Dhaka State College

Dhaka State College

Share

This page provides information about the university and all the information related to the notice.

Photos from Dhaka State College's post 28/10/2024

আলহামদুলিল্লাহ ঢাকা স্টেট কলেজ বিবিএ প্রফেশনাল অষ্টম সেমিস্টার ভাইভা পরীক্ষার মাধ্যমে শেষ হলো বিবিএ প্রফেশনাল এর শিক্ষা জীবন!
সবাইকে অসংখ্য ধন্যবাদ অত্র ঢাকা স্টেট কলেজের আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং সকল শিক্ষকবৃন্দ সহ অত্র ঢাকা স্টেট কলেজ সকল সদস্যবৃন্দ যারা রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পাশাপাশি আমাদেরকে সহযোগিতা করার জন্য!
ভাইবার মাধ্যমে আমাদের অনার্সের শিক্ষা জীবন সমাপ্ত হলো আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। যাতে পরবর্তী জীবনযাত্রায় আমাদের প্রত্যেকটি কাজের সফলতা বয়ে আনুক এই দোয়া করবেন যাতে আমরা প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারি!
অনেক ভালোবাসা আপনাদের জন্য!
ধন্যবাদান্তে!
শাওন
Dhaka State College.
বিবিএ প্রফেশনাল ডিপার্টমেন্ট

04/10/2024

আগামী ৬ অক্টোবর ২০২৪.
সকাল ১১:৩০ মিনিটে

আমাদের কলেজে প্রথমবারের মতো Employability Skills Development Session হতে যাচ্ছে।

আপনারা উক্ত সেশন থেকে CV writing & Interview Board Preparation সম্পর্কে জানতে পারবেন।

এই বিষয় আপনাদেরকে দিক নির্দেশনা দিতে আমাদের সাথে উপস্থিত থাকবেন
Laila Naznin.
Star Cinemplex HR & Admin Head

সাথে থাকবেন আমাদের শ্রদ্ধেয়
Md. Akhter Hossain স্যার
Lecturer: Social Work

উক্ত আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে চাকরির বাজারের জন্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রস্তুত করে তোলা।

করপোরেট জগতের সাথে শিক্ষার্থীদের মাঝে সংযোগ তৈরী করে তাদের চাকরি সুনিশ্চিত করা।

সকল ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রীরা সম্পূর্ণ ফ্রিতে অংশগ্রহণ করতে পারবেন।

04/10/2024

@ফলোয়ার

08/09/2024

বিবিএ প্রফেশনাল ৮ম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি। পরীক্ষার সময় সকাল ৯ টা

24/08/2024

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য! Mohammad Shaon

22/08/2024

আসসালামু আলাইকুম।
আমরা সকলেই বর্তমান পরিস্থিতির ব্যাপারে অবগত রয়েছি যে কুমিল্লা ফেনি লক্ষীপুর নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যা হয়েছে। যেখানে আটকে রয়েছে শতশত নিরস্র মানুষ, হাহাকার চলছে প্রান বাঁচানোর ও এক মুঠো খাবারের জন্য। যা প্রতিটি বাঙালির জন্যই বেদনাদায়ক। তবে আমরা তরুন সমাজ চাইলে যেকোনো কিছুর মোকাবেলা করা সম্ভব যা ইতিমধ্যে পুরো বিশ্ব দেখেছে। তাই সময় এসেছে নিজেদের আবারো একবার প্রমান করার। আমরা যে যেভাবে পারি বন্যা দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

আমি এবং আমার বন্ধুরা মিলে একটি টিম গঠন করেছি। ইনশাআল্লাহ আমরা ফেনির দিকে রওনা হবো। আমরা যার যার ব্যক্তিগত অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, এমতাবস্থায় আপনারা চাইলে আমাদের আর্থিক ভাবে সহযোগিতা করে বন্যা দূর্গত মানুষের পাশে দাড়াতে পারেন..

বিকাশ / ঃ
01909246509 - শাওন

বি:দ্র: যদি কারো এই ব্যপারে সন্দেহ থাকে তাহলে অনুদান পাঠানো থেকে বিরত থাকুন।
ধন্যবাদ ।

21/08/2024


সবাইকে জানিয়ে সতর্ক করুন।
আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে।
বন্যায় সতর্কতা ও করণীয়:
* উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন।
* বাসায় পানি ঢুকেতে দেখলেই বিদ্যুৎ এর মেইনসুইচ ও গ্যাসের লাইন বন্ধ করুন।
* প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ জোগাড় করুন।
* শুকনা খাবার, বিশুদ্ধ পানি, মোমবাতি সহ প্রয়োজনীয় জিনিস কাছাকাছি রাখুন।
* শিশু-কিশোরদের দিকে খেয়াল রাখতে হবে যেন পানিতে নেমে না যায়।
* স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। জরুরী প্রয়োজনে ৯৯৯ নাম্বারে কল করুন।
* মোবাইলে চার্জ রাখুন।
* যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
* গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে সাবধানতা অবলম্বন করুন।
* গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
* বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।
সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের সকল স্তরের মানুষকে নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসার অনুরোধ রইলো।

06/08/2024

একজন প্রকৃত দেশপ্রেমিক কখনোই দেশের সম্পদের ক্ষতি করতে পারে না!

09/07/2024
10/06/2024

চতুর্থ বর্ষ ৮ম সেমিস্টার পরীক্ষার সংশোধিত সময়সূচি।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Mohammadpur
Dhaka