26/07/2025
"যুক্তি যুদ্ধে সব্যসাচী, চেতনায় অনির্বাণ"
মুক্তিই আমাদের একমাত্র লক্ষ্য। তাইত ২৪ এর জুলাইয়ে মৃত্যুকে তোয়াক্কা না করে রাজপথে নেমে এসেছিল ছাত্রজনতা। সাথে যুক্ত হয়েছিল সকল শ্রেণি পেশার মানুষ। অকপটে আলিঙ্গন করেছিল মৃত্যুকে। সেই বীর সেনারা আমাদের অনুপ্রেরণা। জুলাই বিপ্লবের এই বিজয়গাথাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাব, সমাজকর্ম বিভাগ প্রথমবারের মত আয়োজন করেছে জুলাই স্মৃতি আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।
Social work debating club কতৃক আয়োজিত এই আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ডিবেটিং ফোরামের হয়ে বিতর্ক করেছেন:-
১।তোহফা -ই- জান্নাত সীন ২০ তম ব্যাচ
২।মো: মানিক ২০ তম ব্যাচ
৩।শেখ আহমেদ রাহিম ২০ তম ব্যাচ
ধন্যবাদ ৩ জনকেই নবীন শিক্ষার্থী হয়েও বিতর্কে অংশগ্রহনের জন্য।
একই সাথে বিচারকার্য পরিচালনা করেছেন পিএসডিএফ এর সাবেক সাধারন সম্পাদক শারমিন সুলতানা নিশি(১৩ তম আবর্তন) ও বর্তমান অর্গানাইজেশনাল সেক্রেটারি শেখ তাসলিমা জাহান মুন(১৫ তম আবর্তন)। পিএসডিএফ এর পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ ও কৃতজ্ঞতা।