23/08/2026
২৩ আগস্ট বিশ্ব ইন্টারনেট দিবস
আধুনিক বিশ্ব যে ডিজিটাল নেটওয়ার্কে বন্দী, সেই ইন্টারনেটের সূচনা হয়েছিল অনেকটা নীরবেই। আজ থেকে ৩৫ বছর আগে, ১৯৯১ সালের ২৩ আগস্ট বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এ কারনেই এই দিনটি ইন্টারনেট দিবস হিসেবে পালিত হয়।
ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স-লি জেনেভায় ইউরোপীয় পরমাণু গবেষণা সংস্থা (CERN) থেকে তার তৈরি একটি গবেষণা প্রকল্প সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেন। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন নথি সংরক্ষণ ও সেগুলো নিয়ে একসঙ্গে কাজ করার উদ্দেশ্যে তৈরি এই প্রকল্পই পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW) নামে পরিচিত হয়। ১৯৮৯ সালের ১২ মার্চ তিনি প্রথম এই ওয়েবের প্রস্তাব দেন।
মূলত বার্নার্স-লির এই ওয়েব উদ্ভাবনের ফলে তৈরি হয় ওয়েবসাইট। প্রথম ওয়েবসাইটের লিংক এখনো চালু আছে। ১৯৯৩ সালে সার্ন ওয়েব ব্যবহার সবার জন্য সম্পূর্ণ বিনা মূল্যে উন্মুক্ত করে। এরই ধারবাহিকতায় ধীরে ধীরে ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন ও সামাজিক যোগাযোগমাধ্যমের আগমন ঘটে।