Mainamati Advanced Digital Survey

Mainamati Advanced  Digital Survey

Share

জমি পরিমাপ বিষয়ক বিভিন্ন সমস্যার সমা?

Photos from Mainamati Advanced  Digital Survey's post 30/12/2025

মৌজা নকশায় আপনার জমির সঠিক পরিমাণ জানতে চান?
আমরা দিচ্ছি আধুনিক ডিজিটাল নকশা পরিমাপ ও ডিমার্কেশন রিপোর্ট, যেখানে—

✅ প্রতিটি দাগে কতটুকু জমি আছে
✅ কোন পাশে কত ফুট দৈর্ঘ্য
✅ সম্পূর্ণ ডিজিটাল ড্রয়িং ও রিপোর্ট (PDF)
সবকিছু স্পষ্ট ও নির্ভুলভাবে উল্লেখ থাকবে।

💰 প্রতি দাগে খরচ মাত্র ৮০ টাকা

---

🔹 প্যান্টাগ্রাফ / তুলনামূলক নকশা প্রয়োজন?

আমরা অত্যন্ত নিখুঁতভাবে বড় সাইজের প্যান্টাগ্রাফ করে থাকি—

💰 মাত্র ১৩৫০ টাকায়
📄 PDF ফাইল + হার্ড কপি (কুরিয়ার)

---

কেন আমাদের সেবা নেবেন?

✔️ একযুগেরও বেশি অভিজ্ঞতা
✔️ অত্যন্ত সঠিক ও বিশ্বস্ত ডিজিটাল সার্ভিস
✔️ সারা দেশে ১০,০০০+ সন্তুষ্ট গ্রাহক
✔️ দক্ষ ও অভিজ্ঞ BD Land & Advanced Survey Team

---

📲 ডিজিটাল ডিমার্কেশন ও প্যান্টাগ্রাফের জন্য এখনই WhatsApp করুন:
01790-505246

👉 সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ
wa.me/8801790505246

03/12/2025

ময়নামতি এডভান্স ডিজিটাল সার্ভে & BD Land Digital Survey

ডিজিটাল পদ্ধতিতে জমি পরিমাপ ও সীমানা বিরোধ নিষ্পত্তির বিশ্বস্ত প্রতিষ্ঠান

সমগ্র বাংলাদেশে আধুনিক ৮টি ডিজিটাল টোটাল স্টেশন মেশিন ব্যবহার করে আমরা উচ্চমানের নিখুঁততায় জমি পরিমাপ, সীমানা নির্ধারণ, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং ডিজিটাল ভূমি সেবা প্রদান করে আসছি।

গত ১ যুগেরও বেশি সময় ধরে, আমাদের বিশেষজ্ঞ টিম সফলভাবে হাজারো বিচার, সালিশ ও সীমানা বিরোধ নিষ্পত্তির অভিজ্ঞতা অর্জন করেছে। দেশের সর্বত্র ডিজিটাল ভূমি সেবায় আস্থা ও সুনামের সঙ্গে কাজ করে চলেছি।

---

আমাদের দক্ষ সার্ভেয়ার ও সিভিল কোর্ট কমিশনার টিম

১. সার্ভেয়ার ও সিভিল কোর্ট কমিশনার (ঢাকা)

আনোয়ার হোসেন
📞 01790-503376

২. অভিজ্ঞ সার্ভেয়ার

মোঃ টিপু সুলতান
📞 01753-984778

৩. অভিজ্ঞ সার্ভেয়ার

রাসেল মোল্লা
📞 01798-777664

৪. অভিজ্ঞ সার্ভেয়ার ও সিভিল কোর্ট কমিশনার (ঢাকা)

মোঃ শাহিন মিয়া
📞 01764-584866

৫. সার্ভেয়ার

মোঃ সাজ্জাদুল ইসলাম রাতুল
📞 01739-324906

---

সার্বিক তত্ত্বাবধানে

টিম প্রধান – সারাবাংলাদেশে ডিজিটাল সার্ভের আলোড়ন সৃষ্টি কারী

সার্ভেয়ার মোঃ রিমন খান
সিভিল কোর্ট কমিশনার, ঢাকা

---

অফিস ঠিকানা

📍 মোল্লা মার্কেট (২য় তলা), হেমায়েতপুর বাসস্ট্যান্ড, সাভার, ঢাকা-১৩৪০

---

অনলাইন উপস্থিতি

🌐 ওয়েবসাইট:
www.bdlandsurveyor.com

▶️ ইউটিউব চ্যানেল:
BD Land Surveyor — ৩ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার

📱 গুগল প্লে কনসোল:
BD Land Surveyor App — ২০ লক্ষেরও বেশি ডাউনলোড রয়েছে।

18/10/2025

প্যান্টাগ্রাফ কি???
প্যান্টাগ্রাফ কেন করা হয়???
প্যান্টাগ্রাফ এর প্রয়োজনীয়তা কি???

প্যান্টাগ্রাফ বলতে সাধারণত জমি-জরিপ সংক্রান্ত কাজে ব্যবহৃত 'তুলনামূলক নকশা' বা সূচি দাগ বের করার প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে ভূমি সংক্রান্ত কাজে এই শব্দটি ব্যবহার করা হয়।
প্যান্টাগ্রাফ (তুলনামূলক নকশা) কেন করা হয়?

প্যান্টাগ্রাফ বা তুলনামূলক নকশা তৈরি করার প্রধান উদ্দেশ্য হলো রেকর্ড সংশোধনের বিভিন্ন ধাপে একটি জমির পুরনো দাগ নম্বর (যেমন: সিএস, এসএ) এবং নতুন দাগ নম্বরের (যেমন: আরএস, বিআরএস) মধ্যে সঠিক তুলনা ও সম্পর্ক বের করা।
সহজ কথায়, জরিপের বিভিন্ন ধাপে (CS, SA, RS, BRS) একই জমির দাগ নম্বর ও সীমানা পরিবর্তন হতে পারে। প্যান্টাগ্রাফের মাধ্যমে সেই পরিবর্তনগুলিকে একটি নকশার উপর আরেকটি নকশা স্থাপন করে (যেমন: ১৬ ইঞ্চি স্কেলের ম্যাপকে পাঁচ গুণ বড় করে ৮০ ইঞ্চি স্কেলে রূপান্তর করে) বা ডিজিটাল পদ্ধতিতে মিলিয়ে দেখে নির্দিষ্ট করা হয় যে:
* কোন পুরনো দাগ থেকে কোন নতুন দাগ সৃষ্টি হয়েছে। (সূচি দাগ বা দাগ ভাঙ্গা বের করা)।
* জমির সঠিক অবস্থান এবং সীমানা নির্ধারণ করা।
* রেকর্ডের ভুলভ্রান্তি চিহ্নিত করা ও সংশোধন করা।
প্যান্টাগ্রাফের (তুলনামূলক নকশা) উপকারিতা:
জমির মালিকানা নিশ্চিত করা ও আইনগত জটিলতা এড়ানোর জন্য প্যান্টাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ। এর মূল উপকারিতাগুলো হলো:
* দাগের সম্পর্ক নির্ণয়: সিএস (CS) রেকর্ড থেকে শুরু করে এসএ (SA), আরএস (RS), বিএস (BS) বা বিআরএস (BRS) রেকর্ড পর্যন্ত একটি জমির ধারাবাহিক দাগ নম্বরগুলি নির্ভুলভাবে খুঁজে বের করা যায়।
* জমির সঠিক অবস্থান জানা: এটি জমির প্রকৃত অবস্থান ও সীমানা নিশ্চিত করতে সাহায্য করে, বিশেষ করে যখন জমিটি একাধিক জরিপে বিভক্ত বা পরিবর্তন হয়ে যায়। নতুন প্লট কেনার আগে জমির বাস্তব অবস্থান জানা যায়।
* জমির পরিমাণের কম-বেশি সংশোধন: সঠিকভাবে প্যান্টাগ্রাফ করে নকশা প্রস্তুত করে আদালতে জমা দিলে দাগের পরিমাণের কম-বেশি সমস্যা (যেমন: রেকর্ডে কম বা বেশি জমি দেখানো) থাকলে তা সংশোধনের সুযোগ তৈরি হয়।
* আইনি জটিলতা নিরসন: জমি সংক্রান্ত মামলা মোকদ্দমার ক্ষেত্রে তুলনামূলক প্রমাণ হিসেবে প্যান্টাগ্রাফ বা তুলনামূলক নকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মালিকানার বৈধতা প্রমাণে সাহায্য করে।
* কারচুপি রোধ: ডিজিটাল ডিমারকেশনে (Digital Demarcation) প্রতিটি প্লটের ক্ষেত্রফল ফুটসহ উল্লেখ থাকায় স্থানীয় আমিনদের বা অসাধু চক্রের কারচুপি করার সুযোগ কমে যায়।
* স্বচ্ছতা ও নির্ভুলতা: এটি জমির মালিক ও ক্রেতাদের কাছে নকশা ও দাগের পরিবর্তনগুলিকে আরও স্বচ্ছ ও নির্ভুলভাবে তুলে ধরে, যা জমি হস্তান্তরের প্রক্রিয়াকে সহজ করে।
মোটকথা, প্যান্টাগ্রাফ হচ্ছে জমির মৌজা ম্যাপের পুরনো এবং নতুন সংস্করণের মধ্যে একটি সেতুবন্ধন, যা আইনি ও ব্যবহারিক ক্ষেত্রে জমির সঠিক তথ্য নিশ্চিত করে।

স্বল্প খরচে প্যান্টাগ্রাফ ( তুলনামূলক নকশা)
করাতে চাইলে 01790-505246 এই নাম্বারে Whatsapp যোগাযোগ করুন

Photos from Mainamati Advanced  Digital Survey's post 27/09/2025

গাজীপুরের দুই স্বপ্নযাত্রীর সাফল্যের গল্প: ভরসা আর সংকল্পে জয়:

আজ তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব গাজীপুরের দুই অদম্য স্বপ্নদ্রষ্টার সঙ্গে—

আসাদুজ্জামান কাজী এবং মোহাম্মদ হান্নান মিয়া।

এদের দুজনের সফলতার মূলে রয়েছে কঠোর পরিশ্রম, শেখার তীব্র আকাঙ্ক্ষা এবং একজন শিক্ষকের প্রতি গভীর আস্থা।

১. আসাদুজ্জামান কাজী: বিশ্বাসের জোরে ডিজিটাল যুগে প্রবেস

পূবাইলের বাসিন্দা আসাদুজ্জামান কাজী মাত্র দু'বছর আগে তোমার কাছে এনালগ সার্ভেয়িং এবং BD Cad শিখেছিলেন।

তাঁর কাজের দক্ষতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই তাঁকে বহু বছরের অভিজ্ঞ মনে করেন।

তিনি সম্প্রতি আমাকে ফোনে তাঁর তিনটি স্বপ্নের কথা বলেন, যার মধ্যে দুটো ইতোমধ্যে পূরণ হয়েছে:
১. প্রথম স্বপ্ন: তোমার কাছ থেকে কাজ শিখে নিজের এলাকায় সুনামের সাথে কাজ করা – সফল।

২. দ্বিতীয় স্বপ্ন: গাজীপুর সিভিল কোর্টের কমিশনার হওয়া এবং মামলার তদন্ত বা রিটের কাজ পাওয়া – সফল।

বর্তমানে তিনি তাঁর তৃতীয় স্বপ্ন পূরণের পথে। শুধুমাত্র মাপজোখের কাজ করে জমানো প্রায় সোয়া ২ লক্ষ টাকা দিয়ে তিনি একটি নতুন ডিজিটাল টোটাল স্টেশন মেশিন কিনেছেন, অথচ এখনো তিনি এটির কাজ শেখেননি!

তাঁর এই সিদ্ধান্ত তোমার প্রতি তাঁর অবিচল আস্থার প্রতীক।

তাঁর বিশ্বাস, তোমার কাছে সর্বোচ্চ মানের প্রশিক্ষণ পাবেন এবং এই অর্থ বিফলে যাবে না।

বর্তমানে তিনি যাত্রাবাড়ী শাখায় ডিজিটাল সার্ভে কোর্স করছেন। এমন গভীর বিশ্বাসকে সম্মান জানিয়ে তোমার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।

২. মোহাম্মদ হান্নান মিয়া: মুদি দোকান থেকে সার্ভেয়ার

জয়দেবপুরের বাসিন্দা মোহাম্মদ হান্নান মিয়া পেশায় ছিলেন একজন মুদি দোকানদার।

ছয় মাস আগে যখন তিনি তোমার কাছে আসেন, তাঁর চোখে ছিল সংকল্প—"স্যার, খালি হাতে ফিরব না, সার্ভেয়ার হতেই হবে।"

শুক্রবার যখন তাঁর দোকানে সবচেয়ে বেশি বেচাবিক্রি হয়, তখনো তিনি ব্যবসা বন্ধ রেখে শিক্ষার ওপর মনোযোগ দেন।

প্রথমেই তিনি আমিনশীপ কোর্স এবং BD Cad কোর্স শেষ করেন এবং সরকারি আমিনশীপ পরীক্ষায় উত্তীর্ণ হন।

জীবনের কঠিন সংগ্রাম অতিক্রম করে আসা হান্নান সাহেবকে আমি সামনের ভালো দিনের স্বপ্ন দেখতে উৎসাহিত করেছিলাম।

সেই অনুপ্রেরণায় তিনি ডিজিটাল কোর্সও শেষ করেন এবং একটি টোটাল স্টেশন মেশিন কেনেন।

প্রথমদিকে তাঁর চোখে-মুখে কষ্টের ছাপ থাকলেও, গত শুক্রবার তাঁকে দেখা যায় আত্মবিশ্বাসী হাসিতে।

তিনি নিশ্চিত কণ্ঠে জানান, "স্যার টপো সার্ভে করে রিপোর্ট দিছি, পারছি স্যার।"

হান্নান সাহেবের এই অর্জন প্রমাণ করে যে সংকল্প থাকলে কোনো বাধাই বড় নয়।

শুভেচ্ছা ও শুভ কামনা
আসাদুজ্জামান কাজী এবং মোহাম্মদ হান্নান মিয়া—তোমাদের দুজনের জন্য আন্তরিক দোয়া রইল। মহান আল্লাহ্‌ যেন তোমাদের কঠিন পথ সহজ করে দেন।

তোমাদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠুক।

তোমরা আরও অনেক দূর এগিয়ে যাবে—এই প্রত্যাশায়, আমার সহযোগিতা সবসময় তোমাদের সঙ্গে থাকবে।

09/10/2024

সরকারি কারিগরি (আমিনশীপ) পরিক্ষা জানুয়ারি, ২০২৫

শেষ সময়: ১৫ অক্টোবর, ২০২৪

যারা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর ৬ মাস মেয়াদি সার্টিফিকেট ইন আমিনশীপ কোর্স এ পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট পেতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ।

ক্লাস না করে শুধু পরিক্ষা দিয়ে সনদ বা সার্টিফিকেট অর্জন করতে পারবেন।

মোট খরচ মাত্র ৩০০০ টাকা

একটি বই দেয়া হবে বই থেকে বিগত কয়েক বছরের প্রশ্ন সমাধান করলেই হবে।

যেহেতু এই সনদ টা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে দেয়া হয়। তাই যারা মাঠে কাজ করেন তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে ও চাকুরী র বিবেচনায় অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন ।

সেশন জুলাই-ডিসেম্বর ২০২৪, পরিক্ষা সম্ভাব্য ৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার হবে।

তাদের আগামী ১৫ অক্টোবর ২০২৪ এর মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে।
মোট খরচ হবে ৩০০০ টাকা

প্রথম ধাপে ২০০০ টাকা দিয়ে কনফার্ম করতে হবে।

এক সেশনে ১০০ জন ছাত্রের তথ্য দেয়া যায়। তাই প্রথম ১০০ জন এর তথ্য নেয়া হয়ে গেলে বাকিদের তথ্য নেয়ার সুযোগ নেই।

নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এর পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট নিদিষ্ট তারিখ শুক্রবার এ ৬০ মার্ক এর লিখিত পরিক্ষা দিতে হবে।

মোট ৫০০ মার্কস এর সিলেবাস। শুধু লিখিত ৬০ মার্ক, ও প্যাক্টিকাল ২০ মার্ক এর পরিক্ষা সশরিরে দিতে হবে। বাকি মার্ক ধারাবাহিক মূল্যায়ন করা হবে।

ভর্তি বা রেজিষ্ট্রেশন করতে চাইলে
MD Israil
01811-811182 whats app.

Rimon স্যার
01832-421046 whats app.

সরাসরি হোয়াটস এপ whats app মেসেজ লিংক-
wa.me/8801832421046

পরিক্ষা নারায়ণগঞ্জ এর সাইনবোর্ড এ পার্ক পলিটেকনিক ইনস্টিটিউট এ সরাসরি অংশগ্রহণ করতে হবে। মূল পরীক্ষা লিখিত আকারে নেয়া হয়। লিখিত পরিক্ষা ৬০ মার্ক এর মধ্যে সংক্ষিপ্ত, MCQ, শুন্যস্থান পূরণ, শুদ্ধ, অশুদ্ধ ইত্যাদি।

আমাদের দেওয়া ৫ টি ভিডিও + বই থেকে বিগত সালের বোর্ড প্রশ্ন ভালো করে দেখলেই A+ পাওয়া সম্ভব।

যে বই পড়তে হবে ৬ মাস মেয়াদি আমিনশীপ কোর্স এর যে কোন বই। আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন। বই এর মূল্য ২৬০ টাকা।

যারা মাঠে কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ।

রেজিষ্ট্রেশন করতে যা লাগবেঃ-

২০০০ টাকা

১। এস এস সি সার্টিফিকেট এর ছবি,
২। নিজের ছবি
৩। ভোটার আইডি কার্ড এর কপি।
হোয়াটস এপের মাধ্যমে এই তথ্য গুলোর ছবি দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

অথবা সরাসরি ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস এ এসেও রেজিষ্ট্রেশন করা যাবে।


যখন এডমিট কার্ড আসবে বাকি ১০০০ টাকা পেমেন্ট করে পরিক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Photos from Mainamati Advanced  Digital Survey's post 28/09/2024

ময়নামতি এডভান্স ডিজিটাল সার্ভে টিম
(বাণিজ্য মন্ত্রালয় নিবন্ধিত)

আজকে ৩ টি ভিন্ন ভিন্ন জেলাতে ডিজিটাল টোটাল স্টেশন মেশিন দিয়ে সীমানা নির্ধারণ করা হয়।

১, দিনাজপুরের হিলি বন্দর সংলগ্ন হাকিমপুর থানার বাসুদেবপুর মৌজাতে ছিলেন সার্ভেয়ার আনোয়ার হোসেন ও সার্ভেয়ার রাকিবুল (হাজীগঞ্জ)

২, আমিনবাজার সংলগ্ন বড় বরদেশী ও উত্তর কাউন্দিয়া মৌজা সার্ভেয়ার টিপু সুলতান ও সার্ভেয়ার রাকিবুল (পীরগঞ্জ)

৩, কেরানীগঞ্জ এর সোনাকান্দা মৌজাতে ছিলেন সার্ভেয়ার রায়হান পারভেজ ও সহযোগী সার্ভেয়ার মোঃ আবু বক্কর।

প্রয়োজনে 01790-503376

মহান আল্লাহ সোবহানা তা আলা এতো অল্প সময়ে চারদিকে ছড়িয়ে দিবেন একটা সময় চিন্তা ও করলেও এইগুলা অসম্ভব মনে হতো।

শুকরিয়া মহান আল্লাহ সোবহানা তা আলা র নিকট, আলহামদুলিল্লাহ!!

দোয়া করবেন যেনো এই সুনাম সুখ্যাতি সব সময় ধরে রাখতে পারি।

কঠোর পরিশ্রম কখনোই কারও সাথে বেইমানি করে না, সততা, ধৈর্য আর কঠোর পরিশ্রম কখনোই বিফলে যায় না, চেষ্ঠা করুন ইনশাআল্লাহ একদিন চূড়ান্ত সফলতা আপনার কাছে ধরা দিবেই।

চার পায়ের প্রাণী জগতে বেইমানি করে না, যা করে সব ২ পায়ের প্রাণী কারও সমালোচনা মাথায় না নিয়ে

মেধা, কঠোর পরিশ্রম, ধৈর্য , ও সততা রেখে নিদিষ্ট লক্ষের দিকে এগুতে থাকেন কোনদিন বিফলে যাবে না।

11/09/2024

ঢাকা - যাত্রাবাড়ীতে ভূমি জরিপ প্রশিক্ষণ সার্ভে- আমিনশীপ ট্রেনিং কোর্সে ভর্তি চলছে!!

রিমন স্যারের "ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস" এখন স্থায়ী ভাবে যাত্রাবাড়ীতে,

যিনি সারা দেশের হাজারের ও বেশি দক্ষ সার্ভেয়ার (আমিন) গড়ার কারিগর,

দেশের প্রতিটা থানা উপজেলায় রিমন স্যারের একাধিক ছাত্র রয়েছে যারা দক্ষ সার্ভেয়ার হিসেবে , সরাসরি মাঠ পর্যায়ে কাজ করে চূড়ান্ত মাত্রায় সফল হয়েছেন, দক্ষতা ও সুনামের সহিত নিজ নিজ অবস্থানে কাজ করে যাচ্ছেন।

রিমন স্যারের BD Land Surveyor
ইউটিউব ও প্লে স্টোর এপ ব্যাবহার কারী প্রায় ১৫ লক্ষাধিক।

অনলাইন ও অফলাইনে ২ জগতে স্যার সমান হারে অবাদান রেখেছেন,

হাজারের ও বেশি শালিশে সফল সীমানা নির্ধারণ এর কাজ করেছেন, স্যারের তত্বাবধানে ক্লাস পরিচালিত হবে। প্রাক্টিকাল ক্লাস স্যার নিজে করাবেন।

কেন্দ্র: ময়নামতি ল্যান্ড সার্ভে, যাত্রাবাড়ী শাখা
১/১৫/বি সবুজ বিদ্যাপিঠ সংলগ্ন, বিবির বাগিচা ১ নং গেইট, উত্তর যাত্রাবাড়ী, ঢাকা

মোবাঃ 01790-503376

ভর্তির জন্য যোগাযোগঃ
সার্ভেয়ার আনোয়ার হোসেন
( সিনিয়র প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).
মোবাইলঃ 01790-503376

প্রথম ক্লাস: ২০ সেপ্টেম্বর, 2024 রোজ শুক্রবার সকাল 10.30 টায় ক্লাস শুরু হবে।

প্রথম ক্লাসে ক্লাস করেও ভর্তি হতে পারবেন।

মোট কোর্স ফি ৬০০০ টাকা ,

ভর্তি ফি ২,০০০ বাকি ৪০০০ পরিক্ষার সময় দিতে পারবেন।

মাত্র ৬ মাসে এ ভূমি জরিপ শিক্ষার একটি বাস্তবমুখি পদক্ষেপ ।

[ কোর্স শেষে আমিনশীপ সরকার স্বীকৃত সারর্টিফিকেট প্রদান করা হবে ]

যা দিয়ে দেশের যে কোন যায়গায় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করা যাবে।

ক্লাসঃ প্রতি সপ্তাহে ১ দিন শুক্রবার

ক্লাস শুরু হবে সকাল ১০.৩০ টা থেকে

ফলে চাকরিজীবি, ছাত্র, শিক্ষক, এডভোকেট, ও অন্যান্য পেশার লোকেরা ও খুব সহজে অংশগ্রহণ করতে পারবে।

ভর্তির যোগ্যতা; সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাশ উচ্চতর ডিগ্রিধারিগণ ও অংশগ্রহণ করতে পারবে।

যারা যায়গা জমির পরিমাপ এবং দলিলপত্র, ম্যাপ ও খতিয়ান ও জমির আইন বিষয়ে শিখতে আগ্রহী তাদের জন্য " ভূমি জরিপ প্রশিক্ষন কোর্স "।

এই কোর্স শেষে জমি সংক্রান্ত যে কোন জামেলা হতে মুক্ত থাকা যাবে।

কোর্সটি তে মোট 40 টি পাঠ্যক্রম হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।
"
ক্লাসের মধ্যে সিএস এসএ, বিএস ম্যাপ মেপে দেখানো হয়।

দলিলপত্র, ম্যাপ ও খতিয়ানএর বাস্তবমুখি এবং হাতে কলমে শিক্ষা দেওয়া হয়।

কোর্সটিতে রয়েছে প্রাক্টিক্যাল ক্লাসের সুবিধা।

সরাসরি ফিল্ডে গিয়ে জমির পরিমাপ করা শিখানো হয়।

যারা স্থানীয় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ।

কারণ আমাদের ইন্সটিটিউট এর ছাত্ররা খুবই দক্ষতা ও সুনামের সাথে সারা বাংলাদেশে কাজ করছে।

বড় বড় হাউজিং সোসাইটি, বিল্ডার্স কোম্পানি তে সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করতে পারবেন।

" ডিগ্রীর চেয়ে কর্মের মর্যাদা কম নয় "


ভর্তির জন্যঃ
সার্ভেয়ার আনোয়ার হোসেন
( সিনিয়র প্রশিক্ষক ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট).
মোবাইলঃ 01790-503376

প্র‍্যাক্টিকাল ক্লাস করাবেন,

জনাব মোঃ রিমন খান স্যার
সিভিল কোর্ট কমিশনার
জেলা জজ আদালত, ঢাকা

প্রশিক্ষক পরিচালক,
ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট।
পরিচালক, BD Land Surveor অনলাইন প্লাটফর্ম,

Photos from Mainamati Advanced  Digital Survey's post 09/07/2024

প্রফেশনাল GNA Cad এর এডভান্সড মডিফাইড BD Cad,

সকল কাজ কম্পিলিট,

৪ টি অসাধারণ ভিডিও টিউটোরিয়াল,

এক ক্লিকেই নিদিষ্ট স্কেলে প্রিন্ট,
৮ টি টেম্পেলেট, ইন্সট্ট্যান্ট প্যান্টাগ্রাফ মেথড, মাঠের কাজের বেশ কিছু কৌশল , বাংলা লিখা, বাংলা ডাইমেনশন সব পাবেন।

১০৯০ টাকার কোর্সটি আমার ফলোয়ার প্রথম ১০০ জন পাবেন ৫৯০ টাকায়,

অল ইন ওয়ান সলোশন ফর প্রফেশনাল, লাইফ টাইম উইথ ৬ ডিজিট সিক্রেট কোড,

গেট রেডি, প্রফেশনাল রা গুছিয়ে কাজ করতে পারবেন,

ডিমার্কেশন ও প্যান্টাগ্রাফ, প্লট ড্রয়িং, সার্ভেয়ার রিপোর্ট সহ এডভান্সড প্রফেশনাল টিউটোরিয়াল।

আগামী শনিবার ১৩ জুলাই থেকে পাবেন, এখন অগ্রিম বুকিং দিয়ে রাখতে পারবেন।

৬ সংখ্যার সিক্রেট কোড ও এপ্স ফাইল ও টিউটোরিয়াল, পাবেন অল টাইম সাপোর্ট।

আমাদের সাথে যোগাযোগের মাধ্যম:

সার্ভেয়ার মোঃ আনোয়ার হোসেন
01790-503376 ( সরাসরি কথা বলার জন্য)

রিমন খান 01832-421046 (শুধু what'sapp)

সরাসরি হোয়াটস এপ whats app মেসেজ লিংক-

wa.me/8801832421046

শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সেবা নিতে পারবেন, অধিক পরিমাণে ফোন আসায় অনেক ফোন রিসিভ করা সম্বভ হয় না।

মোহাম্মদ ইসরাইল 01811-811182 (শুধু what'sapp)

Photos from Mainamati Advanced  Digital Survey's post 07/07/2024

একই তারিখে ৪ টি ভিন্ন ভিন্ন জেলাতে BD Land Survey টিম জমি পরিমাপে যায়,

এবং সফলতার সাথে জমির সীমানা বিরোধ সংক্রান্ত শালিশ নিষ্পত্তি করা হয়।

গত শনিবার ০৬ জুলাই ২০২৪ এ

৪ টি কাজ ই আমার নিজের সার্বক্ষণিক তত্বাবধানে পরিচালিত হয়।

টিম -১ , সার্ভেয়ার আনোয়ার হোসেন ও সহকারী সার্ভেয়ার আমজাদ হোসেন , গাজীপুর বোর্ড বাজার মৈরান মৌজাতে, ২ পক্ষের লোকজন ও স্থানীয় কাউন্সিলর এর উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তি করা হয়।

টিম-২, চাদপুর জেলার শাহরাস্তি থানার শোরশাক মৌজাতে একাধিক পক্ষের লোকজনে ও বিপক্ষের সার্ভেয়ার এর সমন্বয়ে সমাধান করা হয়। সার্ভেয়ার রবিন ও সহকারী সার্ভেয়ার রাকিবুল

টিম- ৩, মস্তুল, কুড়িল বিশ্বরোড খিলক্ষেত,
অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ , কাজের মধ্যেও দফায় দফায় ঝগড়া বিবাদ হয়, ২ পক্ষের মধ্যে হাতাহাতি পর্যায়ে চলে যায়, কিন্তু শেষ ধাপে সমাধান হয়। সার্ভেয়ার রফিক সাহেবের সাথে যুক্ত ছিলেন সার্ভেয়ার ফরহাদ সর্দার,

টিম- ৪, খাগুরিয়া, ভাকুর্তা এটার সমাধানে ছিলেন সার্ভেয়ার টিপু সুলতান

একই দিনে 4 টি ভিন্ন ভিন্ন জায়গায় প্রতিকুল পরিবেশে আমার তত্বাবধানে গুছিয়ে সীমানা বিরোধ নিষ্পত্তি করতে পারায়, মহান আল্লাহ সোবহানা তা আলা র নিকট শুকরিয়া, আলহামদুলিল্লাহ!!

বিগত ২ বছরে এই সার্ভেয়ার গুলোকে শূন্য থেকে হাতে কলমে প্রস্তুত করিয়েছি,

শিখেয়িছি ম্যানুয়াল, শিখিয়েছি অটোক্যাড, শিখিয়েছি টোটাল স্টেশন শিখিয়েছি GIS এবং আমার নিজের মডিফাইড করা BD Cad এর ফাংশন, একেকজন অল ইন ওয়ান, মাঠের কাজ করে আবার পিসিতে রিপোর্ট অনলি ওয়ান ম্যান শো,

আমার তত্বাবধানে এই চারটি মাপ সফল ভাবে করার জন্য সকলের জন্য শুভ কামনা থাকল।

সারাদেশে নতুন মাপের জন্য :

সরাসরি ফোনে যোগাযোগ :

সার্ভেয়ার মোঃ আনোয়ার হোসেন

মোবাইল: 01790-503376

হোয়াইটস এপ মেসেজ লিংক-
wa.me/8801790503376

Photos from Mainamati Advanced  Digital Survey's post 25/06/2024

সারা বাংলাদেশের যে কোন মৌজা ম্যাপ বা নকশা নিতে পারবেন।

রিমন স্যারের নকশা বিষয়য়ক সেবা,
BD Land Surveyor
ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস

সফল ডেলিভারি বছরে ২৬,০০০ এর বেশী।
১ লক্ষের ও বেশী মানুষকে সেবা দেয়া হয়েছে।

শুধু ১ টি মূল প্রিন্ট নকশার খরচ ৫৫০ টাকা + কুরিয়ার ৮০ টাকা।

একাধিক টি ম্যাপের ক্ষেত্রে প্রতি ম্যাপ ৫২০ টাকা।

মূল ম্যাপেরসাথে বড় সাইজের ১ টি ফটোকপি নিলে অতিরিক্ত ৫০ টাকা।

উত্তোলন কৃত মূল ম্যাপের সফট বা স্কেন কপি ইমেইলে নিতে ৮০ টাকা।

১ টি ম্যাপ এর উন্নত লেমিনিটিং এর খরচ ১৮০ টাকা।

মৌজা ম্যাপ বা নকশা তুলতে যে তথ্য দিতে হবেঃ
১. ম্যাপ বা রেকর্ড এর নামঃ যেমন-( Cs / Sa/ RS/ BS)
২. জেলাঃ
৩. থানাঃ
৪. মৌজা ও জে এল নম্বরঃ
৫ . সিট নম্বর অথবা দাগ নম্বরঃ

এবং কুরিয়ার এর মাধ্যমে আপনার উপজেলাতে ম্যাপ নিতে যে তথ্য লাগবে-
১. নামঃ
২. ঠিকানাঃ
৩. মোবাইল নম্বরঃ

এই তথ্যগুলো আমাদের হোয়াটসএপ অথবা ইমুতে লিখে অথবা ছবি তুলে পাঠাতে হবে।

আমরা হোয়াটসএপ এবং ইমুর প্রত্যেকটি মেসেজ গুরুত্ব দিয়ে দেখি।

অর্ডার কনফার্ম করতে বাধ্যতামূলক ৫০০ টাকা + টাকা পাঠানোর শেষের চার ডিজিট মেসেজ দিয়ে কনফার্ম করতে হবে।

অর্ডার কনফার্মের ৫-৭ কর্ম দিবসের মধ্যে আমরা ম্যাপ কুরিয়ার করে থাকি।

01832-421046 ( BKash, Rocket, Nagad personal number)

সরাসরি হোয়াটস এপ whats app মেসেজ লিংক-

wa.me/8801832421046

শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সেবা নিতে পারবেন, অধিক পরিমাণে ফোন আসায় অনেক ফোন রিসিভ করা সম্বভ হয় না।

04/06/2024

ভর্তি চলছে! ভর্তি চলছে!
ভূমি জরিপ প্রশিক্ষণের স্বনামধন্য প্রতিষ্ঠান

"ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট " এর উত্তরা (ঢাকা) ইউনিটে নতুন ব্যাচে ভর্তি চলছে!

কেন্দ্র : দি ব্রিলিয়ান্ট কলেজ,উত্তরা সেক্টর #০৬,রোড-০৩,
হাউজ-০৪, উত্তরা মডেল টাউন,ঢাকা-১২৩০।

প্রশিক্ষক: সার্ভেয়ার রফিকুল ইসলাম রফিক(এম. এস. এস)
রেজি: নং- ১০৬১৭৩৫

মোবাইলঃ 01952-865793
01824-516105

ক্লাস শুরু আগামী ২১জুন ২০২৪ ইং,শুক্রবার সকাল ৯.৩০ ঘটিকায়।

মাত্র তিনমাসের প্রশিক্ষণ শেষে আপনি পাবেন সরকার স্বীকৃত সার্টিফিকেট ; যা দিয়ে দেশের যেকোন স্থানে স্থানীয় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করতে পারবেন।

এছাড়াও পরবর্তীতে পরীক্ষা দেয়ার মাধ্যমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সনদ নেয়ার সুযোগ আছে।

কোর্সটিতে রয়েছে প্রাকটিক্যাল সুবিধা; ফলে সরাসরি জমিতে গিয়ে পরিমাপ শিখতে পারবেন।

কোর্সটি সম্পন্ন করার পর জমির বিভিন্ন পরিমাপ,জমির কাগজপত্র এবং জমিসংক্রান্ত যেকোনো পরামর্শ প্রদান করতে পারবেন।

তাছাড়াও কোর্টে এডঃ কমিশনার,সিভিল কোর্ট কমিশনারসহ সেটেলমেন্ট, রাজস্ব,বনবিভাগ,সাব-রেজিষ্ট্রি অফিস,পৌরসভা,হাউজিং প্রকল্প ও রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে শর্ত ও প্রয়োজনীয়তা সাপেক্ষে কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।

চাকুরীজীবি,ছাত্র,শিক্ষক,আইনজীবী ও অন্যান্য পেশার লোকেরা সহজেই অংশগ্রহন করতে পারবেন এই কোর্সে।

*কেন্দ্র: দি ব্রিলিয়ান্ট কলেজ,উত্তরা,সেক্টর #০৬,রোড-৩, হাউজ-০৪,উত্তরা মডেল টাউন। ঢাকা-১২৩০।

*ক্লাশ প্রতি সপ্তাহে ০১দিন-শুক্রবার

* ক্লাস শুরু আগামী ২১জুন ২০২৪ ইং শুক্রবার সকাল ৯.৩০
ঘটিকায়।

* ভর্তির জন্য প্রয়োজন হবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি,জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এর ফটোকপি,শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।

*ভর্তি ফিঃ ২০০০/=টাকা মাত্র।

যোগাযোগঃ সার্ভেয়ার রফিকুল ইসলাম রফিক( এম. এস. এস)
রেজি: নং- ১০৬১৭৩৫

প্রশিক্ষক ও শাখা পরিচালক, ময়নামতি ল্যান্ড সার্ভে এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট.

মোবাইলঃ 01952-865793
01824-516105

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Hemayetpur, Savar, Dhaka/
Dhaka
1340