2
BCS: Our Goal
শুধুমাত্র বিসিএস রিলেটেড বাংলা ই-বুক ? শুধুমাত্র বিসিএস রিলেটেড ই-বুক এর বিশাল ভান্ডার।
1
5
4
3
When Woman Sees her Military Husband!
31/07/2023
বিসিএস প্রিপারেশন
16/04/2020
চাল চোর ভাইরাল । চাউল চুরির থেরাপি। চাউল চুরির ইতিহাস। চাউল চুরির বিষয়টি বাংলাদেশে একটি সাধারণ ঘটনা হলেও এটি অত্যন্ত খারাপ কাজ। গরীবের হক মেরে খাওয়া ঠিক না। সাধারন ম.....
08/04/2020
করোনা ভাইরাস নিয়ে বিস্তারিত জানুন। সাবধান থাকুন।
করোনা ভাইরাসের সবকিছু জানুন বাংলায় (Corona Virus Everything in Bangla) করোনা ভাইরাসের সবকিছু জানুন বাংলায় (Corona Virus Everything in Bangla) করোনা ভাইরাসের লক্ষন (Symtoms of corona Virus) প্রতিরোধের উপায় (How to protect Coron...
*১০ ম থেকে ৩৭ তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষার সকল
প্রশ্ন উত্তর
–
১। বড়ু চণ্ডীদাসের কাব্যের নাম কী? [১০, ১৫, ২০, ২২, ৩৩ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
২। কাহ্নপা কে ছিলেন? [১০, ১২ বিসিএস লিখিত]
উত্তরঃ কাহ্নপা চর্যাপদের একজন প্রধান কবি। তাঁর রচিত পদের সংখ্যা
১৩ টি।
৩। বাংলা ভাষার পূর্ববর্তী স্থরের নাম কী? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ অপভ্রংশ।
৪। দৌলত উজির বাহরাম খানের কাব্যের নাম কী? [১০, ১৫ বিসিএস
লিখিত]
উত্তরঃ লাইলী – মজনু।
৫। ’ইউসুফ – জোলেখা’ কাব্যের রচয়িতা কে? [১০, ১৫ বিসিএস
লিখিত]
উত্তরঃ শাহ মুহাম্মদ সগীর।
৬। আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ পদ্মাবতী।
৭। লালন শাহ কী রচনা করেছেন? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ লালনগীতি (বাউলগান)।
৮। মধুসূদন দত্তের মহাকাব্যের নাম কী? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ মেঘনাদবধ কাব্য।
৯। রবীন্দ্রনাথের ‘বলাকা’ কাব্য প্রথম কোন সালে প্রকাশিত
হয়? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯১৬ খ্রিষ্টাব্দে বাংলা ১৩২২ সালে।
১০। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের
অন্তর্গত? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ ’অগ্নিবীনা’ (১৯২২)।
১১। ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১২। ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
১৩। জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ আরেক ফাল্গুন।
১৪। প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ চন্দ্রাবতী।
১৫। ‘অন্নদামঙ্গল’ কার রচনা? [১১, ২০ বিসিএস লিখিত]
উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।
১৫। ‘গোরক্ষ বিজয়’ এর আদি কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ শেখ ফয়জুল্লাহ।
১৬। ‘মধুমালতী’ কাব্যের অনুবাদক কে? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ মুহম্মদ কবীর।
১৭। ’মধুমালতী’ কাব্য কোন ভাষা থেকে অনূদিত হয়েছে? [১১
বিসিএস লিখিত]
উত্তরঃ হিন্দি।
১৮। ঈশ্বরগুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কী? [১১, ১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ’সংবাদ প্রভাকর’ (১৮৩১)।
১৯। ‘প্রফুল্ল’ নাটকটি কে রচনা করেছেন? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ গিরশিচন্দ্র ঘোষ।
২০। ’কল্লোল’ পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? [১১ বিসিএস
লিখিত]
উত্তরঃ ১৯২৩ সালে।
২১। ‘আরণ্যক’ উপন্যাসের রচয়িতার নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
২২। আত্মজীবনীমূলক রচনা ‘উদাসীন পথিকের মনের কথা’র
লেখক কে?[১১, ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মোশাররফ হোসেন।
২৩। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [১১ বিসিএস
লিখিত]
উত্তরঃ ‘রাত্রিশেষ’।
২৪। ‘নেমেসিস’ নাটকটির রচয়িতা কে? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ নূরুল মোমেন।
২৫। ‘নদীবক্ষে’ কার রচনা? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ কাজী আব্দুল ওয়াদুদ।
২৬। ‘সমকাল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? [১১, ২১ তম
বিসিএস লিখিত]
উত্তরঃসিকান্দার আবু জাফর।
২৭। ‘অমর একুশে’ এর কবির নাম কী? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ আলাউদ্দীন আল আজাদ।
২৮। ’ধনধ্যান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’ এই লাইনাটর
রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়।
২৯। জয়দেব রচিত সংস্কৃত কাব্যেগ্রন্থের নাম কী? [১৩ বিসিএস
লিখিত]
উত্তরঃ গীতগোবিন্দ।
৩০। আলাওলের ‘পদ্মাবতী’ কোন কবি অনুবাদ করেন? কোন
কাব্যে থেকে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মালিক মুহম্মদ জায়সীর। ’পদুমাবৎ’ কাব্য থেকে।
৩১। ভারতচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার কবি।
৩২। ফকির গরীবুল্লাহ রচিত দু’টি গ্রন্থের নাম কী কী? [১৩
বিসিএস লিখিত]
উত্তরঃ ‘আমির হামজা’(১ম অংশ) ও জঙ্গনামা।
৩৩। মুসলমান সম্পাদকের সম্পাদনায় প্রথম কোন পত্রিকা সম্পাদিত
হয়? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘সমাচার সভারাজেন্দ্র (১৮৩১), সম্পাদক- শেখ
আলীমুল্লাহ।
৩৪। ’সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র।
৩৫। শেক্সপীয়রের কোন নাটকটি বিদ্যাসাগর অনুবাদ করেন?
[১৩, ২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ’কমেডি অব এররস’। অনূদিত নাম : ‘ভ্রান্তি বিলাস’।
৩৬। ’নৌফেল ও হাতেম’ কাব্যনাট্যটির রচয়িতার নাম কী? [১৩ বিসিএস
লিখিত]
উত্তরঃফররুখ আহমদ।
৩৭। ‘চাঁদের আমাবস্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৩৮। বাংলাদেশের দু’জন অকালপ্রয়ত বিশিষ্ট কবির নাম কী কী?
[১৩ বিসিএস লিখিত]
উত্তরঃ রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ ও হুমায়ুন কবির।
৩৯। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই’ এটি কোন কবির বাণী?
[১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিজ চণ্ডীদাসের।
৪০। কৃত্তিবাস কোন কাব্যের জন্য বিখ্যাত? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের অনুবাদের জন্য বিখ্যাত।
৪১। বিজয়গুপ্ত কোন কাব্যের রচয়িতা? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মনসামঙ্গল কাব্য (১৪৯৪)।
৪২। বিজয়গুপ্ত কোথায় জন্মগ্রহন করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ বরিশালের গৈলা নামক গ্রামে।
৪৩। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মানোএল দা আস্সুম্পসাওঁ। পর্তুগালের এক পাদ্রি।
৪৪। বাংলা গদ্যের জনক কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৪৫। কারবালার কাহিনী নিয়ে কে গ্রন্থ রচনা করেন? [১৫ বিসিএস
লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। ’বিষাদ সিন্ধু’।
৪৬। ‘কৃষ্ণকুমারী’ নাটকের রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ মাইকেল মধসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক
ট্রাজেডি।
৪৭। ‘কুহেলিকা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃকাজী নজরুল ইসলাম।
৪৮। বাংলাদেশের সাহিত্যে (১৯৪৭- বর্তমান) প্রথম
উল্লেখযোগ্য উপন্যাস কোনটি? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘লালসালু’। রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ।
৪৯। ‘কবর’ নাটকটি কোন ঐতিহাসিক ঘটনা নিয়ে রচিত? নাট্যকার কে
[১৫,২০,২৩,২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভাষা আন্দোলন। নাট্যকার মুনীর চৌধুরী।
৫০। একুশের প্রথম সংকলন এবং ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ :
দলিলপত্র’ কে রচনা করেন? [১৫ বিসিএস লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৫১। বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ ‘চর্যাপদ’।
৫২। ‘চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী। (রচনাকাল ষোড়শ শতক)।
৫৩। মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস
লিখিত]
উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি। রচিত কাব্য ’দেওয়ানা মদিনা’।
৫৪। ‘যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
৫৫। মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে
অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ’সতীময়না-লোচন্দ্রানী’। (দৌলত কাজী শুরু করেন
আলাওল শেষ করেন)।
৫৬। ’তোহফা’ ক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ আলাওল। ফরাসি ভাসা থেকে অনূদিত।
৫৭। ‘প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদান’ গ্রন্থের
রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ।
৫৮। ’ভানুসিংহ’ কার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
৫৯। ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস
লিখিত]
উত্তর ‘মহূর্তের কবিতা’ (১৯৬৩)।
৬০। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন
নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘চর্যাচর্যবিনিশ্চয়’,’চর্যাগীত
িকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার
বৌদ্ধ গান ও দোহা’ ইত্যাদি।
৬১। ‘ইউসুফ-জোলেখা’ ও ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যানসমূহ
কোন দেশের? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ’ইউসুফ-জোলেখা’ আরবের, ’লাইলী-মজন’ ইরান।
৬২। ’রামায়ণ’ ও ’মহাভারত’ কাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭
বিসিএস লিখিত]
উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ
দ্বৈপায়ন ব্যাস।
৬৩। ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের
উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত]
উত্তরঃ ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’।
গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর।
৬৪। কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক।
৬৫। কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮
বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বিশ্বনবী’, ’রক্তরাগ’ ও ‘মরুদুলাল’।
৬৬। ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস
লিখিত]
উত্তরঃ ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’।
৬৭। ‘কাশবনের কন্যা’ উপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম।
৬৮। বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮
বিসিএস লিখিত]
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর। গ্রন্থের নাম :
‘আলালের ঘরের দুলাল’।
৬৯। ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস
লিখিত]
উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে।
৭০। ’তাপস কাহিনী’ ও ‘মহর্ষি মনসুর’ প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম
কী? [১৮ বিসিএস লিখিত]
উত্তরঃ মোজাম্মেল হক।
৭১। জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০,
২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন।
৭২। ’হাজার বছর ধরে’ উপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ জহির রায়হান।
৭৩। মৈমনসিংহ গীতিকার দু’টি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মহুয়া ও মলুয়া।
৭৪। রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বৌ-ঠাকুরাণীর হাট’।
৭৫। তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস ও গোবিন্দদাস।
৭৬। রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম
কী? [২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য।
৭৭। কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১
তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘অগ্নিবীনা’, ’চক্রবাক’ ও ‘সিন্দু হিন্দোল’।
৭৮। মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের বিষয়বস্তু কী?
[২১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ।
৭৯। ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম
কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী ও চন্দ্রবিন্দু।
৮০। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ সতীময়না ও লোর চন্দ্রানী।
৮১। চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৮২। শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে।
৮৩। ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
৮৪। ‘মোহাম্মদী’, ‘সওগাত’ ও ’বেগম’ পত্রিকার সম্পাদক কে
কে? [২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন ও
নূরজাহান বেগম।
৮৫। পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী?
[২২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন।
৮৬। বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ইন্দো- ইউরোপীয়।
৮৭। কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৮৮। রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ শেষ লেখা।
৮৯। কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী?
[২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শিউলিমালা।
৯০। জসীমউদ্দীনের ‘সোজান বাদিয়ার ঘাট’ কাব্যের প্রধান
চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সোজান ও দুলি।
৯১। ‘চাঁদের আমাবস্যা’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।
৯২। ’সংশপ্তক’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার।
৯৩। ’কাঞ্চন গ্রাম’ কার লেখা? [২৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের।
৯৪। ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়?
[২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮০১ সালে।
৯৫। ‘লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ী’ ও ’চিলে কাঠার সেপাই’ কে
কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক ও
আখতারুজ্জামান ইলিয়াস।
৯৬। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে।
৯৭। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? [২৪
তম বিসিএস লিখিত]
উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস।
৯৮। জসীমউদ্দীনকে কেন ‘পল্লিকবি’ বলা হয়? [২৪ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই।
৯৯। ’কল্লোল’ কী? [২৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তি
দের একটি সংগঠন। এই সংগঠনের মূখপাত্র ছিলো ’কল্লোল’
নামের একটি পত্রিকা। এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস।
১০০। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ ১৯২১ সালে।
১০১। ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫
তম বিসিএস লিখিত]
উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল ‘বিদ্বদ্বল্লভ’।
১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।
১০৩। বৈষ্ণব পদাবলির দু’জন পদকর্তার নাম কী কী? [২৫ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ বিদ্যাপতি ও জ্ঞানদাস।
১০৪। ‘বেতাল পঞ্চবিংশতি’ কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।
১০৫। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বীরবল।
১০৬। মুনীর চৌধুরীর দু’টি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ রক্তাক্ত প্রান্তর ও দণ্ডকারণ্য।
১০৭। ‘অশ্রুমালা’ কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল
কোরায়শী।
১০৮। চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭,
২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৯০৭ সালে ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের
রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।
১০৯। বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭
তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।
১১০। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮
তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮০০ সালে।
১১১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী?
[২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।
১১২। ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।
১১৩। রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল
পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song
Offerings’ এর জন্য।
১১৪। ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।
১১৫। কাজী নজরুলের জন্ম সাল ও মৃত্যু সাল কত কত? [২৭ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯
আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং
১১৬। ‘অবরোধবসিনী’ কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।
১১৭। কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম
কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য
হল ‘মহাশ্মশান’।
১১৮। বাংলাদেশের প্রধান দু’জন কবি কে কে? [২৭ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ কবি শামসুর রহমান ও বেগম সুফিয়া কামাল।
১১৯। ’মনসা মঙ্গল’ কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।
১২০। চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।
১২১। বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রমথ চৌধুরী।
১২২। অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত]
উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।
১২৩। চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা
করেছেন।
১২৪। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।
১২৫। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০
তম বিসিএস লিখিত]
উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।
১২৬। ‘ধূসর পাণ্ডুলিপ ‘ কাব্য কে রচনা করেছেন? [ ৩০ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১২৭। মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিজয় গুপ্ত।
১২৮। ’সান্ধ্য ভাষা’ কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চর্যাপদের ভাষাকে ‘সান্ধ্য ভাষা’ বলে।
১২৯। ’পাখির কাছে ফুলের কাছে’ কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি আল মাহমুদ।
১৩০। গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [ ৩২ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ আলী আহসান।
১৩১। বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১৩২। ’অবসরের গান’ কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।
১৩৩। বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ব্রাহ্মী লিপি।
১৩৪। ’মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)।
১৩৫। ‘চণ্ডীদাস সমস্যা’ কী? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান ও কাল নিয়ে মতভেদ।
১৩৬। বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।
১৩৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
১৩৮। ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি পান?
[৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।
১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ ’আনন্দ মঠ’, ’দেবীচৌধুরাণী’ ও সীতারাম।
১৪০। বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪
তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়?
১৪১। ’মজলুম আদিব’ কে? [৩৪ তম বিসিএস লিখিত]
উত্তরঃ কবি শামসুর রহমান ‘মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে
লিখতেন।
১৪২। ‘পৃথক পলঙ্ক’ গ্রন্থের লেখক কে? [৩৪ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ আবুল হাসান।
১৪৩। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এর লেখক কে? [৩৪ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ আহমদ ছফা।
১৪৪। ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস লিখিত]
উত্তরঃ । মৈথিলী ও বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম কবিভাষাকে
ব্রজবুলি বলে।
১৪৫। মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম কী? [৩৬ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়—শওকত ওসমান, রাইফেল রোটি
আওরাত—আনোয়ার পাশা, এ গোল্ডেন এজ—তাহমিমা অনাম,
আগুনের পরশমণি—হুমায়ূন আহমেদ।
১৪৬। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায়
কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ
বলে। যেমন: কন কন, ভন ভন, শন শন।
১৪৭। অব্যয় পদ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থায় যা অপরিবর্তনীয় শব্দ তাই
অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের
শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা
বাক্যের সয়যোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।
যেমন: আর, আবার, ও, হ্যাঁ, না, যদি, যথা, আলবত, বহুত।
১৪৮। রোসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিলো? [৩৭ তম বিসিএস
লিখিত]
উত্তরঃ মিয়ানমার বা বার্মায় অবস্থিত ছিলো। রোসাঙ্গ রাজসভা হচ্ছে
আরাকান রাজসভার সংস্কৃত নাম।
১৪৯। রোসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন?[৩৭
তম বিসিএস লিখিত]
উত্তরঃ রোসাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভায় বা সাহিত্য চর্চা হতো
তাই এটি বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ।
১৫০। অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কী কী? [৩৭ তম
বিসিএস লিখিত]
উত্তরঃ অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্য হলো, রামাই
পণ্ডিত রচিত শূন্যপুরাণ এবং হলায়ুধ মিত্র রচিত সেক শুভদয়া।
বাংলাদেশকে জানুন
প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। এই দেশে পরিচিত অপরিচিত অনেক পর্যটক-আকর্ষক স্থান আছে। এর মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ এবং মিনার, পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পাহাড়, অরণ্য ইত্যাদি অন্যতম। এদেশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকা বিভিন্ন স্বতন্ত্র্র বৈশিষ্ট্যে বিশেষায়িত । বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উত্তর পূর্ব অংশে অবস্থিত। বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ী এলাকা। অসংখ্য নদ-নদী পরিবেষ্টিত বাংলাদেশ প্রধানত সমতল ভূমি। দেশের উল্লেখযোগ্য নদ-নদী হলো- পদ্মা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা, মেঘনা ও কর্ণফুলী।একেকটি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের। বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের দেশ যার বাস সুন্দরবনে। এছাড়াও এখানে রয়েছে লাল মাটি দিয়ে নির্মিত মন্দির। এদেশে উল্লেখযোগ্য পর্যটন এলাকার মধ্যে রয়েছে: শ্র্রীমঙ্গল, যেখানে মাইলের পর মাইল জুড়ে রয়েছে চা বাগান। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের স্থানগুলোর মধ্যে রয়েছে–ময়নামতি, মহাস্থানগড় এবং পাহাড়পুর। রাঙ্গামাট, কাপ্তাই এবং কক্সবাজার প্রাকৃতিক দৃশ্যের জন্য খ্যাত। সুন্দরবনে আছে বন্য প্রাণী এবং পৃথিবীখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট এ বনাঞ্চলে অবস্থিত । এক নজরে বাংলাদেশসাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশজাতীয়তা: জাতি হিসেবে বাঙ্গালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন।
সাপ্তাহিক ছুটি: শুক্রবার ও শনিবার। কিছু কিছু অফিস শনিবার খোলা থাকে।
আন্তর্জাতিক ডায়ালিং কোড : +৮৮০
আন্তর্জাতিক সময় অঞ্চল: বিএসটি (জিএমটি +৬ ঘণ্টা)
জনগণ
জনসংখ্যা : ১৬.১৭ কোটি (সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
পুরুষ : ৮.১০ কোটি
মহিলা : ৮.০৭ কোটি
শিক্ষার হার : ৬৩.৬%
ভাষা :
বাংলা (জাতীয় ভাষা) - ৯৫% জনগণ
অন্যান্য ভাষা - ৫%
ইংরেজির ব্যবহার প্রচলিত আছে।
ধর্ম
মুসলিম - ৮৬.৬%,
হিন্দু - ১২.১%
বৌদ্ধ - ০.৬%
খ্রিস্টান - ০.৪% এবং
অন্যান্য - ০.৩%.
বয়স-ভিত্তিক বণ্টন :
০-১৪ বছর : ৩০.৮%
১৫-৪৯ বছর : ৫৩.৭%
৫০-৫৯ বছর : ৮.২%
৬০ বছরের ঊর্ধ্বে : ৮.১%
(সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
জনসংখ্যার বৃদ্ধির হার: ১.৩৭%
জন্মহার: প্রতি হাজারে ১৮.৮ জন
মৃত্যুহার : প্রতি হাজারে ৫.১ জন
লিঙ্গ বণ্টন :
লিঙ্গ অনুপাত (প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষ) : ১০০.৩
উর্বরতা হার : নারীপ্রতি ২.৩ শিশু (সূত্র)
জাতিগোষ্ঠী:
বাঙালি : ৯৮%
ক্ষুদ্র নৃ গোষ্ঠী : ২%
প্রধান নৃ গোষ্ঠীসমূহ : চাকমা, মারমা, সাঁওতাল, গারো, মনিপুরী, ত্রিপুরা, তনচংগা
ভূগোল
ভৌগোলিক অবস্থান :
২৬° ৩৮' উত্তর অক্ষাংশ থেকে ২০° ৩৪' উত্তর অক্ষাংশ এবং
৮৮° ০১' পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২° ৪১' পূর্ব দ্রাঘিমাংশ
আয়তন : ১৪৭,৫৭০ বর্গকিমি (ভূমি : ১৩৩,৯১০ বর্গকিমি, জলজ : ১০,০৯০ বর্গকিমি)
সীমানা :
উত্তরে ভারত (পশ্চিমবঙ্গ আর মেঘালয়)
পশ্চিমে ভারত (পশ্চিম বঙ্গ )
পূর্বে ভারত (ত্রিপুরা ও আসাম) এবং মিয়ানমার
দক্ষিণে বঙ্গোপসাগর
সীমানা দৈর্ঘ্য : ৪,২৪৬ কিমি. (মায়ানমার : ১৯৩ কিমি., ভারত : ৪,০৫৩ কিমি.)
সমুদ্র সীমানা : ৫৮০ কিমি.
মহীসোপান : মহাদ্বীপীয় মার্জিন বাইরের সীমা অবধি
বিশেষ অর্থনৈতিক এলাকা : ২০০ নটিক্যাল মাইল
সমুদ্র এলাকা : ১২ নটিক্যাল মাইল
ভুমির ধরন : প্রধানত সমভুমি, পূর্ব ও দক্ষিনপূর্বে পাহাড়ি ভুমি
রাজধানী : ঢাকা
এলাকাভিত্তিক পরিসংখ্যান :
বিভাগ ৮টি - ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর,ময়মনসিংহ
জেলা ৬৪ টি
উপজেলা ৪৯১ টি
প্রধান নদীসমূহ : পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, ব্রম্মপুত্র, কর্ণফুলী, তিস্তা, শীতলক্ষ্যা, রূপসা, মধুমতি, গড়াই, মহানন্দা
জলবায়ু
জলবায়ুর ধরন : উপ ক্রান্তীয় মৌসুমি বায়ু
গড় তাপমাত্রা : শীতকালে ১১° সি - ২০° সি (অক্টোবর - ফেব্রুয়ারি)
গ্রীষ্মকালে ২১° সি - ৩৮° সি (মার্চ - সেপ্টেম্বর)
বৃষ্টিপাত : ১১০০ মিমি. - ৩৪০০ মিমি. (জুন - আগস্ট)
আর্দ্রতা :
সর্বোচ্চ ৯৯% (জুলাই),
সর্বনিম্ন ৩৬% (ডিসেম্বর - জানুয়ারি)
অর্থনীতি
অর্জন : বাংলাদেশ D-8 এর সদস্য।
গোল্ডম্যান স্যাস কর্তৃক “Next Eleven Economy of the world” হিসেবে বিবেচিত।
মাথাপিছু আয় : $১,৬০২ (সুত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭)
জিডিপি প্রবৃদ্ধি (%) : ৭.২৪ (সুত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭)
দারিদ্র্যের হার : ২৩.৫% (সুত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০১৭)
মানব উন্নয়ন সূচকে অবস্থান : ১৩৯ তম
আন্তর্জাতিক অনুদান নির্ভরতা: ২%
প্রধান ফসল : ধান, পাট, চা, গম, আঁখ, ডাল, সরিষা, আলু, সবজি, ইত্যাদি।
প্রধান শিল্প : পোশাকশিল্প (পৃথিবীর ২য় বৃহত্তম শিল্প), পাট (বিশ্বের সর্ববৃহৎ উৎপাদনকারী), চা, সিরামিক, সিমেন্ট, চামড়া, রাসায়নিক দ্রব্য, সার, চিংড়ি প্রক্রিয়াজাত, চিনি, কাগজ, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, ঔষধ, মৎস্য।
প্রধান রপ্তানি : পোশাক (পৃথিবীর ২য় বৃহত্তম শিল্প), হিমায়িত চিংড়ি, চা, চামড়া ও চামড়াজাত দ্রব্যাদি, পাট ও পাটজাত দ্রব্য (পাট উৎপাদনে বাংলাদেশ প্রথম), সিরামিক্স, আইটি আউটসোর্সিং, ইত্যাদি।
প্রধান আমদানি : গম, সার, পেট্রোলিয়াম দ্রব্যাদি, তুলা, খাবার তেল, ইত্যাদি।
প্রধান খনিজ সম্পদ : প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, চিনামাটি, কাচ বালি, ইত্যাদি।
মুদ্রা : টাকা (বিডিটি - প্রতীক ৳)
১০০০, ৫০০, ১০০, ৫০, ২০, ১০, ৫, ২, ও ১ টাকার নোট আর
৫০, ২৫, ১০, ৫, ২৫, ১০, ৫ ও ১ পয়সা
শ্রমিক বণ্টন: ৫.৪১ কোটি পুরুষঃ ৩.৭৯ কোটি, নারীঃ ১.৬২ কোটি (সূত্র : বিইএস) শিল্প-ভিত্তিক শ্রমিক বণ্টন: কৃষি : ৪৮.৪%, শিল্প : ২৪.৩%, অন্যান্য : ২৭.৩% সুত্র : বাংলাদেশ পরিসংখান ব্যুরোপরিবহন ব্যবস্থা : সড়ক, আকাশপথ, রেল, নদীপথ (বিস্তারিত)ইপিজেড : ঢাকা, উত্তরা, আদমজী, চট্রগ্রাম, কুমিল্লা, ঈশ্বরদী, কর্ণফুলী, এবং মংলা। ঐতিহাসিক দিনসমূহস্বাধীনতা দিবস: ২৬ মার্চবিজয় দিবস: ১৬ ডিসেম্বর শহীদ দিবস: ২১ ফেব্রুয়ারি (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পরিচিত) পর্যটনপর্যটন আকর্ষণ: ঢাকা, চট্রগ্রাম, কক্সবাজার, কাপ্তাই, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কুয়াকাটা, বগুড়া, খুলনা, সুন্দারবন, সিলেট, রাজশাহী, দিনাজপুর, এবং কুমিল্লা বিমানবন্দর: ঢাকা (আন্তর্জাতিক), চট্রগ্রাম (আন্তর্জাতিক), সিলেট (আন্তর্জাতিক), যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল, কক্সবাজার আরও তথ্য: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তথ্য প্রযুক্তি (আইটি)
জাতীয় ডোমেইন: .bdইন্টারনেট অনুপ্রবেশ : ৬.৬৭ কোটি (২০১৭) সূত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মোবাইল ব্যাবহারকারী : ১২ কোটি ৮৩ লক্ষ (২০১৭) সূত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
মোবাইল অনুপ্রবেশ : জনসংখ্যার ৮০%
বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক ক্রম
জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ
৪র্থ বৃহৎ মুসলিম দেশ, মুসলিম সংখাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের ৩য় দেশ
জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বিশ্বের ৭ম বৃহৎ দেশ, ১০ কোটির উপর জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ (সূত্র)
গাঙ্গেয় বদ্বীপে অবস্থিত, যা পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ
কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত
জিডিপির দিক থেকে, বাংলাদেশের অর্থনীতি পৃথিবীর ৩৫তম দেশ কিন্তু জিডিপি বৃদ্ধির দিক থেকে পৃথিবীর ২৮তম অর্থনীতি (সূত্র)
বাংলাদেশের পোশাকশিল্প পৃথিবীর ২য় বৃহত্তম পোশাকশিল্প (সূত্র)
পৃথিবীর সর্ববৃহৎ পাট উৎপাদনকারী দেশ (পাট উদ্ভিজ্জ আঁশের মধ্যে উৎপাদনের দিক দিয়ে ২য়, তুলার পরেই অবস্থান)
সুন্দরবন (বাংলাদেশ ও ভারত) পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন
বাংলাদেশের পোশাকশিল্পে নূন্যতম মজুরি পৃথিবীর সর্বনিম্ন (বেসরকারি সুত্র)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1000