবে ডেইলি অন্তত ১ ঘন্টা ম্যাথ প্র‍্যাকটিস করুন, সেটা যাতে রিটেনের লেভেলের প্রিপারেশন হয়। যদি এটা এনশিউর করতে পারেন, তাহলে প্রিলি তে কোয়ালিফাই করার পর বড় একটা এডভান্টেজ পাবেন।

পরিশেষে কিছু কথা,

ফ্যাকাল্টিবেজড প্রিপারেশন নেয়ার থেকে উপরোক্ত টপিকগুলোতে নিজেদের প্রিপারেশন শক্ত করুন। এক্সাম টেকার যে-ই হোক না কেন, অধিকাংশ প্রশ্ন কমন টপিক গুলো থেকেই আসে। তাই আর সময় নষ্ট না করে পড়াশোনা শুরু করেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই সকল বাঁধা অতিক্রম করে নিজেকে দেখবেন বিজয়ীর বেশে।

এছাড়াও বিবি এডি সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। যথাসম্ভব উত্তর দেয়ার চেষ্টা করবো বা পরবর্তীতে ডিটেইলস পোস্ট আকারে শেয়ার করবো।

আপনাদের জন্যে শুভকামনায়,

মোঃ আবিদ আল আজিজ
সহকারী পরিচালক (মেধাক্রম: ০৪)
বাংলাদেশ ব্যাংক
ব্যাচ-২০২৫

01/04/2026

সমন্বিত ১১ ব্যাংক / আর্থিক প্রতিষ্ঠানের অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ

01/04/2026

সরকারী চাকুরী শেষে আপনি কি কি পাবেন-

১. GPF ফান্ড:
চাকুরী বয়সসীমা ২ বছর হওয়ার পর বাধ্যতামূলক বেসিকের (৫-২৫) % টাকা GPF ফান্ডে রাখতে হয়। চাকুরী শেষে এই টাকা উত্তোলন করতে পারবেন( আগেও সুযোগ আছে)। যদি চাকুরী শেষে এই টাকা উত্তোলন করেন তবে GPF Fund এর মোট টাকার ১১% মুনাফাসহ টাকা উত্তোলন করতে পারবেন।
ধরুন আপনার GPF Fund এ ১০ লক্ষ টাকা জমা হলো।
আপনি পাবেন - ১১ লক্ষ ১১ হাজার টাকা।

২. লাম্পগ্রান্ট:
লাম্পগ্রান্ট মানে ছুটিকে টাকায় রুপান্তর করা। সাপ্তাহিক বা সরকারী ছুটির বাদেও প্রতিমাসে অর্জিত ছুটি জমা থাকে। এই ছুটিগুলো জমা থাকলে চাকুরী শেষে ছুটিকে টাকায় রুপান্তর করা হয়। আপনার শেষ বেসিক এর সাথে ১৮ গুন দিয়ে যতটাকা হবে তত টাকা লাম্পগ্রান্ট হিসেবে পাবেন। আপনার শেষ বেসিক যদি ৬০ হাজার টাকা হয় । তাহলে আপনি লাম্পগ্রান্ট হিসাবে পাবেন ১০ লক্ষ ৮০ হাজার টাকা।।

৩৷ গ্রাচুইটি অর্থাৎ এককালীন অর্থ:

আপনার শেষ বেসিক এর ৯০% কে ২ দিয়ে ভাগ দিয়ে এর সাথে ২৩০ দিয়ে গুণ করতে হবে। আপনার শেষ বেসিক যদি ৬০ হাজার টাকা হয় তাহলে আপনি গ্রাচুইটি হিসাবে পাবেন - ৬২ লক্ষ ১০ হাজার টাকা।

৪। পেনশন সুবিধা:

সরকারী চাকরী করার বড় সুবিধা হলো পেনশন সুবিধা। অর্থাৎ আপনার চাকরী শেষেও সরকার আপনাকে প্রতিমাসে আপনার শেষ বেসিকের অর্ধেক+ মেডিকেল ভাতা প্রদান করবে যতদিন জীবিত থাকবেন। আপনি মারা গেলে আপনার স্ত্রী যতদিন বেঁচে থাকবে সে তত দিন এই সুবিধা ভোগ করবে। অথবা আপনার স্ত্রী আগে মারা গেলে যদি চাকুরীতে কর্মরত অবস্থায় নতুন করে অর্থাৎ দ্বিতীয় বিয়ে করেন তাহলে আপনার দ্বিতীয় স্ত্রী এই সুবিধা ভোগ করবে। তবে দুইজন স্ত্রীই জীবিত থাকলে সমান ২ ভাগে তাঁরা পেনশন সুবিধা ভোগ করবে। আর আপনার স্ত্রী বা আপনি জীবিত না থাকলে যদি আপনার প্রতিবন্ধী সন্তান বা অবিবাহীত মেয়ে অথবা ১৮ বছরের কম বয়সের ছেলে থাকে তাহলে সন্তানরা এই সুবিধা ভোগ করবে। ধরুন, আপনার শেষ বেসিক ৬০ হাজার টাকা , তাহলে আপনি চাকুরী শেষে প্রতিমাসে সরকার থেকে পাবেন ৩০ হাজার টাকা + মেডিকেল ভাতা বাবদ ১৫০০। আপনার বয়স ৬৫ বছরের বেশি হলে মেডিকেল ভাতা ১৫০০ এর পরিবর্তে ২৫০০ টাকা পাবেন অর্থাৎ শেষ বেসিকের অর্ধেক + মেডিকেল ভাতা ২৫০০।

৫। পিআরএল সুবিধা: চাকুরী শেষ হওয়ার পরের দিন থেকে পরবর্তী ১ বছর অফিস না করার শর্তেও সরকার আপনাকে বেতন ভাতাসহ সকল সুযোগ সুবিধা প্রদান করবে চাকুরী পরর্বতী ১ বছর

06/10/2025

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান-সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার এবং সহকারী সুপার) নিয়োগ সংক্রান্ত অফিস আদেশ।

Photos from সকল চাকুরির প্রস্তুতি's post 19/09/2025

৪৭ তম #বিসিএস এর ফুল সমাধান।

Photos from সকল চাকুরির প্রস্তুতি's post 15/09/2025

আজকে অনুষ্ঠিত #পিএসসির_সহকারী_পরিচালক পদের পরীক্ষার প্রশ্নের

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Mirpur
Dhaka