17/03/2026
🌙 স্বপ্ন যাবে বাড়ি আমার – ঈদ আনন্দে ফিরে চলি নীড়ে! 🏡
স্বপ্নের টানে পাড়ি জমাই দূর অচিন পথে, আপনজনদের ছেড়ে...
তবে এইতো সময় ফিরে আসার, স্বপ্ন যাবে বাড়ি আমার!
প্রিয় ৪১ ও ৪২ সারদা থেকে তোমাদের আসার ছবি দেখে ভালো লাগছে, আশাকরি তোমাদের পবিত্র ঈদ কাটবে উৎসবে।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। সামনে আসছে সেই কাঙ্ক্ষিত ঈদ! তাই ঈদের আমেজ ধরে রাখতে আমাদের গ্রুপে আয়োজন করা হয়েছে ঈদ ফটো ও গল্প উৎসব!
সারদার ৪১ ও ৪২ সহ সকলের জন্য গ্রুপে ফটো উৎসবের আয়োজন করে দেওয়া হলো।
📸 অংশ নিন! আপনার ঈদ আনন্দ, বাড়ি ফেরার গল্প এবং সংগ্রাম শেয়ার করুন। ছবি ও গল্প পোস্ট করুন গ্রুপে, জানিয়ে দিন আপনার অনুভূতি।
🏆 পুরস্কার:
🔹 সর্বোচ্চ লাইক ও কমেন্ট পাওয়া সেরা দুইজন বিজয়ী হবেন – ছেলে, তারা পাবেন একটি করে পাঞ্জাবি/মেয়েদের জন্য বই!
🔹 পরবর্তী দুইজনের জন্য থাকছে বিশেষ পুরস্কার!
fans