MISTian

MISTian MIST: A Bond That Unites Us All.

Whether you've walked its halls as a student, or cheered from the sidelines as an alumnus, the spirit of MIST runs deep within us.

04/08/2024

আজ রাস্তায় আন্দোলনে নামা আমাদের প্রতিটি ভাই-বোনেদের জন্য আমাদের মন থেকে দোয়া,
আমাদের ভাই-বোনেরা তোমরা চিন্তাও করতে পারবে না কত মা,বাবা,কত প্রবাসী,দেশি সবাই তোমাদের জন্য নিজের সন্তানের মতো দোয়া করছে,কত মানুষ তাহাজ্জুদের নামাজে তোমাদের জন্য মন থেকে দোয়া করছে,তোমাদের জন্য নফল নামাজ পড়ছে।
যদি তুমি সৎ,সত্যের পথে থাকো বিজয় তোমারই হবে ইনশাআল্লাহ।

" ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা ইয়া আস্তাগি-স "।

অর্থ : হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। (তিরমিজি, হাদিস : ৩৫২৪)

আওয়ামি টোকাইরা প্রস্তুতি নিচ্ছে মিরপুর ১০ এ যাবার জন্য। বর্তমান স্থানঃ- সনি স্কয়ার, মিরপুর ১সময়ঃ- সকাল ১১.২০ মিনিট
04/08/2024

আওয়ামি টোকাইরা প্রস্তুতি নিচ্ছে মিরপুর ১০ এ যাবার জন্য।
বর্তমান স্থানঃ- সনি স্কয়ার, মিরপুর ১
সময়ঃ- সকাল ১১.২০ মিনিট

04/08/2024

কোটা সংস্কারের পক্ষে ছিলাম, এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে আরো বেশি আছি

You can see the "National Flag of Bangladesh"📷: Imam Hossain
04/08/2024

You can see the "National Flag of Bangladesh"
📷: Imam Hossain

04/08/2024

এই জেনারেশন বাংলাদেশের পাতা থেকে আগস্ট মাস বাদ দিচ্ছে। জুলাই মাস ৬২ দিনে গণনা করছে।

৩৪ জুলাই, ৩৫ জুলাই, ৩৬ জুলাই এভাবে।

03/08/2024

আদর্শ স্কুল সেনপাড়া!! মিরপুর-১০...

Alert🚨⚠️

03/08/2024

আগামীকালের জন্য বিশেষ ঘোষণা:
- আগামীকাল কেউ খালি হাতে বের হবেন না। আবারও বলছি কেউ খালি হাতে বের হবেন না। সেল্ফ প্রটেকশন নিয়ে বের হবেন। দেশ জালিম মুক্ত করা যত সহজ ভাবিতেছেন এতো সহজ না।
আগামীকাল যেনো আমাদের একটা লাশও না পড়ে। আমাদের উপর একটা আঘাত আসলে আমরা যেনো তার দশগুণ ফিরিয়ে দিতে পারি। আপনার নিজেকে সেইফ করার জন্য যা পাবেন তাই নিয়েই বের হবেন।
খালি হাতে গণঅভ্যুত্থান হয় না।
- Musaddiq Ali Ibne Mohammad
সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

03/08/2024

দৃষ্টি আকর্ষণ!
যেকোন বড় জমায়াতের পরপরই তারা সিরিয়াস লেভেলে সন্ত্রাস করেছে, ম্যাসাকার করেছে। ৫মে, কিশোর বিদ্রোহ, বিএনপির বড় বড় সমাবেশ, কোথাও ব্যতিক্রম দেখিনি। তাই সবাইকে সঙ্ঘবদ্ধ থাকার, সতর্ক থাকার পরামর্শ দেই।
আজ থেকে আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ। ওবায়দুল কাদের ওয়ার্ডে ওয়ার্ডে ছাত্রলীগ যুবলীগকে মহড়া দিতে বলেছে। যুবলীগ কাল-পরশুর মধ্যে মাঠ সাফের টার্গেট নিয়েছে। তাদেরকে যাবতীয় অস্র-পুলিশের ড্রেস সরবারহ করে, ম্যাসাকারের ওর্ডার দেয়া হইয়েছে বলে (আনভেরিফাইড) অভিযোগ শুনেছি। এদিকে জনতাকে বিভ্রান্ত রাখতে আর্মিকে নিয়ে আবারও আশাবাদ তৈরির ফাঁদ পাতা হচ্ছে।
অর্থাৎ হতে পারে তারা আরেক দফা গণহত্যার প্রস্তুতি নিচ্ছে। এসব ভয় দেখানোর জন্য পরিকল্পিত গুজবও হতে পারে। ভয় পাওয়া যাবে না, কিন্তু পাল্টা প্রস্তুতি নিতে হবে- এটাই মেসেজ। জনতার সুনামির সামনে তারা পারবে না বলেই মনে করি। তারা সংখ্যায় নগণ্য, মোরাল পজিশানে দুর্বল- স্রেফ উড়ে যাবে। তথাপি, আমাদের প্রস্তুতি নিতে হবে। যার যা আছে, প্রস্তুতি নিয়েই নামতে হবে। আগামীকাল কেউ খালি হাতে আসবেন না। নিজের সেইফগার্ড হিসেবে সাথে কিছু প্রটেকশন নিয়ে আসবেন। আপনারা আঘাত করবেন না, আত্মরক্ষা করবেন। জনতার মহাস্রোতে তারা ভেসে যাবে।
পুলিশ কিছুটা টায়ার্ড, তবে তারা হাল ছেড়ে দিয়েছে এটা বলা যাবে না। ছাত্রলীগ যুবলীগকে কয়েকদিন বিশ্রাম দিয়ে অস্র সজ্জিত করে আবারও মাঠে নামানো হচ্ছে। এমতাবস্থায়, আমাদের ছাত্রদের যুবাদের শ্রমিকদের শিক্ষক ও পেশাজীবীদের নুন্যতম প্রিপারেশনে মাঠে নামা চাই। লাঠির মাথায় পতাকা লাগিয়ে বের হবেন, খালি হাতে নয়, টিয়ারশেলের ইফেক্ট কমাতে ম্যাচবক্স সাথে রাখতে হবে, টিয়ারশেলের মুখে আগুন ধরানোর মত কিছু কাগজপত্র পকেটে রাখবেন। পানি রাখবেন প্লিজ।
ইতিমধ্যেই বিএনপি নেতাদের বাড়ি বাড়ি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, আরও ঘটবে। কিন্তু তাতে বিএনপি ও ইসলামি দলগুলো যাতে ঘরে বসে না থাকে। ঘরে বসে থাকলে কারও শেষ রক্ষা হবে না। ঘরে ঘরে হামলার আগেই তাদের প্রতিহত করুন। মাদ্রাসার ছেলেরাও নামুন, দরকারে শার্ট প্যান্ট পড়ে নামুন, আর বসে থাকার সময় নেই। দেশের মুক্তিতে ঐতিহাসিক দায়িত্ব নিন সবাই। আপনারাই এই সময়ের হিরো।
কাল থেকে ১ দফার অসহযোগ চলবে। আওয়ামীলীগ ওয়ার্ডে ওয়ার্ডে পাল্টা কর্মসূচী দিয়েছে। যেকোন পাল্টা কর্মসূচির অর্থই হচ্ছে ব্যাপক সন্ত্রাসের প্রস্তুতি এবং আন্দোলন দমনের রক্তক্ষয়ী বর্বরতা। কবি ও চিন্তক ফারুক ওয়াসিফ বলেছেন, 'অবিশ্বাস্য বর্বরতাকে অলৌকিক সাহস দিয়েই জয় করতে হবে। নিষ্পাপের মৃত্যু বৃথা যায় না।' এসময় ছাত্রনেতাদেরকেও তারা টার্গেট করবে, আজ ও কালের কালোরাতে তারা ব্যাপক স্যাবটাজ করবে।
আগামীকাল ব্যানার ছাড়া ঐক্যবদ্ধ গ্রুপ গ্রুপ করে বিএনপি, গণসংহতি, গণ অধিকার, এবিপার্টি, গণতন্ত্র মঞ্চ, হেফাজত, চরমোনাই সহ সবাইকে মাঠে নামতে হবে। এই পিক সময়ে আমাদের ছাত্রদের গুলি ও হামলার মুখে ছেড়ে দেয়া যাবে না। বিএনপির কর্মীরা পেশাজীবী শিক্ষকরা সবাই ছাত্রদের সাথে মাঠে থাকবেন, কোন ব্যানারে নিবেন না। অভিভাবকরা, শ্রমিক ভাইদেরও সাথে রাখতে হবে।
*************
গণ আন্দোলনের পিক মোমেন্টাম অতি দীর্ঘ হয় না। এটা আনলিমিটেড ইলাস্টিসি রাখে না। মানুষ বহুদিন সংগ্রামের দীর্ঘ পথ মার্চ করে অবশ্যই। আবার নিশ্চয়ই লাগাতার অসহযোগ করা যায় না। তাই এই সর্বোচ্চ মোমেন্টামে ১ দফাকে পরিণতির দিকে পৌঁছাতে হবে। খুব তাড়াহুড়া যেমন করা যাবে না, তেমনি ধীরেসুস্থের কথাবলে খুব দেরিও করা যাবে না।
*************
এই বিপ্লব অভূতপূর্ব। আমাদের জয় হবেই, ইনশাআল্লাহ্‌।
- ফাইয়েজ তৈয়ব আহমেদ

শহীদ শাইখ আশহাবুল ইয়ামিন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগএমআইএসটি
03/08/2024

শহীদ শাইখ আশহাবুল ইয়ামিন
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
এমআইএসটি

আজ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান (CAS) চলমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন...
03/08/2024

আজ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান (CAS) চলমান পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তার বক্তব্যের মূল পয়েন্টগুলো নিম্নরূপ:

১. CAS শুরুতেই সন্ত্রাস মোকাবেলা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য বিশৃঙ্খলার মধ্যে সেনাবাহিনী মোতায়েনের যৌক্তিকতা তুলে ধরেন। তার মতে, সেনাবাহিনী ভালোভাবে কাজ করেছে। তিনি সবাইকে অবগত করেন যে সেনাবাহিনী ১,৭১৯ রাউন্ড তাজা গুলি, ১৪,০০০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার সাথে ৩১টি সংঘর্ষে লিপ্ত হয়েছে। এই সংঘর্ষগুলির সময় পাঁচজন বেসামরিক ব্যক্তি আহত হন। CAS তার কর্মকান্ডের বৈধতা সম্পর্কে কর্মকর্তাদের প্রশ্ন করার আমন্ত্রণ জানান।

২. মেজর মোঃ আলী হায়দার ভূঁইয়া, পিএসসি, সেনাবাহিনী মোতায়েনের সময়কার কর্মকান্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করেন। CAS কৌশলগতভাবে কর্মকর্তার উদ্বেগের সমাধান করেন, কিন্তু তার আচরণ নিয়ে প্রশ্ন তোলেন, উল্লেখ করেন যে মেজর ভূঁইয়া একজন প্র্যাকটিসিং মুসলিম। মেজর ভূঁইয়া তার যুক্তি দুটি পবিত্র কোরানের আয়াত উদ্ধৃত করে শেষ করেন, যা অন্যায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা এবং এতে সহায়ক না হওয়ার আহবান করে। CAS এবং অন্যান্য কর্মকর্তারা "আমীন" বলেন।

৩. কিছু মোতায়েনকৃত কর্মকর্তা তাদের সাফল্যের গল্প শেয়ার করেন, যা অন্যান্য কর্মকর্তাদের কাছ থেকে ইতিবাচক ইমেজ অর্জনের জন্যে বলতে বলা হয় এবং বাছাই করা বানোয়াট গল্প বলে মনে হয়।

৪. মেজর হাজেরা জাহান সেনাবাহিনীর প্রতি জনসাধারণের ক্রমবর্ধমান ক্ষোভের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন, বিশেষ করে যারা সন্তান হারিয়েছেন তাদের বেদনাকে এবং হতাহতদের পরিবারের ন্যায়বিচার পাওয়ার প্রয়োজনীয়তাকে তুলে ধরেন। CAS তার উদ্বেগের সাথে একমত হন।

৫. একজন BMA কর্মকর্তা কিছু RAB এবং BGB কর্মকর্তাদের অগ্রহণযোগ্য কর্মকান্ডের জানান দেন, এরা নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেন। তিনি তাদের নিজ বাহিনীতে প্রত্যাবর্তন এবং সঠিক তদন্তের আহবান জানান। CAS উত্তর দেন যে এই সমস্যা বিশৃঙ্খল সময় শেষ হওয়ার পর সমাধান করা হবে।

৬. লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, উত্তরা এলাকার ৫ এয়ার ডিফেন্স আর্টিলারির কমান্ডিং অফিসার, জানান যে সেনাবাহিনীর প্রতি জনসাধারণের সমর্থন হ্রাস পেয়েছে এবং অবিলম্বে সৈন্য প্রত্যাহারের আহবান জানান। CAS বলেন তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর (HPM) এর সাথে আলোচনা করবেন।

৭. চট্টগ্রামের একজন কর্মকর্তা প্রস্তাব করেন যে সেনাবাহিনী আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করে তাদের ইমেজ পুনরুদ্ধারের জন্য কাজ করতে পারে। CAS বলেন তিনি এই বিষয়ে HPM এর সাথে আলোচনা করবেন।

৮. মেজর নোমান, বসিলা, মোহাম্মদপুরে গুলি চালানোর দায়িত্বে থাকা, তার কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দেন যে জনতার মধ্যে কোন শিক্ষার্থী ছিল না, তারা গণভবন দখল করার চেষ্টা করছিল। তিনি আরও উল্লেখ করেন তার স্ত্রী মন্তব্য করেছেন: বসিলায় গুলি চালানোর সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবিতে তাকে নাকি সুন্দর দেখাচ্ছিল।

৯. তার চূড়ান্ত বক্তব্যে, CAS ঘোষণা করেন যে সেনাবাহিনী আর গুলি চালাবে না। তিনি সামাজিক চাপ এবং হয়রানির বোঝা প্রকাশ করেন এবং আইয়ুব বাচ্চুর একটি গানের লাইন উদ্ধৃত করে তার হতাশা ব্যক্ত করেন।

১০. এছাড়াও CAS উল্লেখ করেন যে, যদি ক্ষমতার পরিবর্তন গণতান্ত্রিক উপায়ে না ঘটে তাহলে আমাদের দেশ কেনিয়া বা আফ্রিকার মতো হতে পারে। তাছাড়া, তিনি উল্লেখ করেন যে ১৯৭০ সালের পর থেকে আমাদের দেশ এতো বড় গণপ্রতিবাদ দেখেনি। তাই এটি একটি অনন্য ঘটনা। আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে।

শেষে উল্লেখ করা প্রয়োজন, সেনাপ্রধানকে পুরো সেশনের সময় খুবই নার্ভাস দেখাচ্ছিলো। অনেক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করতে প্রস্তুত ছিলেন দেখে তিনি তাড়াহুড়ো করে সেশনটি শেষ করেন।

03/08/2024

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি🇧🇩

শহীদ ছোট ভাই ইয়ামিনের বাসায় গেলাম অবশেষে। মনটা ভীষণ কাদছিল। সাধারন পরিবার, মমতাময়ী মা, বাবা, ছোট বোন। মনে হচ্ছিল এই মায়ে...
03/08/2024

শহীদ ছোট ভাই ইয়ামিনের বাসায় গেলাম অবশেষে। মনটা ভীষণ কাদছিল। সাধারন পরিবার, মমতাময়ী মা, বাবা, ছোট বোন। মনে হচ্ছিল এই মায়ের সামনে দাড়াবো কিভাবে?
ভীষন অবাক লাগে, কিভাবে এই বাংলাদেশের সবাইকে ভীষণ অচেনা এই Generation Z বদলে দিল।দৃপ্ত কন্ঠে মা বললেন, আমার ছেলের শাহাদাতের মৃত্যু হয়েছে, আল্লাহ ওকে ভালোবাসেন বলেই নিয়ে গিয়েছেন, ও জান্নাতে অনেক ভালো আছে। আল্লাহর কাছেই বিচার দিলাম।
বোন বললো, আল্লাহর কাছে শুকরিয়া ভাইয়ের লাশটা পেয়েছি। এটাও যে এখন সবার ভাগ্যে জুটে না।
এতো নিষ্পাপ চেহারার ছোট ছেলেটাকে কিভাবে এভাবে দেশদ্রোহী বলে ফেলতে পারলো।
হে আল্লাহ সবাই তোমার পানে তাকিয়ে আছে, দ্রুত সাড়া দাও! আর নেওয়া যায় না।

ফারজানা
ME-1

Address

Mirpur Cantonment, Dhaka-1216
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MISTian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share