Al Islam Zahuria Hafizia Madrasa

Al Islam Zahuria Hafizia Madrasa A Modern Hefzul Quran Madrasa

আপনার যাকাত-ফিতরা আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স’র যাকাত তহবিলে দানের আবেদন।জনাব/জনাবা, আসসালা...
18/02/2026

আপনার যাকাত-ফিতরা আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স’র যাকাত তহবিলে দানের আবেদন।
জনাব/জনাবা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফের মরহুম পীর ছাহেব কিবলা ওলীয়ে কামিল আলহাজ্ব হযরত মাওলানা প্রফেসর মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি’র স্বরণে প্রতিষ্ঠিত সম্পূর্ণ অরাজনৈতিক দ্বীনি সংস্থা আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স। এ দ্বীনি মারকাজ পরিচালিত এতিমখানা, নূরানী মক্তব নাজেরা বিভাগ সহ হাফিজীয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ও দুস্হ অসহায় মানুষের কল্যাণে পরিচালিত সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্যে আপনাদের দান, মান্নাত, যাকাত-ফিতরা-সদকা ও কুরবানীর চামড়া বিক্রয়ের টাকা সহ অন্যান্য সহযোগিতা আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি করা আজ সময়ের দাবিতে রূপ নিয়েছে। বর্তমানে পরিচালিত বিভিন্ন প্রকল্প গুলো বাস্তবায়নে ও সুষ্ঠভাবে পরিচালনা করতে আপনাদের ব্যাপক সহযোগিতা অনস্বীকার্য।
বিশেষতঃ অনেক সংখ্যক অভিভাবক কর্মহীন ও স্বল্প আয়ের হওয়ায় ছাত্র-ছাত্রীগণের বেতন পরিশোধ করতে পারছেন না। অনেকে অর্থাভাবে ছেলে মেয়েদের ড্রেস বানিয়ে দিতে পারছেননা।
স্থানীয় ভাবে উল্লেখযোগ্য কোন প্রকার সহযোগিতা আসেনা বললেই চলে। আপনারা সহ দরবার শরীফের মুহিব্বীন, আশেকীন, জাকেরীন, শাকেরীন ও শুভাকাঙ্ক্ষী গণের বিদ্যমান সহযোগিতার উপর ভিত্তি করেই কমপ্লেক্স এর বিভিন্ন প্রকল্প সমূহ পরিচালিত হয়।
আপনাদের সদয় অবগতির জন্যে আরো জানাচ্ছি, মাদ্রাসার এতিম, দরিদ্র ও অসহায় ছাত্রদের থাকা-খাওয়া, লেখা-পড়া, পোশাক-পরিচ্ছদের জন্য যাকাত-ফিতরা-সদকা ও কুরবানীর চামড়া বিক্রয়ের টাকা পৃথক ভাবে এবং দান-অনুদান, মান্নাতের টাকার হিসাব পৃথক ভাবে সংরক্ষণ করে যোগ্য আলেমগণের পরামর্শে খরচ করে আসছি।

আমরা জানি আপনারা আপনাদের যাকাত ফিতরা বা অনুদান আপনাদের নিকট আত্মীয়দের বা বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে নিয়মিত দান করে থাকেন। তাই দ্বীন-দরদী মুসলমান ভাই হিসেবে আপনাদের খিদমতে বিনীত নিবেদন- ত’লিবুল ইলম- মেহমানে রাসূল ﷺ গণের সাহায্য ও সহানুভূতির মাধ্যমে মহান সদকায়ে জারীয়ার কাজে শরীক হোন। পবিত্র মাহে রমজানের ৭০ গুণ বেশী ছাওয়াব ও দ্বীনী নুসরতে সদকায়ে জারীয়ার অসীম ছাওয়াব হাসিলের জন্য, রমজানের পবিত্র মাসে আমরা আপনার দান-সদকা, যাকাত-ফিতরাসহ সর্বপ্রকার সাহায্য-সহযোগিতা একান্তভাবে কামনা করি।
বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনার দানের হাত প্রসারিত করার সবিনয় অনুরোধ করছি।
আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ্ আপনাদের এ দান সদকায়ে জারীয়া হিসেবে কবুল করুন এবং আরো বেশী সহযোগিতার তৌফিক দিন। আমীন।

সকল দান অনুদান পাঠানোর
বিকাশ পার্সোনাল নংঃ
+880 17 3538 7654
নগদ পার্সোনাল নংঃ
+880 17 6090 8468

Al Islam Zahuria Hazi
Ayinuddin Dakhil MadrasAH
Islami Bank Bangladesh Limited.
Aminbazar Branch.
C/AC: 20501510100189214

হাদীসের আলোকে রমজানের রোজার ১০ টি ফজিলতঃযে ব‍্যক্তি ঈমানের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রমজানের রোজা রাখবেন আ...
18/02/2026

হাদীসের আলোকে রমজানের রোজার ১০ টি ফজিলতঃ

যে ব‍্যক্তি ঈমানের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রমজানের রোজা রাখবেন আল্লাহ সুবহানুতা’লা তাঁকে দশটি স্পেশাল পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ্।

১) যে ব‍্যক্তি রমজানের রোজা রাখবে আল্লাহ পাক তাঁর সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ্।

২) যে ব‍্যক্তি রমজানের ১টি রোজা রাখবেন অতঃপর মারা যাবেন ঐ ব্যক্তি জান্নাতুল হয়ে যাবে। সুবহানাল্লাহ্।

৩) যে ব‍্যক্তি রমজানের রোজা রাখে ঐ ব্যক্তির মর্যাদা এতটাই বেড়ে যায় ঐ ব্যক্তির মুখের গন্ধটা আল্লাহর কাছে মেস্ক আম্বরের চাইতেও প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ্।

৪) যে ব‍্যক্তি রমজানের রোজা রাখবেন এবং রোজ অবস্থায় যে দোয়া করবেন আল্লাহ তার সে দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ্।

৫) যে ব‍্যক্তি রমজানের রোজা রাখবেন কিয়ামতের দিন ঐ ব্যক্তির জন্য রোজা সুপারিশ করবে। রোজা শাফায়াত করে জান্নাতে পৌঁছে দিবে। রোজা আল্লাহর সাথে তর্ক শরু করবে। সুবহানাল্লাহ্।

৬) যে ব‍্যক্তি রমজানের রোজা রাখবেন জান্নাতের রাইয়ান নামক একটি স্পেশাল গেট দিয়ে জান্নাতে বেশ করবেন। সুবহানাল্লাহ্।

৭) যে ব‍্যক্তি রমজানের রোজা রাখবেন এবং রোজা অবস্থায় ইন্তিকাল করবেন ঐ ব্যক্তির মৃত্যুটাকে আল্লাহ সাহাদাৎ এর মর্যাদা দান করবেন। ঐ ব্যক্তি কবরে জান্নাতি খাবার দ্বারা কিয়ামত পর্যন্ত মেহমানদারিতে ধন্য হবেন। সুবহানাল্লাহ্।

৮) যে ব‍্যক্তি রমজানের রোজা রাখবেন তাঁর হাশর হবে নাবিইন, সিদ্দিকীন, শোহাদান, সালেহীন গনের মতো উচ্চ মানের জান্নাতি মেহমানগনের সাথে। সুবহানাল্লাহ্।

৯) যে ব‍্যক্তি রমজানের রোজা রাখবেন ঐ ব‍্যক্তির জন‍্য বিশেষ ২ টি সম্মাননা-
ইফতারের সময় দোয়া কবুল হয় এবং আখিরাতে রোজাদার তার রবকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ্।

১০) রমজানের রোজাদারের সবচাইতে বড় পুরস্কারঃ যে ব‍্যক্তি রমজানের রোজা রাখবেন আল্লাহ তাকে নিজে তার প্রতিদান দান করবেন বা আল্লাহ নিজেই তার হয়ে যাবেন। সুবহানাল্লাহ্।

11/01/2026

আসসালামু আলাইকুম,
সম্মানিত সুধী,
আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে,
আমাদের শ্রদ্ধেয় হুজুর কিবলা জহুরীয়া দরবার শরীফের মরহুম পীর ছাহেব প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদিসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহেরী ও বাতেনী ইলমের আলোক বর্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শির্ক ও বিদ-আতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ফুরফুরা শরীফের খলিফা, ভূতপূর্ব অধ্যাপক-পদার্থবিজ্ঞান ও উপাধ্যক্ষ-সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পীরে কামেল, আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহঃ এঁর অক্লান্ত পরিশ্রম ও আধ্যাত্মিক সাধনার হেদায়েতের মারকায ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর ২২ তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিল ২০২৬ আগামী ০৬ ফেব্রুয়ারি, রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।

তারিখঃ
🔹০৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আসর হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৬ ঈসায়ী শুক্রবার
সকাল পর্যন্ত তা’লীমি মাহফিল।

🔹০৬ ফেব্রুয়ারী ২০২৬ ঈসায়ী শুক্রবার বাদ মাগরিব হতে ওয়াজ ও ঈছালে ছাওয়াব মাহফিল।

স্থানঃ “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, ইসলামবাগ রোড, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকা।

উক্ত মাহ্ফিলে স্ববান্ধব উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

-আরোজগুজারে-
শাহ্ সূফী আলহাজ্ব প্রফেসর মোঃ ফজলে ইলাহী
পীর কিবলা,
জহুরীয়া দরবার শরীফ
ইসলামবাগ রোড, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকা।

10/03/2025

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্
মুহ্তারাম

বেরাদারানে ইসলাম, আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স বাংলাদেশের একটি ব্যতিক্রমধর্মী খালেছ দ্বীনি মার্কাজ। এখানকার হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ্ বোর্ডিং সম্পূর্ণ আবাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এ দুটি প্রতিষ্ঠান সহ আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসায় বহু সংখ্যক শিক্ষার্থী সম্পূর্ণ বিনা মূল্যে পড়াশোনা করছে। এখানে তালিবুল ইলমগণ সুন্নাত তরীকার উপর আমল করতঃ ফ্রি খোরাকী পেয়ে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করছেন। আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স এর পক্ষ থেকে মেধাবী এতীম-গরীব ছাত্রদের ফ্রি খানা, কিতাব-পত্র, পোশাক ও চিকিৎসাসহ যাবতীয় সাহায্য-সহযোগিতা প্রদান করা হয়। দোয়া-মাসায়িল ও পবিত্র কুরআনুল কারিমের ইলমে ক্বিরাত শিক্ষাসহ বিস্তৃত পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, অংক, বিজ্ঞান পাঠদান সূচারুরূপে প্রদান করা হয়। দ্বীনি শিক্ষার পাশাপাশি কর্মমুখী ভোকেশনাল বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। কমপ্লেক্সের অধীনে মসজিদ, খানকা, ঈদগাহ্, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র সহ বিভিন্ন খাতে বহু টাকা ব্যায় হয়।

এছাড়াও উন্নয়নমূলক বহুমুখী কাজের অংশ হিসেবে মাদ্রাসার ৬ তলা ভবন, ঈদগাহ্ মাঠ উন্নয়ন, ছাত্রাবাস, কম্পিউটার ল্যাব, পূর্ণাঙ্গ পাবলিক লাইব্রেরি ও হাসপাতাল নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে। এতে অনেক অর্থের প্রয়োজন।

আপনাদের দান, মান্নাত, জাকাত-ফিতরা-সদকা ও কুরবনীর চামড়া বিক্রয়ের টাকা সহ অন্যান্য সহযোগিতার হিসেব যথাযথভাবে সংরক্ষণ করে যোগ্য আলেমগণের পরামর্শে খরচ করে আসছি।

আমরা জানি আপনারা আপনাদের জাকাত ফিতরা বা অনুদান আপনাদের নিকট আত্মিয় বা বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে নিয়মিত দান করে থাকেন।

তাই দ্বীন-দরদী মুসলমান ভাই হিসেবে আপনাদের খিদমতে বিনীত নিবেদন- তালিবুল ইলম- মেহমানে রাসূল ﷺ গণের সাহায্য ও সহানুভূতির মহান সদকায়ে জারিয়ার কাজে শরীক হোন। পবিত্র মাহে রমজানের ৭০ গুণ বেশী ছাওয়াব ও দ্বীনি নুসরতে সদকায়ে জারিয়ার অসীম ছাওয়াব হাসিলের জন্য, এই পবিত্র মাসে আমরা আপনার দান-সদকা, যাকাত-ফিতরাসহ সর্বপ্রকার সাহায্য-সহযোগিতা একান্তভাবে কামনা করি।

আল্লাহ্ আপনাদের দান কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন।

আরজগুজার
মাওলানা মোঃ মহি উদ্দীন
ইমাম ও খতিব, বাইতুন নাজাত জামে মসজিদ, জহুরীয়া দরবার শরীফ

ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহ...
26/01/2025

ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে
আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪ দিন ব্যাপী) প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদীসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহেরী ও বাতেনী ইলমের আলোক বর্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শির্ক ও বিদ-আতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ফুরফুরা শরীফের খলিফা, ভূতপূর্ব অধ্যাপক-পদার্থবিজ্ঞান ও উপাধ্যাক্ষ-সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পীরে কামেল-
আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এঁর
২১ তম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকায় ৪ দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছাওয়াব ও তা’লীমি মাহ্ফিল-এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহ্ফিলে স্ববান্ধব উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

আসসালামুআলাইকুম। আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪ দিন ব্যাপী) জ...
20/01/2025

আসসালামুআলাইকুম।
আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪ দিন ব্যাপী) জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদীসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহেরী ও বাতেনী ইলমের আলোক বর্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শির্ক ও বিদ-আতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ফুরফুরা শরীফের খলিফা, ভূতপূর্ব অধ্যাপক-পদার্থবিজ্ঞান ও উপাধ্যাক্ষ-সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পীরে কামেল-
আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এঁর
২১ তম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকায় ৪ দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছাওয়াব ও তা’লীমি মাহ্ফিল-এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহ্ফিলে স্ববান্ধব উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

17/07/2024

শোক সংবাদ
إنا لله و إنا اليه راجعون
রফিকে আ'লার দরবারে চলে গেলেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র, দক্ষিণ বঙ্গের ইলমে শরীয়াত ও ত্বরীকতের প্রাণকেন্দ্র, ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফের হযরত পীর এবং মুর্শিদ ছারছীনা দরবার শরীফের আ'লা হযরত পীর কিবলা।

■ দেশ-বিদেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় দুই হাজার দ্বিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী এবং ছারছীনা দরবার শরীফের পীরে কামেল শাহ সূফী আ'লা হযরত মাওলানা শাহ মোহাম্মাদ মুহিব্বুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজ রাত দুইটা ১১ মিনিটের সময় রাজধানী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী র’জিয়ূন! ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৭০ এর কাছাকাছি!"

■ পীর সাহেব কেবলা(রহঃ)দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগতে ছিলেন। প্রথমতঃ তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, এরপরে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোদস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

■ ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুইপুত্র এবং তিন কন্যা সহ অনেক নাতি নাতনি রেখে যান। সকল পীরভাই, মুহিব্বীন দের নিকট পীর সাহেব কেবলার রুহের মাগফিরাতের জন্য দু'আ কামনা করছেন হযরত পীর সাহেব কেবলা (রহঃ) এর বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ হোসাইন (মাঃআঃ)।

■ জানাজা ও দাফনঃ
আগামীকাল ১৮ জুলাই, ০৩ শ্রাবণ, ১১ মুহাররম, রোজ- বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনা দরবার শরীফ (পিরোজপূর জেলার, নেসারাবাদ থানা/ঊপজেলা) ময়দানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে ইন শা আল্লাহ! সকল পীরভাই, মুহিব্বীন এবং দল-মত ও ছেলছেলা নির্বিশেষে সকল ঈমানদার মুসলমান ভাইদেরকে হুজুরের জানাজায় উপস্থিত হবার/থাকার জন্য আহ্বান জানাচ্ছি!

■ মরহুমের ইন্তিকালে ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর বর্তমান পীর সাহেব কিবলা পীরে তরিকত আলহাজ্ব শাহ সূফী মোহাম্মাদ আজহারুল ইসলাম আল কাদেরী, মাঃজিঃআঃ আজ সকালে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকাহৃত মরহুমের পরিবার ও ভক্ত-অনুরক্ত সকলের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রাফয়ে দারাজাত কামনা করেন।

।। ডেস্ক_রিপোর্ট।।
জহুরীয়া দরবার শরীফ
উত্তর বাহেরচর, তারানগর
কেরাণীগঞ্জ, ঢাকা।
১৭ জুলাই ২০২৪, রোজ বুধবার
০২/০৪/১৪৩১ বঙ্গাব্দ
১০/০১/১৪৪৬ হিজরী

আল্লাহ্ পাক রাব্বুল ইজ্জতের অসিম কৃপায় শতভাগ পাশের সাফল্যের ধারাবাহিকতায় আপনার আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান আল ইসলাম...
12/05/2024

আল্লাহ্ পাক রাব্বুল ইজ্জতের অসিম কৃপায় শতভাগ পাশের সাফল্যের ধারাবাহিকতায় আপনার আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা। অভিনন্দন সকল শিক্ষার্থীগণকে। পাশাপাশি ধন্যবাদ সকল অভিভাবক ও শিক্ষকগণক এবং সকল সুভানুধ্যায়ীগণকে।

27/03/2024
স্বাধীনতা দিবস ২০২৪কেরাণীগঞ্জের স্বনামধন্য ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ...
26/03/2024

স্বাধীনতা দিবস ২০২৪
কেরাণীগঞ্জের স্বনামধন্য ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা ও আল ইসলাম জহুরীয়া হাফিজীয়া মাদ্রাসা এবং এতিমখানার পক্ষ হতে স্বাধীনতা দিবসের আজকের এ দিনে আমরা কৃতজ্ঞতার সাথে স্বরন করছি যাদের ত্যাগের বিনিময়ে আমাদের প্রীয় স্বাধীন মাতৃভূমি।
পৃথিবীর ইতিহাসে মুক্তি যোদ্ধাগণের নজিরবিহীন আত্মত্যাগ কারীগনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মহান আল্লাহ তা’আলার দরবারের মাগফিরাত কামনা করছি।



YouTube আহলুস সুন্নাহ্ঃ আপনার কাছের দূরের পরিচিত অপরিচিত সকলের সাথে চ্যানেলটি শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে...
17/03/2024

YouTube আহলুস সুন্নাহ্ঃ
আপনার কাছের দূরের পরিচিত অপরিচিত সকলের সাথে চ্যানেলটি শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
Ahlus Sunnah
Dhaka, Bangladesh.

কুরআন ও সহি হাদীসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকিদা সম্পন্ন আলোচক গনের ওয়াজ নসিহত শুনতে ইসলামিক সাংস্...

Address

Islambugh, Uttar Baherchar, Taranagar, Keranigong
Dhaka
1312

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801823886661

Alerts

Be the first to know and let us send you an email when Al Islam Zahuria Hafizia Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Islam Zahuria Hafizia Madrasa:

Shortcuts

Share