Assignment.Com

Assignment.Com

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Assignment.Com, Education, Dhaka.

Photos 05/03/2017
31/03/2015

Reference:
১। লেখকের নামের সবচেয়ে শেষের অংশ বা শব্দটি হল Surname. আরে এর আগের সবকিছু হল Initial. যেমন Michael James Armstrong এখানে Armstrong হল Surname. আর প্রথম দুটো শব্দ হল Initials.
২। লেখার ভেতর সাইটেশন দিতে হবে লেখকের Surname আর প্রকাশনার সাল ব্যবহার করে। আর এগুলো দুটো প্রথম বন্ধনীর ভেতরে লাইনের একদম শেষে থাকবে। যেমন : Marketing is a mulistage process (Kotler 2009).
৩। যদি কোন প্রকাশনায় তিনজন পর্যন্ত লেখক থাকে তাহলে তাদের Surname উল্লেখ করতে হবে। আর যদি তিনজনের বেশি থাকে তাহলে প্রথম জনের Surname উল্লেখ করে এর পর 'et al.' ব্যবহার করতে হবে। যেমন (Kotler et al. 2009). ৪। সাইটেশনের পরে লাইনের ফুলস্টপ হবে। সাইটেশনের আগে কোন ফুলস্টপ ব্যবহার করা যাবে না।
৫। রেফারেন্সিং করার সময় যখন একটি বইয়ের রেফারেন্স দিতে হবে তখন প্রথমে লেখকের Surname এরপর কমা, তারপর Initials গুলোর প্রথম বর্ণ বড় হাতের অক্ষরে ফুলস্টপসহ লিখতে হবে। তারপর যেবছর বইটি প্রকাশিত হয়েছে বছর কে প্রথম বন্ধনীর ভেতরে রেখে তারপর বইয়ের নাম ইটালিক হরফে লিখতে হবে। এরপর বইয়ের এডিশন এবং সবশেষে যে শহর থেকে বইটি প্রকাশিত হয়েছে সে শহরের নাম এবং এর পর কোলন চিহ্ন ব্যবহার করে প্রকাশকারী সংস্থাটির নাম দিতে হবে। যেমন একটি বইয়ের লেখক Micheal Armstrong. বয়ের নাম Human resource Management. বইটি প্রকাশ করেছে New Jersey থেকে Willey প্রকাশনী ২০০৬ সালে. সেক্ষত্রে রেফারেন্সিংর সময় লিখতে হবেঃ Armstrong, M.(2006) Human Resource Management. 1st edn. New Jersey: Willey (বইয়ের নামটি ইটালিক দিতে হবে)
৬। যদি লেখক বেশি থাকেন সেক্ষত্রে এরকম হবেঃ Armstrong, M., Kotler, P., and Khan, E. (2008) Principles of Marketing. 2nd edn. New York: Pearson (বইয়ের নাম ইটালিক হবে)
৭। রেফারেন্স এর প্রতিটি লাইনের শেষে কোন ফুলস্টপ দেয়া যাবে না
৮। কোন বই যদি কেউ না লিখে থাকে শুধু এডিট করে থাকে তাহলে তার নামের পর ed. শব্দটি ব্রাকেটের ভেতরে দিতে হবে। যেমনঃ Edwards, J. P. (ed.) (2006) Translation Theory. Oxford: Oxford University Press (বইয়ের নাম ইটালিক হবে)
৯। কোণ বই যদি লেখকের বদলে কোন সংস্থা বের করে থাকে তাহলে তাদের নামটি লেখকের নামের জায়গাতে বসাতে হবে। British Medical Association (1980) Alternative Medicine Reviewed. London: Harwood Academic (বইয়ের নাম ইটালিকের হবে)
১০। রেফারেন্সিং এর সময় অনেক তিনজনের বেশি লেখক থাকলে সাইটেশনের মত et al. দিলে হবে না। সবার নাম উল্লেখ করতে হবে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka
1212