সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন প্রকার টেস্ট এর নামঃ-
1. বিটুমিনের ল্যাব টেস্ট
Pe*******on test
Ductility test
softening test
Viscosity test
Float test
Solubility test
Specific gravity test
Flash and fire point test
Water content test
Loss on heating test
2. Aggregate এর ল্যাব টেস্ট
Abrasion test
Attrition test
crushing test
Impact test
Soundness test
Shape test
Specific gravity test
Water absorption test..
Bitumen affinity test
Aggregate crushing test
Loss angles abrasion test
3. ইটের বিভিন্ন পরীক্ষা
Absorption test
Hardness
structure
Colour
Shape and size
Sound
Presence of soluble
crushing strength test
4. বিভিন্ন কংক্রিটের টেস্ট
Slump test
Soundness test.
Compression test
Split tensile test
WaWater Permeability test
Rapid Chloride Ion Pe*******on Test
Initial Surface Absorption Test
5. মাটির বিভিন্ন টেস্ট
Core cutter test
Compaction test
consolidation test
Pcynometer test
Field dry density test
Sand replacement test\
triaxial test
6. সিমেন্টের ল্যাব টেস্ট
Test for fineness
Test for setting time.
Initial setting time,final setting time
Test for chemical composition
Test for soundness
Test for strength.
Tensile strength
compressive strength
7. Various Lab Test On Fresh Concrete. Under these, we have the following tests
Slump Test – Workability
Compacting Factor
Vee- Bee Test
8. বালির বিভিন্ন ধরনের পরীক্ষা
Fineness modulus test
Silt content test
Test for deleterious materials in sand
Specific gravity test
organee imparties test
Bulking of sand test
9. মাইল্ড স্টিল বারের ল্যাব টেস্ট
Tensile strength test
Compressive strength test
Yield stress test
Elongation test
Bend test
Ribend test
Chemical analysis test
10. Methods of determining bearing capacity. The various methods of computing the bearing capacity can be listed as follows.
Engineering Classroom ।। ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম
এই পেজ এ নিয়মিত জব
স্টাডি বিষয়ে নুতুন ?
14/07/2022
সাজেশন
14/07/2022
FAR” কিভাবে বের করবেন ? এখুনি হিসাবটা
শিখে নিন .আমরা যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করি তাদের ফার জানা
খুব দরকার ।
ধরুন, আপনার ৫ কাঠা জমি রয়েছে। ভেবে
রেখেছেন ৮-১০ তলা উঁচু বাড়ি বানাবেন । টাকা- পয়সা
নিয়েও ঝামেলা নেই । কিন্তু আপনি জানেন কি ?
আপনি চাইলেও ৫ কাঠা জমিতে ১০ তলা বানাতে
পারবেন না রাজউকের নিয়মানুযায়ী । কারন একটা ভবন
বানানোর সময় বিল্ডিং এর চারপাশে কিছু জায়গা ছেড়ে
দিয়ে তারপর ডিজাইন করতে হয় । সেটাকে
সেটব্যাক বলে । আমরা শুধুমাত্র ফার নিয়ে
আলোচনা করবো আজকে।
FAR জানার সুবিধাঃ
১. ফার জানলে যেকোনো ভালো অফিসে
চাকরির গ্যারান্টি অনেকখানি বেড়ে যায় ।
২. বাড়ি কত তলা করতে পারবেন সেটা নিজেই হিসাব
করতে পারবেন অংক করে ।
FAR এর হিসাব করবেন যেভাবেঃ
মনে করি,
ভূমি- ৫ কাঠা,
রোড- ২০ ফুট,
ফার- ৩.৫ ( ইঞ্জিনিয়ারিং বইগুলোতে শুধুমাত্র ফার
লিখে কত কাঠার জন্য কত ফার সেটা উল্লেখ থাকে
কিন্তু হিসাব থাকে না । অনেক বড় বড় পণ্ডিত মার্কা
ইঞ্জিনিয়াররাও ফারের হিসাব পারে না। তাই আপনি যদি
ফারের হিসাব শিখে রাখেন তাহলে বুক চাপড়ে
নিজেকে নিয়ে গর্ব করতেই পারেন । কারন
ফারের হিসাব জানা অনেকটা আর্থিক বিষয়ে জড়িত ।
যেহেতু, ভালো চাকরি করতে চাইলে ফার
জানতেই হবে।)
Maximum Build Area (M.B.A)= Land x Far
= 5 katha x 3.5 (far 3.5)
= 5x(720)x3.5 ( 1 katha=720square ft)
= 3600×3.5
=12600 sqft
Maximum Ground Coverage(M.G.C)- 62.5%
( এটাও লেখা থাকে বইতে কিন্তু যারা পারে না তারা
এইসব লেখাকে অনর্থক ভেবে বসে থাকে।)
= 5 katha x 62.5%
= (5x 720) x 62.5%
= 2250 sqft.
Number of Floor (N.O.F)= MBA / MGC
= 12600 / 2250
= 5.6 Floor
Total Floor = Ground floor + 5.6 floor
= 1+ 5.6 floor
= 6.6 floor ( ৬ তলা বাড়ি এবং চিলেকোঠা) ।
এই হিসাবে প্রায় সাত তলা কিন্তু সাত তলা না করাই
ভালো যদি ভুমিকম্প থেকে বাঁচাতে চান এবং সারা
এলাকাতে আপনার বাড়িটি যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে
থাকবে সেটা চান !!!
26/06/2022
🌉পদ্মা সেতু সম্পর্কিত কিছু তথ্য জেনে নেই ।
* দৈর্ঘ্য : ৬.১৫ কি:মি: ৷
* স্থলভাগে সেতুর অংশ সহ দৈর্ঘ্য : ৯.৮৩ কি:মি: ৷
* প্রস্থ: ২১.৬৫ মি: ৷
* মোট পিলারের সংখ্যা : ৪২টি ৷
* স্প্যানের সংখ্যা : ৪১টি ৷
* প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য: ১৫০ মি: ৷
* স্প্যানগুলোর মোট ওজন: ১,১৬,৩৮৮ টন ৷
* প্রতিটি পিলারে নিচে পাইলের সংখ্যা: ৬টি ৷
* পাইলের ব্যাস: ৩ মি: ৷
* পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য: ১২৮ মি: ৷
* মোট পাইলের সংখ্যা: ২৬৪টি ৷ ( ভায়াডাক্টের পাইলসহ ২৯৪টি)
* জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর ৷
* ব্যবহৃত স্টিলের পরিমাণ : ১,৪৬,০০০ মে: টন ৷
* নির্মাণ কাজ শুরু : ৭ই ডিসেম্বর ২০১৪ ৷
* মূল সেতুর নির্মাণ কাজ শুরু : মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলার ৷
* সক্ষমতা : দৈনিক ৭৫ হাজার যানবাহন ৷
* পানির স্তর থেকে সেতুর উচ্চতা: ১৮ মি: ৷
* পদ্মা সেতুর আকৃতি: ইংরেজি S অক্ষরের মতো ৷
* ভুমিকম্প সহনশীলতা : রিক্টার স্কেলে ৮ মাত্রার ৷
* এপ্রোচ রোডের দৈর্ঘ্য: ১২ কি:মি: ৷
* নদীশাসন: ১৬.২১ কি:মি: ৷
* সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর ৷
* সেতুর মোট ব্যয়: ৩০,১৯৩.৩৯ কোটি
* ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এমন জেলার সংখ্যা: ২১টি ৷
* সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ ৷
* যেসব দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা কাজ করেছেন : চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা,
জার্মানি, অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ন্যাদারল্যান্ড,সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া,
কলম্বিয়া, ফিলিপাইন, তাইওয়ান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।
* প্রকল্পের অঙ্গ ভিত্তিক ব্যয় বিভাজন:
@ মূল সেতুর ব্যয়: ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন টাওয়ার ও গ্যাস লাইনের ব্যয়সহ ১১,৯৩৮.৬৩ কোটি
টাকা ৷
@ নদীশাসন কাজ: ৮,৭০৬.৯১ কোটি টাকা ৷
@ অ্যাপ্রোচ রোড: ২টি টোল প্লাজা, ২টি থানা বিল্ডিং ও ৩টি সার্ভিস এরিয়াসহ ১৮৯৫.৫৫ কোটি টাকা ৷
@ পুনর্বাসন ব্যয়: ১,১১৬.৭৬ কোটি টাকা।
@ ভূমি অধিগ্রহণ: ২৬৯৮.৭৩ কোটি টাকা ৷
@ পরিবেশ: ২৬.৭২ কোটি ৷
@ অন্যান্য বেতন ভাতা, পরামর্শক, সেনা নিরাপত্তা ইত্যাদি: ১৩৪৮.৭৮ কোটি ৷
@ প্রকল্পের মোট অনুমোদিত ব্যয়: ২৭,৭৩২.০৮ কোটি টাকা ৷
* সেতু উদ্বোধন: ২৫ জুন ২০২২।
তথ্যসূত্র: পিআইডি বিডির টাইমলাইন, পদ্মা সেতু প্রকল্প অফিস, ক্যাবিনেট ডিভিশন, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার
01/06/2022
গাথুনী এবং প্লাস্টারের হিসাব(টাইমলাইনে রেখে দিন)
গ্রুপের সাথেই থাকি প্রয়োজনীয় কিছু শিখি👆
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
👨✈️👨✈️রডের ওজন বের করার পদ্ধতি 👨✈️👨✈️
🔴প্রতি ফুট রডের ওজন বের করার সূত্র d²÷532=কেজি/ফুট। (d=রডের ব্যাস)
সমাধানঃ10 মিমি রডের ওজন =(10×10)÷532=0.187কেজি/ফুট
প্রতি ঘনফুট রডের ওজন=222কেজি
🔴প্রতি মিটার রডের ওজন বের করার সূত্র d²÷162.2=কেজি/মিটার।
সমাধানঃ10 মিমি রডের ওজন =(10×10)÷162.2=0.62কেজি/মিটার
প্রতি ঘনমিটারে রডের ওজন=7750-7850কেজি/মিটার
🔴প্রতি ফুট রডের ওজন বের করার সূত্র suta² ÷24=পাউন্ড/ফুট।
সমাধানঃ10 মিমি বা 3.15 সুতা রডের ওজন =(3.15×3.15)÷24=0.413 পাউন্ড/ফুট।
🔴সুতার হিসাবঃ
1" বা 25.4 মিলি=8 সুতা।
সুতারাং 1মিলি =0.32 সুতা,
বা 1সুতা =3.175মিলি।
10 মিলি = 10 x 0.32 = 3.2 সুতা
12 মিলি = 12x0.32 = 3.84 সুতা
16 মিলি = 16 ×0.32 = 5.12 সুতা
20 মিলি = 20 x 0.32 = 6.4 সুতা
25 মিলি = 25 × 0.32 = 8 সুতা
32 মিলি = 32 ×0.32 = 10.24 সুতা।
🔴শর্ট-কাট বা পার্সেন্ট অনুযায়ী রডের হিসাব
কাঠামোর বিভিন্ন অংশে কি পরিমান রড প্রয়োজন তা শর্ট-কাট হিসাব বের করার কৌশল জানার কারনঃ আপনি যে প্রজেক্টে কাজ করবেন অবশ্যই সে সাইডে বিভিন্ন মালামালের প্রয়োজন হতে পারে। আপনার মালিক পক্ষ যে কোন সময় আপনাকে বলতে পারে অমুক ছাদ কাস্টিং কাজে কত কেজি রড প্রয়োজন হবে? এমতাবস্থায় ড্রয়িং দেখে হিসাব করে বলতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। তাই দ্রুত হিসাব বের করার জন্য শর্ট-কাট বা পার্সেন্ট অনুযায়ী হিসাব বের করার কৌশল জানতে হবে। যেমন ফুটিং, পাইল ক্যাপ, পাইল, কলাম, বীম, লিন্টেন, শেয়ার ওয়াল, সিড়ি, লিফট ও ছাদের জন্য প্রতি ১০০ সি.এফ.টি. আর.সি.সি. কাস্টিং কাজে কি পরিমান রডের প্রয়োজন হয়।
🔴কাঠামোর সকল অংশে মোট কংক্রিটের শতকরা অনুযায়ী রডের হিসাবঃ
(1) লিন্টেন, স্লাব, সানশেড, ড্রপওয়াল, সেয়ার ওয়াল, রেইলিং ইত্যাদি ক্ষেত্রে কংক্রিটের পরিমানের শতকরা 1.2% - 1.5% রড ব্যবহার করা হয়।
(2) বীমে কংক্রিটের পরিমানের শতকরা 1% - 2% রড ব্যবহার করা হয়।
(3) কলামে কংক্রিটের পরিমানের শতকরা 1%-5% রড ব্যবহার করা হয়।
(4)ভিত্তিতে কংক্রিটের পরিমানের শতকরা 1%-1.5% রড ব্যবহার করা হয়।
(5)ওয়াটার রিজার্ভারে কংক্রিটের পরিমানের শতকরা 1.5% -2% রড ব্যবহার করা হয়।
(6)পুরা বিল্ডিং এ ছাদ মাপে প্রতি sft তে রডের প্রয়োজন হয় ৪.৫ কেজি।
(বি:দ্র: প্রাক্টিক্যাল কাজের সাথে মিল রেখে তথ্য দেওয়া হয়েছে।)
🔴বিভিন্ন ডায়ার প্রতি ফুট ও মিটার রডের ওজনঃ
(1)6 মিমি ডায়ার প্রতি ফুট রডের ওজন 0.0677 কেজি এবং প্রতি মিটারে 0.2219 কেজি।
(2)8 মিমি ডায়ার প্রতি ফুট রডের ওজন 0.120 কেজি এবং প্রতি মিটারে 0.3945 কেজি।
(3)10মিমি ডায়ার প্রতি ফুট রডের ওজন 0.1879 কেজি এবং প্রতি মিটারে 0.6165 কেজি।
(4)12মিমি ডায়ার প্রতি ফুট রডের ওজন 0.271 কেজি এবং প্রতি মিটারে 0.8878 কেজি।
(5)16মিমি ডায়ার প্রতি ফুট রডের ওজন 0.4812 কেজি এবং প্রতি মিটারে 1.5783কেজি।
(6)20মিমি ডায়ার প্রতি ফুট রডের ওজন 0.7518 কেজি এবং প্রতি মিটারে 2.4661কেজি।
(7)22 মিমি ডায়ার প্রতি ফুট রডের ওজন 0.9097 কেজি এবং প্রতি মিটারে 0.9840 কেজি।
(8)25মিমি ডায়ার প্রতি ফুট রডের ওজন 1.1748 কেজি এবং প্রতি মিটারে 3.8532কেজি।
(9)28মিমি ডায়ার প্রতি ফুট রডের ওজন 1.4736 কেজি এবং প্রতি মিটারে 4.8335কেজি।
(10)32 মিমি ডায়ার প্রতি ফুট রডের ওজন 1.9248 কেজি এবং প্রতি মিটারে 6.3132কেজি।
03/03/2022
03/03/2022
পাইল সম্পর্কে কিছু দরকারি প্রশ্নের উওর:
০১। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার
করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
০২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয়
তার নাম কি?
উ: ট্রিমি পাইপ
০৩। ট্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"
০৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ: কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে
কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে
হবে।
০৫। প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের
মাথা কিভাবে একই সমানে রাখাযাবে?
উ: প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২'
উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার
তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার
পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে
ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে
হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০
মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে
লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং
পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।
০৬। এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার
করা হয় এবং অনুপাত কত?
উ: পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/
singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার
অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।
০৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে
কাস্টিং করা হয়?
উ: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে
ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ
১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।
০৮। একটি পাইল বোরিং করার পর কতটুকু
দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উ: একটি পাইল হতে আরেকটি পাইলের
ডিসট্যান্স মিনিমাম ১০' হতে হবে ।
০৯। একদিনে একটি মেশিনে সাধারণত
কয়টি পাইল করতে পারে?
উ: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে
হলে দুইটা করা যেতে পারে।
১০। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি
বোঝায়?
উ: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার
নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের
ভারবহন ক্ষমতা বলে।
(সংগ্রহিত)
22/12/2021
ভরকেন্দ্র বের করুন?
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Address
Dhaka
1208