EWU Troll Bazar

EWU Troll Bazar

Share

Its a troll page related about East-West University.

15/03/2026

CR সমাচার।

16/02/2026
21/11/2025

ইস্ট ওয়েস্ট শিক্ষার্থী মুশফিকুজ্জামানের মৃত্যু: সিসিটিভিতে একা ওঠার দৃশ্য, বুলিংয়ের অভিযোগ তদন্তে দাবি

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুজ্জামানের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। রামপুরা থানা সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নিশ্চিত হওয়া গেছে—তিনি ফরাশ উদ্দিন ভবনের (FUB) ১০ তলা থেকে নিচে পড়ে যান।

তদন্তকারীরা জানান, বিকেল ৩টা ১০ মিনিটের ক্লাস থেকে বের হয়ে মুশফিক ছাদের দিকে যান। ফুটেজে দেখা যায়, ছাদে ওঠার আগে, ওঠার সময় বা পরে তার আশেপাশে অন্য কোনো ব্যক্তি ছিল না। সংশ্লিষ্ট ভবনের ছাদ সবসময়ই উন্মুক্ত থাকে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মুশফিকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। প্রাথমিক সুরতহাল অনুযায়ী, উচ্চতা থেকে পড়ার কারণে তার বাম পা একাধিক স্থানে ভেঙে যায়। যে স্থানে তিনি পড়ে ছিলেন সেখানে আঘাতের চাপের কারণে ৩–৪ ইঞ্চি গভীর দেবে যাওয়া অংশ পাওয়া গেছে—যা উচ্চতা থেকে পড়ার ইঙ্গিত দেয়।

এদিকে, মৃত শিক্ষার্থীর কয়েকজন সহপাঠী অভিযোগ করেছেন—মুশফিক নিয়মিতভাবে বুলিং ও বডি শেমিংয়ের শিকার হতেন। তার শারীরিক গঠন, গায়ের রঙ এবং কণ্ঠস্বর নিয়ে নাকি তাকে উপহাস করা হতো। এমনকি ঘটনার দিন ক্লাস শুরুর কিছুক্ষণ আগেও তাকে নিয়ে হাসাহাসি করা হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন শিক্ষার্থী।

এই অভিযোগকে “গুরুতর” উল্লেখ করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্টদের জবাবদিহিতা এবং একটি আনুষ্ঠানিক বিবৃতির দাবি জানিয়েছেন। তারা বলেন—যদি বুলিংয়ের ঘটনা সত্য হয়, তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

20/11/2025

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার!!
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাকা স্থানে আজ বিকাল আনুমানিক ৪ টার দিকে একটি মৃতদেহ দেখতে পাওয়া যায়! শিক্ষার্থীরা দেখতে পেয়ে কর্তৃপক্ষ কে অবহিত করেন।
মৃতদেহ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের MPS ডিপার্টমেন্ট এর ২য় সেমিস্টারের শিক্ষার্থী মুনতাসিম এর বলে জানা যায়। পুসাবের অনুসন্ধানে জানা গিয়েছে উক্ত শিক্ষার্থী ৩.১০ এর ক্লাসে এটেন্ড করে কোন একটি কারনে বের হয়ে যায় ক্লাস থেকে! তার কিছু সময় পরেই তার মৃতদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সাধারণ ভাবে ছাদ থেকে পড়ে গিয়েছে বা এমন কিছু ধারণা করা হলেও মৃতদেহে তেমন কোন বাহ্যিক অস্বাভাবিকতা লক্ষ করা যায়নি! তাই এমন একটি আবদ্ধ স্থানে মৃত্যুর বিষয় টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
পুলিশের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পরবর্তী পদক্ষেপ এর জন্য প্রেরণ করা হয়েছে।
Video Collected from PUSAB page.

12/11/2025

10/11/2025

Tell me which department is this ?

01/11/2025

Other side of November rain.

📷 Aesthetics by Abir

05/10/2025

হাস মুরগির আড়ত 😂😂🤣

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Jahurul Islam City Gate, A/2 Jahurul Islam Avenue
Dhaka
1212