13/06/2023
আসসালামু আলাইকুম।
আগামী ১৬ জুন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২২-২৩ সেশনের BSC in Textile Engineering প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জসহ, পাবনা ও মানিকগঞ্জ থেকে আগত সকল পরীক্ষার্থীদের বুটেক্স ভর্তি পরীক্ষায় স্বাগতম।
পরীক্ষা সংক্রান্ত যেকোনো সমস্যা, আবাসন সংক্রান্ত সমস্যা, পরীক্ষাকেন্দ্রে যাতায়াতসহ সকল জিজ্ঞাসা ও সমস্যা সমাধানে আমরা বুটেক্সের শিক্ষার্থীরা সবসময় পাশে আছি।
বুটেক্সের আগত পরীক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা।
"মেইড ইন বাংলাদেশ" ব্র্যান্ড গড়ার কারিগরদের আতুরঘরে তোমাদের স্বাগতম 💚
23/05/2023
বুটেক্স ভর্তি পরীক্ষা-২০২৩:
১ম রাউন্ড বাছাইয়ের পর ভর্তি পরীক্ষায় (লিখিত) অংশগ্রহনের জন্য মোট ৬০১৩ জন ভর্তি-ইচ্ছুক প্রার্থীর তালিকা প্রকাশ; যাদের এইচএসসি এর পদার্থ, রসায়ন, গনিতে সর্বনিম্ন গড় নম্বর ৯৫% (৬০১৩ তম)। এই ৬০১৩ জন প্রার্থী আগামী ১৬/৬/২০২৩ তারিখ লিখিত পরীক্ষায় অবতীর্ণ হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বমোট ৬০০ জনকে বুটেক্সে ভর্তির জন্য চুড়ান্তভাবে নির্বাচন করা হবে।
অভিনন্দন প্রাথমিক ভাবে নির্বাচিত ৬০১৩ কে।
Source:https://m.facebook.com/story.php?story_fbid=10159868031557635&id=657877634&mibextid=Nif5oz
18/05/2023
বুটেক্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন জমা পড়েছে ১৩৫৫৬ জন।
~BUTEXJA
05/04/2023
বুটেক্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ই জুন।
পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ৬ হাজার শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষার নাম্বারের ভিত্তিতে বাছাই করা হবে।
পরীক্ষা কেন্দ্র শুধুমাত্র বিশ্ববিদ্যালয়।
পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে মোট জিপিএ ১৯ হলেই আবেদন করা যাবে।
©️ বুটেক্স সাংবাদিক সমিতি
25/10/2022
Department of Dyes and Chemical Engineering (DCE) under the Faculty of Textile Chemical Engineering at Bangladesh University of Textiles (BUTEX) has been established to fulfill the market needs in the Textile chemical Sector. Apart from basic chemicals, most textile dyes and chemicals are imported, and as a result, there is a huge opportunity for the Textile Chemical sector to grow. Therefore, the target of the DCE department is to create academic, technical, and business leaders for today and tomorrow who will employ the skillsets of industrial processes and scientific advances. We believe dyes and chemical engineering will be the key to creating local industry to support a healthier, cleaner, greener, and more efficient textile industry.
To identify the opportunities and challenges of the Textile and Chemical Sector, DCE is organizing a stakeholder discussion to understand the perspectives of Chemical Suppliers/ Manufacturers/Formulators/Marketers and associated others.
The main target of this discussion would be to discuss on
• Market size and structure (growth rates and forecasts, import/export volumes, SME/large scale companies, etc.)
• Opportunities and challenges in the different chemical segment
• Technological know-how for the industry
• Career opportunities in the sector and skill requirements
Title The Opportunities and Challenges of the Textile Chemical sector
Date Wednesday, October 26, 2022
Time 11 am- 1 pm
Venue Conference Room, BUTEX
08/09/2022
বুটেক্সের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের লেভেল ১-, টার্ম-১ প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম আগামী ২৬শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ।
তথ্যসূত্র - রেজিস্ট্রার দপ্তর,বুটেক্স।
©️বুটেক্স সাংবাদিক সমিতি
11/08/2022
আসসালামু আলাইকুম
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২১-২২ সেশনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ আগস্ট, ২০২২ সকাল ০৯ঃ৩০।
বুটেক্সে ভর্তি পরীক্ষা, ভর্তি এবং যাবতীয় সহায়তায় চাঁদপুর এবং দেশের সকল প্রান্তের শিক্ষার্থীদের সাথে আছে চাঁদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।
ভর্তি পরীক্ষা, যাতায়াতসহ এ সংক্রান্ত যেকোনো প্রশ্ন এবং সহায়তার জন্য আমাদের দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন।
সকল পরীক্ষার্থীর প্রতি শুভকামনা রইলো।
বুটেক্স চাঁদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন