Intensive Academic Care (IAC)

Intensive Academic Care  (IAC)

Share

Where success belongs to you. 6-10 Academic coaching directed by BUET and Dhaka University Students.

.: Notre Dame College, Dhaka, Bangladesh :. 23/05/2018

২০১৮-১৯ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ

মহামান্য হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রিট পিটিশনের প্রেক্ষিতে নটর ডেম কলেজ ঢাকায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলোঃ

১। ভর্তি আবেদন ফরম বিতরণ:

ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ১৭ মে সকাল ৯টা হতে ২১ মে রাত ১২টা পর্যন্ত সরাসরি ওয়েবাসাইট ndc.innovizz.com অথবা নটরডেম কলেজের নির্দিষ্ট ওয়েবসাইট www.notredamecollege-dhaka.com থেকে অনলাইনে আবেদন করতে হবে। ভর্তির আবেদন করার নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেয়া আছে। ভর্তি প্রক্রিয়ার খরচ বাবদ ২০০/- টাকা রকেট-এর মাধ্যমে দিতে হবে।

পূণঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তিত হবে ও ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করবে তাদের ঐদিনই কলেজে যোগাযোগ করতে হবে।

যারা পূর্বে আবেদন করতে পারেনি তারা ২২ থেকে ২৪ মে প্রতিদিন বিকাল ১টা থেকে ৪টা এবং ২৫ মে সকাল ৯টা হতে ৪টা পর্যন্ত ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে পারবে। ফরম ও ভর্তি প্রক্রিয়ার খরচ বাবদ ২০০/- টাকা ফরম সংগ্রহের সময় দিতে হবে। ফরমটি পূরণ করে সংগ্রহের দিনই জমা দিতে হবে।

লাইন নম্বরঃ ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২, ০১৯৩৩৩২২৫৩৩.

২। ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা :
বিজ্ঞান বিভাগ : বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA-5.00, ব্যবসায় শিক্ষা বিভাগ : GPA-4.00 এবং মানবিক বিভাগ : GPA-3.00। এস.এস.সি.-তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভাসর্নের জন্য আবেদন করতে পারবে না।

৩। বিভাগ পরিবর্তন :

বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-৪.৫০, বিজ্ঞান ও ব্যববসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-৩.৫০।

৪। আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম-১৭৭০, ইংরেজি ভার্সন-২৯০, মানবিক বিভাগ: ৪০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ: ৭৫০।

ভর্তি পরীক্ষাঃ আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। ২৯মে থেকে ০১জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবাইকে নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী কলেজের নির্দিষ্ট কক্ষে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। ২৮ মে দৈনিক যুগান্তর পত্রিকার পাশাপাশি লেখাপড়া বিডি’তেও (আবেদনের ID নম্বর অনুযায়ী) ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হবে। এস.এস.সি.-তে প্রাপ্ত জিপিএ, কলেজে ভর্তির লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।
৭। ভুল তথ্য প্রদান করলে ভতির্র অযোগ্য বলে বিবেচিত হবে।
৮। এস.এস.সি.’র সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বি.দ্র: যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফরম পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপানে অভ্যস্থ তাদের আবেদন করার প্রয়োজন নেই বলে বিশেষভাবে অবহিত করা হয়েছে।

.: Notre Dame College, Dhaka, Bangladesh :.

23/05/2018

পলিটেকনিক/ সমমান শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন বোর্ড সকল সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ ও পলিটেকনিক ইনিস্টিটিউটগুলোতে চার (৪) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সে ১ম ও ২য় শিফটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ১৩/০৫/২০১৮ তারিখ হতে ৩১/০৫/২০১৮ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন ফরম পূরণের ন্যূনতম এক ঘণ্টা পূর্বে টেলিটক/রকেট/শিউরক্যাশ এর মাধ্যমে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ টাকা ) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০.০০ (তিনশত টাকা) আবেদন ফি জমা দিতে হয়। ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য আপনাদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলো…

ভর্তি আবেদনের যোগ্যতাঃ

২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পাসকৃত এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ছেলেদের ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.৫০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা এবং মেয়েদের ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জি.পি.এ. ৩.০০ সহ ন্যূনতম ৩.০০ জি.পি.এ. প্রাপ্ত শিক্ষার্থীরা এবং ‘ও’ লেভেলে যে কোন একটি বিষয়ে ‘সি” গ্রেড এবং গনিতসহ অন্য যে কোন দুটি বিষয়ে কমপক্ষে ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

এস.এস.সি.সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাস প্রার্থীরাও আবেদন করতে পারবে। টবে আবেদন ফরম জমা দেওয়ার শেষ তারিখে প্রার্থীর বয়স অনুর্ধ্ব ২২ বছর হতে হবে।

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ সমূহঃ

অন-লাইনে আবেদনের সময়সীমাঃ ১৩/০৫/২০১৮ হতে ৩১/০৫/২০১৮ (রাত ১১:৫৯ টা পর্যন্ত)
মেধা তালিকার ফলাফল প্রকাশ (SMS এর মাধ্যমে ও ওয়েবসাইটে): ০৭/০৬/২০১৮
অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশ (SMS এর মাধ্যমে ও ওয়েবসাইটে): —–
ভর্তির সময়সীমাঃ মূল মেধাতালিকা হতে ০৮/০৬/২০১৮ থেকে ২০/০৬/২০১৮ পর্যন্ত এবং অপেক্ষমান তালিকা হতে ২৫/০৬/২০১৮ থেকে ০৫/০৭/২০১৮ পর্যন্ত
অপেক্ষমাণ তালিকা প্রকাশঃ —-
ক্লাশ শুরুর তারিখঃ ১১/০৮/২০১৮

ভর্তির আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী:

ভর্তিচ্ছুক প্রার্থীকে অন-লাইনে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ টাকা ) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০.০০ (তিনশত টাকা) প্রথমে টেলিটক/রকেট/শিউরক্যাশ এর মাধ্যমে 16222 নম্বরে SMS করে জমা দিতে হবে। অতঃপর এই লিঙ্ক এ ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম (Application Form) যথাযথভাবে পূরণ করতে হবে ।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস.এস.সি. উত্তীর্ণ আবেদনকারীদের নম্বর পত্রের সত্যায়িত কপি ও পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত রঙ্গীন ছবিসহ নির্ধারিত ফরমে আবেদন পত্র আগামী ৩১/০৫/২০১৮ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের পিছনের বিল্ডিংয়ের ২০১ নং কক্ষে সরাসরি অথবা ডাকযোগে পৈাঁছানো নিশ্চিত করতে হবে। ফরমটি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.btebadmission.gov.bd) থেকে সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন বিবেচ্য হবে না।

সংরক্ষিত কোটার (ভোকেশনাল ও মহিলা কোটা ব্যতিরেকে) আবেদন কারীগণ অন-লাইনে আবেদন করার পরে আবেদনের প্রিন্টকপি ও বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল কাগজ ৩১/০৫/২০১৮ তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে কারিগরি শিক্ষা বোর্ডের পিছনের বিল্ডিংয়ের ২০১ নং কক্ষে সরাসরি অথবা ডাকযোগে পৈাঁছানো নিশ্চিত করতে হবে। অন্যথায় তার কোটা বিবেচিত হবে না।
ভর্তির ফরম পূরনের বিস্তারিত নিয়মাবলীসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের পাশাপাশি লেখাপড়া বিডি তেও পাওয়া যাবে।

ফি জমা দেয়ার পদ্ধতিঃ

টেলিটকের Prepaid মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BTAD লিখে, স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস এস সি (SSC) পরীক্ষার রোল নম্বর লিখে , স্পেস দিয়ে এস. এস. সি. পাশের সন লিখে, স্পেস দিয়ে এস. এস. সি.র রেজিষ্ট্রেশন নম্বর লিখে, স্পেস দিয়ে ভর্তির শিফটের নির্ধারণ অক্ষর লিখে ১৬২২২ নম্বরে এস এম এস (SMS) করতে হবেঃ
উদাহরণঃ BTAD # #

এখানে # # # এর জায়গায় আবেদনকারীর নিজের বোর্ডের নাম লিখতে হবে, ঢাকা বোর্ডের ক্ষেত্রে (DHA), সিলেট এর ক্ষেত্রে (SYL), বরিশালের ক্ষেত্রে (BAR), চট্টগ্রাম এর ক্ষেত্রে (CHI), কুমিল্লা এর ক্ষেত্রে (COM), দিনাজপুর এর ক্ষেত্রে (DIN), যশোর এর ক্ষেত্রে (JES), রাজশাহী এর ক্ষেত্রে (RAJ), মাদ্রাসা এর ক্ষেত্রে (MAD), কারিগরী এর ক্ষেত্রে (BTE), YYYYYY এর জায়গায় আবেদনকারীর নিজের এস এস সি পরীক্ষার রোল নম্বর, ZZZZ এর জায়গায় এস এস সি পাশের সন এবং RRRRRR এর জায়গায় এস এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর এবং S-এর স্থলে ১ম শিফট (A), ২য় শিফট (B), উভয় শিফট (C) লিখতে হবে।

SMS –প্রেরণকারী আবেদনের যোগ্য হলে ফিরতি SMS –এ একটি PIN , প্রার্থীর নাম, পিতার নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ টাকা ) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০.০০ (তিনশত টাকা) কেটে রাখার সম্মতি চেয়ে ফিরতি SMS দেওয়া হবে। ফিরতি SMS মনোযোগের সাথে দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্ত ভাবে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে ।
উদাহরণঃ BTAD YESPINযোগাযোগের mobile number

তবে যে কোন অপারেটরের একটি Mobile Number কেবলমাত্র একজন প্রার্থীর যোগাযোগের জন্য ব্যবহার করতে হবে। প্রার্থীকে একটি Money Receipt Number সহ ফিরতি SMS দেয়া হবে।
উল্লেখ্য যে, Money Receipt Number টি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং Money Receipt Number টি পাওয়ার পরে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। Money Receipt Number ছাড়া কোনক্রমেই আবেদন ফরম পূরণ করা যাবে না।

একটি টেলিটক মোবাইল নম্বর থেকে একাধিক শিক্ষার্থীর আবেদনের ফি জমা দেয়া যাবে । তবে Contact Number টি অবশ্যই আবেদনকারীর নিজের/অভিভাবকের হতে হবে। এই Contact Number টি যে কোন মোবাইল অপারেটর এর হতে পারবে ।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ কোন শিক্ষার্থীকে তার রোল নম্বর (XX-X-XX- # # #- # # #) আবেদনের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর হিসেবে ব্যবহার করতে হবে ।
এছাড়াও রকেট ও ও শিওরক্যাশের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে যার নির্দেশনা এই পোস্টের শেষে প্রদত্ত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

আবেদন ফরম পূরণের ধাপঃ

এই লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে।
মেধাতালিকা প্রণয়নঃ

এসএসসি সমমান পরীক্ষায় পাসের রেজাল্ট, পছন্দের ক্রম, কোটা ও অন্যান্য প্রযোজ্য শর্তের ভিত্তিতে প্রার্থীর মেধা তালিকা প্রণয়ন করা হবে।

আপেক্ষমান তালিকা প্রণয়নঃ

মোট আসন সংখ্যা অনুযায়ী মেধা, পছন্দের ক্রম ও কোটা ভিত্তিক তালিকা প্রণয়নের পাশাপাশি একটি অপেক্ষমাণ তালিকা প্রণয়ন করা হবে।
মেধাক্রম অনুযায়ী ভর্তিকৃত প্রার্থী পছন্দের ক্রমানুসারে প্রতিষ্ঠান-টেকনোলজি ভিত্তিক মাইগ্রেশনের সুযোগ পাবে।
মেধা তালিকা অনুযায়ী ভর্তির সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর প্রতিষ্ঠান/টেকনোলজি ভিত্তিক শূন্য আসনে অপেক্ষমান তালিকা হতে মেধা, পছন্দের ক্রম ও কোটার ক্রমানুসারে ভর্তি করা হবে।
সরকার কর্তৃক নির্ধারিত কোটাঃ

মহিলা-২০%, এসএসসি (ভোকেশনাল)-১৫%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আবেদনকারীদের –ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিটিতে ৪টি করে ও অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটে ২টি করে, মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের প্রতি টেকনোলজিতে প্রতি গ্রুপে ২টি করে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কোটা ৫% এবং শিক্ষা মন্ত্রণালয় এর অধীন কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের জন্য ২% আসনে মেধা ও আবেদন ফরমে বর্ণিত পছন্দের ভিত্তিতে কোটা সংরক্ষণ করে ভর্তি করা হবে।

এসএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাস প্রার্থীদের ট্রেড কোর্সে প্রাপ্ত নম্বরের ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা নির্ধারণ করা হবে এবং তাদেরকে ৫% সংরক্ষিত আসনে ভর্তি করা হবে।

সরকার নির্ধারিত কোটার আবেদনের প্রমাণপত্রঃ

(ক) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আবেদনকারীদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র
(খ) মুক্তিযোদ্ধার সন্তানদের/সন্তানের সন্তানদের সনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র
(গ) শিক্ষা মন্ত্রণালয়, এর অধীন কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের সনাক্তকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/দপ্তর/প্রতিষ্ঠান প্রধানের সনদপত্র
(ঘ) বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের সনদপত্র এবং
(ঙ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্সধারীদের সনদপত্রের সত্যায়িত ফটোকপি, আবেদনকারীর Application ID সম্বলিত প্রিন্ট আউটসহ আবেদনপত্র নির্ধারিত সময়সীমার মধ্যে ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে কারিগরি শিক্ষা বোর্ডের পিছনের বিল্ডিংয়ের ২০১ নং কক্ষে সরাসরি অথবা ডাকযোগে পৈাঁছানো নিশ্চিত করতে হবে।। অন্যথায় তার কোটা বিবেচিত হেব না। ট্রেড কোর্সধারী শিক্ষার্থীদের ট্রেড সংশ্লিষ্ট বিভাগে ভর্তি করা হবে।

অন-লাইনে আবেদনের পর সরকার নির্ধারিত কোটা সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে উল্লেখিত সংশ্লিষ্ট সকল প্রমাণপত্রসমূহ (Application ID সম্বলিত আবেদনের প্রিন্ট কপিসহ) নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন ফরম পাওয়া না গেলে প্রযোজ্য কোটা বিবেচ্য হবে না।

সরকার নির্ধারিত কোটার উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে পর্যায়ক্রমে মেধা তালিকা/অপেক্ষমান তালিকা হতে কোটাভিত্তিক শূন্য আসন পূরণ করা হবে।

শূন্য আসন পূরণঃ

ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের মধ্যে কেউ ক্লাস শুরুর ০৭(সাত) কার্যদিবসের মধ্যে ক্লাসে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। উক্ত শূণ্য আসনে পরবর্তী ০৭(সাত) কার্যদিবসের মধ্যে নির্বাচিত ও ভর্তিচ্ছুকদের তালিকা হতে মেধার ক্রমানুসারে পূরণ করা হবে।
ভর্তির ক্ষেত্রে ২০% ড্রপ-আউট বিবেচনায় টেকনোলজি ভিত্তিক প্রতি গ্রুপে আসন সংখ্যা ৫০(পঞ্চাশ) নির্ধারণ করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাবলিঃ

অনলাইনে আবেদন ফরম পূরণ, ছবি সংযোজন, টেলিটকের মাধ্যমে আবেদন ফি প্রেরণসহ আনুষঙ্গিক কার্যক্রম প্রার্থীকে নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে। প্রার্থী এ বিষয়ে কারো সহযোগীতা নিয়ে প্রতারিত হলে কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকেবে না।
ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অন-লাইন এবং ভর্তি নীতিমালা-২০১৮ অনুযায়ী সম্পাদিত হবে।

হেল্পলাইনঃ

যে কোন তথ্যের জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করতে পারবেন :

ম জহিরুল ইসলাম

উপ পরিচালক (এলএমডি)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও, ঢাকা।

মোবাইলঃ ০১৭১৫-৮১০৬৫০

ড. শেখ আবু রেজা

কন্সালটেন্ট

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও, ঢাকা।

মোবাইলঃ ০১৯৯২-০০৬২৬২

টেকনিক্যাল হেল্প ডেস্কঃ

মোবাইলঃ ০১৭২৭২৩৩৫২৪ / ০১৭৮৯০২৮০৪১

মোবাইলঃ ০১৭৮৯০২৮১৭৩ / ০১৭২৯৭২২৫৬১

ভর্তির ফলাফলঃ

০৭/০৬/২০১৮ তারিখে ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর ফলাফল এই লিঙ্ক থেকে জানা যাবে।

বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট এর আসন সংখ্যা ও বিষয় তালিকা পলিটেকনিক/সমমান শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির ফলাফল ০৭ জুন প্রকাশ করা হবে। কারিগরি শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটের পাশাপাশি আপনাদের সুবিধার্থে উক্ত ফলাফল লেখাপড়া বিডি থেকেও জানা যাবে। এছাড়া ভর্তির জন্য আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ফল পাওয়া যাবে।

Intensive Academic Care (IAC) Where success belongs to you.

23/05/2018

২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ও এসএমএস এর মাধ্যমে ভর্তির আবেদন পদ্ধতি!!!

বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা নিজেরাই নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চয়ন করতে পারছে। গতবারের মত এবারো এসএমএস এর পাশাপাশি অনলাইনেও অাবেদন করা যাবে তবে এবার প্রার্থী সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে। বোর্ড কর্তৃপক্ষ একটি কলেজ নির্ধারণ করে মনোনীত করবে। মনোনীত কলেজটি পরিবর্তন করতে চাইলে এসময় মাইগ্রেশনেরও সুযোগ থাকবে।

চলুন জেনে নেওয়া যাক আবেদন প্রক্রিয়াঃ

অন-লাইনের মাধ্যমে ভর্তির আবেদন করার পদ্ধতিঃ

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের পূর্বে শিক্ষার্থীকে শুধুমাত্র টেলিটক/রকেট/শিওরক্যাশ ব্যবহার করে অন-লাইনের আবেদন ফি SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। প্রার্থীকে তার এসএসসি/সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে টেলিটক/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে ১৫০/- টাকা ফি জমা প্রদান করতে হবে।

ক) টেলিটকের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ

১. টেলিটকের প্রিপেইড মোবাইল ব্যবহার করতে হবে। মোবাইলের Message (Option)-এ গিয়ে নিম্নলিখিত নিয়মে আবেদন ফি প্রদান করতে হবেঃ

CADWEBএসএসসি/সমমান পরীক্ষা পাসের Board এর নামের প্রথম তিন অক্ষরএসএসসি/সমমান পরীক্ষা পাসের Rollএসএসসি/সমমান পরীক্ষা পাসের Year লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।

ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম এবং আবেদন ফি বাবদ ১৫০ কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন কোড প্রদান করা হবে।

ফি প্রদানে সম্মত থাকলে ম্যাসেজ অপসন এ গিয়ে CADYESPINCONTACT NUMBER (বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফি সঠিকভাবে জমা হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি Transaction ID সহ SMS যাবে।

টেলিটক/রকেট/শিওরক্যাশ মাধ্যমে নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা জমা দেওয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website- এ (www.xiclassadmission.gov.bd) Apply Online -এ Click করতে হবে।

এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, বোর্ড ও পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আবেদনকারী একটি ফরম পাবে, সেটি ডাউনলোড করে নিতে হবে। একইভাবে সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন করতে হবে প্রার্থীকে।

SMS এর মাধ্যমে যেভাবে ভর্তির আবেদন করবেন-

SMS এর মাধ্যমে আবেদন শুধুমাত্র টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। আবেদনের জন্য মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে এভাবে টাইপ করতে হবে-

CAD ভর্তিচ্ছু কলেজ/মাদরাসার EIINভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষরএসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর ভর্তিচ্ছু শিফটের নাম ভার্সনকোটার নাম (যদি থাকে)

এরপর মেসেজটি send করতে হবে ১৬২২২ নাম্বারে।
উদাহরণ: CAD 696954 SC DHA 123456 2017 1212665968 M B FQ

এখানে 696954-ভর্তিচ্ছু কলেজ/সমমান প্রতিষ্ঠানের EIIN
SC-ভর্তিচ্ছু গ্রুপের নামের প্রথম দুই অক্ষর (Science= SC)
DHA-এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
123456-আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর
2017-এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন
1212665968- আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রেজিস্ট্রেশন নম্বর
M- শিফটের নামের প্রথম অক্ষর
B-ভার্সন এর প্রথম অক্ষর
FQ- মুক্তিযোদ্ধা কোটা।
ভর্তিচ্ছু গ্রুপের কিওয়ার্ডঃ

* সাধারন বোর্ডঃ

Science এর জন্য SC

Humanities এর জন্য HU

Business Studies এর জন্য BS

Home Economics এর জন্য HE

Islamic Studies এর জন্য IS

* মাদরাসা বোর্ডঃ

Science এর জন্য MS

General এর জন্য GE

Muzabbid এর জন্য MU লিখতে হবে

Hifzul Quran এর জন্য HQ লিখতে হবে

* কারিগরি শিক্ষা বোর্ডঃ

[ HSCVOC – (Agro Machinery এর জন্য AM

Automobile এর জন্য AU

Building Maintenance and Construction এর জন্য BC

Clothing and Garments Finishing এর জন্য CG

Computer Operation and Maintenance এর জন্য CO

Drafting Civil এর জন্য DC

Electronic Works and Maintenance এর জন্য EW

Electronic Control and Communication এর জন্য EC

Fish Culture and Breeding এর জন্য FC

Machine Tools Operation and Maintenance এর জন্য MT

Welding and Fabrication এর জন্য WF

Industrial Wood Working এর জন্য IW

Wet Processing এর জন্য WP

Yarn and Fabric Manufacturing এর জন্য YF

Warehouse and Storekeeping এর জন্য WS,

Home Science এর জন্য VH)]

[ HSCBM (Accounting এর জন্য HA

Banking এর জন্য HB

Computer Operation এর জন্য HC

Entrepreneurship Development এর জন্য ED

Agriculture এর জন্য AG )] লিখতে হবে

শিফটের ক্ষেত্রেঃ
*Morning এর জন্য M

Day এর জন্য D

Evening এর জন্য E এবং

ভর্তিচ্ছু কলেজের যদি কোন শিফট না থাকে সে ক্ষেত্রে N লিখতে হবে।

ভার্সনের ক্ষেত্রেঃ

* বাংলা ভার্সনের ক্ষেত্রে B আর ইংলিশ ভার্সন এর ক্ষেত্রে E লিখতে হবে।

কোটার ক্ষেত্রেঃ

* মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়ের অধিনস্ত দপ্তরসমুহ, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যদের সন্তানদের কোটার জন্য EQ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঘোষিত বিশেষ কোটার জন্য SQ লিখতে হবে।

কোন শিক্ষার্থী একাধিক কোটার আবেদন করার যোগ্যতা থাকলে কমা (,) দিয়ে একাধিক কোটা উল্লেখ করতে হবে। প্রবাসী কোটার ক্ষেত্রে PQ লিখতে হবে।


কোন ধরনের কোটা না থাকলে কোটার জায়গায় কিছু লিখতে হবেনা।

উল্লেখ্য যে, বিকেএসপি, বিভাগীয় ও জেলা কোটার ক্ষেত্রে শিক্ষার্থী স্বয়ংক্রীইয়ভাবে বিবেচিত হবেন এবং এ জন্য শিক্ষার্থীকে কোন ইনপুট দিতে হবে না।

ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, কলেজ/মাদরাসার EIIN ও নাম, গ্রুপের নাম ও শিফট সহ ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে।

আবেদনে সম্মত থাকলে Message অপশনে গিয়ে লিখতে হবে-

CADYESPINCONTACT NUMBER (শিক্ষার্থীর/অভিভাবকের ব্যবহৃত বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধিত যে কোন মোবাইল নম্বর) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে:
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত আবেদন কারীদের ক্ষেত্রে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর একই বলে বিবেচিত হবে। এ ক্ষেত্রে রোল নম্বরে অন্তর্ভুক্ত ‘-‘ চিহ্নটি উপেক্ষা করতে হবে। উল্লেখ্য যে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীদেরকে শুধুমাত্র টেলিটক এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।
এখানে উল্লেখ্য যে,

২৪ মে ২০১৮ তারিখ রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত আবেদন করা যাবে।
SMS-এর মাধ্যমে একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠানে (অনধিক-১০টি)/একই প্রতিষ্ঠানের একাধিক গ্রুপ অথবা একাধিক শিফটে আলাদাভাবে আবেদন করতে পারবে। তবে প্রতি ক্ষেত্রেই ফি বাবদ ১২০/- (একশত বিশ টাকা) প্রদান করতে হবে।
একজন প্রার্থী ইন্টারনেট ও SMS উভয় পদ্ধতি মিলে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে।
একই Contact mobile number ব্যবহার করে একাধিক শিক্ষার্থী আবেদন করতে পারবে না। একই শিক্ষার্থীর একাধিক আবেদনে একই Contact mobile number ব্যবহার করতে হবে।
আবেদন ফিঃ গতবারের মতো এবারও অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা এবং এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য ১২০ টাকা ফি দিতে হবে। তবে এসএমএসে আবেদনের জন্য প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

একজন আবেদনকারী একাধিক প্রতিষ্ঠান/ একই প্রতিষ্ঠান এর একাধিক গ্রুপে/ একই প্রতিষ্ঠানে একাধিক শিফটে আলাদা ভাবে আবেদন করতে পারবে, তবে এক্ষেত্রে প্রতিবারই ফি বাবদ ১২০/- টাকা কেটে নেওয়া হবে।

আবেদন ফিঃ অন-লাইনে সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদনের জন্য ১৫০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ টি কলেজে আবেদন করলেও ১৫০/- টাকা চার্জ করবে আবার ১০টি করলেও ১৫০/- চার্জ করবে। অর্থাৎ এসএমএস এ আবেদন পদ্ধতির মত কলেজ প্রতি আলাদা চার্জ করা হবে না।

১ম পর্যায়ে আবেদনের সময়সীমাঃ আবেদন প্রক্রিয়া ১৩ মে থেকে শুরু হয়ে ২৪ মে (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) পর্যন্ত।

আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তির সময়সীমাঃ ২৫ মে থেকে ২৭ জুন পর্যন্ত।


শুধুমাত্র পুনঃনিরীক্ষণের পর ফলাফল পরিবর্তিতদের ক্ষেত্রে আবেদনের সময়সীমাঃ ০৫ থেকে ০৬ জুন পর্যন্ত চলবে।

১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম ১০ জুন এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডির এই লিঙ্কেও প্রকাশ করা হবে।

শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ১১ থেকে ১৮ জুন পর্যন্ত

২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ১৯ মে থেকে ২০ জুন পর্যন্ত

পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২১ জুন

২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২২ থেকে ২৩ জুন পর্যন্ত।

৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ ২৪ জুন

পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশঃ ২৫ জুন

৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): ২৬ জুন পর্যন্ত

ভর্তির সময়সীমাঃ ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত

ক্লাশ শুরুর তারিখঃ ০১ জুলাই ২০১৮

নিবন্ধন ফিঃ মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষার্থী ১৮৫ টাকা মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে নিবন্ধন করবেন, আগে কলেজ বোর্ডকে এ টাকা দিলেও এখন শিক্ষার্থীরা নিজেরাই বোর্ডকে টাকা জমা দেবে।

**সবসময় আপডেট পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অ্যাকটিভ থাকুন।

Photos 14/06/2013
13/06/2013

নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সকল কার্যক্রম শুরু না করতে পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

08/08/2012

Helpline: 0171678390, 01717515017, 01711443132

08/08/2012

সুন্দর জীবন গঠনের জন্য যুগোপযোগী ও মানসম্মত শিক্ষার বিকল্প নেই। এই জন্য চাই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক। INTENSIVE ACADEMIC CARE সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে সুযোগ্য শিক্ষকগণ মানসম্মত ও তাৎক্ষণিক প্রয়োগযোগ্য শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের স্বল্প সময়ে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একজন সাফল্যের শিখরে আরোহনকারীই পারে আরেকজনকে সাফল্যের শিখরে পৌছাতে। সেই লক্ষ্যকে সামনে রেখে INTENSIVE ACADEMIC CARE এ শিক্ষা দিয়ে থাকে বুয়েট এবং প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


20/24-A, Tajmahal Road, Mohammadpur
Dhaka