19/10/2025
কম খরচে স্কিল আপগ্রেড করুন : 👇
1. বিদেশি ভাষা শিখুন: busuu.com
2. এক্সেল শিখুন: ExcelJet
3. কোডিং ও প্রোগ্রামিং: Mimo
4. গ্রামার চেক: Grammarly
5. STEM (Math, Science ইত্যাদি): Khan Academy
6. দ্রুত টাইপ শেখা: TypingClub
7. পাবলিক স্পিকিং: Toastmasters
8. গ্রাফিক ডিজাইন: Canva Design School
9. AI টুলস ও প্রম্পটিং: LearnPrompt.org
10. বিজনেস ও ডিজিটাল মার্কেটিং: Google Digital Garage
11. টাইম ম্যানেজমেন্ট ও প্রোডাক্টিভিটি: Notion / Todoist
12. ভিডিও এডিটিং: CapCut Academy / InVideo
15/10/2025
Your biggest journey starts AFTER your HSC.
Golden GPA 5 does not mean you will be super successful.
And if you miss GPA 5, it does not mean you will be a failure.
I hope teachers, parents, and family members promote this reality more for all the students ❤️
03/09/2025
টাকা না থাকলেও যেভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন-
বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্ট বিদেশে পাড়ি জমিয়েছে এই সিস্টেম ফলো করে এবং এখনো প্রতিনিয়ত এভাবেই ব্যাংক স্টেটমেন্ট শো করছে।
অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য মূলত আজকের লেখাটি।
বাংলাদেশের অনেক ব্যাংক স্টুডেন্ট লোন দিয়ে থাকে, এই ব্যাংক লোন নিয়ে তার ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে। এটি ১০০% অথেন্টিক এবং অর্জিনাল!
আপনি যত টাকা শো করবেন তার ১০% ব্যাংকে জমা রাখতে হবে বাকিটা তারা এজ এ লোন হিসেবে আপনার একাউন্টে শো করে দিবে এর জন্য মান্থলি একটা এমাউন্ট ওদের পে করতে হবে।
এতে করে আপনি ৮০-৯০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারবেন, ইউরোপের দেশ গুলোতে সাধারণত ১৫-২০ লাখ টাকা দেখালেই এনাফ।
অনেক ব্যাংকে মোবাইল অ্যাপ থাকে, আপনি নিজের মতো টার্নজেকশন করতে পারবেন।
স্টুডেন্ট লোন দিয়ে থাকে এমন কিছু ব্যাংকের নাম-
-প্রিমিয়ার ব্যাংক
-পূবালী ব্যাংক
-ঢাকা ব্যাংক
-NRBC ব্যাংক
-এক্সিম ব্যাংক
-সোনালি ব্যাংক ( অল্প কিছু ব্রাঞ্চ)
22/07/2025
🥺🥺মা আমি বড় হয়ে পাইলট হবো। পাইলট হয়ে আকাশে আমিও ঐ পাখিদের মতোই উরবো বলা ফুলগুলো আজ সত্যি পাখি হয়ে গেছে। 😭😭
19/07/2025
কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল লিখো, তাহলে যে তোমার ফেসবুকে জীবনেও কমেন্ট করবে না বলে পণ করেছে, সেও কমেন্ট করবে।
স্ট্যাসি বালিসের "How to change a life" বইটি দ্বিতীয় সংস্করণে নামের ভুলে "How to change a wife" হয়ে বের হয়েছিল। পরেরটা ইতিহাস। নামের ভুলের কারণে বইটি বেস্ট সেলার হয়ে যায়!
দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই কিন্তু দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।
আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামি। আপনি ভুল করেছন মানেই আপনি ব্যর্থ ব্যাপারটা এমন নয়। ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে। আপনি ভুল থেকে শেখেন যা আপনাকে আরো বেশি নিখুঁত করে তোলে!
ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছিলেন, যা তাকে আজকের আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছিল। আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছিল। টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল, "আপনি জীবনে কতবার ভুল করেছেন?" তিনি মৃদু হেসে জবাব দিয়েছিলেন, "অসংখ্যবার!" এটা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, "তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?" উত্তরে এডিসন যা বলেছিলেন তা এরকম, "মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে বহুগুণ বড় হয়ে গিয়েছে!" ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন।
কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, "ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।" বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, "কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি!"
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, "উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।"
বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, "নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না, বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।"
কলিন পাওয়েলের মতে, "যোগ্য নেতা জন্ম নেয় না, তৈরি হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।"
অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, "আমি অসংখ্যবার ভুল করেছি এবং ব্যর্থ হয়েছি বলেই আজ আমি সফল।"
হেনরি ফোর্ড বলেছিলেন, "ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'
এক প্রেমিকের ভাষ্য, "ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।"
কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না। যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না।
পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, তাহলে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছতে না পারলে চিত্র হয় না! কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!
- সংগ্রহীত
15/07/2025
৭ ধরনের মানুষ আপনার জীবন নষ্ট করে দিতে পারে। এদের উপস্থিতি আপনার মনোবল ভেঙে দেয়, এমনকি আমাদের স্বপ্নও ধ্বংস করে দেয়। তাই চিনে রাখুন এদের — সাবধান থাকুন এদের ব্যাপারে, কারণ একবার ভুল মানুষের উপর ভরসা করলে আপনার পুরো জীবনটাই থমকে যেতে পারে।
১. ঠেলাগাড়ি মানুষ (Wheelbarrow People): এরা সবসময় চায়, আপনি তাদের ঠেলে সামনে এগিয়ে নিয়ে যান। এরা কষ্ট করতে রাজি না, তাই সব দায়িত্ব আপনার ঘাড়ে চাপিয়ে দেয়।
উদাহরণ: প্রতিবার প্রজেক্ট শুরু হলে আপনার এক কলিগ বলে, “আপনি শুরু করুন, আমি শুধু প্রেজেন্টেশনে দাঁড়াব।”
শিক্ষা: একতরফা সম্পর্ক টিকিয়ে রাখলে, আপনি একসময় ক্লান্ত হয়ে পড়বেন।
২. মশা মানুষ (Mosquito People): এধরনের মানুষগুলো শুধু তখনই আসে, যখন তাদের কিছু দরকার। এরা আপনার সফলতা শুষে নেয়, আর পেছনে গুজব ছড়ায়।
উদাহরণ: এরা চাকরির জন্য আপনার রেফারেন্স চায়, আর কাজ হয়ে যাবার পরে বলে, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে।
শিক্ষা: যাদের প্রয়োজন শেষ হলে অকৃতজ্ঞ হয়ে যায়, তাদের থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো।
৩. বাঁধাই কাঠামো মানুষ (Scaffolding People): একদিন সে আপনাকে সাহায্য করেছিল বলে এখন চায় সব ব্যাপারে আপনি তার মতামত নেন। উঠতে বসতে সে আপনাকে তার সাহায্যের কথা মনে করিয়ে দেয়।
উদাহরণ: একদিন এক আত্মীয় আপনাকে টাকা ধার দিয়েছিল। এখন সে চায় তার মতামত ছাড়া আপনি কিছু করবেন না।
শিক্ষা: কৃতজ্ঞ হোন, কিন্তু নিজের স্বাধীনতা হারাবেন না।
৪. কুমির মানুষ (Crocodile People): এরা মিষ্টি কথায় বিশ্বাস ভাঙে। গোপন তথ্য শুনে রাখে, পরে সুযোগ মতো কাজে লাগায়।
উদাহরণ: আপনি আপনার বন্ধুর সাথে ফ্যামিলির একটি গোপন কথা শেয়ার করেছিলেন। পরবর্তীতে সেই বন্ধুর সাথে মনোমালিন্য হলে, সে আপনার গোপন কথা সবাইকে বলে দেয়।
শিক্ষা: সবাই বন্ধু হয় না, কিছু মানুষ বন্ধুর মুখোশ পরে থাকে।
৫. গিরগিটি মানুষ (Chameleon People): আপনার সফলতা সহ্য করতে পারে না। মুখে প্রশংসা করে, আর পেছনে হিংসা করে।
উদাহরণ: আপনি পুরস্কার জিতলে মুখে বলে “ভালো হয়েছে”, পরে ফেসবুকে আপনার পোস্টের বানান ভুল ধরে আপনাকে হাসির পাত্র বানায়।
শিক্ষা: যে আপনার আনন্দে দুঃখ পায়, সে বন্ধুর ছদ্মবেশধারী শত্রু।
৬. আবর্জনা ঠেলা মানুষ (Garbage Pusher People): এধরনের মানুষ সবসময় আপনার সমালোচনা করে, তাদের উদ্দেশ্য আপনার আত্মবিশ্বাস এবং মনোবল ভেঙে দেওয়া।
উদাহরণ: আপনি ইউটিউব চ্যানেল খুলতে চান, তারা বলবে, “ওসব করে কিছু হয় না।"
শিক্ষা: স্বপ্ন দেখতে গেলে সাহস লাগে, আর যারা সাহস নষ্ট করে তাদের থেকে দূরে থাকাই ভালো।”
৭. না-বলা মানুষ (Naysayer People): তাদের মুখে শুধু হতাশার কথা, ভয় আর নেতিবাচকতা। কোনো আশার আলো তাদের কাছে নেই।
উদাহরণ: আপনি ব্যাবসা শুরু করতে চাইবেন, ওরা বলবে, “এখন বাজার খারাপ, সব লস!"
শিক্ষা: নেতিবাচক চিন্তাভাবনার লোক থেকে নিজেকে বাঁচান, না হলে আপনার আলো নিভে যাবে।
জীবনে সবার সঙ্গে চলা যায় না। কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে বিষ হয়ে ওঠে। সম্পর্ক বেছে নিন বুদ্ধি দিয়ে, আর ভালোবাসুন হৃদয় দিয়ে। নিজেকে কেবল তাদের সাথেই সংযুক্ত রাখুন, যারা আপনার ডানা কেটে দেয় না, বরং আপনাকে আকাশ দেখার ব্যবস্থা করে দেয়।
সংগৃহীত
13/07/2025
১. যদি তুমি একটি বাড়ি কিনতে চাও, তাহলে তুমি একটি জমি কিনে শুরু করো।
২. যদি তুমি একটি সাম্রাজ্যের মালিক হতে চাও, তাহলে তুমি তোমার ব্যবসা বৃদ্ধি করে শুরু করো।
৩. যদি তুমি সুস্থ থাকতে চাও, তাহলে তুমি স্বাস্থ্যকর খাবার খেয়ে শুরু করো।
৪. যদি তুমি জ্ঞানী হতে চাও, তাহলে তুমি বই পড়ে শুরু করো।
৫. যদি তুমি বিশ্ব ভ্রমণ করতে চাও, তাহলে তুমি অর্থ সঞ্চয় করে শুরু করো।
৬. যদি তুমি সুখী হতে চাও, তাহলে তুমি কৃতজ্ঞ হয়ে শুরু করো।
৭. যদি তুমি ধনী হতে চাও, তাহলে তুমি তোমার আর্থিক ব্যবস্থাপনা করে শুরু করো।
৮. যদি তুমি একজন ভালো নেতা হতে চাও, তাহলে তুমি প্রথমে নিজেকে নেতৃত্ব দিয়ে শুরু করো।
৯. যদি তুমি একজন ভালো বাবা-মা হতে চাও, তাহলে তুমি একজন ভালো আদর্শ হয়ে শুরু করো।
১০. যদি তুমি সফল হতে চাও, তাহলে তুমি ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করো।
১১. যদি তুমি আত্মবিশ্বাসী হতে চাও, তাহলে তুমি নিজের উপর বিশ্বাস রেখে শুরু করো।
১২. যদি তুমি একটি নতুন দক্ষতা শিখতে চাও, তাহলে তুমি প্রতিদিন অনুশীলন করে শুরু করো।
১৩. যদি তুমি সৃজনশীল হতে চাও, তাহলে তুমি নতুন কিছু চেষ্টা করে শুরু করো।
১৪. যদি তুমি সম্মানিত হতে চাও, তাহলে তুমি সম্মান দিয়ে শুরু করো। অন্যান্য
১৫. যদি আপনি দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চান, তাহলে আপনাকে বিশ্বস্ত হয়ে শুরু করতে হবে
১৬. যদি তুমি তোমার লক্ষ্য অর্জন করতে চাও, তাহলে সেগুলো স্পষ্টভাবে নির্ধারণ করে শুরু করো।
১৭. যদি তুমি সংগঠিত হতে চাও, তাহলে তোমার স্থান পরিষ্কার করে শুরু করো।
১৮. যদি তুমি মুক্ত থাকতে চাও, তাহলে তোমার ভয় ত্যাগ করে শুরু করো।
১৯. যদি তুমি পরিবর্তন আনতে চাও, তাহলে প্রথমে নিজেকে পরিবর্তন করে শুরু করো।
২০. যদি তুমি ম্যারাথন দৌড়াতে চাও, তাহলে প্রতিদিন হাঁটা দিয়ে শুরু করো।
২১. যদি তুমি ব্যবসা শুরু করতে চাও, তাহলে প্রথমে একটি চাহিদা চিহ্নিত করে শুরু করো।
২২. যদি তুমি অন্যদের সাহায্য করতে চাও, তাহলে প্রথমে নিজেকে সাহায্য করে শুরু করো।
২৩. যদি তুমি একটি ভাষা শিখতে চাও, তাহলে প্রতিদিন অনুশীলন করে শুরু করো।
২৪. যদি তুমি উৎপাদনশীল হতে চাও, তাহলে তোমার সময়কে বুদ্ধিমানের সাথে পরিচালনা করে শুরু করো।
২৫. যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করে শুরু করো।
২৬. যদি তুমি সুস্থ থাকতে চাও, তাহলে নিয়মিত ব্যায়াম করে শুরু করো।
২৭. যদি তুমি শান্তিতে থাকতে চাও, তাহলে তুমি ক্ষোভ ত্যাগ করে শুরু করো।
২৮. যদি তুমি শক্তিশালী হতে চাও, তাহলে চ্যালেঞ্জ সহ্য করে শুরু করো। বিশ্বাস
২৯. যদি তুমি সদয় হতে চাও, তাহলে প্রথমে নিজের প্রতি সদয় হওয়ার মাধ্যমে শুরু করো।
৩০. যদি তুমি প্রভাব ফেলতে চাও, তাহলে খাঁটি হওয়ার মাধ্যমে শুরু করো।
সাফল্য রাতারাতি আসে না, এবং উল্লেখযোগ্য কিছু অর্জনের জন্য ধারাবাহিক প্রচেষ্টার প্রয়োজন। বাড়ি তৈরি হোক, ব্যবসা শুরু হোক, অথবা সম্মান অর্জন হোক, যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে। সামনের লক্ষ্যের বিশালতা দেখে হতাশ হবেন না।
প্রথম পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দিন, তারপর পরবর্তী পদক্ষেপ নিন, এবং আপনি এটি বুঝতে না পেরে, আপনার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাবেন।
মূল কথা হল শুরু করা, যত ছোটই হোক না কেন, এবং অধ্যবসায়ী থাকা। বিশ্বাস রাখুন, এবং আপনি অগ্রগতি দেখতে পাবেন।
#সংগৃহীত
22/06/2025
যেভাবে পড়াশোনায় কামব্যাক করবেন.!
একটা সময় আপনি হয়তো নিয়মিত পড়াশোনায় বসতেন। প্রতিটা অধ্যায় ছিল চ্যালেঞ্জ, আর প্রতিটা পরীক্ষাই ছিল লক্ষ্য পূরণের একেকটা ধাপ। কিন্তু সময়ের আবর্তে চাপ, ব্যর্থতা, পরিবারিক সমস্যা কিংবা মানসিক ভাঙনের কারণে হঠাৎ সবকিছু থেমে গেছে। আপনি এখন বইয়ের পাতায় চোখ রাখলে অচেনা মনে হয়, আগের মতো মন বসে না, মাথা ভার হয়ে আসে?
এটা আপনার একার সমস্যা নয়।
এটা একধরনের Mental Block, যা তৈরি হয় দীর্ঘ বিরতি, হতাশা, কিংবা আত্মবিশ্বাস হারিয়ে ফেলার কারণে। মস্তিষ্ক তখন ভুল বুঝে নেয় এবং আপনি ভাবতে থাকেন যে “আমি আর পারব না।”
কিন্তু আপনি কি জানেন?
আপনার ভেতরে যেই শক্তি আছে, সেটা আজও হারায়নি। আপনি আগেও পারতেন, এখনো পারবেন। শুধু দরকার একটা ‘Trigger’। একটা মানসিক আলোড়ন, যেটা আপনাকে আবার তুলে ধরবে। আর সেই শুরুটা হতে পারে এই সহজ একটা সিদ্ধান্ত থেকে। “আজ ১৫ মিনিট পড়বো। কিছু না বুঝলেও বসে থাকবো।”
সাইকোলজিক্যালভাবে কার্যকর কিছু স্ট্র্যাটেজি।
১/ ছোট লক্ষ্য নির্ধারণ করুন।
বড় স্বপ্নের কথা মাথায় না এনে, ছোট ছোট কাজকে গুরুত্ব দিন। আজ একটি পৃষ্ঠা, কাল দুটো।
ছোট জয়গুলো আপনার মস্তিষ্কে Dopamine রিলিজ করে, যা আপনাকে পড়াশোনার প্রতি আসক্ত করে তোলে।
২/ Reward System তৈরি করুন।
একঘণ্টা পড়ার পর নিজের পছন্দের গান শোনা, ১০ মিনিট সোশ্যাল মিডিয়া, বা প্রিয় খাবার খাওয়ার অনুমতি দিন নিজেকে। এতে মস্তিষ্ক বোঝে, “মেহনতের ফল আছে।” তবে সেলফ কন্ট্রোল রাখারও প্রয়োজন আছে, খেয়াল রাখবেন ১০মিনিটের বিরতি যেন এক ঘন্টায় পরিণত না হয়।
৩/ Self-Talk বা আত্ম-উৎসাহ।
"আমি পারব", "আমি আবার শুরু করছি", এই ছোট কথাগুলো আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। এবং মস্তিষ্ক নিজের কথাই সবচেয়ে বেশি বিশ্বাস করে! তাই নিজেকে পজিটিভ ইতিবাচক বাক্য গুলো শোনান।
৪/ Negative Loop থেকে বেরিয়ে আসুন।
"সময় নেই", "পারা যাবে না", "অনেক দেরি হয়ে গেছে" এইসব ভাঙা রেকর্ডের মতো বাজতে থাকা ভাবনাগুলো কাটিয়ে উঠুন। এদের পরিবর্তন করুন: "যতটুকু সময় আছে, সেটা কাজে লাগাবো।", "পূর্বের ভুল এবার ঠিক করবো।" এসব বলতে থাকুন।
৫/ একটা রুটিন তৈরি করুন।
আপনার জীবনযাত্রার সাথে মানানসই একটা সাপ্তাহিক প্ল্যান করুন। শুধু বানিয়ে রাখবেন না, দেয়ালে টানিয়ে রাখুন, মোবাইলে সেট করুন। মনে রাখবেন রুটিন বানানোটা সহজ কিন্তু মেন্টেন করাটা কঠিন, আর কঠিন কাজ করার জন্য চ্যালেঞ্জ নিতে হয় তাই নিজেই নিজেকে চ্যালেঞ্জ দিন।
শেষ কথা।
ব্যর্থতা কখনোই চূড়ান্ত নয়, বরং হাল ছেড়ে দেওয়া চূড়ান্ত। আপনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন মানে আপনি হেরে গেছেন না। আপনি বিরতি নিয়েছিলেন, এবং এখন কামব্যাক করার সময়।
আজ হোক আপনার নতুন যাত্রার প্রথম দিন।
একটা সিদ্ধান্ত নিন, মস্তিষ্ককে চ্যালেঞ্জ করুন, সময়কে নিজের পক্ষে নিয়ে আসুন। আপনি পারবেন।
আপনার জন্য হৃদয়ের গভীর থেকে শুভকামনা রইল। একটু চেষ্টা করলেই আপনি পারবেন। মনে রাখবেন মোবাইলের বিকাশ একাউন্ট খোলার চেয়ে মেধার বিকাশ ঘটানোটা অতিব জরুরী।
collected 😊
21/06/2025
বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়
(যেকোনো দেশে পড়তে গেলে, এই তথ্যগুলো আশা করি আপনাকে সহায়তা করবে)
১ আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
২ পাসপোর্ট তৈরিঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা
৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশব্বিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়
৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে
১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে।
©️
18/06/2025
💥 বই পড়ার গতি বাড়ানোর জন্য কিছু কার্যকর কৌশল অনুসরণ করতে পারেন:
➤১. চোখ নয়, মস্তিষ্ক দিয়ে পড়ুন
অনেকে শব্দ ধরে ধরে পড়ে, যা সময় নেয় বেশি। বরং বাক্যের অর্থ বোঝার দিকে মনোযোগ দিন।
➤২. সাবভোকালাইজেশন (মনের ভেতর পড়া) কমান
যদি মনে মনে শব্দ উচ্চারণ করেন, তাহলে গতি কমে যায়। চেষ্টা করুন চোখ দিয়ে স্ক্যান করার অভ্যাস গড়ে তুলতে।
➤৩. বাড়তি চোখের নড়াচড়া কমান
চোখকে প্রতিটি শব্দের ওপর না এনে একবারে কয়েকটি শব্দ দেখার অভ্যাস করুন।
➤৪. পড়ার সময় ফিঙ্গার বা পেন গাইড হিসেবে ব্যবহার করুন
আঙুল বা কলম দিয়ে লাইন অনুসরণ করলে চোখ দ্রুত স্ক্যান করতে পারে।
➤৫. গুরুত্বপূর্ণ শব্দ চিহ্নিত করুন
প্রতিটি শব্দের ওপর জোর না দিয়ে মূল অর্থ বোঝার চেষ্টা করুন।
➤৬. নিয়মিত অনুশীলন করুন
প্রতিদিন ২০-৩০ মিনিট দ্রুত পড়ার অভ্যাস গড়ে তুললে গতি বাড়বে।
➤৭. সময়ের হিসাব রাখুন
একটি নির্দিষ্ট সময়ে কত পৃষ্ঠা পড়তে পারছেন তা লক্ষ্য করুন এবং ধীরে ধীরে সময় কমানোর চেষ্টা করুন।
➤৮. সহজ বই দিয়ে শুরু করুন
অতিরিক্ত কঠিন বই দিয়ে শুরু করলে মনোযোগ হারাতে পারেন। সহজ বই পড়ে ধীরে ধীরে জটিল বইয়ের দিকে এগোন।
➤৯. স্কিমিং ও স্ক্যানিং শিখুন
স্কিমিং: শুধু মূল বিষয়বস্তু বুঝতে দ্রুত চোখ বুলানো।
স্ক্যানিং: নির্দিষ্ট তথ্য খুঁজতে দ্রুত পড়া।
➤১০. মনোযোগ বাড়ান
💝বই পড়ার সময় সোশ্যাল মিডিয়া বা অন্য কিছুতে মনোযোগ না দিয়ে সম্পূর্ণ মনোযোগ দিন।✔✔
√✔✔আপনি যদি প্রতিদিন এই কৌশলগুলো মেনে চলেন, তাহলে ধীরে ধীরে বাড়বে
07/06/2025
কোন দেশে IELTS কত স্কোর লাগে?
আমরা প্রায়ই দেখি – কারো জিপিএ অসাধারণ, কিন্তু শুধুমাত্র IELTS পরীক্ষার ভয়ে বিদেশে উচ্চ শিক্ষা নেওয়ার স্বপ্ন ত্যাগ করছেন। অনেকে আবার এমন দেশ খোঁজেন যেখানে IELTS লাগে না। কিন্তু আপনি যদি একটু সাহস করে সামনে এগিয়ে যান, দেখবেন – IELTS মোটেই দুঃস্বপ্ন নয়। বরং এটা আপনার admission, scholarship এমনকি visa পাওয়ার পথ অনেক সহজ করে দিতে পারে।
এই লেখাটিতে পৃথিবীর যে সকল দেশে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চ শিক্ষায় যায়, সেই ভিন্ন ভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য এবং ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় IELTS স্কোর সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল– বাংলাদেশের শিক্ষার্থীদের প্রেক্ষাপটে।
🛫 দেশভিত্তিক প্রয়োজনীয় IELTS স্কোর
🌍 দেশ | বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য | ভিসা আবেদনে|
🇬🇧 যুক্তরাজ্য | ৬.০ – ৭.০ | মিনিমাম ৬.০ |
🇺🇸 যুক্তরাষ্ট্র | ৬.৫ – ৭.৫ | ভিসার জন্য ৬.৫+ |
🇨🇦 কানাডা | ৬.৫ (প্রতিটি ব্যান্ডে ৬.০+)| ৬.৫ আবশ্যক |
🇦🇺 অস্ট্রেলিয়া | ৬.৫ | ৬.৫ প্রয়োজন |
🇩🇪 জার্মানি | ৬.০ – ৬.৫ | ৬.০ – ৬.৫ রাখা নিরাপদ|
🇳🇱 নেদারল্যান্ডস | ৬.৫ | ৬.৫ |
🇸🇪 সুইডেন | ৬.৫ | ৬.৫ |
🇫🇮 ফিনল্যান্ড | ৬.৫ | ৬.৫ |
🇩🇰 ডেনমার্ক | ৬.৫ | ৬.৫ |
🇫🇷 ফ্রান্স | ৬.০ – ৬.৫ | ৬.০+ |
🇮🇹 ইতালি | ৬.০ | ৬.০ – কিছু ক্ষেত্রে ছাড় |
🇪🇸 স্পেন | ৬.০ – ৬.৫ | ৬.০+ |
🇵🇹 পর্তুগাল | ৬.০ | ৬.০ |
🇮🇪 আয়ারল্যান্ড | ৬.৫ | ৬.৫ |
🇵🇱 পোল্যান্ড | ৬.০ | ভিসার জন্য মিনিমাম ৬.০|
🇭🇺 হাঙ্গেরি | সাধারণত লাগে না | লাগে না (স্কলারশিপ থাকলে সহজ)|
🇨🇿 চেক প্রজাতন্ত্র| ৬.০ | ৬.০ |
🇸🇰 স্লোভাকিয়া | ৬.০ | ৬.০ |
🇱🇹 লিথুয়ানিয়া | ৬.০ | ৬.০ |
🇱🇻 লাটভিয়া | ৬.০ | ৬.০ |
🇪🇪 এস্তোনিয়া | ৬.০ | ৬.০ |
🇨🇭 সুইজারল্যান্ড | ৬.৫ | ৬.৫ |
🇧🇪 বেলজিয়াম | ৬.০ – ৬.৫ | ৬.০+ |
🇦🇹 অস্ট্রিয়া | ৬.০ | ৬.০ |
🇷🇴 রোমানিয়া | ৬.০ | ৬.০ |
🇧🇬 বুলগেরিয়া | ৬.০ | ৬.০ |
🇭🇷 ক্রোয়েশিয়া | ৬.০ | ৬.০ |
🇷🇸 সার্বিয়া | ৬.০ | ৬.০ |
🇸🇮 স্লোভেনিয়া | ৬.০ | ৬.০ |
🇲🇹 মাল্টা | ৬.০ | ৬.০ |
🇹🇷 তুরস্ক | ৬.০ | ৬.০ |
🇷🇺 রাশিয়া | সাধারণত IELTS লাগে না | লাগে না |
🇺🇦 ইউক্রেন | ৬.০ | ৬.০ |
🇨🇳 চীন | বেশিরভাগ ক্ষেত্রে লাগে না | টপ র্যাংকড ভার্সিটিতে ৭.০ চাই |
🇯🇵 জাপান | ৫.৫ – ৬.৫ | মিনিমাম ৫.৫ ভালো |
🇰🇷 দক্ষিণ কোরিয়া| ৫.৫ – ৬.৫ | মিনিমাম ৫.৫ |
🇹🇭 থাইল্যান্ড | ৫.০ – ৬.০ | IELTS ছাড়া অনেক প্রোগ্রামে হয়|
🇲🇾 মালয়েশিয়া | ৫.৫ – ৬.০ | ৫.৫ মিনিমাম |
🇸🇬 সিঙ্গাপুর | ৬.৫ – ৭.০ | ৬.৫ প্রেফারেবল |
🇭🇰 হংকং | ৬.৫ – ৭.০ | ৬.৫ প্রয়োজন |
🇮🇳 ভারত | IELTS সাধারণত লাগে না | লাগে না |
🇮🇩 ইন্দোনেশিয়া | ৫.৫ – ৬.০ | ৫.৫ |
🇵🇭 ফিলিপাইন | ৫.৫ | ৫.৫ |
🇻🇳 ভিয়েতনাম | ৬.০ | ৬.০ |
🇳🇿 নিউজিল্যান্ড | ৬.৫ | ৬.৫ আবশ্যক |
🇲🇽 মেক্সিকো | ৬.০ | ৬.০ |
🇨🇱 চিলি | ৬.০ | ৬.০ |
🇦🇷 আর্জেন্টিনা | ৬.০ | ৬.০ |
🇿🇦 দক্ষিণ আফ্রিকা| ৬.০ – ৬.৫ | ৬.০ |
🇲🇦 মরক্কো | ৬.০ | ৬.০ |
🇪🇬 মিশর | ৬.০ | ৬.০ |
🇸🇦 সৌদি আরব | ৬.০ | ৬.০ |
🇶🇦 কাতার | ৬.০ | ৬.০ |
🇦🇪 সংযুক্ত আরব আমিরাত | ৬.০ | ৬.০ |
🇱🇧 লেবানন | ৬.০ | ৬.০ |
আইইএলটিএস (IELTS Academic) নিয়ে ভয় নয়, প্রস্তুত হোন আত্মবিশ্বাসের সাথে