Elite Educare

Elite Educare

Share

Be elite in education

30/11/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা নামে শুরু করছি।

তো বার্ষিক পরীক্ষা শেষ সবার। কে কেমন পরিকল্পনা করেছ ডিসেম্বর মাস নিয়ে? এসো আমরা সময় অপচয় না করি। সময় অপচয় করা মৃত্যুর চেয়েও কঠিন। কিভাবে এই ডিসেম্বর মাসকে কাজে লাগাবে? তোমাদের ইংরেজি চর্চা বাড়িয়ে দিতে পারো। আমরা শুরু করেছি তোমাদের জন্য English spoken class.

বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই। তুমিও হয়ে যাও

Why choose us?
🔸 Useable Grammar
🔸 Sentence Structure Formation
🔸 Fluency Traning
🔸 Speaking Practice
🔸 Personality Development
🔸 Speaking Skills
🔸 Listening Skills
🔸 Vocabulary Bank
🔸 Group Discussion
🔸 Conversation

English is a globally accepted language. Be a language proficient Join our FREE spoken english.

আমাদের একাডেমিক ব্যাচের যে সমস্ত শিক্ষার্থী আছো তারা সম্পূর্ণ ফ্রী তেই এই কোর্সটি এনরোল করতে পারবে। আর যারা আমাদের একাডেমিক ব্যাচের শিক্ষার্থী নও তারা সামান্য হাদিয়ার বিনিময়ে করতে পারবে আমাদের এই অসাধারণ ক্লাসগুলো।

💠আমাদের ক্লাস শিডিউল 💠

▫️ব্যাচ-০১: প্রতি শুক্রবার সকাল ১০টা হতে ১১ টা পর্যন্ত ( নবম- দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য)।

▫️ব্যাচ-০২: প্রতি শুক্রবার সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত। (একাদশ- দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য)

আরো বিস্তারিত জানতে যোগাযোগ -
AR Sumon
Prema Akther
01924-010516

17/11/2023

সারাজীবন অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর অভিভাবক যখন আমাকে বলে--
: বাবা, আমার ছেলে/মেয়ে কি এস. এস. সি তে এ+ পাবে?
লে আমি মনে মনে--
: আন্টি আপনার ছেলে/মেয়ে যদি বলতে পারে পিজ্জা গোল হওয়া সত্ত্বেও কেন চারকোণা বক্সে রাখা হয় আর কেনইবা ত্রিভুজ আকৃতিতে খেতে হয়, তাহলে নিশ্চিত ও এস. এস. সি গোল্ডেন এ+ পাবে😁

ব্যাচে কিন্তু ভর্তি চলছে আমাদের।

14/11/2023

তোমাদের স্বপ্ন পূরণের যাত্রায় আমরা আছি তোমাদের সাথে। জয়েন করে ফেলো আমাদের সাথে। নতুন নতুন অভিজ্ঞতা আর বাস্তব সম্মত জ্ঞান অর্জনে অংশগ্রহণ করো আমাদের জনপ্রিয় অফলাইন ক্লাসগুলোতে।

03/11/2023

জীবনের ঠিক কোন পর্যায়ে গেলে নিজেকে তুমি সফল মনে করবে?

02/11/2023

🤲বিসমিল্লাহির রহমানির রাহিম🤲

🗣️🗣️ সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আ'লামীনের। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) এর উপর।

বিগত পাঁচটি বছর ধরে সততা ও সুনামের সাথে আমাদের প্রতিষ্ঠান সেবা দিয়ে গেছে শত শত শিক্ষার্থীদের মাঝে। অভিভাবক ও শিক্ষার্থীদের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণে আমরা অভিভূত ও আনন্দিত।

সাফল্যের এই ধারাবাহিকতায় আবারও শুরু হচ্ছে আমাদের জনপ্রিয় ক্লাসগুলো। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে।

📢📢📢📢ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে।।

📖📖আমাদের কোর্সসমূহ📖📖

🛑 বিজ্ঞান বিভাগ:
➡️ উচ্চমাধ্যমিক পদার্থ বিজ্ঞান
➡️ উচ্চমাধ্যমিক রসায়ন
➡️ উচ্চমাধ্যমিক গণিত
➡️ উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান
➡️ ইংরেজি
➡️ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

🛑 ব্যবসায় শিক্ষা বিভাগ:
➡️ উচ্চমাধ্যমিক হিসাববিজ্ঞান
➡️ উচ্চমাধ্যমিক ফিন্যান্স ও ব্যাংকিং
➡️ উচ্চমাধ্যমিক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
➡️ ইংরেজি
➡️ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

🛑 মানবিক বিভাগ:
➡️ উচ্চমাধ্যমিক অর্থনীতি
➡️ উচ্চমাধ্যমিক ভূগোল
➡️ ইংরেজি
➡️ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

📝📝আমাদের প্রতিশ্রুতি 📝📝
১. মানসম্মতশিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে প্রতিটি বিষয়ের জন্য আলাদা অভিজ্ঞ শিক্ষক নিয়োজিত।
২. নির্দিষ্ট পাঠদান শেষে পরীক্ষামূলক যাচাই।
৩. বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগাম প্রস্তুতি।
৪. অগ্রগামী শিক্ষার্থীদের প্রয়োজনে অতিরিক্ত সেবা।
৫. দুর্বল শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন।
৬. সলাতের ব্যবস্থা।

🥊🥊 উচ্চমাধ্যমিক পর্যায় প্রতিটি শিক্ষার্থীর জন্য অতীব গুরুত্বপূর্ণ। তাই আমরা আমাদের কোর্সসমূহ এমনভাবে সাজিয়েছি যাতে করে শিক্ষার্থীদের অন্যত্র আর পড়তে না হয়। আমাদের কাছেই তারা পাচ্ছে একের ভিতর সব। ফলে শিক্ষার্থীদের অযথা সময় অপচয় হয় না। এতে করে তারা বাসায় অনুশীলনের জন্য অতিরিক্ত সময় ব্যয় করতে পারে।

📣তাহলে আর দেরি কেন? যুক্ত হয়ে যাও আমাদের সাথে। তোমাদের স্বপ্ন পূরণের অংশীদার বানাও আমাদের।

📣📣যোগাযোগ📣📣

AR Sumon
01924-010516
অফিসটাইম: সকাল ৯ টা- রাত ৯টা

Photos from Elite Educare's post 28/10/2023

আমাদের দুই

Araf Sarker আমার সহকর্মী বা ছোটভাই বললেও ভুল হবে না। অমৃত ভাই নামে যার পরিচয়।

: ভাই, আমি তো মুসলিম হয়ে গেছি।

কথাটা শুনে কেমন এক শীতল ছায়া বয়ে গেলো মেরুদন্ড দিয়ে। যতটা না অবাক হয়েছি তারচেয়ে শতগুণে যে খুশি হয়েছি।
আমার Elite Educare এর ।

Muhammad Abdullah Al Rownak আমার সাবেক স্টুডেন্ট। কেন জানি সবসময় মনে হতো ও মুসলিম হবে। অবশেষে হলোও তাই।

হেদায়েত অদ্ভুত সুন্দর এক জিনিস। মহান রব্বুল আলামীন তার প্রিয় বান্দাদেরই কেবল হেদায়েত দান করেন। আমরা আশা রাখি আমাদের চূড়ান্ত সাফল্যের। যখন জান্নাতের বাগানে বসে আমরা গল্প করবো আমাদের প্রিয় মানুষের সাথে।

Photos from Elite Educare's post 22/10/2023

নাম: HI AN
Farin Afrose Areen
Dina Afrin Saymaa
Masum billah

আমার শৈশব, কৈশোর, বেড়ে ওঠা সবই এই খিলক্ষেতে। দুই যুগ ধরে এখানকার আলো, মাটি আর মানুষ আমাকে বিমোহিত করে, মুগ্ধ করে। যেহেতু আমার আম্মু মানুষ হিসেবে খুবই মানুষপ্রিয়। বাই বর্ন তার এই স্বভাবটা আমিও আত্তস্থ করেছি। রক্তের সম্পর্ক না থাকলেও উদার ভাবে মনে সহজেই কাউকে জায়গা দিতে পারি।

যখন একটি কোচিং সেন্টার খোলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেললাম, আমার পরিচিত আন্টি আংকেল কে জানাতে দ্বিধাবোধ করি নি। জ্ঞান হওয়ার পর থেকে আমার চাচা-ফুপু হিসেবে আমি যে তাদেরই দেখে আসছি। তবে অবাক করা বিষয় হলো - কোচিং উদ্বোধনের ১-২ সপ্তাহ পার হয়ে গেলেও পরিচিত কারো সাড়া পাচ্ছিলাম না। মাত্র ১১ জন শিক্ষার্থী নিয়ে আমার এ যাত্রা শুরু করি।

একদিন হঠাৎ করে ফারিনের আম্মু আসলো। তার মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ে। মেয়ের এক বান্ধবী ও আছে। দিনা তার নাম। সবকথা ফাইনাল করে আন্টি চলে গেলো। Prema কে জানালাম ক্লাস সেভেনের দুইটা মেয়ে আসবে। ও তো খুব খুশি। কিছুক্ষণ পর আরো দুইজনের আম্মু আসলো কথা বলার জন্য। তারাও সেভেনে পড়ে। নাহিয়ান আর মাসুম। আমরা দুইজন তখন মহা উৎসাহে রুটিন সহ যাবতীয় কিছু প্রস্তুত করতে থাকলাম। রিজিক আসলে আসমান হতেই আসে। তারা ৪ জনই এখন উচ্চমাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী।

এখন আর আলহামদুলিল্লাহ কাউকে বলতে হয় না আন্টি সুমিকে (ছদ্মনাম) আমাদের কোচিং এ দিয়ে দেখেন। আমাদেরই আন্টি আংকেলেরা খুঁজে নেন। মহান সেই রব্ব যিনি জমিনের সকলের রিজিকের দায়িত্ব নিয়েছেন।আল্লহুম্মা বারিক লাহা।

"আল্লহুম্মা ইন্নি আসআ'লুকাল আফিয়্যাহ"

AR Sumon
Elite Educare

Photos from Elite Educare's post 17/10/2023

নাম: Abdullah Nur Moon
Jannatul Mim

২০১৩। অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা তখনো শুরু হয় নি। মিম আর মুনকে তখন থেকেই পড়াই। মিম পঞ্চম শ্রেণীতে আর মুন তৃতীয় শ্রেণীতে পড়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো ওরা আমাকে 'তুমি' বলে এড্রেস করতো। শুধু এ কারণেই আমার কখনো মনে হত না যে আমি স্টুডেন্ট পড়াই, মনে হত আমি আমার ভাই-বোনকেই পড়াচ্ছি। এরপর ২০১৭ তে এসে যখন কোচিং সেন্টার খোলার সিদ্ধান্ত নেই, আন্টি আংকেল কে বলার সাথে সাথেই তারা আমার পাশে দাড়িয়েছেন।

ওরা আমার প্রথম স্টুডেন্ট। বর্তমানে মিম Prime College of Nursing, এ অধ্যয়নরত। এইচ. এস. সি পর্যন্ত ও আমার স্টুডেন্ট ছিল। আর মুন সবেমাত্র কলেজে পা দিল। আশা করছি মুনের এই যাত্রায় আমরা আবারও সঙ্গী হবো। সুদীর্ঘ এই ১০ টি বছরে ওরা আমার পরিবার হয়ে উঠেছে।

আন্টির কথা বলবো না। কারণ আমি ইমোশনাল হয়ে যাই। পুরুষ মানুষের চোখ দিয়ে নাকি পানি পড়ে না। আচ্ছা আমি কেন পারি না??

14/10/2023

নাম: Shahriar Shakkhor

২০১৮ সাল। স্বাক্ষর তখন ৫ম শ্রেণীতে পড়ে। কোচিং এর ১ম ক্লাসে যখন ওর নাম জানতে চাইলাম - এমন অদ্ভুত নাম শুনে অবাকই হয়েছিলাম বটে। তারপর থেকে ৫ টি বছর কেটে গেছে। সেই স্বাক্ষর এখন ১০ম শ্রেণীতে পড়ে। আমাদের সাথে, আমাদেরই হৃদয়ের এক কোণায় ভাইয়ের মতো।

তোমার জন্য আমরা দুয়া করি। আল্লাহ তোমাকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিক।

এস. এস. সি তে গোল্ডেন পেলে আমাদের নিয়ে বরিশাল ট্যুর দিবা, কেমন?


12/10/2023

তখন আমাদের প্রতিষ্ঠানের সবে মাত্র শুরু। মাহিনকে উচ্চতর গণিতের সেট ও ফাংশন করাচ্ছি। শেষে যখন আস্ক করলাম ভাই বুঝতে পেরেছো কিনা। ওর উত্তর ছিল--
"আপু তুমি এত সুন্দর করে বুঝিয়ে দিলে, আমি খুব ভালোভাবে বুঝেছি"।
মাহিনের উত্তর শুনে আমি শুধু মুগ্ধই হয়েছি।




Prema Akther

11/10/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

২০১৮ সালে আমাদের জার্নিটা শুরু হয় আলহামদুলিল্লাহ। গল্পটা মাঝে মাঝে শেয়ার করতে চাইলেও নানা ব্যস্ততায়, অলসতায় আর করা হয়ে ওঠে না। মাত্র ১১ জন শিক্ষার্থী নিয়ে আমাদের যাত্রা শুরু।

২০১৭ এর মাঝামাঝি তে এসে সিদ্ধান্ত নেই একটা শিক্ষা প্রতিষ্ঠান ( কোচিং সেন্টার) চালু করার। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় এতগুলো শিক্ষার্থীর জন্য বিদ্যালয় যথেষ্ট নয়। তারই ধারাবাহিকতায় সেবা দেওয়ার লক্ষ্যে আমাদের এই পথচলা শুরু।

শুরু থেকে এখন পর্যন্ত শুভাকাঙ্ক্ষীদের ( পড়ুন অকল্যাণীয়েশু) অভাব নেই আমাদের। সময় সুযোগ পেলেই তারা তাদের কষ্টার্জিত নেকি আমাদের দেওয়া শুরু করেন ( মানে গীবত আর কি)। রিজিকের ফয়সালা যেহেতু আসমান থেকেই আসে তাই এই নিয়ে বিন্দুমাত্র চিন্তিত আমরা নই। আমাদের লক্ষ্য তো কেবল আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা। আল্লাহ রব্বুল আ'লামিন জানেন কি পরিমাণ সময়, শ্রম আমরা ব্যয় করি আমাদের শিক্ষার্থীদের পিছনে।

📖📖📖📖ভর্তি চলছে, ভর্তি চলছে📖📖📖📖
🛑 ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে। আপনাদের সন্তান, ভাই-বোন, বন্ধু-বান্ধবকে জানাতে পারেন আমাদের কথা।

🔉 আমাদের প্রতিশ্রুতি 🔉
📝 মানসম্মত শিক্ষা আমরা নিশ্চিত করি ইন শা আল্লাহ।
📝প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক নিয়োজিত।
📝সকল শিক্ষার্থীকে সমান মূল্যায়ন।
📝বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগাম প্রস্তুতি।
📝 নির্দিষ্ট পাঠদান শেষে পরীক্ষার ব্যবস্থা।

🛑🛑যোগাযোগ
Elite Educare

AR Sumon
contact : 01924-010516

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Khilkhet Moddhopara Ka 27/2
Dhaka