Fazley Rajek

Fazley Rajek Poilical Analyst, Educational Consultant

28/08/2026

সংসদে মতের লড়াই হোক, ব্যক্তিগত আক্রমণ নয়।
তৃতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই বিরোধীদলীয় নেতার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যের সময় বারবার বাধা, উত্তেজনা এবং একপর্যায়ে ব্যক্তিগত আক্রমণ—সংসদীয় গণতন্ত্রের সুস্থ চর্চার সঙ্গে যা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
বিরোধীদলের কাজ সরকারের সমালোচনা করা, কঠিন প্রশ্ন করা এবং জনগণের কথা তুলে ধরা—সংসদ অচল করে দেওয়া নয়।
বাংলাদেশের মানুষ একটি শক্তিশালী কিন্তু দায়িত্বশীল বিরোধীদল চায়। তর্ক হোক যুক্তিতে, জবাব হোক তথ্য দিয়ে—ব্যক্তিগত আক্রমণ বা হট্টগোলে নয়।
সংসদের মর্যাদা রক্ষা করা সরকার ও বিরোধীদল—উভয়েরই দায়িত্ব।

সালাউদ্দিন আহমেদ ১৯৯৬ সালে মাত্র ৩৪ বছর বয়সে প্রায়ই ৫০ হাজার ভোটের ব্যবধানে এমপি হয়েছে।শফিকুর রহমান ১৯৯৬ সালের সে-ই নির্...
28/08/2026

সালাউদ্দিন আহমেদ ১৯৯৬ সালে মাত্র ৩৪ বছর বয়সে প্রায়ই ৫০ হাজার ভোটের ব্যবধানে এমপি হয়েছে।

শফিকুর রহমান ১৯৯৬ সালের সে-ই নির্বাচনে জামানত হারাইছে।

সালাউদ্দিন আহমেদ মাত্র ৬৩ বছর বয়সে ৪ বার এমপি আর দুইবার মন্ত্রী হয়েছেন।

শফিকুর রহমান টানা ৩ বার নির্বাচন করে ৩ বারই জামানত হারিয়ে ইউনূসের কারসাজিতে ঢাকায় থেকে প্রথমবারের মতো এমপি হয়ে বর্তমানে ছায়া পোন্দানমুন্তি হয়েছে।

সালাউদ্দিন আহমেদ ২০০৮ এর নির্বাচনে জেলে থেকেও নিজের স্ত্রী হাসিনাকে বিপুল ভোটে জয়ী করে এনেছেন।

আর শফিকুর রহমান বারবার জামানত হারিয়ে তার স্ত্রী আমিনা শফিককে নারী কৌটায় ২০০১ সালে এমপি বানিয়েছে।

সালাউদ্দিন আহমেদ যখন ২০ দলীয় জোটের মুখপাত্র ছিলো,যে-ই জোটের অংশ ছিলো জামায়াতের মতিউর রহমান নিজামী আলী আহসান মোহাম্মদ মুজাহিদরা।

সেসময় শফিকুর রহমান সিলেট মহানগরীর আমির কিংবা মহানগরী পর্যায়ের একজন নেতা ছিলেন।

মোটাদাগে সালাউদ্দিন আহমেদ আর শফিকুর রহমানের সাথে পার্থক্য এখানেই।

একসময় সালাউদ্দিন আহমেদকে গেস্ট করা ছাড়া জামায়াত শিবিরের কোনো পোগ্রামই হতো না বরং বিএনপির মধ্যে অনেকে সন্দেহ করে বলতো সালাউদ্দিন আহমেদ জামায়াতপন্থী বিএনপি নেতা।

সে-ই সালাউদ্দিন আহমেদের কাছে আজকের ২০২৬ সালে এসে পুরো জামায়াতের এটিম বিটম সব টিম পরাস্ত এবং আজ তাদের অফিসিয়াল শিক্ষক হিসেবেও ঘোষণা দিয়েছেন।

অবশ্য সালাউদ্দিন আহমেদের যে-ই লেভেল কিংবা পড়াশোনা,শফিকুর রহমানের মতো নেতার সাথে পার্থক্য করায় হয়তো বিএনপির অনেকেই আমাকে নিয়ে আজ কুৎসা রটাতে পারে।

সালাউদ্দিন আহমেদ উড়ে এসে জুড়ে বসেন নাই,জুলাই বিক্রি করে মন্ত্রী হোন নাই;প্রায়ই ৯৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে সালাউদ্দিন আজকের স্বরাষ্ট্রমন্ত্রী এটাই তার হ্যাডাম,এটাই সালাউদ্দীনের শক্তির উৎস।

সালাউদ্দিন জুলাই বিক্রি করে কিংবা ধর্ম বিক্রি করে বাংলাদেশের এমপি মন্ত্রী হয় নাই,সালাউদ্দিন জনগণের ভোটেই হয়েছে সুতরাং সালাউদ্দীনের শক্তির উৎস বাংলাদেশের জনগন।

সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুৎসা রটাবেন,মারার থ্রেট দিবেন আর বাংলাদেশের ৫১% জনগণ হাত গুটিয়ে বসে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই.....
©Ahmed Imtiaj

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ ২...
20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার মহান জাতীয় সংসদে অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মহামান্য রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।

আজ আমার ছেলে মাশকুর-আল-রাজি, নটরডেম কলেজের ইংরেজি ভার্সনের এইচএসসি পরীক্ষার্থী। ছেলের পরীক্ষার কেন্দ্র ছিল সবুজবাগ সরকার...
02/07/2026

আজ আমার ছেলে মাশকুর-আল-রাজি, নটরডেম কলেজের ইংরেজি ভার্সনের এইচএসসি পরীক্ষার্থী। ছেলের পরীক্ষার কেন্দ্র ছিল সবুজবাগ সরকারি কলেজ। তাই সকাল থেকেই কলেজ প্রাঙ্গণের আশপাশে অপেক্ষার প্রহর গুনছিলাম।
অপেক্ষার সেই সময়টুকু অপ্রত্যাশিতভাবেই হয়ে উঠল বেশ আনন্দঘন। হঠাৎ দেখা হয়ে গেল আরেক এইচএসসি পরীক্ষার্থীর অভিভাবক, প্রিয় শহিদুল ইসলাম বাবুল ভাই—মাননীয় সংসদ সদস্যের সঙ্গে। দেখা হতেই হাসিমুখে বললেন, "চলো, একটা সেলফি তুলি!" শুরু হলো দুই অভিভাবকের প্রাণখোলা হাসি-ঠাট্টা, আন্তরিক আলাপ আর কিছু মধুর রসিকতা। পরে তাঁর পরিচিত আরও কয়েকজন অভিভাবকের সঙ্গে পরিচয় হলো, আর স্মৃতির অ্যালবামে যোগ হলো কিছু সুন্দর মুহূর্তের ছবি।
সন্তানদের পরীক্ষার দিনগুলো শুধু তাদের জীবনেই নয়, অভিভাবকদের জীবনেও রেখে যায় অনেক না-বলা গল্প, নতুন পরিচয়, আন্তরিকতার উষ্ণতা আর কিছু স্মরণীয় মুহূর্ত। শেষ পর্যন্ত সবার সন্তানের সফলতা কামনা করে যে যার গন্তব্যে ফিরে গেলাম।
সব এইচএসসি পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং কাঙ্ক্ষিত সাফল্য দান করুন। আমীন।

আলহামদুলিল্লাহ!মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া ও কৃতজ্ঞতা।দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৈকন্ঠপুর দ্বিমুখী উচ্...
28/06/2026

আলহামদুলিল্লাহ!
মহান রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া ও কৃতজ্ঞতা।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৈকন্ঠপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম সরকারি অনুদান হিসেবে নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ পেয়েছে। এটি শুধু একটি বরাদ্দ নয়—এটি আমাদের বিদ্যালয়ের জন্য এক নতুন স্বপ্নের সূচনা, এক উজ্জ্বল আগামী দিনের বার্তা।
এই ঐতিহাসিক বরাদ্দের পেছনে যাঁর আন্তরিক প্রচেষ্টা, আন্তরিকতা ও অক্লান্ত ভূমিকা রয়েছে, তিনি আর কেউ নন—বদলগাছী-মহাদেবপুর (নওগাঁ-৩) আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের প্রিয় বিদ্যালয়ের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী জনাব মোঃ ফজলে হুদা। তাঁর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা।
গর্বের বিষয়, নওগাঁ-৩ আসনের মধ্যে সর্বপ্রথম যে বিদ্যালয়টি এই বরাদ্দ লাভ করল, সেটি তাঁর শৈশব-কৈশোরের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠ এবং তাঁর নিজ ভোটকেন্দ্র—বৈকন্ঠপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। এই অর্জন আমাদের সকলের জন্য গর্ব, আনন্দ ও অনুপ্রেরণার।
আজ এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের মানুষ আনন্দে আত্মহারা। সকলেই মাননীয় সংসদ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
একই সঙ্গে বিদ্যালয়ের অ্যাড হক কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ ফজলে রাজেক-এর দূরদর্শিতা, প্রজ্ঞা ও নিরলস প্রচেষ্টাও এলাকাবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাঁর আন্তরিক ভূমিকা এই সফলতার পথকে আরও সুগম করেছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, খুব শিগগিরই আমাদের প্রাণের বিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্ভোগের অবসান ঘটবে। বিদ্যালয় ফিরে পাবে তার প্রাণচাঞ্চল্য, আর মনোরম ও আধুনিক শিক্ষার পরিবেশে মুখরিত হবে পুরো ক্যাম্পাস।
আসুন, আমরা সবাই এই মহৎ উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি।
আমাদের প্রাণপ্রিয় বৈকন্ঠপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আরও সমৃদ্ধ হোক, আলোকিত হোক, শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক—এই আমাদের আন্তরিক প্রত্যাশা। 🤲🌿

ইসলামী ব্যাংকের নতুন প্রশাসক হলেন জহির হোসেন, কিন্তু প্রশ্ন হলো জহির হোসেনকেও কি মেনে নিবেন গুপ্ত গ্রাহক বৃন্দ?? নাকি না...
15/06/2026

ইসলামী ব্যাংকের নতুন প্রশাসক হলেন জহির হোসেন, কিন্তু প্রশ্ন হলো জহির হোসেনকেও কি মেনে নিবেন গুপ্ত গ্রাহক বৃন্দ?? নাকি নাম হওয়া উচিত ছিল জহির ইসলাম!!!
Next episode???

16/04/2026

আজ রাত ৯:০০ টায় থাকবো

যমুনা টিভি লাইভ টকশো

"রাজনীতি"তে

চোখ রাখুন যমুনা টেলিভিশনে
রাত ৯:০০ টায়

Address

Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fazley Rajek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share