SSC Exam Suggestion

SSC Exam Suggestion Follow the page SSC Batch 2027 to get final suggestion & attend 50+ free online model tests.
(1)

25/08/2026

নটর ডেম কলেজের সার্কুলার (২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ) ! পরীক্ষা ১১সেপ্টেম্বর ।
#এসএসসি২৬ #নটরডেম

26/04/2026
25/04/2026

Completing Story আগামীকাল তুমি কমন পাবে না! তাহলে কি ১৫ নাম্বার পুরো ছেড়ে দিয়ে আসবে?
না, ছাড়বে কেন? কিভাবে আনকমন Completing Story-তে তুমি ১৫ তে ১৫-ই তুলতে পারবে তা নিয়ে আজ শেষ পোস্টটি করছি।

১। সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪ নং পয়েন্ট। তবে প্রথমে বেসিক নিয়ে বলছি। Story -তে একটা Title দিবে। এই Title না দিলে ১/২ নাম্বার কাটা পড়বে। Title এর প্রতিটা শব্দের শুরুর অক্ষর Capital-এ দিবে। Title –টা আকর্ষণীয় কিন্তু গল্পের সাথে প্রাসঙ্গিক – তা নিশ্চিত করে লিখবে। যেমন, A Thirsty Crow । Title –টা underline করে দিবে।
২। Story –তে word limit থাকে না। তুমি যত পেইজ চাও, লিখতে পারো। তবে অনেক ক্ষেত্রে সাধারণ প্রশ্নপত্রে ১০ লাইন ন্যূনতম লিখতে বলে। বাস্তবতা হলো, ১০ লাইন লিখে ১৫ নাম্বার আসা করা অনেকটা বিলাসীতা। অক্টেন পুড়িয়ে এই গরমে জেনারেটর চালানো যেমন বিলাসীতা, তেমন আর-কি। যাই হোক, আদর্শ হলো ২০০ থেকে ৩০০ বা ৩৫০ ওয়ার্ড সর্বোচ্চ লেখা।
৩। Story এর শেষ লাইনে Moral of the story –টা কী তা উল্লেখ করবে। আমাদের আগের শীটগুলোতেও কিছু Moral of the story আমরা দিয়েছিলাম, সেগুলো পড়ে নাও, তাহলে এক্সামে এপ্ল্যাই করতে পারবে।
৪। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলছি – পয়েন্ট ৪! তুমি কালতো Story কমন পাচ্ছো না, প্রথমের বললাম। তো আনকমন পেলে লিখবে কিভাবে? বুঝো, Story Writing মানেই তোমায় গল্প লিখতে বলা হয়েছে! লেখক তার নিজের ভাষায় গল্প লিখেন, তাই তার গল্প বইয়ের মতই হতে হবে, গল্পের টাইটেল বইয়ের মত হওয়া চাই -এ সব-ই ভ্রান্ত ধারনা। হুমায়ূন আহমেদ তাঁর মত করে গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, সবই নিজের ঢং-এ। উনি রবীন্দ্র সাহিত্য মেনে সাধু ভাষায় বা কঠিন বাক্যে পাঠককে জর্জরিত করে কি ‘সুভা’ গল্পের মত তোমার পাঠ্যবইতে উল্লেখ করা ১৯৭১ উপন্যাস বা ‘নিয়তি’ গল্পটা লিখেছেন? উত্তর হলো – না, উনি উনার মত লিখেছেন। তাই মনে গেঁথে নাও – তুমি কাল হবে গল্প লেখক, সম্ভবত এই জীবনে প্রথম। গল্পটা নিজের লেখক সত্তা দিয়ে নিজের মত উপস্থাপন করবে, বইয়ের মত হতে হবে এমন কোনো শর্ত নেই। শুধু পাঠক (পরীক্ষক) তা পড়ার সময় এটা যে একটা গল্প তা যেন মনে হয় সেটা নিশ্চিত করবে।
৫। সর্বশেষ, কালকের ১টা প্রশ্ন তো ফাঁস করে দিলাম – স্টোরি কাল কমন পাচ্ছো না। তাই প্রশ্ন দেখেই হতাশ হবে না। বরং গল্পের শুরুটা পড়বে এবং নিজের মত করে একটা গল্প সাজিয়ে নিয়ে তা খাতায় উপস্থাপন করবে। একটু ‘ব্রেইন স্টর্মিং’ করে নিবে, কিভাবে গল্পের প্লট সাজাবে, কিসের পর কি লিখবে, কিভাবে টুইস্ট দিয়ে লেখা শেষ করবে। তোমার লেখা মানসম্মত হলে ফুল মার্কস পাবে, ইনশাআল্লাহ।
ইংরেজি ১ম পত্র এক্সামের জন্য শুভকামনা ❤

06/04/2026

SSC 2026 Batch!
আজ রাত ১০টায় বাংলা ২য় পত্রের উপর ফ্রি এক্সাম।
তোমাদের বন্ধুরা আমাদের কোনো ফ্রি ক্লাসরুমে না থাকলে তাহলে নিচের যেকোনো একটা ক্লাসরুমে জয়েন করিয়ে নাও।
ক্লাসরুম ৩৩: https://classroom.google.com/c/ODU4ODM0MDI5MzUy?cjc=xzmoybc3
ক্লাসকোড: xzmoybc3
ক্লাসরুম ৩৪: https://classroom.google.com/c/ODU4ODMyOTAzNTAz?cjc=vwxjjpk7
ক্লাসকোড: vwxjjpk7
ক্লাসরুম ৩৫: https://classroom.google.com/c/ODU4ODMxNDQ1NTI0?cjc=ff7lhe6i
ক্লাসকোড: ff7lhe6i
তাদের এখনই জয়েন করিয়ে নাও ক্লাসরুমে। আর বলবে ক্লাসরুমে জয়েন করলে দেখবে, সেখানে একটা সেকশন আছে, ক্লাসওয়ার্ক। সেই সেকশনে এক্সাম টাইমে এক্সামের প্রশ্ন আলাদা পোস্ট দিয়ে তাতে এটাচমেন্ট আকারে যুক্ত করে দেয়। সেই এটাচমেন্টে ক্লিক করলে প্রশ্ন এক্সাম টাইমে ওপেন হবে এবং এক্সামে অংশগ্রহণ করতে পারবে। এক্সাম টাইম রাত ১০টা। ইচ্ছেমত সময়ে এক্সাম দেওয়ার কোনো সুযোগ নেই।
ধন্যবাদ।

উল্লেখ্য, গুগল ক্লাসরুম অ্যাপ ইনস্টল করে তা ওপেন করে 'জয়েন ক্লাস' অপশন থেকে ক্লাসরুমে জয়েন করতে গেলে ক্লাসকোড লাগে, যা উপরে দেওয়া হয়েছে।

02/03/2026

ফিজিক্সে কাজের সংজ্ঞা বোধহয় খুবই অমানবিক । উদাহরণ দিই , একজন ভারউত্তোলনকারী যখন কোনো ওজন তুলে দাঁড়িয়ে থাকে তখন তার কৃত কাজ শূন্য ! অথচ শারীরিকভাবে ঐসময় বেচারার অবস্থা বেগতিক থাকে ।
এবার একটা প্রশ্ন ভাবো আর উত্তর করো ,
দড়ি টানাটানি করার সময় টিম আবুলের কাছে টিম বুলবুল হেরে গেলো । কোন টিম কাজ করলো এখানে ?
(ক) টিম আবুল
(খ) টিম বুলবুল
(গ) উভয় টিম
সঠিক উত্তর কমেন্টে জানাও ।

Address

Manik Mia Avenue
Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 12:30
14:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when SSC Exam Suggestion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SSC Exam Suggestion:

Shortcuts

Share

Category