20/03/2020
আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনাদের পরিবার কে নিয়ে সুস্থ ও সচেতন আছেন।
আপানদের অবগতির জন্য ইতোমধ্যে ই-মেইল এ জানানো হয়েছে যে, সরকার ৩১শে মার্চ পর্যন্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। যার কারণে আমাদের ছোট্ট চ্যাম্পিয়নদের বহু প্রতীক্ষিত বাংলা গুরু ২০২০ এর কার্যক্রম বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ার আগ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আমরা আপনাদের এবং আমাদের ছোট্ট শিক্ষার্থীদের স্বপরিবারের সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি এবং বাংলা গুরু ২০২০ এর যথাসময়ে সফল ভাবে পরিচালনার আশা করছি। আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
ইনশা আল্লাহ পরিস্থিতির উন্নতি হলে, আমরা বাংলা গুরু ২০২০ এর পরবর্তী পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে আপনাদের শীঘ্রই অবগত করবো। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, নিরাপদ ও সচেতন থাকুন।
ধন্যবাদ।