Mathmagic world

Mathmagic  world It is an online digital learning platform

১০ম শ্রেণি, উচ্চতর গণিত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন!
27/07/2025

১০ম শ্রেণি, উচ্চতর গণিত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন!

এইচএসসি পরীক্ষার রুটিন। শুরু ২৬ জুন। পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। 🌹🌹🌹❤️❤️🇧🇩
01/06/2025

এইচএসসি পরীক্ষার রুটিন। শুরু ২৬ জুন। পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। 🌹🌹🌹❤️❤️🇧🇩

২০২৬ সাল  থেকে কার্যকর এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করেছে এনসিটিবি।
15/05/2025

২০২৬ সাল থেকে কার্যকর এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন প্রকাশ করেছে এনসিটিবি।

ভালো ছাত্র, জিনিয়াস—এই মনগড়া ভ্রান্ত ধারণাগুলো এখনো কেন প্রচলিত আছে, তা আমি জানি না। আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজে ক্লাসের দ...
19/04/2025

ভালো ছাত্র, জিনিয়াস—এই মনগড়া ভ্রান্ত ধারণাগুলো এখনো কেন প্রচলিত আছে, তা আমি জানি না। আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজে ক্লাসের দ্বিতীয় শেষ ছাত্র ছিলাম। ক্লাস এইট থেকে নাইন ওঠার সময় অঙ্কে ১০০-তে ১২, বিজ্ঞানে ১৭, আর ইংরেজিতে ২৩ পেয়েছিলাম। আমার পরে যে ছেলে ছিল, সে পরীক্ষাই দিতে পারেনি অসুস্থতার কারণে। নইলে আমিই শেষ হতাম।

ক্যাডেট কলেজে খারাপ রেজাল্টের যে কী পরিমাণ অপমান, তা ভুক্তভোগীই জানে। আমার কারণে পুরো হাউসের সামগ্রিক ফল খারাপ হলো। সিনিয়ররা মারধর করল, বন্ধুরা তিরস্কার করল, আর কলেজ কর্তৃপক্ষ অপমানের চূড়ান্ত করল—বাইরে না বের করলেও আমাকে সায়েন্স গ্রুপ থেকে বাদ দিয়ে আর্টস গ্রুপে জোর করে দিয়ে দিল।

বাবা বলছেন, সায়েন্স নিয়ে পড়তে। আমিও চাই। কিন্তু কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দিল—সায়েন্স আমার যোগ্যতা নয়। অপমান, প্রত্যাখ্যান, এবং নিঃসঙ্গতার ভারে পিষ্ট হয়ে ১৪ বছরের এক কিশোর গিয়ে দাঁড়াল ভাইস প্রিন্সিপালের অফিসে। কাঁদলাম, হাত-পা ধরলাম। কিন্তু তাতে লাভ হলো না। অনেক অনুরোধের পর লিখিত মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দিলাম—যদি সায়েন্স পড়তে দিত, তাহলে এসএসসি ও এইচএসসিতে অন্তত ফার্স্ট ডিভিশন নিশ্চিত করব।

এরপরও অপমান আর টিটকারি চলতেই থাকল। কত দিন যে বাথরুমে, ছাদে, অন্ধকারে কেঁদেছি! ১৪ বছরের ছেলের অপমান সহ্য করার ক্ষমতা কতটুকুই বা থাকে? একদিন ঠিক করলাম—আর না। এই অসম্মানের উত্তর দিতে হবে।

তখন থেকেই শুরু করলাম। সবকিছু ছেড়ে দিলাম—বন্ধুবান্ধব, টিভি, সিনেমা, আত্মীয়স্বজন। শুধু বই আর পড়াশোনা। কী আছে এর মধ্যে, সেটা জানার জন্য পাগল হয়ে উঠলাম। অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার প্রশ্ন তৈরি করলাম বিশ্বভারতীর বই ঘেঁটে। অঙ্কের পারমুটেশন-কম্বিনেশন-ইন্টিগ্রেশন কীভাবে বাস্তবে কাজ করে, তা বুঝতে লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা কাটালাম। ইংরেজি কবিতার কবি আর তাদের রচনার সমালোচনা পড়লাম, শুধু একটি প্রশ্নের উত্তর তৈরি করতে।

চার বছর ধরে প্রতিদিন ১৪-১৬ ঘণ্টা কেটেছে বই, রেফারেন্স আর খাতার সঙ্গে। এমনকি ঈদের দিনও নামাজ পড়ার পর ফিরে এসেছি পড়াশোনায়। বাবা-মা বলতেন, "এইবার থাম," আর বন্ধুরা বলত, "তুই কবরে চলে যাবি!" কিন্তু আমার লক্ষ্য পরিষ্কার ছিল—অপমানের জবাব দিতে হবে।

এই চার বছরে আমি শুধু এইচএসসি সিলেবাস শেষ করেছি সাতবার। বিশ্বাস না হলে অবিশ্বাস করতে পারেন।

১৯৮৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলো। ক্লাসের দ্বিতীয় শেষ ছাত্র, অঙ্কে ১২ পাওয়া, সায়েন্স গ্রুপের অযোগ্য বলা সেই ছেলেটি মেধা তালিকায় পুরো বোর্ডে প্রথম হলো! ১৫০,০০০ শিক্ষার্থীর মধ্যে প্রথম! প্রেসিডেন্ট ডাকলেন, টিভি ডাকল, পত্রিকায় ছবি ছাপা হলো।

এটা ছিল আমার মিষ্টি প্রতিশোধ। এরপর আর পেছন ফিরে তাকাইনি।

এই অভিজ্ঞতায় আমি শিখেছি—"ভালো ছাত্র" বা "জিনিয়াস"—এসব কিছুই নয়। আসল কথা হলো কঠোর পরিশ্রম। আমি যদি সত্যিই কিছু পেতে চাই, তাহলে সেটি পাবই। না পাওয়া মানে আমি মন থেকে চাইনি।

আপনি বিসিএসে প্রথম হতে চাননি? চাননি বলেই হননি।
ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি? কারণ, আপনি সত্যিই চাননি।
মিলিয়ন ডলারের ব্যবসা নেই? সেটাও আসলে চাননি।

আমরা সাফল্যের ফলটা দেখি, কিন্তু এর পেছনের শ্রম, ত্যাগ, কষ্ট—এসব দেখিনা। যদি কিছু পেতে চান, তবে সেটা পাওয়ার জন্য পাগলের মতো চেষ্টা করুন। দ্বিতীয় কোনো বিকল্প রাখবেন না। ব্যর্থতা গ্রহণযোগ্য নয়। সফল হোন, নতুবা চেষ্টা করতে করতে হারিয়ে যান।

সৃষ্টিকর্তা আমাদের শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের চেয়ে শক্তিশালী কিছু নেই। আর শ্রেষ্ঠ জীব কখনো হারতে পারে না।

এই পোস্টের উদ্দেশ্য অহংকার করা নয়, বরং যারা নিজেদের নিয়ে সন্দেহ করেন, তাদের সেই ভুল ধারণা ভেঙে দেওয়া।

—শাব্বির আহসান

ছবি: পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দৈনিক ইত্তেফাক পত্রিকায় ছাপা হওয়া সংবাদ।

সৌজন্যে: বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

পেছাল এসএসসি-২০২৫ গণিত পরীক্ষাসংশোধিত রুটিন গণিত পরীক্ষা- ২১ এপ্রিল ২০২৫, সোমবারউচ্চতর গণিত -৪ মে ২০২৫, রবিবার
19/03/2025

পেছাল এসএসসি-২০২৫ গণিত পরীক্ষা
সংশোধিত রুটিন
গণিত পরীক্ষা- ২১ এপ্রিল ২০২৫, সোমবার
উচ্চতর গণিত -৪ মে ২০২৫, রবিবার

18/03/2025

রাখাইন বৌদ্ধ মন্দির এর ভিতরের ফুটেজ দেখি
# #কুয়াকাটা,
# #পটুয়াখালী

আজ ১৪ মার্চ, বিশ্ব পাই (π) দিবস। পাই দিবস গাণিতিক ধ্রুবক পাই (π) এর সম্মানে উদযাপনের দিন। পাই-এর মান প্রায় ৩.১৪ বলে প্র...
13/03/2025

আজ ১৪ মার্চ, বিশ্ব পাই (π) দিবস।

পাই দিবস গাণিতিক ধ্রুবক পাই (π) এর সম্মানে উদযাপনের দিন। পাই-এর মান প্রায় ৩.১৪ বলে প্রতি বছর ১৪ মার্চকে সারা বিশ্বের গণিতবিদগণ পাই দিবস হিসাবে পালন করে থাকেন।



পাই দিবস কখনও কখনও ১৪ মার্চ দুপুর ১টা ৫৯ মিনিটে উদযাপন করা হয়। এই দিন দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়। পাই সেকেন্ডে পাই দিবস পালনের মধ্য দিয়ে পাইয়ের মানের (৩.১৪১৫৯২৬) কাছাকাছি সময়ে দিবসটি উদযাপন করা সম্ভব হয়।

১৯৮৮ সালে পদার্থবিদ ল্যারি শ’ পাই (π) দিবসের ধারণার প্রবর্তন করেন। সান ফ্রান্সিকোর বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তা ল্যারি শ’ এ দিবস পালনের উদ্যোক্তা বলে তাকে ‘পাই-এর রাজপুত্র’ বলা হয়। ২০০৯ সালের ১২ মার্চ যুক্তরাষ্ট্র সরকার ১৪ মার্চকে জাতীয় পাই (π) দিবস হিসেবে পালনের অনুমোদন দেয়। তবে বাংলাদেশে পাই (π) দিবস উদযাপিত হচ্ছে ২০০৬ সাল থেকে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির উদ্যোগে দেশে এই দিবস উদযাপন শুরু হয়। দেশের বেশ কিছু গণিত ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্যে দিবসটি পালিত হয়।

ইউক্লিডীয় সমতলীয় জ্যামিতিতে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই (π) হিসেবে সংজ্ঞায়িত করা হয়। উইলিয়াম জোনস সর্বপ্রথম ১৭০৬ সালে পাই প্রতীকটির প্রচলন করেন। তবে এ প্রতীকটিকে জনপ্রিয় করেন সুইস গণিতবিদ লিওনার্দো ইউলার।

গণিত, বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার অনেক সূত্রে পাইয়ের ব্যবহার দেখা যায়। বর্তমানে কম্পিউটারের সাহায্যে π এর মান দশমিকের পর ১ ট্রিলিয়ন পর্যন্ত বের করা সম্ভব হয়েছে।

π গ্রিক বর্ণমালার ষোলতম বর্ণ। গ্রিক শব্দ ‘περιφέρεια’ (যার অর্থ periphery) এবং ‘περίμετρος’(যার অর্থ perimeter) এর প্রথম বর্ণ হচ্ছে π। ধরা হয়ে থাকে পরিধি বা perimeter শব্দটি থেকেই π এর ব্যবহার হয়ে আসছে।

Big shout out to my newest top fans! 💎 Mabsura Ferdous, Affan Islam, S M Kamal Uddin, Sayed Saif Uddin, Redwan Islam, Fa...
12/03/2025

Big shout out to my newest top fans! 💎 Mabsura Ferdous, Affan Islam, S M Kamal Uddin, Sayed Saif Uddin, Redwan Islam, Fahmida Hafiz, Tamanna Rahman, Porosh Biswas, Razim Rockes, Abdurrahman Yeadin

Drop a comment to welcome them to our community,

Shout out to my newest followers! Excited to have you onboard! Murad Hossain Sarker, Monojit Biswas, Jannatul Ferdous Ri...
12/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Murad Hossain Sarker, Monojit Biswas, Jannatul Ferdous Rinku, Ariful Hoque, Suranjan Halder, Sharif Uddin, Selim Reza, Abdul Kadir Mridha, Rupa Hares, Mahmuda Yeasmin, Dhiraj Vashkar Nath, Amina Rahman, Md Rofiqkul Islam, Md Milon, Hafeza Akter, Mss Popy Aktar, মোঃ আমিনুল ইসলাম, Firoz Mahmud, MD Anarul Islam, Aysha Smrity, Md Al Rafi Bejoy, Abhijeet Roy, Taslim Alam, Sirajul Islam, Sayed Saif Uddin, Md Sajjad Hossain, Jubayer Hossain, Abu Tayeb, Musab Shabab, Sumaiya Islam Naziha, Towsif Islam Arafat, Abn Mizan, MD Sakhawat Hossain, Md Mizanur Rahman Mollick, Rihan Khan, Obydur Rahman, Lucky Islam, Razim Rockes, Dalia Dalia, Sumiya Purbasha, Amaan Hossain, Meghla Akter Misty, Sumon Naheruzzaman, Ebrahim Khalil, Porosh Biswas, علاء الدين خلجي, Ibrahim Khalil, Mehidi Hasan

Big shout out to my newest top fans! 💎 Mabsura Ferdous, S M Kamal Uddin, Sayed Saif Uddin, Redwan Islam, Porosh Biswas, ...
08/03/2025

Big shout out to my newest top fans! 💎 Mabsura Ferdous, S M Kamal Uddin, Sayed Saif Uddin, Redwan Islam, Porosh Biswas, Abdurrahman Yeadin, Sumaiya Islam Naziha

Drop a comment to welcome them to our community,

Address

KP Gosh Street , Armanitola
Dhaka
1100

Telephone

+8801916159922

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathmagic world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mathmagic world:

Shortcuts

Share

Category