19/04/2026
৪ টা লা*শ। কেউ কারো পরিচিত নয়। কিন্তু তাদের মৃত্যুর রহস্য এক! সেই রহস্যটা আসলে তেমন কিছু না; রঙিন দুনিয়ার রঙিন চক্রের মোহে আটকে পড়া মানুষরূপী ফানুস।
সেদিন রমরমায় পহেলা বৈশাখ পালিত হচ্ছে। বাংলা বছরের প্রথম দিন বলে কথা। বৈশাখী মেলা বসেসে অনেক জায়গায়। সেই মেলায় আবার উপচে পড়া ভীড়। এমনকি রাস্তাঘাটেও মানুষের ভীড়ে গাড়ি-ঘোড়া চলতে পারতেছে না। নতুন নতুন পোশাকে হরেক রকম মানুষ ফানুসের দেখা মিলে।
এতসব চাকচিক্যের মাঝে সেদিন মর্গে এল ৬ টা লা*শ। তার মধ্যে ৪ জন আত্ম*হ*ত্যা করেছে হ্যাংগিং(খাঁটি বাংলায় যাকে গলায় ফা*স দেওয়া বলে) এর মাধ্যমে। ৪ জনই মহিলা। তার মধ্যে আবার একজন মহিলার ৩ বছরের সন্তানও রয়েছে। ওই মহিলা প্রথমে নিজের সন্তানকে মে*রে ফেলে, তারপর নিজে আত্ম*হ*ত্যা করে।
এই ৪ জনেররই আত্ম*হ*ত্যার পিছনে কারণ কী ছিল, জানেন?
পোশাক! নতুন পোশাক! পহেলা বৈশাখ উপলক্ষে তাদের নতুন পোশাক পাওয়ার অধিকার আছে! সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। পহেলা বৈশাখে নতুন সাজে সজ্জিত হওয়ার অধিকার কেড়ে নিয়েছে, তাদের ভালোবাসার মানুষ। এসব নিয়ে তাদের মাঝে ঝামেলা হয়। ফলাফল গলায় ফা*স।
মানে সিরিয়াসলি ভাই? কত মানুষ দুমুঠো খাবারের জন্য সকাল সন্ধ্যা লড়াই করতেছে! আর কিছু মানুষ সামান্য আবদার পূরণ না হওয়ার কারণে মৃত্যুর পথ বেছে নেয়; নিজের সন্তানকে পর্যন্ত মে*রে ফেলে।
মৃত্যুই কি আসলে সব সমস্যার সমাধান?
(Copied)