10/06/2026
তেজগাঁও কলেজভিত্তিক ত্রৈমাসিক ম্যাগাজিন ‘প্রশ্নবোধক’-এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ‘বনলতা এক্সপ্রেস’।
জ্ঞান, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার এই আয়োজনে তেজগাঁও কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
📅 তারিখ: রবিবার, ১৪ জুন ২০২৬
🕛 সময়: দুপুর ১২টা
📍 স্থান: অডিটোরিয়াম-১, তেজগাঁও কলেজ, ঢাকা
06/06/2026
O+ blood lagbe
Emergency 😢
Location : Mirpur heart Foundation
+8801303400622
03/06/2026
হিটস্ট্রোকের সতর্কতা!!
দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এতে এক অসহনীয় ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই এই সময়ে, বিশেষ করে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ সময় অবস্থান করা থেকে বিরত থাকুন।
জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই উত্তম। বাইরে যেতে হলে ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা ব্যবহার করুন। অতিরিক্ত ঘামের কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, তাই ঘন ঘন পর্যাপ্ত পানি পান করুন।
এই সময়ে খোলা মাঠে কৃষিকাজ বা দীর্ঘ সময় পরিশ্রমমূলক কাজ করা হিটস্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই সবাই এসব বিষয়ে সচেতন থাকুন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।
জনসচেতনতায়
Bangladesh Weather Observation Team Ltd.
19/05/2026
আসর আসছে.... কেউ রাগ করে না
19/05/2026
দৃষ্টি আকর্ষণ
*৩০ বছর এক বোনকে কিছু লোক মেরে পা ভেঙে দিয়েছে৷ উনার পায়ের অপারেশনের জন্য আজকের মধ্যে ১ ব্যাগ ও+ পজেটিভ রক্ত প্রয়োজন। যারা পা ভেঙ্গেছে তাদের থেকে এই বোন টাকা পেত।
স্থান: শ্যামলী পঙ্গু হাসপাতাল, লিফট-৮, ওয়ার্ড-৯৫৯
যোগাযোগ: 01840591985 (রোগী নিজে)
17/05/2026
📌 রিলিজ স্লিপ কী?
🔷 প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স না পেলে বা পেয়েও ভর্তি না হলে, ভর্তির জন্য এটাই তোমার শেষ সুযোগ। এখানে তুমি নিজের পছন্দমতো ৫টা কলেজ বেছে আবেদন করতে পারো।
🔰 ধাপ ১: আবেদন করতে পারবে কারা?
➡️ ১ম ও ২য় মেধা তালিকায় চান্স পাওনি
➡️ চান্স পেয়েছো কিন্তু ভর্তি হওনি
➡️ ভর্তি হয়ে পরে বাতিল করেছো
⭕ মনে রাখো: যে প্রাথমিক আবেদনই করেনি, সে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। ❌
🔰 ধাপ ২: আবেদন করবে কীভাবে?
1️⃣ ওয়েবসাইটে যাও.....
তারপর Applicant Login > Honours Login এ ক্লিক করো।
2️⃣ লগইন করো.....
তোমার ভর্তি আবেদনের Application ID আর PIN দিয়ে লগইন করো।
3️⃣ কলেজ বাছাই করো....
তোমার বিভাগ আর জেলা সিলেক্ট করলে সেই এলাকার কলেজগুলো দেখাবে।
প্রতিটি কলেজে কোন বিষয়ে কত সিট খালি আছে সেটাও দেখতে পাবে।
4️⃣ বিষয় ও কলেজ সিলেক্ট করো.....
সর্বোচ্চ ৫টা কলেজ বাছাই করতে পারবে।
যে কলেজে যাওয়ার ইচ্ছা বেশি, সেটা ১ নম্বরে রাখো। কারণ সিট বরাদ্দ হবে মেধা আর পছন্দক্রমের ভিত্তিতে।
5️⃣ ফরম ডাউনলোড করো....
সব ঠিকঠাক দিয়ে Submit করলে একটা Release Slip Application Form পাবে।
এটা PDF করে রাখো বা প্রিন্ট করে নাও।
🔰 ধাপ ৩: কিছু জরুরি নিয়ম....
➡️ এই ফরম কোথাও জমা দিতে হবে না।
➡️ কোনো টাকা লাগবে না।
➡️ কলেজ থেকে আলাদা করে নিশ্চয়ন করাতে হবে না।
➡️ একবার আবেদন করে ফেললে চাইলে বাতিল করে আবার নতুন করে আবেদন করতে পারবে। সেজন্য লগইন করে Form Cancel অপশন ব্যবহার করো, OTP আসবে ফোনে।
🔰 ধাপ ৪: রেজাল্ট....
আবেদন শেষ হওয়ার ৫-৭ দিনের মধ্যে রেজাল্ট দেয়।
SMS দিয়ে বা ওয়েবসাইটে লগইন করে দেখতে পারবে।
🔰 ছোট টিপস....
ঢাকা বা জেলা শহরের কলেজে সিট খুব কম থাকে। চান্স পেতে চাইলে উপজেলা পর্যায়ের কলেজগুলো লিস্টে রাখো। ওখানে সিট বেশি খালি থাকে, চান্স পাওয়ার সম্ভাবনাও বেশি।
🔴 বিঃদ্রঃ ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন 🙂🙏
ধন্যবাদ 💖
এস, এম, এশফাক
বোটানি ডিপার্টমেন্ট
২৫-২৬ সেশন
তেজগাঁও কলেজ, ঢাকা