29/01/2026
আপনি যদি চাকরি করি বা সংসার সামলিয়ে কিংবা টিউশনির কারণে পড়াশোনা করার জন্য তেমন সময় না পান, কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে MPO-ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিজের একটি আইডেন্টিটি তৈরি করতে চান, তাহলে "শিক্ষক নিবন্ধন Analysis" বইটি আপনার জন্য।
এই একটি বই ১৯তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়, স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ তথা MPO-ভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, ইবতেদায়ি, কারিগরি, ডিপ্লোমা ইনস্টিটিউট-সহ শিক্ষক নিবন্ধনের সকল নিয়োগের আবশ্যিক ১০০ নম্বরের প্রিলির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যথেষ্ট।
বইটিতে শিক্ষক নিবন্ধনের সর্বশেষ সিলেবাস অনুযায়ী আবশ্যিক বাংলা, ইংরেজি, গণিত সাধারণ জ্ঞান : বাংলাদেশ বিষয়াবলি, সাধারণ জ্ঞান : আন্তর্জাতিক বিষয়াবলি, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য-প্রযুক্তির সাজেশনভিত্তিক আলোচনা রয়েছে। ফলে আপনি এক বই পড়ে শিক্ষক নিবন্ধনের ৩টি ক্যাটাগরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা বই পড়ার দরকার নেই।
এছাড়াও আবশ্যিক প্রতিটি বিষয়ের সাজেশন রয়েছে বইটিতে। ফলে শিক্ষক নিবন্ধন প্রিলির জন্য আপনাকে কী পড়তে হবে আর কী বাদ দিতে হবে তা নিয়ে চিন্তা করতে হবে না। সেই চিন্তা ছেড়ে দিন শিক্ষক নিবন্ধন Analysis বইয়ের ওপর।
বইটিতে কলেজ পর্যায়, স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর সকল প্রিলির নির্ভুল ব্যাখ্যাসহ প্রশ্ন সমাধান রয়েছে। ফলে আপনাকে আলাদাভাবে শিক্ষক নিবন্ধনের প্রশ্নব্যাংক কিনতে হবে না।
বইয়ের প্রতিটি অধ্যায়ের বিস্তারিত আলোচনার আগে সেই অধ্যায়টি শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং সেই অধ্যায় থেকে বিগত সালে কলেজ পর্যায়, স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর পরীক্ষায় কী ধরনের এবং কতটি প্রশ্ন এসেছে তা দেখা ও বোঝার জন্য প্রতিটি অধ্যায়ের শুরুতে বিগত সালের কলেজ পর্যায়, স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। এরপর বিস্তারিত আলোচনা করা হয়েছে। অধ্যায়ের শেষে MCQ প্র্যাক্টিসের জন্য গুরুত্বপূর্ণ MCQ Test দেওয়া হয়েছে।
বইটি প্রতিটি কনফিউজিং প্রশ্নের পাশে সাইড নোট দেওয়া হয়েছে এবং অধ্যায়ের শেষে 'পরীক্ষার হলে যেখানে ভুল হতে পারে' - এই শিরোনামে কনফিউজিং প্রশ্নগুলো পাশাপাশি রেখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। ফলে আপনি পরীক্ষার হলে গেলে আর কনফিউজিং প্রশ্ন নিয়ে কনফিউশনে পড়তে হবে না এবং নেগেটিভ মার্কস থেকে বেঁচে যাবেন। প্রতিযোগিতামূলক MCQ পরীক্ষায় নেগেটিভ মার্কস থেকে যত বেশি বাঁচা যায় তত বেশি অন্যদের থেকে এগিয়ে থাকবেন।
*বইটির একদম শেষে কলেজ পর্যায়, স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর সর্বশেষ সিলেবাসের আলাদা আলাদা মডেল টেস্ট দেওয়া হয়েছে। ফলে আপনি বইটি শেষ করে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবেন ঘরে বসেই।
✅বই অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন
https://m.me/AhsanLearnify
িক্ষক_শিক্ষক_নিবন্ধন_প্রস্তুতি
#শিক্ষক_নিবন্ধন_প্রস্তুতি
#শিক্ষক_নিবন্ধন_Analysis
#শিক্ষক_নিবন্ধন