19/05/2026
ইল্ম ইন্সটিটিউট আয়োজিত Quran Recitation Correction free class চলবে দুলহিজ্জার ১০ দিন ব্যাপী ইন শা আল্লাহ। বছরের শ্রেষ্ঠ ১০ দিন আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ কালাম কোরআনের সাথে কাটালে আল্লাহ কতই না খুশি হবেন। আমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়।
আপনার তিলাওয়াত সহিহ কিনা সেটা চেক করে নিতে পারেন হাতে ৫-১০ মিনিট নিয়ে, ইল্ম ইন্সটিটিউট এ আয়োজিত Quran recitation correction free class এ জয়েন করে, সাথে থাকবেন শাহিনা আক্তার ইন্সট্রাক্টর হিসেবে।
Free class join হতে যা করতে হবে
➡️ Ilm Institute page follow করতে হবে
➡️ এই পোষ্টের কমেন্টে আপনার পাঁচ জন ফিমেল ফ্রেন্ড কে মেনশন দিতে হবে।
🌱আসন সংখ্যা সীমিত।
যারা আগে পূরণ করবেন তারা অগ্রাধিকার পাবেন।
আর দেরি না করে এখনি কমেন্ট করুন।
যারা নিশ্চিতভাবে ক্লাসে জয়েন হতে পারবেন তারাই কমেন্ট করুন।
18/05/2026
মাদাইনে ঢুকতে হবে টাইগ্রিস নদী পার করে! অথচ শত্রুপক্ষ আগেভাগে ব্রিজ আর নৌকাগুলো গুড়িয়ে দিয়েছে যাতে মুসলিমরা ঢুকতে না পারে।
নদীর সামনে দাড়িয়ে আছেন, সা'দ বিন আবি ওয়াক্কাস (রাঃ), জান্নাতী সাহাবা! স্ব-দলবল নিয়ে নদী পার করবেন ঘোড়ায় চড়ে, নদী কিন্তু ভালোই গভীর।
সা'দ (রাঃ) পেছনে ফিরে মুসলিম সেনাবাহিনীর উদ্দেশ্য প্রশ্ন ছুড়লেন, "তোমাদের মধ্যে কেউ কি কবিরা গুনাহ করেছ?"
সবাই দৃঢ়ভাবে মাথা এদিক ওদিক নাড়িয়ে জানালেন "না!"
তাদের কাউর চেহারা দেখে মনেও হয় না তারা কোন কবিরা গুনাহ করেছেন! সুবহানআল্লাহ!
আত্মবিশ্বাস বেড়ে গেল! সা'দ (রাঃ) ঘোড়া চালিয়ে নেমে পড়লেন সবাইকে নিয়ে পানিতে। গভীর নীল পানি কেটে মাদাইনে ঢুকছে মুসলিম জাহানের নেতা আমিরুল মুমিনীন উমার (রাঃ) এর পাঠানো সেনা দল, মাদাইনের রাজা ইয়েজদেগ্রিদকে পরাজিত ও আটক করে মাদাইন জয় করতে!
ঘোড়ায় চড়ে ওরকম গভীর নদী পার হবার সেই অবিশ্বাস্য দৃশ্য দেখে ওদিকে ইয়েজদেগ্রিদ পালিয়ে গেছে তার প্রাসাদ, সম্পদ, শস্য, রাজ্য সব ছেড়ে!
মাদাইনে ঢুকেই সা'দ বিন আবি ওয়াক্কাস সোজা চলে গেলেন ইয়েজদেগ্রিদের সাদা অভিজাত, দামী দামী সম্পদ, মনি মুক্তায় ভরপুর বিলাসী প্রাসাদে! সেই সত্য রব, আরশের মালিক তো এই বিজয়ের নিশ্চয়তা আগেই দিয়েছেন। দুনিয়ার ক্ষমতা, সম্পদের লোভ, লালসায় কাতর মানুষকে একদিন তা ছেড়ে যেতে হয়, সেই জায়গা, সেই সম্পদ আল্লাহ অন্য কাউকে, অন্য কোন সম্প্রদায়কে দেন। সুবহানআল্লাহ৷ সাদ (রাঃ) ধীরে ধীরে প্রাসাদে প্রবেশ করেই তিলওয়াত করলেন....
"তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন।
কত শস্যক্ষেত্র ও সূরম্য স্থান।
কত সুখের উপকরণ, যাতে তারা খোশগল্প করত।
এমনিই হয়েছিল...এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে।
তাদের জন্যে ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী.... "
(কুরআন ঃ ৪৪ঃ ২৫-২৯)
© Umm Anas
#দুলহিজ্জা
18/05/2026
দুনিয়ার ৫-১০ মিনিট সময় ব্যয় করে যদি আখেরাতে অনন্তকাল সুখে থাকা যায় তাহলে ক্ষতি কোথায়!
সেদিন দেখলাম বাচ্চাকে একজন শেখাচ্ছে কাপ, কোফ, লাম, মিম, নুন।
কি ভয়াবহ ভুল মাখরাজের! আল্লাহ মাফ করুন।
আরবি ২৯ টা হরফ মুখগহ্বরের ১৭ টি ভিন্ন ভিন্ন জায়গা থেকে উচ্চারিত হয়। সঠিকভাবে উচ্চারণ প্রত্যেকটা হরফের হক।
আমি যখন তেলাওয়াত শিখি সবচেয়ে কনফিউজিং লাগতো ইখফার গুন্নাহগুলো, প্রথমে ১৫ টা গুন্নাহ একই মনে হতো, পরে উস্তাযা আমাকে বারবার বুঝিয়ে দিতেন ১৫ টার জন্য ভিন্ন ভিন্ন উচ্চারণের জায়গা। প্র্যাকটিস করে করে তারপর সহজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।
কোরআনকে আল্লাহ তা'আলা সহজ করেছেন। আমরা যদি নিয়ত করি যে আমরা কোরআন তেলাওয়াত সহিহ ভাবে শিখবো তাহলে আল্লাহ তা'আলা সেটা আমাদের জন্য সহজ করে দেন। শুধু বাকি থাকে শুরু করা আর চেষ্টা চালিয়ে যাওয়া।
শুরু করলে একদিন শেখাও শেষ হয়ে যায়।
আপনার তিলাওয়াত সহিহ কিনা সেটা চেক করে নিতে পারেন হাতে ৫-১০ মিনিট নিয়ে, ইল্ম ইন্সটিটিউট এ আয়োজিত Quran recitation correction free class এ জয়েন করে, সাথে থাকবেন, শাহিনা আক্তার ইন্সট্রাক্টর হিসেবে,
১৮ তারিখ, সোমবার, বিকাল ৫ টায়।
Free class join হতে যা করতে হবে
➡️ Ilm Institute page follow করতে হবে
➡️ এই পোষ্টের কমেন্টে আপনার পাঁচ জন ফিমেল ফ্রেন্ড কে মেনশন দিতে হবে।
🌱আসন সংখ্যা সীমিত।
যারা আগে পূরণ করবেন তারা অগ্রাধিকার পাবেন।
আর দেরি না করে এখনি কমেন্ট করুন।
যারা নিশ্চিতভাবে ক্লাসে জয়েন হতে পারবেন তারাই কমেন্ট করুন।
17/05/2026
এক রিকশাচালক হুজুরের কাছে এসে জিজ্ঞেস করল, হুজুর আমি গরীব মানুষ রিকশা চালাই, কাজে কামে থাকি, জামা নাই টুপি নাই, রাস্তাঘাটে থাকা কালে এমনভাবে নামাজ যদি পড়ি তাহলে কি নামাজ হবে?
হুজুর বললেন, জ্বী, আপনার নামাজ হয়ে যাবে ইন শা আল্লাহ। যে অবস্থাতেই থাকেন না কেন নামাজ ফরজ হলে সেভাবেই আদায় করে নিতে হবে।
রিক্শাচালক বললো, আলহামদুলিল্লাহ জীবনে আর জামাও কিনবো না, টুপিও কিনবো না।
হুজুর একটি বিশেষ অবস্থার কথা চিন্তা করে বলেছেন সালাত হবে কিন্তু মনে প্রানে যদি রিকশাচালক এটাই বিশ্বাস করে সারা জীবন এভাবে সালাত আদায় করব
তাহলে কি সেটা হবে?
আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা কোরআন বোঝেনা,কিন্তু পড়ার চেষ্টা করে, ভুল হলেও তাদের আপ্রাণ চেষ্টার গুনে সাওয়াব পাবে।
কিন্তু তারা যদি রিকশা চালকের মত এভাবেই অশুদ্ধ কোরআন তেলাওয়াত চালিয়ে যান জীবনভর, সহিহ ভাবে শিখতে হবে না এই চিন্তা করে,আল্লাহ কি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা নন! অন্তর সমূহের খবর কি তিনি রাখেন না?
আপনারা মাইমুনা বিন্তে জালাল উস্তাযার কাছে তাজবীদ শিখতে পারেন। তিনি একজন আলেমা। দাখিল পাস করা, সৌদি আরবের টিচারের কাছে কোরআন ও আরবি ভাষা শেখা একজন উস্তাযা। ৫-৬ বছর কোরআন পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন। বারাক আল্লাহু লাকা।
✔✔ উস্তাযার কাছে পড়া যাবে
🌱 তাজবীদ
🌱 ক্বাইদা
🌱 নাযেরা শর্ট বা লং কোর্স
🌱 হিফয
🌱 তিলাওয়াত শুদ্ধিকরণ
◑ কোর্স করতে পারবে :নারী ও শিশু
◑ সময়: রবি, মঙ্গল, বৃহস্পতি (5:30 - 7:30pm)
সোম - বৃহস্পতি (9:00 - 10:00pm)
◑ ৩ মাসের কোর্স
◑ ওয়ান টু ওয়ান ক্লাস
◑ বাচ্চারা ৪-৫ জন মিলে মজা করে পড়তে পারবে।
এছাড়াও আপনাদের সুবিধা মত সময়ে পড়তে আমাদের ILM Institute ইনবক্স করে সময় এবং দিন ফিক্স করে নিতে পারবেন ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে ইনবক্স করুন।
16/05/2026
যাকেই কুরআন স্পর্শ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তা বরকতময় ও সম্মানিত করেন।
যে রাতে কুরআন অবতীর্ণ হয়েছে, সে রাত শ্রেষ্ঠ রাত হয়ে গেছে।
যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, সে মাস শ্রেষ্ঠ মাস হয়ে গেছে।
যে নবীর ওপর কুরআন নাজিল হয়েছে, তিনি শ্রেষ্ঠ নবী হয়ে গেছেন।
যে ফেরেশতার মাধ্যমে কুরআন নাজিল হয়েছে, তিনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেছেন।
যে জাতির ওপর কুরআন নাজিল হয়েছে, সে জাতি শ্রেষ্ঠ জাতি হয়ে গেছে।
কাবার রবের কসম! যদি আপনি কুরআনকে আপনার জীবনে স্পর্শ করতে দেন, তাহলে আপনিও এই উম্মাহর মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবেন। নবী (সা.) বলেছেন, “খাইরুকুম মান তা‘আল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ” “তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সে, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।”
অতএব, কুরআন যেন আপনার জীবনকে স্পর্শ করতে পারে!
তাই মাইমুনা বিন্তে জালাল উস্তাযার কাছে তাজবীদ শিখতে পারেন। তিনি একজন আলেমা। দাখিল পাস করা, সৌদি আরবের টিচারের কাছে কোরআন ও আরবি ভাষা শেখা একজন উস্তাযা। ৫-৬ বছর কোরআন পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন। বারাক আল্লাহু লাকা।
উস্তাযার কাছে পড়া যাবে
🌱 তাজবীদ
🌱 ক্বাইদা
🌱 নাযেরা শর্ট বা লং কোর্স
🌱 হিফয
🌱 তিলাওয়াত শুদ্ধিকরণ
⊕ কোর্স করতে পারবে :নারী ও শিশু
◑ সময়: রবি, মঙ্গল, বৃহস্পতি (5:30 - 7:30pm)
সোম - বৃহস্পতি (9:00 - 10:00pm)
◑ ৩ মাসের কোর্স
◑ ওয়ান টু ওয়ান ক্লাস
◑ বাচ্চারা ৪-৫ জন মিলে মজা করে পড়তে পারবে।
এছাড়াও আপনাদের সুবিধা মত সময়ে পড়তে আমাদের ILM Institute ইনবক্স করে সময় এবং দিন ফিক্স করে নিতে পারবেন ইনশাআল্লাহ।
বিস্তারিত জানতে ইনবক্স করুন।
16/05/2026
"আপনার দিনটি কেমন যাবে তা নির্ভর করে আপনার
ফজর নামাজের ওপর। আপনি যদি ফজরের সময়
আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, তবে সারাদিনের
কোনো দুশ্চিন্তাই আপনাকে পিষতে পারবে না। ফজর
হলো আপনার সারাদিনের মানসিক স্বাস্থ্যের
'ইনস্যুরেন্স'।"
©নোমান আলী খান.
14/05/2026
উস্তাযা নাসিমা বেগম এর ক্বায়দাতুন নূরানীয়ার 3 in 1 method টা পুরোপুরি উস্তাযার নিজস্ব experience থেকে experiment বলা যায়।
উস্তাযা বহু বছর ধরে কোরআন পড়াতে পড়াতে বিভিন্ন স্ট্রাটেজি ফলো করে ক্বায়দাতুন নূরানীয়ার 3 in 1 method এ বেশ ভালো ফলাফল পেয়েছেন। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা ছোট হোক বড় হোক সবাই সহজে শিখতে ও আয়ত্ত করতে পারে।
ক্বায়দাতুন নূরানীয়াতে ১৭ টা লেসন আছে এর মধ্য দিয়ে তাজবীদের সকল নিয়ম আয়ত্ত হয়ে যায়, সাথে সাথে practice ও হয়ে যায়, সেই সাথে কোরআন তেলাওয়াত ও সুন্দর করে হয়ে যায়।
একদম হাতে খড়ি থেকে পরিপূর্ণ শুদ্ধ তিলাওয়াত। সুবাহানাল্লাহ।
এই 3 in 1 method এ সবচেয়ে বেশি বেনিফিটেড হয়- যারা একবার ভুলভাবে কোরআন তেলাওয়াত শিখে ফেলেছে পরবর্তীতে শুদ্ধভাবে শিখতে চাচ্ছেন। কনভেনশনালি তারা বেসিক তাজবীদের নিয়ম গুলো শিখলেও আগের অশুদ্ধ পড়ার flow টা থেকে যায় যেহেতু অনেকদিন ধরে অশুদ্ধ পড়েছে সেটার মধ্যে মস্তিষ্ক অভ্যস্ত হয়ে গেছে। তাই বারবার ভুলটাই চলে আসে।
যদি তারা ক্বায়দা দিয়ে শুরু করেন তাহলে পুরনো অশুদ্ধ পড়া ভুলে যায়, সহজেই নতুন তাজবীদের নিয়ম শিখে+ প্র্যাকটিস করতে করতে একদম কোরআন তেলাওয়াতও শুদ্ধভাবে হয়ে যায়।
খুবই দারুণ একটা পদ্ধতি। বারাকাল্লাহু লাকা।
উস্তাযা নাসিমা বেগম আমাদের বহু বছরের অভিজ্ঞ একজন কোরআনের উস্তাযা। আপুরা চাইলে আপনারা নিজে, আপনাদের মা, বোন, মহিলা আত্মীয়-স্বজন, এবং বাচ্চারা উস্তাযার কাছে কোরআন শিখতে পারেন নির্দিধায় ইন শা আল্লাহ।
✔✔ উস্তাযার কাছে পড়া যাবে
⭕ক্বাইদা
⭕নাযেরা শর্ট এবং লং কোর্স
⭕তাজবীদ
⭕তিলাওয়াত শুদ্ধিকরণ
⊕ কোর্স করতে পারবে : নারী ও শিশু
◑সময়: রবি, মঙ্গল, বৃহস্পতি ( রাত ৭.৩০-৮.৩০)
◑ওয়ান টু ওয়ান ক্লাস
এছাড়াও আপনাদের সুবিধা মত সময়ে পড়তে আমাদের ILM Institute ইনবক্স করে সময় এবং দিন ফিক্স করে নিতে পারবেন ইনশাআল্লাহ।
13/05/2026
ধূলিমলিন কুর'আন পড়ে আছে উপরের শেল্ফে? মাখরাজ, সিফাত গুলো স্মৃতিতে অস্পষ্ট? তাজবীদটাও আগের মতো ঝরঝরা না?
এভাবে আর কতদিন! আসুন নিজেকে সময় দিন। আখিরাতে ইনভেস্ট করেই ফেলুন।
"Basic Tajweed " কোর্সটি বিগিনারদের জন্য একদম পারফেক্ট।
আবার যারা একবার শিখেছেন কিন্তু পড়াটা সহিহ হয় না তাদের জন্য ক্বায়দাতুন নূরানীয়ার 3 in 1 method তো আছেই। ক্বায়দা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পড়তে দেখবেন তাজবীদ সহ কোরআন তিলাওয়াত সহিহ হয়ে গেছে ইন শা আল্লাহ।
এটাই নাসিমা বেগম উস্তাযার ম্যাজিক মেথড।
✔✔ উস্তাযার কাছে পড়া যাবে
🌱ক্বাইদা
🌱নাযেরা শর্ট বা লং কোর্স
🌱তাজবীদ
🌱তিলাওয়াত শুদ্ধিকরণ
⊕ কোর্স করতে পারবে :নারী ও শিশু
◑সময়: রবি, মঙ্গল, বৃহস্পতি ( রাত ৭.৩০-৮.৩০)
◑ওয়ান টু ওয়ান ক্লাস
ব্যাচ টাইম মিলছে না? আমাদের আছে হাইলি এক্সপেরিয়েন্সড উস্তাযাদের সাথে সুবিধাজনক স্লটে পড়ার সুযোগ। আপনার সুবিধামত সময়ে ক্লাস শিডিউল পেতে এবং ক্লাস সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে যোগাযোগ করুন ILM Institute এ।
বাচ্চা ও ছেলেদের জন্য ও পুরুষ উস্তাজ রয়েছেন।
13/05/2026
নবিজি (সা.)-এর জীবনের শেষ দিনটি!
মদিনার সোমবারের সেই সকালটা ছিল আর দশটা দিনের চেয়ে আলাদা। বাতাসে যেন এক বিষণ্ণতার সুর বাজছিল। মসজিদে নববিতে সাহাবায়ে কেরাম আবু বকর (রা.)-এর পেছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন। হঠাৎ আয়েশা (রা.)-এর কক্ষের দরজার পর্দাটা আলতো করে নড়ে উঠল। নবিজি উঁকি দিয়ে তার প্রিয় উম্মতকে শেষবারের মতো তৃপ্তির চোখে দেখলেন। তারপর শুরু হলো চিরবিদায়ে অন্তিম মুহূর্তগুলো...
আনাস ইবনু মালিক বর্ণনা করেন, সোমবার সকল সাহাবি আবু বকরের ইমামতিতে ফজরের সালাত আদায় করছিলেন। এ সময় নবিজি আয়িশার হুজরার পর্দা সরিয়ে তাদের দিকে একবার তাকান। আবু বকর একটু পেছনে সরে আসেন এটা ভেবে যে, নবিজি হয়তো এখন কাতারে প্রবেশ করবেন। তাছাড়া নবিজির উপস্থিতি টের পেয়ে কাতারবদ্ধ লোকজনও উৎফুল্ল হয়ে ওঠে। তখন তিনি হাতের ইশারায় তাদেরকে সালাত সম্পন্ন করতে বলেন। তারপর হুজরার ভেতর থেকে পর্দা টেনে দেন।
এটাই ছিল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের শেষ সালাত।
দ্বি-প্রহরের সময় নবিজি তার আদরের দুলালি ফাতিমাকে ডাকেন। এরপর তার কানে কানে কী যেন বলেন। এতে ফাতিমা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেন। কিছুক্ষণ পর নবিজি আবার তাকে ডাকেন। আগের মতোই কানে কানে কিছু একটা বলেন। এবার ফাতিমার মুখে হাসি ফুটে ওঠে।
আয়িশা বলেন, আমি পরে ফাতিমাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, প্রথমবার বাবা আমাকে বলেছিলেন, এই অসুস্থতায় তিনি দুনিয়া থেকে চিরবিদায় নেবেন। এটা শুনে আমি কাঁদতে শুরু করি। দ্বিতীয়বার তিনি বলেছিলেন, তার বিদায়ের পর পরিবারের সবার আগে আমিই তার সঙ্গে জান্নাতে দেখা করতে পারব। এতে আমি স্বস্তি পাই।
এ সময় নবিজি তাকে সুসংবাদ দিয়ে বলেন, জান্নাতে তুমিই হবে বিশ্বের সকল নারীর সর্দারনি।
নবিজির শেষ সময়ের কষ্ট দেখে ফাতিমার দুচোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু গড়িয়ে পড়ে। তিনি মুখ ফুটে বলে ফেললেন, আহ, কী কষ্ট হচ্ছে আমার বাবার! সেই কঠিন মুহূর্তেও নবিজি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না।
এরপর আদরের দুই নাতি হাসান ও হুসাইনকে কাছে ডাকেন। তাদের চুমু দেন। বেশ কিছু অসিয়ত করেন তাদের ব্যাপারে। এরপর স্ত্রীদের ডেকে উপদেশ দেন।
এ সময় তার যন্ত্রণা যেন ক্রমেই বাড়তে থাকে। খাইবারের বিষমিশ্রিত সেই খাবারের বিষক্রিয়াও মাথা চাড়া দিয়ে ওঠে তার মধ্যে। তিনি আয়িশাকে ডেকে বললেন, আয়িশা, আমি এখনো সেই খাবারের বিষক্রিয়া টের পাচ্ছি। মনে হচ্ছে আমার মেরুদণ্ডটা ভেঙে চুরমার হয়ে যাবে সেই বিষের কারণে।
এ সময় তিনি গোটা মানবজাতিকে অসিয়ত করে বলেন, তোমরা সালাতের প্রতি যত্নশীল হবে। দাস-দাসীদের সাথে সুন্দর আচরণ করবে। এ কথা দুটো তিনি বেশ কয়েকবার বলেন।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তিম মুহূর্ত উপস্থিত হলে আয়িশা তাকে নিজের শরীরের সাথে হেলান দিয়ে বসান। আয়িশা বলতেন, আমার ওপর আল্লাহর বিশেষ এক অনুগ্রহ—আল্লাহর রাসুল আমার ঘরে, আমার পালায়, আমার গলা ও বুকের মাঝখানে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং একেবারে শেষ মুহূর্তে আল্লাহ তাঁর রাসুলের লালার সাথে আমার লালা মিলিয়ে দিয়েছেন।
সেদিন আল্লাহর রাসুল আমার গায়ে ভর দিয়ে বসে ছিলেন। হঠাৎ আমার ভাই আব্দুর রহমান ইবনু আবি বকর মিসওয়াক হাতে নিয়ে সেখানে উপস্থিত। আমি লক্ষ করি, আল্লাহর রাসুল বারবার মিসওয়াকের দিকে তাকাচ্ছেন। আমি জানতাম তিনি মিসওয়াক পছন্দ করেন। তাই জিজ্ঞেস করলাম, আমি কি আপনার জন্য মিসওয়াকটি নেব? তিনি হ্যাঁ-সূচক মাথা নাড়েন।
তখন আমি আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াকটি নিয়ে আল্লাহর রাসুলকে দিলাম। কিন্তু সেটা তার কাছে বেশ শক্ত লাগছিল। আমি জিজ্ঞেস করলাম, আমি কি মিসওয়াকটি নরম করে দেব? এবারও তিনি আগের মতো মাথা নাড়েন। আমি তা চিবিয়ে নরম করে দিলাম। এরপর তিনি সেটা ব্যবহার করলেন।
[১] সহিহুল বুখারি : ৪৪৬২
[২] সহিহুল বুখারি : ৪৪২৮
এক বর্ণনায় এসেছে, নবিজি সেদিন খুবই চমৎকারভাবে মিসওয়াক করেন। তার সামনে একটি পাত্রে কিছু পানি রাখা ছিল। তিনি সেই পানিতে হাত চুবিয়ে বারবার চেহারায় হাত বোলাচ্ছেন আর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুযন্ত্রণা বড় কঠিন...!
মিসওয়াক করা শেষ হলে তিনি ওপরের দিকে আঙুল তুলে ইশারা করেন। চোখ মেলে ছাদের দিকে তাকান। হঠাৎ ঠোঁট দুটো আলতো করে নড়ে ওঠে। আয়িশা রাদিয়াল্লাহু আনহা তখন পূর্ণ মনোযোগ নিবদ্ধ করেন তার দিকে। কান পাতেন ঠোঁটের কাছে। তখন তিনি শেষবারের মতো উচ্চারণ করছিলেন—
مَعَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ، اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الأَعْلَى، اللَّهُمَّ الرَّفِيقَ الأَعْلَى
মা‘আল্লাযীনা আন‘আমতা ‘আলাইহিম মিনান নাবিয়্যীনা ওয়াস সিদ্দীক্কীনা ওয়াস শুহাদা-ই ওয়াস স-লিহীন। আল্ল-হুম্মাগফিরলী, ওয়ারহামনী, ওয়া আলহিক্বনী বির্ রফীক্বিল আ‘লা-। আল্ল-হুম্মার রফীক্বুল আ‘লা-।
অর্থ : হে আল্লাহ, নবি, সিদ্দিক, শহিদ ও সৎকর্মশীল-সহ আরও যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, আমাকেও তাদের দলভুক্ত করে দিন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমার প্রতি দয়া করুন। আমাকে মিলিত করে দিন আমার প্রিয়তমের সাথে। হে আল্লাহ, আপনিই তো আমার প্রিয়তম।
শেষের বাক্যটি তিনি ৩ বার উচ্চারণ করেন। এরপর তার হাত একদিকে ঝুলে পড়ে। তিনি মিলিত হন তার পরম প্রিয়তম মহান রবের সাথে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই মর্মস্পর্শী হৃদয়বিদারক ঘটনাটি ঘটে ১১ হিজরির রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার দ্বি-প্রহরে। মৃত্যুর সময় নবিজির বয়স হয়েছিল ৬৩ বছর ৪ দিন।
আর রাহিকুল মাখতুম
লেখক : শাইখ সফিউর রহমান মুবারকপুরি
অর্ডার করতে ইনবক্স করুন অথবা কমেন্টে দেওয়া লিংক থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।
সমকালীন প্রকাশন
সুন্দর জীবনের জন্য