27/03/2018
আল্লাহর সাহায্যের মাধ্যমেই সফলতা আসে
--- মাওলানা আহমদ হাসান চৌধুরী
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী বলেছেন, সকল মানুষই জীবনের বিভিন্ন পর্যায়ে অনেক পরীক্ষার সম্মুখীন হন। এসব পরীক্ষায় সফলতা আসে মহান আল্লাহ রাব্বুল আলামীন এর সাহায্যে। আল্লাহ তা'আলা তাদেরকে সাহায্য করেন যারা তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে অথবা কোন মকবুল বান্দা তার জন্য দো'আ করেন। সুতরাং সফলতার জন্য কঠোর অধ্যবসায়ের পাশাপাশি আল্লাহর কাছে দো'আ তথা সাহায্য প্রার্থনা একান্ত প্রয়োজন।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরের উদ্যোগে সোমবার বিকাল ৪টায় রাজধানীর মাদরাসা-ই দারুল হাবীব মিলনায়তনে আলিম/এইচএসসি সমমান পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দো'আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা মহানগর তালামীযের সহ সভাপতি মুখতার আহমদের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনা এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, সিলেট জেলা আল ইসলাহ'র সিনিয়র সহ সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, মহানগর আল ইসলাহর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল্লাহ, ড. মোর্শেদ আলম সালেহী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম,তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুম আহমদ, অফিস সম্পাদক মোঃ মারুফ হোসাইন, মাদরাসা-ই দারুল হাবীবের সিনিয়র শিক্ষক মাওলানা শাহীদ আহমদ।
অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন মাদরাসা ই দারুল হাবীবের উপদেষ্টা আলহাজ্ব দেলোয়ার হোসাইন, মহানগর তালামীযের প্রচার সম্পাদক কামিল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস সামাদ, ডেমরা থানা সভাপতি সৈয়দ মাজহারুল ইসলাম, হাসনাইন ইনু, আরাফাত হোসাইন, অমিত হাসান প্রমুখ।