21/07/2025
⚫ শোক বার্তা ⚫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনায় আমরা অনুসন্ধিৎসু চক্র পরিবার গভীরভাবে শোকাহত।
অনুসন্ধিৎসু চক্র (Science Seekers Group)
The mission of Anushandhitshu Chokro is to spread science education and practice among young people.
প্রগতি ও শান্তির জন্য বিজ্ঞান
>>>অনুসন্ধিৎসু চক্র
স্বাধীনতা পরবর্র্তীকালে পরবর্তীকালে দেশে বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা উপলব্ধি করে ঢাকার কয়েকজন তরুণ ১৯৭৫ সালের ৬ ই সেপ্টেম্বর গড়ে তোলেন অনুসন্ধিৎসু চক্র। সেই থেকে আজ পর্যন্ত মানুষের কাছে সহজভাবে বাংলা ভাষায় বিজ্ঞানকে পৌঁছে দিতে অনুসন্ধিৎসু চক্র নিরল
21/07/2025
⚫ শোক বার্তা ⚫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনায় আমরা অনুসন্ধিৎসু চক্র পরিবার গভীরভাবে শোকাহত।
18/07/2025
আট ইঞ্চি ব্যাসের এফ/১১ মাপের প্রতিসরণ লেন্সের এটিই ছিল একসময় বাংলাদেশের সবচেয়ে বড় টেলিস্কোপ। ১৯৮৬ সালে যখন আমাদের আকাশে হ্যালির ধুমকেতু দেখা যাবার কথা, তার আগে অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান ক্লাবের হয়ে তৈরী করি এই টেলিস্কোপ। পোলার মাউন্ট এই টেলিস্কোপটির জন্য রিমোট ইলেকট্রনিক পোলার ড্রাইভ ডিজাইন করি ও সেটা সংযোজন করা হয়। এটিতে ছবি তোলার জন্য একটি পেন্টাক্স ক্যামেরা সংযোজন করা হয় যেটা থেকে পাওয়া ছবি তখনকার পত্র পত্রিকায় ছাপা হয়। হাজার হাজার মানুষ এই টেলিস্কোপ দিয়ে তখন হ্যালির ধুকমেতু পর্যবেক্ষণ করে। এটি তৈরী করতে সময় লেগেছিল ছয় মাসের মত।
এটার মেকানিক্যাল অংশের কাজ করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওয়ার্কশপে। আর বাকি কাজ করা হয়েছে মুগদা পাড়ার পিডিবি অফিসার্স কোয়ার্টারে আমাদের বাসার ছাদে। পরবর্তিতে এটির জন্য স্বয়ংক্রিয় অপটিক্যাল গাইডেন্স সিস্টেম তৈরী করি ও সংযোজন করি। যেটি তারার আলো অনুসরণ করে মহাজাগতিক বস্তুর গতি এবং পৃথিবীর ঘুর্ণন গতি ক্যান্সেল করতে পারত যার ফলে দীর্ঘ সময় এক্সপোজার দিয়ে ছবি তোলা সম্ভব হত। বছরব্যপী এই জটিল কাজ করেছি শুধুই মনের আনন্দে। মনে রাখতে হবে তখন কিন্তু ইন্টারনেট ইউটিউব ছিল না। ছিল না রেডিমেড কিটস ও সার্কিটস। ছিল না আমাদের অনেক টাকা। সব জানতে হত বই পড়ে এবং সবকিছু তৈরী করতে হত শুন্য থেকে হাতের কাছে পাওয়া যন্ত্রাংশ দিয়ে।
- কৃতজ্ঞতা: ABM Sirajul Hossain
25/05/2025
আজ অনুসন্ধিৎসু চক্রের প্রাক্তন সভাপতি ড. এ আর খান এর দশম মৃত্যুবার্ষিকী।
Prof AR Khan intertwined with science in Bangladesh It is impossible to omit Anwarur Rahman Khan's name while penning circumstances leading to Bangladeshis growing an interest in
07/04/2025
| 10:30 - 01:00 |