30/06/2024
বিষয়: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট (DU Engineering Faculty), শ্যামলী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ(STEC) এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল(CSE) প্রসঙ্গে।
আসসালামু আলাইকুম, স্নেহপ্রিয় ভাই ও বোনেরা। আমি আপনাদেরই একজন ভাই বলছি প্রযুক্তি ইউনিট থেকে।আমি বর্তমানে STEC- এ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ(CSE) তে পড়াশুনা করছি।
আশা করি, আপনারা ভালো আছেন। ভর্তিযুদ্ধের এই দুর্গম পথচলায় আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি।
উচ্চশিক্ষার একটি আসন নিশ্চিত করার লক্ষ্যে আপনাদের দুর্নিবার পথচলা। সে পথচলায় সাক্ষী হয়েছে কত নির্ঘুম রজনী, কত ক্লান্তি-হতাশার মিশ্রিত ক্ষণ, কত পাছে লোকে কিছু বলে, কত বিভ্রম-দুশ্চিন্তার ঘোলা, আরো কত কি! এসব কিছু পার করে আল্লাহ পাক আপনাদেরকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। সে জন্য অল্প সময়ের এই জীবনে পাওয়া না পাওয়া নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, নেই হতাশার কিছু। আর আপনার প্যাশন, লক্ষ্য পূরণে চেষ্টাতে দোষের কিছুই নেই। বরং এর জন্য চাই বিরামহীন এক প্রচেষ্টা।
আসলে বলতে গেলে, ঢাকা বিশ্ববিদ্যালয় Engineering Faculty কর্তৃক পরিচালিত প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানই সমপর্যায়ের এবং ভালো মানের। তবে প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই কিছু স্বকীয়তা রয়েছে, রয়েছে কিছু সুবিধা-অসুবিধা সম্বলিত বৈশিষ্ট্য।
বয়সের এই পর্যায়ে এসে আপনাদের বাস্তবতার দৃষ্টিসীমা ও চিন্তাশক্তির বিশালতার একটি বৈশিষ্ট্য আল্লাহ পাক যুক্ত করে দিয়েছেন। আমি আশা করছি, সেই বৈশিষ্ট্যের মাধ্যমে নিশ্চয় সঠিক একটি সিদ্ধান্ত নিতে পারবেন। ইনশাআল্লাহ।
এখন আপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়ক গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ -
About DU🏢 Technology🧮 Unit:
★DU Technology Unit, Faculty Of Engineering and technology, University Of Dhaka'র কি নিজস্ব ওয়েবসাইট আছে?
➡️হ্যাঁ,আছে।
প্রতিনিয়ত আপডেট থাকতে এবং কোন নোটিশ যেন মিস না হয় সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের ওয়েবসাইট-টা শেয়ার করলাম।
DU Technology Unit Website:
https://collegeadmission.eis.du.ac.bd/bn/b45de047fde9788c53fradae3cfe8e88dc02
এখানে ক্লিক করুন। যদি ঢুকতে সমস্যা হয় তাহলে whatsapp বা সমমানের কোনো প্লাটফর্মে লিংকটি কপি করে তারপর visit করুন।
★আমাদের মস্তিষ্কে থাকা প্রথম সারির প্রশ্নগুলোর মধ্যে একটি হলো - প্রযুক্তি ইউনিট কাদের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত এই ইউনিটে কারা ভর্তি হবে?
➡️যাদের ইন্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, যাদের স্বপ্ন ইন্জিনিয়ারিং, যারা এটার মাধ্যমে মা-বাবার আশাকে পূরণ করে উনাদের দোয়াপ্রাপ্ত/আশীর্বাদপ্রাপ্ত সন্তান হতে চায়, যারা ৪র্থ শিল্পবিপ্লবের নেতৃত্বে নিজেদেরকে দেখতে চায়,(এখানে উল্লেখ্য যে, আমাদের পড়াশোনার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হবে দায়িত্বশীল আচরণ) যারা দেশপ্রেমকে নিজেদের মধ্যে ধারণ করে সকল কিছুর উর্ধ্বে দেশমাতৃকাকে কিছু দিতে চায়, এছাড়াও যারা BUET, CUET, KUET, RUET এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নিজের প্রত্যাশিত সাবজেক্ট পান নি, অথবা যারা ঢাকা শহরে থেকে জ্ঞানার্জন করতে চান তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বকীয় rules and regulation দ্বারা পরিচালিত এই ইউনিটে রয়েছে অপার সম্ভাবনা।
★প্রযুক্তি ইউনিটের Certificate কি BSc Engineering নাকি BSc Honours?
➡️অবশ্যই B.Sc. Engineering Certificate তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ইউনিটের কোন কলেজ বা ইনস্টিটিউটেরই IEB Accreditation নাই বা চাকরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর প্রয়োজন আছে বলে মনে করে না কারণ একজন ইন্জিনিয়ারিং স্টুডেন্টকে স্ব স্ব বিষয়ে ইন্জিনিয়ার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই বেশি অগ্রাধিকার রাখে ।আর Engineering এর কিছু কিছু Subject এর ক্ষেত্রে IEB(The Institution of Engineers, Bangladesh ) Accreditation এর তেমন প্রভাব নেই। যেমন-CSE। আর বাংলাদেশের সেরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় BUET কর্তৃপক্ষ Civil ছাড়া অন্য কোনো Department এর IEB Accreditation নেয় নি বা প্রয়োজনীয়তা বোধ করে নি। সুতরাং IEB হলো ইন্জিনিয়ারদের একটা সংগঠন মাত্র। IEB সম্পর্কে নিজের ভুল ধারণাকে ভাঙতে এবং অধিক জানতে IEB এর লিংকে গিয়ে পড়া যেতে পারে। লিংকটা এখানে শেয়ার করলামঃ
http://www.iebbd.org/
★ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের পড়ালেখা কোন version-এ বা কোন medium-এ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদত্ত Certificate টা কি বিশ্বমানের?
➡️হ্যাঁ, বিশ্বমানের।
আমরা জানি, English বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক ভাষা। আর প্রযুক্তি ইউনিটের সকল কারিকুলাম-সাবজেক্ট হলো English-এ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব বিষয়ে স্পেশালিষ্ট শিক্ষক, প্রভাষক এবং অধ্যাপক কর্তৃক BSc Engineering এর এই Curriculum তৈরী করা হয়েছে। আর এতে অনুসরণ করা হয়েছে বিশ্বব্যাপী lead দেওয়া ইউনিভার্সিটিগুলোকে। তাই এই কারিকুলামটি একাডেমি বান্ধব এবং একই সাথে যুগোপযোগী। আর Certificate টিও বিশ্বমানের। সুতরাং, এখানে পড়ালেখা করে প্রয়োজনীয় requirement পূরণ সাপেক্ষে বিশ্বের যেকোনো University তে আরও উচ্চতর জ্ঞান অর্জন করা যাবে। আর STEC ও প্রযু্ক্তি ইউনিটের অন্যতম প্রতিষ্ঠান হওয়ায় এক্ষেত্রেও একই কথা পরিপূর্ণ-রূপে প্রযোজ্য। এখানে উল্লেখ্য যে,STEC হলো Dhaka University'র একটি Constituent College (not affiliated). আর এখানে Contituent মানে হলো প্রতিষ্ঠার শুরু থেকে যার শিক্ষা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছে।
★ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের Engineering Certificate কি BUET, CUET, KUET, RUET এই ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর সমমান?
➡️হ্যাঁ, অবশ্যই BUET, CUET, KUET, RUET এই ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর সমমান।
কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাশ করে যেসব চাকরি করতে পারবে ঢাবি প্রযুক্তি ইউনিট থেকে পাশ করেও তা করতে পারবে (এতে nervousness এর কোনো কারণ নেই)। যেমন-বিদেশে পড়ালেখা করতে যাওয়া, ইন্জিনিয়ারিং পদগুলোতে চাকরি এবং বিসিএস সহ অন্যান্য সরকারি,স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিগুলোতে দাপিয়ে বেড়াতে পারবে।ইনশাআল্লাহ।সেজন্য নিজেকে শুরু থেকেই প্রস্তুত করতে হবে।
★আচ্ছা, এরপরে আসতেছে এই ইউনিটে পড়ে আমরা কি পাব বা এখানে পড়ার সুবিধাগুলো কি?
➡️ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট পড়ার বেশ কিছু সুবধা রয়েছে। যেমন-
☞ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফ্যাকাল্টি Faculty of Engineering and Technology প্রযুক্তি ইউনিটের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, প্রিলি এবং প্রিলি পরবর্তী ভাইভা নেয়(মোকাররম ভবন,৯ম তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রশ্নপত্রের তত্ত্বাবধান করে এবং বিভিন্ন সময় Lab External সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে।
☞ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র Faculty of Engineering and Technology এর এই প্রতিষ্ঠানগুলোকেই BSc Engineering Certificate প্রদান করে এবং এর মান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব rules and regulation দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত।
☞ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের নিজস্ব ফ্যাকাল্টি (Faculty of Engineering and Technology) থাকায় অধিক ভালো ফলাফল অর্জনকারী পাবে "Dean's award " নামক একাডেমিক সম্মাননা /পুরস্কার। কারণ Faculty-তেই Dean নামক পদটি থাকে। একাডেমিক দিক বিবেচনায় এটা অনেক বড় একটা পুরস্কার।
☞বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় পুরাতন এবং পাবলিক হওয়ায় সুযোগ-সুবিধা বেশি হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট থেকে পাশ করা প্রত্যেক শিক্ষার্থী তাদের সাথে একই বেঞ্চে সকল চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে।
☞অন্যান্য ইউনিটের শিক্ষার্থীদের সমাবর্তন নির্দিষ্ট কলেজের মাঠ প্রাঙ্গনে হলেও, ঢাবি প্রযুক্তি ইউনিট থেকে পাশ করা শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই মাঠে সমাবর্তনে অংশগ্রহণ করে।
☞বিদেশের নামকরা বিদ্যাপীটে জ্ঞানার্জনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের শিক্ষার্থীরা প্রয়োজনীয় requirement পূরণ সাপেক্ষে ঢাবির শিক্ষার্থী হিসেবে সুযোগ লাভে ধন্য হবে। এখানে উল্লেখ্য যে বাহিরের দেশে ইন্জিনিয়ারিং কলেজ সমূহের বিশেষ গুরুত্ব রয়েছে।
★ঢাবি প্রযুক্তি ইউনিটের Rules and Regulations গুলো কি রকম?
➡️ভর্তিযোদ্ধা ভাইদেরকে আরও অধিক জানানোর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের rules and regulations for BSc and MSc সম্পর্কিত পিডিএফ-এর drive লিংকটা শেয়ার করলাম। এরপরে CSE এর সিলোবাসটাও শেয়ার করলাম।এখান থেকেই পড়ে নেওয়া যাবে।
Rules and guidelines for B.Sc. and M.Sc. Engineering Program, Faculty of Engineering and Technology, University of Dhaka:
https://drive.google.com/file/d/1-SQTOYiK2X5fLdD5hFvjyNitehL3ymbf/view?usp=drivesdk
STEC_DU_CSE Syllabus/Syllabus for Constituent Engineering College (Total 160.50 Credit):
https://drive.google.com/file/d/1-QHhmvim9OVGsvLiBJeeDkCJ5BNE0UsG/view?usp=drivesdk
About🎓STEC:
★DU Technology Unit, Faculty Of Engineering and Technology, University Of Dhak'র প্রতিষ্ঠান STEC এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান কে?
➡️জনাব অধ্যক্ষ এম.এ সাত্তার স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই Constituent প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য এবং সেখান থেকেই graduation সম্পন্ন করেছিলেন। তিনি একাধারে বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এবং শিক্ষাবিদ। বাংলাদেশে বিশ্বমানের এবং যুগোপযোগী শিক্ষা নিয়ে গবেষণা করেন এবং বাস্তবায়ন লক্ষ্যে ছুটে চলেন। উনার আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে উনি অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বপালনের পাশাপাশি এই প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত আছেন। উনি বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও সম্মানিত অভিভাবকদের অনুভূতির দৃষ্টিকোণ থেকে জনাব এম.এ. সাত্তার স্যারের ঘোষণা অনুয়ায়ী ক্যাম্পাস এলাকায় রাজনীতি নিষিদ্ধ।উপরন্তু, ইন্জিনিয়ারিং পড়া student দের এত সময়ও থাকে না। তাই সার্বিক কল্যাণের লক্ষ্যে তিনি এ ঘোষণা প্রদান করেন।
★STEC-এর প্রিন্সিপাল কে?
➡️শ্যামলী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ (STEC) এর প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন স্যার।
★STEC এর Director Admin(প্রশাসন) কে?
➡প্রতিষ্ঠানের Director Admin হিসেবে দায়িত্বরত আছেন জনাব ঠাকুর আলাউদ্দিন আহমেদ স্যার। উনি সকাল থেকে প্রায় বিকাল ৫টার অধিক পর্যন্ত ক্যাম্পাসেই অবস্থান করেন।
★STEC -এ পড়ার সুবিধাসমূহ কি?
➡️এখানে পড়াশোনা করলে প্রযুক্তি ইউনিটের ব্যক্ত-অব্যক্ত সুবিধাসমূহের পাশাপাশি প্রিয় প্রতিষ্ঠানটির ভৌগোলিক অবস্থান এবং অন্যান্য কারণে কিছু স্বকীয় এবং কিছু মৌলিক সুবিধা পাওয়া যাবে।
যেমন-ঢাকা শহরের প্রাণকেন্দ্র বলা হয় মোহাম্মদপুরকে। বিশাল এই এলাকাটিতে রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি। ঠিক এখানেই আমাদের ক্যাম্পাসের অবস্থান।
আমাদের একাডেমিক বিল্ডিং আধুনিক সুবিধা সম্বলিত সিসিটিভি এবং ওয়াইফাই জোনের আওতাধীন। এখানে রয়েছে সমৃদ্ধ ল্যাব। ব্যবহারিক কার্যক্রমে সাক্ষর রাখতে ল্যাবের বিশেষ ভূমিকা রয়েছে।
এবার আসি শিক্ষক/Faculty member প্রসঙ্গে- আমাদের ক্যাম্পাসে শিক্ষা দান কার্যক্রমে নিযুক্ত রয়েছেন একঝাঁক পরিশ্রমী এবং মেধাবী শিক্ষক। এখানে নিযুক্ত রয়েছেন MIT, DU,Jnu, KUET, PUST, CU, RU সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা টপ লেভেল পরিশ্রমী এবং মেধাবী শিক্ষক-মহোদয়গণ। উনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আমাদের জ্ঞানের সীমাকে বিস্তৃত করার সুযোগ পায়।
★STEC-এ হল বা আবাসিক সুবিধা কেমন?
➡️একাডেমিক বিল্ডিং এর অবস্থানের অদূরেই ছেলেদের জন্য রয়েছে ২টি হোস্টেল এবং মেয়েদের জন্য রয়েছে ১টি হোস্টেল। শিক্ষার্থীরা সাধারণত হলগুলো থেকে পায়ে হেঁটে একাডেমিক বিল্ডিংয়ে ক্লাস করতে আসে। নিরাপত্তাযুক্ত আবাসিক সুবিধা নিশ্চিত করতে হোস্টেল গুলোতে অনায়াসে সিট বুকিং করা যাবে।
★STEC-এ খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ কেমন?
➡️আপনারা জানেন ঢাকায় খুব বেশি জায়গা সংকট।সেই পরিপ্রেক্ষিতে সহজলভ্য জায়গার মধ্যেই STEC এর সুপরিকল্পিত একাডেমিক বিল্ডিং।
Roof Top এ রয়েছে অডিটোরিয়াম যেটা বিভিন্ন ইনডোর গেম খেলার জন্য এবং প্রয়োজনীয় Program আয়োজন করার জন্য ব্যবহৃত হয়।
এখানে রয়েছে মোট ২টি নিজস্ব মাঠ।
একাডেমিক বিল্ডিংয়ের সামনে একটি যেখানে বিভিন্ন Program এর আয়োজন করা হয় এবং যার এক অংশে কফি হাউজ করা হচ্ছে। অন্যটি একাডেমিক বিল্ডিংয়ের পিছনের রোডে, এর আয়তন তুলনামূলকভাবে
ছোট হওয়ায় ব্যাডমিন্টন এবং শর্ট পিচ এর জন্য ব্যবহার করা হয়।
এছাড়া অদূরেই রয়েছে সুপরিচিত রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন গাছ-গাছালিতে ভরা বিশাল বিশাল মাঠসমূহ, যেখানে মুক্তিযুদ্ধের সময় হানাদাররা বাঙালিদের এনে মেরে ফেলতে। অনেক ভাইয়েরা সেখানে খেলাধুলা/শরীরচর্চা করে থাকেন। অনেকে অবসর সময়ে সেখানকার নির্মল বাতাসে ঘুরে বেড়ান। এছাড়া আশেপাশে রয়েছে চিত্তাকর্ষক দর্শনীয় স্থান। যেমন-চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবন এলাকা ইত্যাদি উল্লেখযোগ্য।
★STEC -এ সেমিস্টার ফি কীভাবে আদায় করতে হয়?
➡️BSc in Engineering Program এ মোট ৮টি সেমিস্টার। প্রতি সেমিস্টারে ২টি ইনস্টলমপন্ট বা ২ ভাগে আদায় করা যায়। প্রদেয় সেমিস্টার ফি গুলো কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে এবং যথাযথ আবেদনের প্রেক্ষিতে নির্দিষ্ট সময় চেয়ে পরিশোধেরও সুযোগ বিদ্যমান।
★STEC-এর আশেপাশে টিউশন সুবিধা কেমন?
➡️অনেক মেধাবী, পরিশ্রমী এবং স্বপ্নবাজ তরুণ শিক্ষার্থীরা ঢাকার দূরবর্তী এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসে।এখানে পড়ার ক্ষেত্রে, তাদের অনেকের আর্থিক অবস্থার মধ্যে ঘাটতি থাকে। তাদেরকে মা-বাবাকে তথা নিজেকে সাপোর্ট দিতে হয় পড়াশুনার পাশাপাশি ইনকামের মাধ্যমে। শিক্ষার্থীদের ক্ষেত্রে সেটা অধিকাংশই টিউশনের মাধ্যমে হয়। আর ঢাকাতে তুলনামূলক ভাবে মোহাম্মদপুর এবং এর আশেপাশে টিউশন পাওয়া যায়। নিজেকে সেভাবে গড়ে তুললে, বেইসিক নলেজ ক্লিয়ার থাকলে সর্বোপরি অভিজ্ঞতা সম্পন্ন হলে এখানে টিউশনের স্কোপ রয়েছে। তবে তা নিজেকেই খুঁজে নিতে হয় আর প্রথম দিকে পেতে একটু কষ্ট হয় যেহেতু ঢাকা অনেকের জন্য নতুন হয়। অনেকে টিউশনের মাধ্যমে তাদের খরচ বহন করে পরিবারকে কোন এক সাইডে সাপোর্ট দেয়। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় STEC এ সুবিধাটি বেশি পাওয়া যায়।
About STEC 💻🖥️CSE🎓Department:
★STEC এর৷ CSE Department এর Structure কেমন?
➡️ . প্রসঙ্গে বলতে গেলে,শ্যামলী
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ বছরের BSc in Computer Science and Engineering প্রোগ্রাম পরিচালনা করছে। অর্থাৎ, এখানকার graduation শেষ করা শিক্ষার্থীরা স্ব স্ব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক BSc Engineering Certificate পায়। তবে জেনে রাখা দরকার যে, IEB নামক সংগঠন কর্তৃক কোর্সটির accreditation না থাকলেও আমাদের কলেজের প্রিন্সিপাল হলেন IEB 'র Life Fellow. উপরন্তু CSE এর ক্ষেত্রে IEB তেমন প্রভাব ফেলে না।
CSE Department এর অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালানার জন্য নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী সম্পন্ন এবং শিল্প প্রতিষ্ঠানসমূহে বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মন্ডলী রয়েছেন।
STEC এর সিএস্ই ডিপার্টমেন্ট নিজস্ব অ্যাকাডেমিক ভবনে অবস্থিত। এখানকার ক্লাসরুম ও ল্যাবরেটরিগুলো ইন্টারঅ্যাকটিভ ইলেকট্রনিক হুয়াইটবোর্ড সম্বলিত মাল্টিমিডিয়া প্রযুক্তিতে সমৃদ্ধ।
★STEC-এ CSE এর Lab Facilities কেমন?
➡️তাত্ত্বিক ও প্রায়োগিক শিক্ষার সমন্বয়ে ডিজাইনকৃত ৪ বছরের এই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি পরিচালনার জন্য CSE Department এর রয়েছে বিষয়ভিত্তিক ল্যাবরেটরি।যেমন- . এর কতিপয় ক্লাসরুম ও ল্যাব...
Room no 901- Teacher’s room
Room no - 902 CSE class room
Room no-905 Network and Network Security Lab
Room no - 904 Operating System Lab
Room no- 903 Computers Fundamentals Lab
Room no 1001- Head Of Department, Computer Science and Engineering
Room no-1002 CSE classroom
Room no- 1005 Database and Web programming Lab
Room no-1004 Programming lab
Room no- 1003 CSE Classroom
Room no- 805 Communication and Networking Lab
Room no -803 Microprocessor and micro controller Lab
Male wash room (wash room 1 and 2)
Room no-302 Computer Application Lab
বিশেষভাবে উল্লেখযোগ্য।
★STEC থেকে ঢাকার বিভিন্ন জায়গায় যাতায়াত সুবিধা কেমন?
➡️অল্প সময় অন্তর অন্তর ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে জব ফেয়ার, সামিট, প্রোগ্রামিং কন্টেস্টসহ জীবনমুখী নানান কার্যক্রম স্ব স্ব কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত হয়ে থাকে। STEC ঢাকার প্রাণকেন্দ্রে হওয়ায় চাইলে অনায়াসেই এসব প্রোগ্রামে অংশগ্রহণ করা যায়। সঠিক উপায়ে নিজের স্কিল ডেভেলপ করতে, জব সম্পর্কে বাস্তব ধারণা পেতে, Communication skill বাড়াতে প্রোগ্রামগুলো সহায়ক ভূমিকা পালন করে।
★STEC-এর নামেই তো Textile তাহলে অন্যান্য Department কেন এনেছে?
➡️উল্লেখ্য যে,এখানে একটা মনস্তাত্ত্বিক চিন্তাধারা/চিন্তা-বিকৃতি লক্ষ্য করা যায়, সেটা হলো, এখানে তো কলেজের নামের সাথে টেক্সটাইল দিয়ে লেখা,তাহলে সিএসই! আসলে বিশ্ববিদ্যালয় লেভেলে হিসাব- নিকাশটা ডিপার্টমেন্ট ভিত্তিক দৃশ্যমান হয় বেশিরভাগ ক্ষেত্রে।অর্থাৎ Department এর সম্মানিত দক্ষ Faculty member এবং পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থীদের outstanding কার্যক্রমেই তার সুপরিচিতি নির্ভর করে । আমাদের ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ পরিশ্রমী, আন্তরিক এবং মেধাবী Faculty member রয়েছেন।পাশাপাশি ল্যাব সুবিধা রয়েছে, যার মাধ্যমে আমরা স্কিল ডেভেলপ করতে পারি।এছাড়া অন্যান্য ক্লাবের পাশাপাশি রয়েছে STEC Programming Club, যা প্রোগ্রামিং বিষয়ে আমাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি Communication Skill' এর ও উন্নতি সাধনে সহায়ক ভূমিকা পালন করে।
★STEC নিয়ে এত এত প্রচারণা কেন?
➡️ সহজ কথায় বললে, নিজের কর্মস্থল এবং প্রতিষ্ঠান এই দুইটি জিনিসকে ভালোবাসাতে হয়। যেহেতু বই-পুস্তক এবং কিতাবাদীতে এ সম্পর্কে নির্দেশনা আছে। তাই একে এক দৃষ্টিকোণ থেকে অনাবশ্যক দায়িত্ব বলা যায়। আবার অন্য দৃষ্টিকোণ থেকে আবশ্যক দায়িত্বও বলা যায়।
উপরন্তু, আমাদের পূর্ববর্তী ব্যাচগুলো আলহামদুলিল্লাহ ভালো এবং ব্যাচগুলোতে অনেক ভালো ভালো প্রোগ্রামার রয়েছেন। আর আমাদের ব্যাচেও পরিশ্রমী এবং মেধাবী শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখন আমরা চাই আমাদের পরবর্তী ব্যাচগুলোতে ভালো শিক্ষার্থীরা ভর্তি হোক। সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং শিক্ষর্থীদের পারস্পরিক সম্পর্কমূলক সহযোগিতায় ডিপার্টমেন্টটা দিন দিন উন্নতির চরম শিখরে আরোহন করুক। আমীন। এজন্যই আমাদপর প্রচারণা যেন সবাই STEC CSE Department সম্পর্কে জানতে পারে।
★CSE এর জব সেক্টর কেমন?
➡️ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (CSE) এর জব সেক্টর সম্পর্কে বলতে গেলে একপ্রকার দৃষ্টি বিলম্বিত তালিকা হয়ে যাবে। বিভিন্ন কলেজের ভাইয়েরা এবং আমাদের কলেজের অনেক ভাইয়েরা প্রসঙ্গটি নিয়ে অনেক আলোচনা করেছেন। আমি আর এর প্রয়োজনীতা অনুভব করছি না। আর CSE এমন একটা বিষয় নিজের skill এবং প্যাশন থাকলে জব পেতে বেগ পেতে হবে না ইনশাআল্লাহ। উপরন্তু প্রতিনিয়ত নতুন নতুন জবের ধার উন্মোচন হচ্ছে এবং ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। Best Of Luck.
পরিশেষে, যেকোনো প্রকার ভুল-ত্রুটি সংশোধনযোগ্য। সবার জন্য শুভকামনা। আল্লাহ আযযা ওয়া যাল সবাইকে স্ব স্ব ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন।আমীন।
লেখা: জামাল ভাই
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (CSE)
STEC, Engineering Faculty, Dhaka University.
STEC-Shyamoli Textile Engineering College,Dhaka
#ঢাবি
.
.
#ঢাবি_প্রযুক্তি_ইউনিট_ভর্তি_পরীক্ষা
14/06/2024
14/06/2024
14/06/2024
14/06/2024
13/06/2024
12/06/2024