অচেনা এক Mostafizur Rahman Shawon

অচেনা এক Mostafizur Rahman Shawon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অচেনা এক Mostafizur Rahman Shawon, Education, Dhaka.

হাসি,আনন্দ,ভালবাসা এবং উল্লাস
এই চারটি নামের সমন্বয়ে আমাদের পেজটি তৈরি।ভালবাসার সুন্দর সুন্দর পোষ্ট দিয়ে মানুষের আবেগ কে জাগিয়ে তোলা,মজার মজার জোকস শেয়ার করে সবাইকে আনন্দ দেয়া এবং উল্লাসে মাতিয়ে রাখাই এই পেজের প্রধান উদ্দেশ্য।
এছাড়া ইসলাম ধর্মের বিভিন্ন বাণী ও মোবাইল টিপস শেয়ার করে সবাইকে উপকৃত করাও আমাদের অন্যতম উদ্দেশ্য।
এই সব কিছু মিলিয়ে ফেসবুকের অসাম একটি পেজ "অচেনা এক রং ধনু"

12/04/2020

সবাইকে সাবধানে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি , পলাতক ব্যাক্তিকে দেখামাত্র পুলিশ কে খবর দিবেন।

ভদ্রলোকের  নাম ডঃ ফয়জুর রহমান আল সিদ্দিকী, উনি একজন স্কলার এবং অবসরপ্রাপ্ত বিজ্ঞানী । ভদ্রলোক মাননীয় প্রধানমন্ত্রীর স্বা...
09/02/2020

ভদ্রলোকের নাম ডঃ ফয়জুর রহমান আল সিদ্দিকী, উনি একজন স্কলার এবং অবসরপ্রাপ্ত বিজ্ঞানী । ভদ্রলোক মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী প্রয়াত ড. ওয়াজেদ সাহেবের সহকর্মী ছিলেন ।

এই পোস্ট টা দেওয়ার আশায় ছবিটা তোলা হয় নি কিন্তু বেশকিছু অর্থবিত্ত শালী ফেইসবুক /ইউটিউব সেলিব্রেটিদের বই এর পাবলিসিটি র পোস্ট দেখে দিতে ইচ্ছা হল। গতকাল বই মেলায় গিয়ে সেখানেই এই লেখক কে দেখি।উনি খুব ই দ্রুত হাঁটছিলেন, এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছিলেন নিজের বই দেখাচ্ছিলেন দোকানে রাখতে হয়তো বিক্রির জন্যে। আমি শুধু ওনার হাতে ব্যাগ ভর্তি বই আর ক্ষয়ে যাওয়া জুতো টাই খেয়াল করেছিলাম। না বলে ছবিটা তোলা। শুনেছি ভদ্রলোক শুধুমাত্র বইয়ের খরচটাই নেন কোন লাভ/বাব্যসা করেন না।

তখন একটা জিনিস ই মাথায় ঘুরছিল, আমাদের এ সমাজে যতই প্রতিভাবান হন না কেন,আপনার অর্থবিত্ত না থাকলে হয়তো আপনার প্রতিভা চাপা পড়ে যাবে বস্তা পচা সো কল্ড প্রতিভাবান মানুষের ভিড়ে।

আপনারা যারা বই মেলায় যাবেন তারা আগ্রহী হলে ভদ্রলোকের একটি বই সংগ্রহে রাখতে পারেন। আপনার হয়তো অল্প কিছু টাকা খরচ হবে কিন্তু তার মুখে হাসি ফুটবে কোটি টাকার। উনার বই পাওয়া যাবে...

#প্যাভিলিয়ন ২ (পুথিনিলয়)
#বই - *বাঙ্গালীর জয়, বাঙ্গালীর ব্যর্থতা*

আসুন ফয়জুর সাহেবের বইয়ের প্রচারনা না হয় আমি আর আপনিই করি একটি শেয়ারের মাধ্যমে!! বাঙ্গালীর জয় হোক, বাঙ্গালীর ব্যর্থতার গ্লানি মুছে!!

চীনের প্রায় ১৪০ কোটি মানুষের বিপদের দিনে সর্বপ্রথম যে দেশটি ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়েছে তা হলো ইসলামী প্রজাতন্ত্র পাকি...
05/02/2020

চীনের প্রায় ১৪০ কোটি মানুষের বিপদের দিনে সর্বপ্রথম যে দেশটি ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দিয়েছে তা হলো ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান। দেশটি মেডিকেল টিম পাঠিয়েছে, সঙ্গে নিয়েছে এসব জিনিশঃ

▪N95 masks: 84500
▪Surg Mask: 279000
▪Gloves: 28500
▪Shoes Cover : 15300
▪ Gown: 7000
▪ Apron: 8000
▪ Goggles: 2400
▪ Suits: 8500

শুধু তাই নয়, উহানে ভাইরাস সংক্রমণ মোকাবিলায় চীনা ডাক্তারদের সঙ্গে যোগ দেওয়া প্রথম বিদেশী ডাক্তার হলেন পাকিস্তানি মুসলিম ডা. উসমান জানজুয়া।

02/12/2019

প্রতিটা মানুষের জীবনে খারাপ এবং ভালো সময় আসে। খারাপ সময়টা স্থায়ী নয়। এই খারাপ সময় অতিক্রম করার মূহুর্তে কিছু মানুষ আপনাকে সাপোর্ট দিবে এমন কিছু উপকার করবে যেটা আপনার অনেক বেশি প্রয়োজন ছিলো।

সমস্যা শেষ হওয়ার পর ব্যস্ততার কারণ বা অন্য যেকোনো কারনেই আমরা অধিকাংশ মানুষ এই মানুষগুলোকে ভুলে যায়। যোগাযোগের যে ধারাবাহিক পক্রিয়া সেটার গতি অনেকটাই স্লো হয়ে আসে। ভুলে যাওয়ার মানে যে তাদের প্রতি সম্মান কমে যাচ্ছে সেটা না পরিস্থিতির কারণে এমন টা হয়।

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজ একটা জিনিস শেয়ার করছি।
আপনি যদি প্রতি মাসে একজন করে মানুষের সাথে 2 মিনিট কথা বলে উপকারের বিষয় এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার প্রতি Thankful হন, তার প্রতি আপনার শ্রদ্ধাবোধ টা প্রকাশ করেন।

দেখবেন আপনার মনের ভেতরে একটা অন্যরকম শান্তি কাজ করছে। এই অনুভূতির ডিউরেশন টা ইনফ্লিনটি।

এটার মাধ্যমে সেই মানুষের সাথে সম্পর্ক আরও বেশি শক্তিশালী হবে। এবং
পরবর্তী বিপদে আপনার পাশে এই মানুষগুলোকে সবার আগে পাবেন।

01/12/2019

বিনিময়ের আশা না করে মানুষ কে যত পারেন দিতে থাকুন!
সেটা হোক বুদ্ধি, শ্রম, সুযোগ, লিংক বা টাকা যেটাই আছে দিতে থাকুন!
আপনি যেটা দিচ্ছেন এতে কখনোই আপনার কিছু কমবে না।
আপনি সম্মানিত হবেন।
যখন আপনি বিনিময় ছাড়া কিছু করছেন এতে এমন কিছু পাবেন
যা আপনি কখনোই আশা করেননি।

23/11/2019

" অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো।

------শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ইন্না_লিল্লাহআজ কাশ্মীরের সবচেয়ে সুন্দর মসজিদটি মুশরিকরা এভাবেই জ্বালিয়ে দিয়েছে আগুন লাগিয়ে হে আল্লাহ আপনি এদেরকে হেদা...
22/11/2019

ইন্না_লিল্লাহ

আজ কাশ্মীরের সবচেয়ে সুন্দর মসজিদটি মুশরিকরা এভাবেই জ্বালিয়ে দিয়েছে আগুন লাগিয়ে হে আল্লাহ আপনি এদেরকে হেদায়ত দাও ! নাইলে ওদের উপর গজব নাজিল কর আমীন

কখনো কোনো গর্তে প্রস্রাব করবেন না। এতে বড় ধরণের ক্ষতি হতে পারে।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তোমাদের...
22/11/2019

কখনো কোনো গর্তে প্রস্রাব করবেন না। এতে বড় ধরণের ক্ষতি হতে পারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তোমাদের কেউ যেন কখনো কোনো গর্তে প্রস্রাব না করে।" (হাদিসটির অন্যতম বর্ণনাকারী) কাতাদাহ্ (রাহ.)-কে লোকজন জিজ্ঞাসা করলো, "গর্তে প্রস্রাব করলে কী সমস্যা?" তিনি বলেন, "ওটা জ্বীনদের বসবাসের স্থান।" [নাসাঈ, আবু দাঊদ, মুসনাদে আহমাদ: ২০৭৭৫]
বর্ণিত আছে যে, গর্তে প্রস্রাব করার কারণে আনসার সাহাবি সা'দ বিন উবাদাহ্ (রা.)-কে জ্বীনেরা মেরে ফেলে, তাঁর বুক এফোঁড়-ওফোঁড় করে দেয়। তাঁর মৃত্যুর পর শূন্যে ঘোষণা আসে, "আমরাই খাযরাজ গোত্রের নেতা সাদ বিন উবাদাহকে হত্যা করেছি।" ঘোষণাকারীকে দেখা যায়নি, কেবল তার কণ্ঠই শোনা গেছে। [মিরকাত শরহে মিশকাত: ৬/২৩৪৬, আল কাশিফ: ৩/৭৭৭]
জ্বীনের ব্যাপারটি ছাড়াও গর্তে প্রস্রাব করা উচিত নয়। কারণ আল্লাহর অনেক দুর্বল সৃষ্টিজীব গর্তে বসবাস করে। তাদেরকে কষ্ট দেওয়া উচিত নয়। কখনো কোনো বিষাক্ত প্রাণীর আক্রমণেরও শিকার হওয়া লাগতে পারে।

ভারতের বিহারের দিনমজুর দশরথ মাঝির গল্প আমরা জানি। রাস্তার অভাবে স্ত্রীকে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে না পেরে স্ত্রীকে হা...
22/11/2019

ভারতের বিহারের দিনমজুর দশরথ মাঝির গল্প আমরা জানি। রাস্তার অভাবে স্ত্রীকে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে না পেরে স্ত্রীকে হারান তিনি। তারপর একাকী ২২ বছর ধরে পাথুরে পাহাড় কেটেকেটে তাঁর গ্রামের জন্য একটি রাস্তা বানিয়েছিলেন। তাজমহলের মতোই আরেক প্রেমের উপাখ্যান এই ‘দশরথ মাঝি রোড।’

ইলিয়াস কাঞ্চনের স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ১৯৯৩ সালে। ইলিয়াস কাঞ্চন তখন দেশের ব্যস্ততম নায়কদের একজন। কিন্তু তিনি জীবন পণ করলেন এই দেশের সড়ক নিরাপত্তার আন্দোলনে কাজ করতে। এই দীর্ঘ সময়ে তিনি পথে পথে হাটলেন, পথসভা, মানববন্ধন, এডভোকেসি, সরকারের বিভিন্ন সংস্থার সাথে বৈঠক- কী করেন নি তিনি!

তিনি এদেশের দশরথ মাঝি, আমাদের মূর্খতা, অর্বাচীনতা, অজ্ঞতার পাথুরে পথ কেটেকেটে তিনি এই দেশের জন্য তৈরি করছেন একটি ‘নিরাপদ সড়ক।’ আমাদের উত্তর প্রজন্ম সেই নিরাপদ সড়ক ধরে নির্ভয়ে বাড়ি ফিরবে।

আপনি যাদের বিরুদ্ধে লড়ছেন তারা যদি আপনাকে পাল্টা আঘাত করে, আপনার ধ্বংস-মৃত্যু কামনা করে, তাহলে বুঝতে হবে আপনার আন্দোলন স্বার্থক, আপনার জীবন স্বার্থক। প্রতিপক্ষের প্রতিটি আঘাতই আপনার কাংখিত সম্মান।

উন্নত বিশ্বে হয়তো ইলিয়াস কাঞ্চনের এই ভালোবাসা আর ক্লান্তিহীন আন্দোলনের গল্প নিয়ে সিনেমা তৈরি হতো। কিন্তু আমাদের দেশে পথেঘাটে পরিবহন মাফিয়ারা তাঁর ছবিতে জুতোর মালা ঝুলিয়ে রেখেছে।
এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে!

ইলিয়াস কাঞ্চন, আপনার জীবন স্বার্থক। আপনার আন্দোলন স্বার্থক। এই আন্দোলনকে আরো বিস্তর পথ অতিক্রম করতে হবে, কিন্তু সে ঠিকই তার যাত্রাপথ খুঁজে পেয়েছে।
একদিন এই দেশেও একটা ‘নিরাপদ ইলিয়াস কাঞ্চন রোড’ তৈরি হবে, সে আপনি দেখে যেতে পারলেন কী না পারলেন, তা ম্যাটার করে না।

অন্তর থেকে শ্রদ্ধা আর ভালোবাসা, আপনার জন্য।
-সংগৃহীত

পেয়াজের বাজারে ব্যপক দরপতন৷ গত ২ দিনে পেয়াজের দাম কমেছে ১২০ টাকা। বাজারে বিদেশি পেয়াজ বিক্রি হচ্ছেনা৷ বস্তা ভরা পচা পেয়া...
19/11/2019

পেয়াজের বাজারে ব্যপক দরপতন৷ গত ২ দিনে পেয়াজের দাম কমেছে ১২০ টাকা। বাজারে বিদেশি পেয়াজ বিক্রি হচ্ছেনা৷ বস্তা ভরা পচা পেয়াজ ফেলে দিচ্ছে আড়ৎদারেরা।
ওদিকে চাষীদের পাতা সহ পেয়াজের মূল্য ৬০-৭০ টাকা কেজি। বাজারে নেবার সাথে সাথে বেচা হয়ে যাচ্ছে। খুশি কৃষকেরা।
এদিকে আজ বিমানে এসেছে প্রায় ২০ হাজার টন পেয়াজ। বিমানবন্দরে খালাসের অপেক্ষায় আছে। আগেই বলেছিলাম ১ টা সপ্তাহ অপেক্ষা করেন। পেয়াজের দাম সোনার দরে উঠেছিলো, ছাইয়ের দরে নামতে সময় লাগবেনা।
আর মাত্র ক'টা দিন। পেয়াজ ২৫-৩০ টাকা কেজিতে নেমে যাবে।
সকলের নিকট একটাই অনুরোধ, এ সময় পেয়াজ কেনার একান্তই দরকার হলে পাতা সহ দেশি পেয়াজ কিনুন। বিদেশি পেয়াজ কিনবেন না। কৃষকদের বাচতে দিন৷ কৃষক বাচলে বাচবে দেশ😍😍
িন্ডিকেট
#জনগনের_শক্তি ✌✌

সিরিঞ্জ/ইনজেকশন নেওয়ার পর শরীরের ত্বকের ক্ষতের মাইক্রোস্কোপিক ছবি।ফটো কপিরাইট: গুগল
16/11/2019

সিরিঞ্জ/ইনজেকশন নেওয়ার পর শরীরের ত্বকের ক্ষতের মাইক্রোস্কোপিক ছবি।

ফটো কপিরাইট: গুগল

আর মাত্র ১ টা সপ্তাহ অপেক্ষা করেন৷ পেয়াজের কেজি ২৫ টাকায় নেমে যাবে। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকেরা পেয়াজ তুলতে শুরু করেছে।...
16/11/2019

আর মাত্র ১ টা সপ্তাহ অপেক্ষা করেন৷
পেয়াজের কেজি ২৫ টাকায় নেমে যাবে। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকেরা পেয়াজ তুলতে শুরু করেছে। এই মুহুর্তে পেয়াজ কিনতে হলে পাতা সহ দেশী পেয়াজ কিনুন। বিদেশি পেয়াজ বয়কট করুন। দেশি পেয়াজ দামেও কম স্বাদেও ভালো৷
আসেন দেশের কৃষকদের বাচাই, সিন্ডিকেট ভেঙ্গে দেই।
কৃষক বাচলে বাচবে দেশ😍

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when অচেনা এক Mostafizur Rahman Shawon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to অচেনা এক Mostafizur Rahman Shawon:

Shortcuts

Share

Category