Kashiani G C Pilot High School,Kashiani,Gopalganj,Bangladesh is my School.

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Kashiani G C Pilot High School,Kashiani,Gopalganj,Bangladesh is my School.

Kashiani G C Pilot High School,Kashiani,Gopalganj,Bangladesh is my School. Kashiani G C Pilot High School is one of the Best & oldest Schools in Gopalganj District,Bangladesh.Landlord Girish Chandra Sen founded the School in 1902.

Page Creater and Admin : Muhammad Haider Ali Hitlu.SSC1987.পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের বীর মুজাহিদ ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক। প্রাপ্ত তথ্য উপাত্ত : Sir Hazi Nazir uddin Sarder থেকে।
কাশিয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় (Kashiani G C Pilot High School)One of the Oldest School of Gopalgonj,Bangladesh Since 1902.
জমিদার হিসেবে খ্যাত সর্বানন্দ সেনের পুত্র শ্রী গিরীশ চন্দ্র সেন৷ পিতা সর্বানন্দ সেন পুত্রকে কলকাতায় রেখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন৷ ওকালতি পাশ করে গিরীশ চন্দ্র কলকাতা হাইকোর্টে ওকালতি করা শুরু করেন এবং পিতার অবর্তমানে জমিদারী তদারকী করতেন৷ প্রজাসাধারণের কথা ভেবে নিজের পরিবার পরিজনদের সাথে নিয়ে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন মনের মধ্যে তিনি লালন করতেন ৷ লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেন ১৯০২ সালে৷ প্রতিষ্ঠা করেন কাশিয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় ৷বিদ্যালয় প্রতিষ্ঠার পর ফুকরা গ্রামের বাবু রাজ বিহারী সেন গুপ্ত ,উলপুর গ্রামের বাবু রমনী মোহন সেন গুপ্ত প্রধান শিক্ষক হিসেবে ১৯১৯ সাল পর্যন্ত বিদ্যালয় পরিচালনা করেন। ফুকরা গ্রামের মৌলভী আজহার উদ্দীন সাহেব প্রতিষ্ঠাতার সহযোগী হিসেবে কাজ করেন এবং তিনি ১৯৫৮ সালে অবসর গ্রহণ করেন। ১৯১৯ সালে স্কুলটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক(Head Master)বৃন্দের নাম : বাবু রাজ বিহারী সেন গুপ্ত ,বাবু রমনী মোহন সেন গুপ্ত,বাবু ভূপেন্দ্র সেন গুপ্ত,বাবু অনুকুল চন্দ্র সাহা,মরহুম ইয়াকুব হোসেন সরদার(প্রথম মুসলিম প্রধান শিক্ষক),একেএম ইমদাদুল হক ইমু (ভারপ্রাপ্ত),বাবু কমলেশ পোদ্দার(ভারপ্রাপ্ত), মরহুম এবিএম সোলায়মান সিকদার(ভারপ্রাপ্ত), একেএম ওয়ালিয়ার রহমান,মনিরুল ইসলাম (ভারপ্রাপ্ত),সম হেমায়েতুল ইসলাম (ভারপ্রাপ্ত),মো: খলিলুর রহমান থান্দার,বাবু বিভূতি বিকাশ ঘোষ,নূর আলম তালুকদার প্রমূখ। বর্তমানে বিদ্যালয়টি কাশিয়ানী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয়(Kashiani G C Pilot High School) নামে সমধিক খ্যাত৷ পদ্মার শাখা নদী মধুমতি; যা এককালে পদ্মার মতই প্রমত্তা ছিল৷ সে মধুমতি হতে চন্দনা- বারাশিয়া নামের এক শীর্ণকায় ছোট নদীর উত্‍পত্তি৷ কাশয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের শোভা বর্ধনে নদীটির ভূমিকা ছিল অবর্ণনীয়৷ নদীবক্ষে বিরহ-মিলনের ভাটিয়ালী সুর আর ছোট ছোট তরঙ্গ দোলায় ভেসে আসা হিমেল হাওয়ায় প্রাণ জুড়িয়েছে তীরস্থ এই প্রতিষ্ঠানটি৷ কালের স্রোতধারায় প্রতিষ্ঠানটি হয়ে ওঠে কাশিয়ানীবাসীর মধ্যমনি৷ প্রতিষ্ঠা লগ্নে ই- প্যাটার্ণের টিনের ঘরটি আর নেই। সরকারী ও স্থানীয় অনুদানে তখন পূর্ণতা পেলেও দীর্ঘদিন এটি কালের সাক্ষী হিসেবে মুখ থুবড়ে পড়েছিল। বিভিন্ন সময়ে নতুন ভবন নির্মাণসহ সংস্কার হয়েছে এবং প্রসার লাভ করেছে আরও একাধিক পাকা ভবন৷। কাশিয়ানী সদর ইউনিয়নের সফল চেয়ারম্যান শিকদার মোহাম্মদ আলীর তত্বাবধানে স্কুলের উত্তর পাশের ভবন সংস্কারসহ অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। আধুনিক শিক্ষার নব্য চেতনায় বলীয়ান এ প্রতিষ্ঠান ৷ জ্ঞানের আলোয় আলোকিত করতে সদা ব্রত নিয়ে কাজ করে চলেছেন শিক্ষকেরা ৷ সাধারণ শিক্ষার পাশপাশি কারিগরী শিক্ষারও শিক্ষাদান চলছে৷ নয়শতাধিক ছাত্র-ছাত্রীর প্রাণোচ্ছ্বল এই প্রতিষ্ঠানে মোট শিক্ষক প্রায় ৩০(ত্রিশ) জন ৷ বিশ্বায়নের স্রোতধারায় সমান তালে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটির কৃতিত্ব৷ শিক্ষকদের সুনিপুন কর্মদক্ষতা ও প্রচেষ্টা শিক্ষার্থীদের বহুমুখী দৃষ্টিভঙ্গী গঠনে প্রেরণা যুগিয়েছে সর্বক্ষণ ৷ স্কুলের প্রয়াত শিক্ষকবৃন্দের নাম:শুধাংশ শেখর ভট্রাচার্য,মনীন্দ্র চন্দ্র সেন,হেম চন্দ্র সেন,মো:আজহার উদ্দিন আহমেদ,মৌলভী সৈয়দ গোলাম মূর্তজা,বাবু প্যারীলাল চক্রবর্তী,আশুতোষ ভট্রাচার্য,ভূবন মোহন সেন,সচ্চিদানন্দ কাঞ্জিলাল,অন্নদা শংকর পোদ্দার,প্রমথ নাথ,আ: ওয়াদুদ ফকির,বিরুপক্ষ সাহা(শ্যামলাল),অমূল্য কুমার ভট্রাচার্য,যোগেন্দ্র নাথ পাল,গোবিন্দ্র ভট্রাচার্য,ক্ষীরোদ চন্দ্র সাহা,আবুল কালাম আজাদ,পরিমল চক্রবর্তী পানু,তারিনী চন্দ্র কর,উৎপল চন্দ্র সাহা,মৌলভী আলহাজ্ব আ: মাজেদ খান,আ: রউফ মিয়া, আলহাজ্ব নজির উদ্দিন সরদার,আ: মান্নান মিয়া,এম এ ওহাব মিয়া,আ: রশিদ মিয়া,একেএম ওয়ালিয়ার রহমান,সম হেমায়েতুল ইসলাম,মোহিত মোহন ঘোষ,সৈয়দ আমীর আলী,জগবন্ধু রায়,
এফ এম ইনামুল হক,আ: ওহাব মিয়া প্রমূখ। স্কুলের জীবিত প্রাক্তন শিক্ষকবৃন্দের নাম:আলী আহমেদ সিকদার,মোমরেজ মিয়া,সৈয়দ এনামুল হক,ওমর হোসেন,সুশান্ত বিশ্বাস,তজিবর রহমান, জীতেন্দ্র নাথ বিশ্বাস,রেবতী মোহন আচার্য্য, সিদ্বেশ্বর ঘোষ,কমলেশ পোদ্দার,প্রভাস চন্দ্র বিশ্বাস,খলিলুর রহমান থান্দার,চিত্ত রঞ্জন কুন্ডু,বিভূতি বিকাশ ঘোষ,মনিরুল ইসলাম,মৌ: আবদুর রকীব,মূন্সী জাকির হোসেন প্রমূখ। স্কুলের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক হলেন শিক্ষক কূলের শিরোমনি স্যার হাজী নজির উদ্দিন সরদার(Sir Hazi Naziruddin Sarder) যিনি এক নাগারে ৪৭ বছর শিক্ষকতা করেছেন,তিনি স্কুলেরও ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন সর্বাধিক ২১ বছর। স্যার হাজী নজির উদ্দিন সরদারের পিতা মরহুম খাদেম আলী সরদার(ভাটিয়াপাড়া) বহু বছর স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। কালের স্বাক্ষী স্যার হাজী নজিরউদ্দিন সরদার অত্যন্ত ধার্মিক ছিলেন। প্রকৃতির অমোঘ নিয়মেই তিনি ২০০৭ সালের ১৩ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে হঠাৎ অসুস্থ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন,পড়ে আছে তার আদর্শ গাথা,পড়ে আছে স্মৃতি। যুগে যুগে তিনি অত্র এলাকার মানুষের কাছে বেঁচে থাকবেন অনন্তকাল হয়ে। আর তারই ফল হিসেবে এই প্রতিষ্ঠানের আলোয় আলোকিত জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে অবস্থান করছেন অনেক খ্যাতিমান গুণীজন৷ সামাজিক কর্মকান্ডে রয়েছে তাঁদের অনস্বীকার্য অবদান৷ উল্লেখ করা যেতে পারে- সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া,ভাইস চ্যান্সেল অধ্যাপক ডাঃ শরফুদ্দীন আহম্মদ,ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো লুত্‍ফর রহমান,অবসরপ্রাপ্ত সচিব মোঃ ইদ্রিস মিয়া,অতিরিক্ত সচিব সরদার মিজানুর রহমান,
ব্রিগেডিয়ার জেনারেল মো সাদেক,যুগ্ম সচিব ও জেলা দায়রা জজ মহিউদ্দিন আহমেদ,বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সচিব জি.সি বিশ্বাস,যুগ্ম সচিব সাহেব আলী মৃধা,অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক(অবঃ) শাহ মোঃ আব্দুল হাই (হাসান),অধ্যাপক ডাঃ এ এস এম এ রায়হান, অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, এসপি আনিসুর রহমান,অধ্যাপক ডা: শেখ গোলাম মোস্তফা,জুলফিকার আলী জুয়েল, লে:কর্ণেল মাহবুবউল্ল্যাহ,আবুল কালাম আজাদ,ডা: শেখ সোলায়মান,ডা: গুরুদাস কর্মকার,ডা:মো কামাল, ডা: আলীমুজ্জামান,অধ্যাপক অচিন্ত্য ভৌমিক, ইঞ্জি মুহসীন তালুকদার,যুগ্ম সচিব রবিউল ইসলাম,অধ্যাপক সাধন কুমার ঘোষ,মেজর সরংআর আকরাম হোসেন,মেজর এস এম মুহিত,ক্যাপ্টেন লুৎফর রহমান,এম এ মতিন, প্রিন্সিপাল অধ্যাপক সৈয়দ আবু জাফর,উপ- পরিচালক কৃষিবিদ আবু জাফর,প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক সেকেন্দার আলী,ফজলুর রহমান কুটি মিয়া,নজরুল ইসলাম চাদ মিয়া,প্রফেসর মাসুদ ইবনে রহমান,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক এবং পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের বীর মুজাহিদ এস এম হায়দার আলী হিটলু,জেলা প্রশাসক মোস্তাফা কামাল মুরাদ,উপ সচিব সৈয়দ ফারুক,ডঃএ এফ এম আমীর খসরু পিএইচডি,সরদার মোহাম্মদ আলী মিন্টু,ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট এম এ কামরুল হাসান খান আসলাম,অতিরিক্ত পিপি এডভোকেট জাহিদ সরদার,অধ্যক্ষ কাজী নেয়ামুল হক শাহীন, উপ সচিব এস এম সাদী,দেব রঞ্জন ঘোষ,ডা: মানব রঞ্জন ঘোষ,সোহরাব হোসেন খান,এএসপি আলী হায়দার মিয়া,চেয়ারম্যান শিকদার মোহাম্মদ আলী খোকন,আম্মার হোসেন বিসিএস প্রমূখের নাম৷
শ্রদ্ধায় আজও স্নাত আলোকবর্তিকার সেই মহীয়ান পুরুষ শ্রী গিরীশ চন্দ্র সেন৷ গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাঁর লালিত স্বপ্নের পুরাকীর্তি কাশিয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়,Kashiani G C Pilot High School.
>>>Muhammad Haider Ali Hitlu(1987).
পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের বীর মুজাহিদ ও বিশিষ্ট ইসলামী ইসলামী চিন্তাবিদ ও গবেষক।

নজির উদ্দিন সরদার স্যারের আজ ১৯ তম মৃত্যুবার্ষিকী।⏩শিক্ষক নজির উদ্দিন সরদার। শিক্ষকতার সময়কালঃ১৯৫১-২০০০জন্মঃ ০২ ফেব্রুয...
13/08/2026

নজির উদ্দিন সরদার স্যারের আজ ১৯ তম মৃত্যুবার্ষিকী।
⏩শিক্ষক নজির উদ্দিন সরদার।
শিক্ষকতার সময়কালঃ১৯৫১-২০০০
জন্মঃ ০২ ফেব্রুয়ারী ১৯৩০ইং,মৃত্যুঃ১৩ আগষ্ট ২০০৭ইং

⏩ঘরের পাশেই,রাস্তার সাথেই অন্ধকার মাটির ঘরে তার জায়গা হয়েছে। রোদ,বৃষ্টি,ঝড়,শীত,গরম কোনো কিছুই আজ আর তাকে বিচলিত করে না। এগুলোতে থেকে নিজেকে বাঁচানোর জন্যও নেই তার কোনো আপ্রাণ চেষ্টা। আজ সেসব কিছুর ঊর্ধ্বে।

⏩"হে আমার রব,আব্বা-মা উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।"
সাড়ে তিন হাত মাটির তৈরি কবরে শুয়ে আছেন আমার শ্রদ্ধেয় আব্বা(Sir Alhaj Naziruddin Sarder famous teacher (1951-2000) of Kashiani G C Pilot High School)।
দুদিন আগে আর পরে যেথায় আমারও ঠাঁই হবে। জানি না অন্ধকার কবরে শান্তিতে থাকার জন্য,ক্ষণিকের দুনিয়ায় ভালো কিছু সঙ্গে নিতে পারব কিনা। আব্বা তার প্রিয় চিরচেনা বাড়ীর পাশে,রাস্তার ধারে ঘুমিয়ে আছেন, পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত থাকবেন সেখানে।

⏩আব্বা নেই,এখন বাড়িতে গেলে, আর ভালো লাগে না। আব্বার অনেক শ্রম আর ঘামে গড়ে তোলা বাড়িটি আজ যেন আব্বা বিহীন রিক্ত, জরাজীর্ণ। ঘরের প্রতিটি জিনিস গুলো অযত্ন অবহেলায় পড়ে আছে। খুব যত্ন করে এই বাড়িটি তৈরি করেছিলেন আমার বাবা। কত মূল্যবান সময়, শ্রম আর ঘামে ভেঁজা এই বাড়ি। তার যত্নে গড়ে তোলা বাড়িতে আজ আর আমার বাবা নেই।

⏩⏩ আমার বাবা আমাদের কাছে ‘দুঃখ করে বলতেন, ‘এখন বুঝবি না, যখন মরে যাব সেদিন থেকে বুঝবি’ সেই দিন বাবা হারানোর ব্যথাটা বুঝতে পারিনি। এখন বুঝি ‘কতটা নিরাপদ আশ্রয় আর ভরসার জায়গাটা আমরা হাত ছাড়া করে ফেলেছি’। এত বড় ক্ষতি কোনোদিন পোষানোর নয়।

🔰বাবার বহু যত্নে গড়ে তোলা ঘরগুলো,বাবাহীন নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে। যেখানে এখন আর কোনো দরদ নেই,ভালোবাসা নেই,নেই কোনো স্নেহ-মমতার আর নিরাপত্তার এতটুকু স্থান। ওই ঘরে ঢুকলে কষ্টে বুকটা ফেটে যায়। বাবাকে মিস করে ভীষণ। মা এখন মাঝে মধ্যে বাড়ী যান বাবার কবর দেখতে,বাবার ঘরগুলো পরিস্কার করতে,বাবার সম্পত্তিগুলো দেখভাল করতে। আর কয়েকটা বছর বেঁচে থেকে সুখ নিয়ে কি যেতেন পারতেন না আমার বাবা।

🔰আব্বাকে আজ বড্ড মনে পড়ছে- পড়ালেখার জন্য কত শাসন করতো মাঝে-মধ্যে মার দিতো, পরক্ষনেই আবার আদর করত। আব্বা কতদিন হল আপনার হাতের কোন মার খাইনা, খুব ইচ্ছা হচ্ছে মার খেতে,নামাজ আদায় না করার জন্য বকা খাইনা। শুনেছি বাবা-মায়ের হাতে মার খেলে সন্তান ভাগ্যবান হয়। আব্বা আপনার অনুভূতি, ভালোবাসা, অস্তিত্ব সবসময় যেন আমাকে আষ্টেপৃষ্টে ঘিরে আছে, যদিও আপনি আছেন অনেক দূরে, অচীনপূরে,কবরের জগতে।
🔰হে আল্লাহ ! বাবার একজন অধম সন্তান হিসেবে এইটুকু প্রার্থনা করি, বাবার আত্মার মাগফিরাত কামনায় অন্তত কিছু সৎ কর্ম যেন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, যে সৎ কর্মের জন্য বাবার আত্মা শান্তি পায়,হাসতে হাসতে বেহেশতে প্রবেশ করতে পারেন। সন্তান হিসেবে এটুকুই প্রার্থনা রইল আপনার দরবারে।
🔰⏩মহান আল্লাহ,আপনি আমার বাবা-মার হজ্ব কবুল করুন,তার বিনিময়ে তাদের ক্ষমা,জান্নাত দান করুন। মনের মধ্যে একটি শান্তি পাই যখন ভাবি আমি আমার আব্বা- মাকে ২০০৩ সালে হজে পাঠিয়েছিলাম। আব্বার বহুল পঠিত কুরআনের একটি তাফসীর গ্রন্থ আমার নিত্য দিনের সাথী। সৌদি আরব থেকে প্রকাশিত পবিত্র কোরআনুল করীম ( তফসীর মারেফুল কোরান),যেখানে ৫৯৬ পৃষ্ঠা,৫৯৭ পৃষ্ঠায় লেখা আছে,'ইলমে তাছাওউফ শিক্ষা করা ফরজে আইন এর অন্তর্ভুক্ত।"
মহাসত্যের মহাসন্ধান,আকাইদ- তাসাওউফ- ফিকাহ,পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম শিক্ষা ও আমল করার চেষ্টা করছি।
⏩হে আল্লাহ! আমি আপনার পবিত্র ঘর কাবাতে- -মসজিদে নববীতে, বেহেস্তের বাগানে,মীনা, মুজদালিফা,আরাফাতে,সাফা-মারওয়াতে বাবার মাগফিরাতের জন্য কতো কেঁদেছি-- দোয়া করেছি...আল্লাহ্ আপনি তা কবুল করুন। যতদিন এদেহে প্রাণ আছে ততদিন আব্বা-মার জন্য আল্লাহর দরবারে কেদে-কেটেই যাবো, তাদের পারলৌকিক সুখের জন্য।

🔰⏩আব্বা ! ২৮ জুলাই ২০০৭ সন্ধ্যায় আমাকে মোবাইলে বললেন,শরীরটা ভালো যাচ্ছে না--আগামী শবে বরাতের আগে(২০০৭) ঢাকা আসবো -- রোজার মাস থাকবো--- আব্বা, আপনার জন্য আমি আপনার পছন্দের খাবারগুলো সংগ্রহ করেছিলাম---আপনি চলে গেলেন পরপারে---আর আপনাকে সেবা-যত্ম করার সুযোগ হলো না--প্রতি বছর শবে মেরাজ--শবে বরাত-রমজান মাস আসলে... আপনাকে খুজে ফিরি আমি আমার অস্তিত্বে--কিন্তু পাইনা।.আব্বা..আমি আপনাকে সবসময় খুজে ফিরি..আব্বা, আপনাকে মিস করি ভীষণ...আপনাকে ভালবাসি আব্বা।

⏩⏩ Muhammad Haider Ali Hitlu Al-Hanafi (পূর্ণাঙ্গ দ্বীন ও তাছাওউফ শিক্ষার্থী)----মির্জাপুর তাছাওউফ মাদ্রাসা ও নায়েবে রসুলের দরবার শরীফ, নিকলী,কিশোরগঞ্জ ।

10/08/2026

কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়ের SSC পরীক্ষার ফলাফল -২০২৬
BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, DHAKA
RESULT OF SSC EXAMINATION, 2026
Institution: KASHIANI GIRISH CHANDRA PILOT HIGH SCHOOL (EIIN: 109487)
Centre: SAZAIL (SAZAIL GOPIMOHAN HIGH SCHOOL), Thana/Upazilla: KASHIANI, Zilla: GOPALGANJ

No. of Students: { Examinee: 239, Appeared: 239, Passed: 171, Percentage of Pass: 71.55, GPA 5: 20 }

-------------------------------------- : BUSINESS STUDIES : --------------------------------------
545082[4.06], 545083[4.44], 545084[4.17], 545085[3.11], 545086[2.33], 545087[2.17], 545088[2.39], 545089[3.44], 545090[3.83],
545091[3.11], 545092[2.61], 545093[2.94], 545094[3.22], 545095[3.39], 545096[2.94], 545097[2.61], 545099[3.39], 545100[3.00],
545101[2.89], 545103[2.44], 545109[2.50] =21

545098[F1 ], 545102[F1 ], 545104[F1 ], 545105[F1 ], 545106[F1 ], 545107[F1 ], 545108[F2 ], 545110[F2 ] =8
--------------------------------------- : HUMANITIES : -----------------------------
382874[3.89], 382875[4.39], 382876[4.72], 382877[4.39], 382878[3.83], 382879[3.33], 382880[3.33], 382881[3.78], 382882[4.06],
382883[2.83], 382884[2.50], 382885[1.89], 382886[2.83], 382887[2.22], 382888[3.22], 382889[2.94], 382891[4.17], 382892[3.22],
382896[2.83], 382899[2.78], 382902[3.06], 382907[3.78], 382910[2.94], 382912[3.22], 382913[3.28], 382914[3.72], 382916[3.28],
382917[2.56], 382921[3.11], 382922[2.94], 382923[2.39], 382925[2.83], 382926[2.17], 382928[4.28], 382929[4.61], 382930[4.67],
382931[4.06], 382932[3.78], 382933[4.11], 382934[3.72], 382935[3.56], 382936[2.78], 382937[3.94], 382938[3.67], 382939[3.56],
382940[3.11], 382941[3.22], 382942[3.17], 382943[3.22], 382944[3.06], 382945[2.56], 382949[2.61], 382950[2.56], 382951[2.33],
382952[2.00], 382953[2.78], 382954[2.61], 382955[3.67], 382956[2.89], 382957[3.06], 382958[2.39], 382959[2.06], 382977[2.72],
382985[2.06], 382986[3.11], 382987[2.94], 382988[2.89], 382989[2.33], 382991[4.00], 382996[2.78], 382997[2.94], 382998[2.83],
382999[2.11], 383000[2.56] =74

382890[F1 ], 382893[F1 ], 382894[F1 ], 382895[F1 ], 382897[FAIL], 382898[F1 ], 382900[F2 ], 382901[F2 ], 382903[F2 ],
382904[F2 ], 382905[F2 ], 382906[F2 ], 382908[F2 ], 382909[F2 ], 382911[F1 ], 382915[F1 ], 382918[F1 ], 382919[F1 ],
382920[F1 ], 382924[F1 ], 382927[F1 ], 382946[F3 ], 382947[F1 ], 382948[F2 ], 382960[F2 ], 382961[F2 ], 382962[FAIL],
382963[F1 ], 382964[F1 ], 382965[F4 ], 382966[F2 ], 382967[F4 ], 382968[F1 ], 382969[F1 ], 382970[F2 ], 382971[F1 ],
382972[F2 ], 382973[F4 ], 382974[FAIL], 382975[F1 ], 382976[F3 ], 382978[F2 ], 382979[F3 ], 382980[F1 ], 382981[F1 ],
382982[F1 ], 382983[F2 ], 382984[F1 ], 382990[F2 ], 382992[F2 ], 382993[F2 ], 382994[F2 ], 382995[F1 ], 383001[F1 ],
383002[F1 ], 383003[F2 ], 383004[F1 ] =57

------------------------------------- : SCIENCE : -----------------------

183926[5.00], 183927[5.00], 183928[5.00], 183929[5.00], 183930[5.00], 183931[5.00], 183932[4.44], 183933[4.61], 183934[4.22],
183935[4.94], 183936[4.06], 183937[4.11], 183938[4.17], 183939[5.00], 183940[4.11], 183941[4.28], 183942[4.72], 183943[3.72],
183944[4.39], 183945[4.50], 183946[4.61], 183947[4.00], 183948[3.67], 183949[5.00], 183950[3.94], 183951[4.39], 183952[4.11],
183953[3.78], 183954[3.11], 183956[3.61], 183957[3.94], 183958[3.28], 183959[3.67], 183960[4.78], 183961[3.22], 183962[3.83],
183963[3.67], 183964[4.06], 183965[3.11], 183967[5.00], 183968[5.00], 183969[5.00], 183970[5.00], 183971[4.78], 183972[5.00],
183973[5.00], 183974[5.00], 183975[5.00], 183976[5.00], 183977[5.00], 183978[4.72], 183979[4.67], 183980[4.50], 183981[4.67],
183982[5.00], 183983[4.56], 183984[5.00], 183985[4.22], 183986[3.89], 183987[4.72], 183988[4.50], 183989[4.00], 183990[4.33],

Page 1 of 2
Page 1 of 2

BOARD OF INTERMEDIATE & SECONDARY EDUCATION, DHAKA
RESULT OF SSC EXAMINATION, 2026
Institution: KASHIANI GIRISH CHANDRA PILOT HIGH SCHOOL (EIIN: 109487)
Centre: SAZAIL (SAZAIL GOPIMOHAN HIGH SCHOOL), Thana/Upazilla: KASHIANI, Zilla: GOPALGANJ
No. of Students: { Examinee: 239, Appeared: 239, Passed: 171, Percentage of Pass: 71.55, GPA 5: 20 }
---------------------------------------------------- : SCIENCE (CONTD.) : --

183991[3.89], 183992[3.72], 183993[3.06], 183995[4.22], 183996[3.11], 183997[4.17], 183998[3.67], 183999[2.78], 184000[3.00],
184001[3.50], 184002[3.94], 184003[2.89], 249057[2.78] =76

183955[F1 ], 183966[F1 ], 183994[F2 ] =3
---------------------------------------------- : END OF RESULT [ D20260810 ] : ----------------------------------------------
Page 2 of 2
Page 2 of 2

পরিশেষে যারা পাশ করেছে তাদের অভিনন্দন,যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য আগামীতে ভালো করার জন্য দোয়া।
স্কুলের প্রধান শিক্ষক নূর আলম ও সকল শিক্ষক মন্ডলীকে অভিনন্দন।

Muhammad Haider Ali Hitlu

৩ আগষ্ট কাশিয়ানী গিরিশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স,ম হেমায়...
03/08/2026

৩ আগষ্ট কাশিয়ানী গিরিশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স,ম হেমায়েতুল ইসলাম স্যারের ৭ম মৃত্যু বার্ষিকী। ২০১৯ সালের এই দিনে আমার, আমাদের শিক্ষক এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন।
মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন আমীন।
Muhammad Haider Ali Hitlu Al-Hanafi.

31/07/2026

শেয়ার বাজার,স্টক এক্সচেঞ্জের ব্যবসা কারসাজি, জুয়া-সদৃশ ফটকাবাজি,ধোঁকা, প্রতারণা:হারাম।

ইসলামী শরিয়তের দৃষ্টিতে শেয়ার ব্যবসা মৌলিকভাবে হারাম নয়, তবে বর্তমান প্রচলিত স্টক এক্সচেঞ্জের সিংহভাগ লেনদেন ফটকা কারবার (Speculation), জুয়া (Maysir) এবং ধোঁকাবাজির (Gharar) অন্তর্ভুক্ত হওয়ায় মুহাক্কিক আলেমগণ একে সম্পূর্ণ না-জায়েয ও হারাম বলে ফতোয়া দিয়েছেন।

ফতোয়া ও কিতাবের রেফারেন্স:
১. জাওয়াহিরুল ফাতাওয়া (মুফতি শফি উসমানী রহ.):
মুফতি শফি উসমানী রহঃ উল্লেখ করেছেন যে, বর্তমান শেয়ার বাজারে শেয়ারের মূল মালিকানা বা কোম্পানির সম্পদের সাথে ক্রেতার কোনো সম্পর্ক থাকে না। শুধু কাগজ বা স্ক্রিনের সংখ্যার ওপর ভিত্তি করে যে দ্রুত কেনাবেচা হয়, তা এক প্রকারের আধুনিক জুয়া বা ফটকা কারবার।

২. বুহুস ফী কাযায়া ফিকহিয়্যাহ মুআসিরাহ (বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানী):
শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দাঃবাঃ তাঁর এই বিশ্ববিখ্যাত কিতাবে শেয়ার ব্যবসার কিছু কঠিন শর্ত দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, সেকেন্ডারি মার্কেটে (স্টক এক্সচেঞ্জ) ডে-ট্রেডিং বা শর্ট টার্মে যে 'ফটকা কারবার' (Price Speculation) করা হয়, যেখানে মূল উদ্দেশ্য কোম্পানির অংশীদার হওয়া নয় বরং কেবল দামের ওঠানামা থেকে ফায়দা নেওয়া—তা ইসলামী শরিয়তের ক্রয়-বিক্রয়ের মূলনীতির পরিপন্থী ও হারাম।

৩.ইমদাদুল ফাতাওয়া (হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.):
৩য় খণ্ডে তিনি যৌথ কোম্পানির সাধারণ ব্যবসার বৈধতা দিলেও, কোনো প্রকার ধোঁকা বা ফটকা কারবারের সুযোগ থাকলে তা থেকে কঠোরভাবে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন।ধোঁকা বা ফটকা কারবার সবসময়ই হারাম।

৪.ফাতাওয়া দেওবন্দ ও দারুল উলুম দেওবন্দের ফতোয়া নং ৫২৩৩২:
শেয়ার লেনদেনের উদ্দেশ্য যদি ব্যবসায় অংশীদারিত্ব অর্জন না হয়ে কেবল লাভ-ক্ষতির জুয়াখেলা হয় যেখানে শেয়ারের কবজা বা দখল নেওয়া হয় না,তা সম্পূর্ণ হারাম।

৫. আন্তর্জাতিক ইসলামী ফিকহ একাডেমি (IIFA): জেদ্দাভিত্তিক এই সর্বোচ্চ ফিকহ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ডে-ট্রেডিং, মার্জিন ট্রেডিং (ঋণ নিয়ে ট্রেড), শর্ট সেলিং (মালিকানা ছাড়া বিক্রি) এবং ফিউচার ও অপশনস ট্রেডিং সম্পূর্ণ হারাম ও অবৈধ।

ফটকা কারবার হারাম হওয়ার প্রধান ৫টি কারণমুহাক্কিক ওলামায়ে কেরাম প্রচলিত স্টক এক্সচেঞ্জের এই ব্যবসাকে হারাম বলার পেছনে প্রধান ৫টি শরয়ী কারণ বা ইল্লত (ত্রুটি) চিহ্নিত করেছেন:
(১)মালিকানা ও কবজা না থাকাঃ
ইসলামে কোনো পণ্য নিজে হস্তগত বা নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে (Possession) নেওয়ার আগে তা পুনরায় বিক্রি করা হারাম (সহীহ মুসলিম)। বর্তমান স্টক এক্সচেঞ্জে 'ম্যাচিং' হওয়ার সাথে সাথেই পণ্য বা শেয়ার বুঝিয়ে পাওয়ার আগেই তা আবার বিক্রি করে দেওয়া হয়।
(২)গারার বা ধোঁকা ও অনিশ্চয়তাঃ
রাসুলুল্লাহ (সা.) 'গারার' বা অনিশ্চয়তাপূর্ণ কেনাবেচা নিষেধ করেছেন। ফটকা কারবারে ক্রেতা জানেই না সে আসলে কোন বাস্তব সম্পদের মালিক হচ্ছে, এখানে কেবল কাগজের মূল্যের ওপর ভিত্তি করে ধোঁকা চলে।
(৩)মাইসির বা জুয়ার সদৃশঃ
জুয়ার মতোই এখানে একজনের পকেট কেটে অন্যজনের পকেটে টাকা ঢোকানো হয়। কোম্পানির উৎপাদন বা লভ্যাংশের (Dividend) সাথে এর সম্পর্ক থাকে না, বরং মিনিটের মাথায় দামের পতন বা উত্থানের ওপর বাজি ধরা হয়।
(৪)সুদ ও হারাম ব্যবসার মিশ্রণঃ
শেয়ার বাজারের প্রায় ৯৫% কোম্পানি সুদী ব্যাংক থেকে ঋণ নেয় অথবা সুদী ব্যাংকে টাকা জমা রেখে সুদ খায়। মুহাক্কিক আলেমদের মতে, সুদী লেনদেনে লিপ্ত কোম্পানির শেয়ার কেনা মানে সেই সুদের পাপে অংশীদার হওয়া।
(৫)শর্ট সেলিং এবং মার্জিন লোনঃ
নিজের মালিকানায় নেই এমন শেয়ার ব্রোকার থেকে ধার নিয়ে বিক্রি করাকে 'শর্ট সেলিং' বলে, যা ইসলামে স্পষ্ট হারাম। আবার ব্রোকার হাউজ থেকে সুদে ঋণ নিয়ে (Margin Loan) ট্রেড করাও সরাসরি সুদের অন্তর্ভুক্ত।

চূড়ান্ত সিদ্ধান্ত (খুলাসা):
Stock Exchange এ সকল প্রকার শেয়ার প্রতিদিন বা খুব দ্রুত কম দামে কিনে বেশি দামে বিক্রি করার যে 'ফটকা বা ডে-ট্রেডিং' বাজার বর্তমানে প্রচলিত এবং এই কাজে হাজার হাজার শেয়ার ব্যবসায়ী জড়িত তাই যে যত কথাই বলুন না কেন সেটা হারাম ফটকাবাজির অন্তর্ভূক্ত। তা থেকে দ্বীন ও ঈমান রক্ষার্থে সম্পূর্ণ দূরে থাকা ওয়াজিব।

শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জের ব্যবসা আধুনিক কারসাজি এবং জুয়া-সদৃশ ফটকাবাজি (Stock Speculation) যা সুস্পষ্ট ধোঁকা ও প্রতারণা ফলে এই ব্যবসা হারাম।
তাফসিরে মারেফুল কোরআনে সূরা আল- মুতাফফিফিন (৮৩)এর ১ থেকে ৬ নম্বর আয়াতের তাফসিরে শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জের আধুনিক কারসাজি এবং জুয়া-সদৃশ ফটকাবাজিকে অর্থনৈতিক প্রতারনা হিসেবে উল্লেখ করেছেন।
তাফসীরে মারেফুল কোরআনে সূরা আল- মুতাফফিফীনের ১-৬ আয়াতে আয়াতের ব্যাখ্যায় আধুনিক শেয়ার বাজারের কারসাজি ও জুয়া-সদৃশ ফটকাবাজিকে ‘তাতফীফ’ বা ফাঁকিবাজির অন্তর্ভুক্ত করা হয়েছে।
মুফতি মুহাম্মদ শফী (রহ.) এই তাফসীরে স্পষ্ট করেছেন যে, কোরআনে বর্ণিত ওজনে কম দেওয়ার অপরাধটি কেবল চাল-ডাল মাপার দাঁড়িপাল্লার মাঝেই সীমাবদ্ধ নয়। বরং যেকোনো লেনদেনে অন্যের অধিকার খর্ব করা,সব ধরনের অর্থনৈতিক প্রতারণা, হক নষ্ট করা এবং কৃত্রিম উপায়ে পণ্যের মূল্য ও পরিমাপের তারতম্য ঘটানো এবং নিজের স্বার্থ পুরোপুরি উসুল করার আধুনিক সব কৌশলই এর আওতাভুক্ত।
আরবী ‘তাতফীফ’ শব্দের অর্থ অন্যের হক বা পাওনা সামান্য পরিমাণ হলেও কেটে রাখা বা কম দেওয়া।
শেয়ার বাজারে কৃত্রিমভাবে কৃত্রিম চাহিদা তৈরি করে শেয়ারের দাম বাড়ানো বা কমানো (Market Manipulation) এক ধরনের আধুনিক তাতফীফ। এখানে সাধারণ বিনিয়োগকারীদের ধোঁকা দিয়ে তাদের অর্থ হাতিয়ে নেওয়া হয়।

জুয়া-সদৃশ ব্যবসা: আধুনিক শেয়ার বাজারের ডে-ট্রেডিং (Day Trading) বা শর্ট সেলিংয়ের (Short Selling) মতো কিছু পদ্ধতি যেখানে কোনো প্রকৃত সম্পদ বা পণ্যের আদান-প্রদান ছাড়াই কেবল দামের ওঠানামার ওপর বাজি ধরা হয়, তা জুয়া বা ‘কিমার’-এর রূপ নেয়।
মারেফুল কুরআনের দৃষ্টিভঙ্গি: ইসলামে এমন ব্যবসা হারাম যেখানে এক পক্ষের নিশ্চিত লাভ এবং অন্য পক্ষের সম্পূর্ণ ধ্বংস বা ধোঁকার সম্ভাবনা থাকে। শেয়ার বাজারের এই কারসাজি সরাসরি মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার শামিল।

প্রতারণা ও আধুনিক কারসাজির স্বরূপ:
শেয়ার বাজারের কারসাজি: কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো বা কমানো (Syndication/Manipulation), যা সাধারণ বিনিয়োগকারীদের সঙ্গে এক ধরনের প্রতারণা ও ওজনে কম দেওয়ার সমতুল্য।

ফটকাবাজি ও জুয়া: বাস্তব কোনো পণ্য বা প্রকৃত ব্যবসার ভিত্তি ছাড়াই শুধু অনুমানের ওপর ভিত্তি করে জুয়া-সদৃশ লেনদেন করা, যা ইসলামে নিষিদ্ধ চরম অনিশ্চয়তা বা 'গারার' (Gharar)-এর অন্তর্ভুক্ত।

ফটকাবাজির মিল: শেয়ার বাজারের জুয়াড়ি বা বড় বড় কারসাজিকারীরা (Market Whales/Gamblers) যখন নিজেরা লাভ করতে চায়, তখন সব নিয়ম কায়দা খাটিয়ে সর্বোচ্চ সুবিধা উসুল করে। কিন্তু যখন সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের দেওয়ার বা লভ্যাংশ দেওয়ার প্রশ্ন আসে, তখন তারা তথ্য গোপন বা কৃত্রিম পতন ঘটিয়ে অন্যদের লোকসানের মুখে ফেলে দেয়।

আখেরাতের জবাবদিহিতাপুনরুত্থান ও হিসাব:

এই আয়াতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে মানুষ এক মহা দিবসে আল্লাহর সামনে দাঁড়াবে, যেখানে প্রতিটি ছোট ও বড় প্রতারণার হিসাব দিতে হবে।সততা রক্ষা: ব্যবসা বা পুঁজিবাজারে লেনদেনের ক্ষেত্রে পূর্ণ সততা বজায় রাখা এবং মানুষের হক বা অধিকার নষ্ট করা থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আল- মুতাফফিফিন এর ৪-৬ আয়াতের মূল কথা:

"তারা কি চিন্তা করে না যে, তাদেরকে আবার জীবিত করে ওঠানো হবে এক মহা দিবসে? যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে।

"অর্থনৈতিক অপরাধের কারণ: তাফসীরে উল্লেখ করা হয়েছে, মানুষ যখন আখেরাত ও আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ভুলে যায়, তখনই সে এই ধরনের অর্থনৈতিক জালিয়াতি ও জুয়ায় লিপ্ত হয়। শেয়ার বাজারের আধুনিক চক্রগুলো মনে করে তাদের এই চতুরতা কেউ ধরতে পারবে না, কিন্তু আল্লাহর আদালতে প্রতিটি ক্ষুদ্র ফাঁকিবাজির হিসাব দিতে হবে।

সূরা আল-বাকারাহ, আয়াত:১৮৮
মূল বক্তব্য: এই আয়াতে আল্লাহ তাআলা অবৈজ্ঞানিক বা অন্যায় উপায়ে অপরের সম্পদ গ্রাস করতে নিষেধ করেছেন ("তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না")।

তাফসিরের সারমর্ম:
মারেফুল কুরআনে এই আয়াতের ব্যাখ্যায় সব ধরনের 'বাতিল' বা অবৈধ পন্থার ব্যবসা, ধোঁকা এবং প্রতারণামূলক লেনদেনকে বিস্তারিতভাবে নিষিদ্ধ করা হয়েছে। আধুনিক পুঁজিবাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো-কমানো (ম্যানিপুলেশন) বা ভেতরের খবর ব্যবহার করে ব্যবসা করা (ইনসাইডার ট্রেডিং)—যা সাধারণ বিনিয়োগ কারীদের জন্য ধোঁকা, তা এই আয়াতের আলোকেই নিষিদ্ধ।

সূরা আল-বাকারাহ, আয়াত: ২১৯ এবং সূরা আল-মায়িদাহ, আয়াত: ৯০-৯১
মূল বক্তব্য: এই আয়াতগুলোতে জুয়া (মাইসির বা ক্বিমার) সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে।

তাফসিরের সারমর্ম: তাফসিরে মারেফুল কোরআনে জুয়ার সংজ্ঞায় বলা হয়েছে—যেখানে লাভ-ক্ষতি কোনো নিশ্চিত ব্যবসা বা শ্রমের ওপর নির্ভর না করে কেবল দৈব বা ভাগ্যের ওপর নির্ভর করে এবং এক পক্ষ নিশ্চিতভাবে লাভবান ও অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, তা-ই জুয়া।

স্টক এক্সচেঞ্জে যারা বিনিয়োগের উদ্দেশ্যে না এসে কেবল ডে-ট্রেডিং বা দরের ওঠানামার ওপর বাজি ধরে (স্পেকুলেশন বা ফাটকাবাজি) লিপ্ত হয়, সেই প্রক্রিয়াকে সমকালীন উলামায়ে কেরাম এই জুয়া ও ধোঁকার পর্যায়ভুক্ত করেন।

স্টক এক্সচেঞ্জের যে পদ্ধতিগুলো সম্পূর্ণ হারাম:

ইসলামি ফিকহ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের প্রচলিত কিছু আধুনিক লেনদেন পদ্ধতি সম্পূর্ণ নিষিদ্ধ:

শর্ট সেলিং (Short Selling): নিজের মালিকানায় নেই এমন শেয়ার অগ্রিম বিক্রি করে দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ (কারণ রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "যা তোমার মালিকানায় নেই তা বিক্রি করো না")।

ডে-ট্রেডিং বা ফাটকাবাজি (Speculation):
শেয়ারের বাস্তব মালিকানা বা ডেলিভারি নেওয়ার উদ্দেশ্য ছাড়া, কেবল দিনে কিনে দিনেই মূল্যের ওঠানামা থেকে লাভ করার প্রবণতা এক ধরনের জুয়া।

ফিউচার বা অপশন ট্রেডিং (Derivatives):
ভবিষ্যতে কোনো নির্দিষ্ট মূল্যে শেয়ার কেনাবেচার চুক্তি করা শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়।

হাদীস শরীফে এসেছেঃ
সুনানে আবু দাউদে হযরত জায়েদ বিন ছাবীত রা. থেকে বর্ণিত আছে-
فان رسول الله صل الله عليه و سلم نهى أن تباع السلع حيث تبتاع حتى يحوزها التجار إلى رحالهم

‘যে জিনিস যেখানে ক্রয় করা হয়, সে জিনিসকে কবজা না করা পর্যন্ত ক্রেতার জন্য সেখানেই তা বিক্রি করে দেওয়াকে রাসুলুল্লাহ ﷺ নিষেধ করেছেন’। [সুনানে আবু দাউদ, হাদীস ৩৩৫৬; মুস্তাদরাকে হাকীম- ২/৪০]

ইমাম বাইহাকী রহ. হযরত হাকীম বিন হাযাম রা. থেকে বর্ণনা করেছেন-

قلت يا رسول الله، انى ابتاع هذه البيوع فما يحل لى منها ؟ و ما يحرم على؟ قال يا ابن اخى لا تبيعن شيئا حتى تقبضه

‘তিনি বলেন- আমি রাসুলুল্লাহ ﷺ-এর কাছে জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলাল্লাহ! আমি এই এই জিনিসের ক্রয়-বিক্রয় করি। আমার জন্য এর মধ্যে কি হালাল এবং কি হারাম? রাসুলুল্লাহ ﷺ জবাবে বললেন- ‘হে ভাতিজা! কোনো কিছুই কবজা না করা পর্যন্ত তা বিক্রি করো না’।
[সুনানে বাইহাকী- ৫/৩১৩, হাদস ১০৬৮৫]

আব্দুল্লাহ ইবনে ওমর রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ ﷺ এরশাদ করেছেন-
من اشترى طعاما فلا يبعه حتى يستوفيه

‘যে ব্যক্তি কোনো খাদ্য ক্রয় করে, সে যেন তা ‘কবজা’ না করা পর্যন্ত বিক্রি করে না দেয়’।
[সহীহ মুসলীম, হাদীস ৩৭০১; সহীহ বুখারী, হাদীস ২০০৩]

হযতর হাকীম বিন হাযাম রা. বর্ণনা করেন-

قلت يا رسول الله ، ان الرجل ليسألني فيريد منى البيع و ليس عندى ما يطلب، افأبيع منه ، ثم ابتاعه من سوق ؟ قال لا تبع ما ليس عندك

‘আমি একবার জিজ্ঞেস করলাম- ‘ইয়া রাসুলাল্লাহ! আমার কাছে মানুষ এসে কোনো কিছু কিনতে চায়। কিন্তু সে সময় যদি আমার কাছে কাঙ্খিত জিনিসটি না থাকে, তাহলে আমি কি তার কাছে জিনিসটি প্রথমে বিক্রি করে দিয়ে পরে তা বাজার থেকে কিনে তাকে দিয়ে দিতে পারবো? রাসুলুল্লাহ ﷺ জবাবে বললেন- ‘যা তোমার কাছে নেই, তা বিক্রি করো না’।
[নাসায়ী, তিরমিযী, আবু দাউদঃ জামিউল উসূল- ১/৪৫৭]

তিরমিযীতে আছে, ‘হযরত আব্দুল্লাহ বিন আমর রা. থেকে বর্নিত রাসুলুল্লাহ ﷺ এরশাদ করেন-

لا يحل سلف و بيع و لا شرطان فى بيع و لا ربح ما لم يضمن

ঋন ও বিক্রয় (কে একত্রিত করা), একই বিক্রিতে দুটি শর্ত লাগানো এবং যে জিনিস এখনো জামীনে (তথা মালিকানা ঝুঁকিতে) আসেনি -তার মুনাফা নেওয়া হালাল নয়’।
[সুনাতে তিরমিযী, হাদিস ১২৩৪] ইমাম তিরমিযী রহ. বলেন, হাদীসটি হাসান সহীহ।

★অনেকে বলেন Stock Exchange এর শেয়ার ব্যবসা হারাম নয়, হালাল;
তাদের জানা উচিত
ঐ শেয়ার ব্যবসায় হারাম ও নাজায়েজ এর আসবাব আছেই,আর হারাম ও নাজায়েজ এর আসবাব থাকলেই সেটাও হারাম হয়ে যায়।
দারুল উলুম দেওবন্দ এর ফতোয়াতে যাহা আছে,তাহা হলোঃ-
শেয়ার লেনদেনের উদ্দেশ্য ব্যবসায় অংশীদারিত্ব অর্জন করা উচিত, এটি কেবলমাত্র লাভ এবং ক্ষতির সমান করে লাভ অর্জন করা উচিত নয় যেখানে (stock exchange এ) শেয়ারের দখল বা দখলকে বোঝানো হয় না, যেহেতু এটি একটি জুয়া খেলা। (সত্তা) যা হারাম।
সুতরাং,
শেয়ার ব্যবসার কোনো প্রকারই বৈধ নয়। এর মূল কারণ, শরিয়ত কোম্পানি নামের আইনসৃষ্ট ব্যক্তিকে সমর্থন করে না।
কাজেই এর কোনো কাজই বৈধ নয়। তাছাড়া কোম্পানির শেয়ার ক্রয় কোম্পানিকে ঋণ দেওয়ার নামান্তর। কাজেই এতে ঋণের বিধানানুসারে সুদ চলে আসে। মুফতি ইবরাহিম দেসায়ীসহ অনেকেই এই মত পোষণ করেন। তাদের বক্তব্য হলো,মুফতি তাকী উসমানী দা. বা. যে অভিমত প্রকাশ করেছেন(শর্ত সাপেক্ষে বৈধ), তা তিনি তার চূড়ান্ত মত হিসেবে প্রকাশ করেননি। বরং তিনি এ ক্ষেত্রে আরও গবেষণা হওয়া প্রয়োজন বলে মনে করেন।
মুফতি ইবরাহিম দেসায়ী দেওবন্দীর নেতৃত্বে সাউথ আফ্রিকার বেশ কয়েকটি দারুল ইফতার মুফতিরা দীর্ঘ গবেষণার পর প্রচলিত শেয়ার ব্যবসাকে পুরোপুরি অবৈধ বলে অভিমত প্রকাশ করেন।

প্রশ্ন হ’ল প্রচলিত শেয়ার ব্যবসা জুয়ার মধ্যে পড়ে কি-না। উত্তরে বলা চলে যে, কোম্পানীর শেয়ার খরিদ ও তার লাভ-লোকসানের ভাগীদার হওয়ার বিষয়টি আকর্ষণীয়। কিন্তু সেটা আপনি পাবেন বছর শেষে কোম্পানী যখন তার লভ্যাংশ ঘোষণা করবে তখন। অথচ শেয়ার মার্কেট ওঠা-নামা করে মিনিটে-মিনিটে। নাম ব্যবহার করা হয় কোম্পানীর। তাহ’লে এটা কোন পর্যায়ে পড়বে?
নিঃসন্দেহে এটি জুয়া খেলার মতো।

অতএব হারামের দরজা বন্ধ করাই ইসলামী ফিক্বহের অন্যতম প্রধান মূলনীতির দিকে তাকালে প্রচলিত শেয়ার ব্যবসাকে হারাম বলা ভিন্ন উপায় নেই।
সাথে সাথে সম্পুরক প্রশ্ন এটাও চলে আসে যে, যদি কেউ বার্ষিক লভ্যাংশ বা ডিভিডেন্ট পাবার আশায় কোম্পানীর শেয়ার খরিদ করে, তাহ’লে সেটা জায়েয হবে কি?।
উত্তরে বলা যায় যে, যদি ঐ কোম্পানীর মূলধনে ও লেনদেনে কোথাও সূদ মিশ্রিত না থাকে অর্থাৎ সূদী ঋণ না থাকে এবং ব্যবসায়ে ও বিনিয়োগে ফটকাবাজারি ও হারাম মিশ্রিত না থাকে, তাহ’লে আপনি সেখানে যেতে পারেন। কিন্তু হাজারো শরীকানার ঐ stock exchange এর শেয়ার ব্যবসায়ে কে আপনাকে ঐ নিশ্চয়তা দিবে? তাছাড়া এরূপ কোম্পানীর অস্তিত্ব এদেশে আছে কি?
সন্দিগ্ধ বিষয় থেকে নিঃসন্দেহ বিষয়ের দিকে ধাবিত হওয়াই রাসূলের নির্দেশ এবং তা মেনে চলাই মুমিনের নাজাতের পথ।
তাই জান্নাত পিয়াসী কামেল মুমিনের জন্য বর্তমান অর্থনীতিতে শেয়ার মার্কেটে প্রবেশ করা আদৌ বৈধ হবে না।
কারণ-
(১) এতে ক্রেতার অনেক সময় সম্যক জ্ঞান থাকে না কী বস্ত্তর শেয়ার তিনি ক্রয় করছেন। রাসূলুল্লাহ (ছাঃ) হারাম বস্ত্তর ক্রয়-বিক্রয় হারাম করেছেন।
(বুখারী: মুসলিম)।
(২) যে বস্ত্তর শেয়ার কেনা-বেচা হয়, তা দেখা ও জানা-বুঝার সুযোগ এখানে থাকে না।
আল্লাহর রাসূল (ছাঃ) এমন ক্রয়-বিক্রয়কে ধোঁকা বলেছেন (মুসলিম)।
(৩) শেয়ার ব্যবসার পণ্য আয়ত্তে নিয়ে আসার সুযোগ থাকে না। রাসূলুল্লাহ (ছাঃ) বস্তু ক্রয়ের পর তা নিজ মালিকানায় নিয়ে আসার পূর্বে বিক্রয় করতে নিষেধ করেছেন (মুসলিম শরীফ)।
(৪) শেয়ার ব্যবসা একটি জুয়া মাত্র। যেখানে ক্রেতা-বিক্রেতা কেউ মাল দেখে না। অথচ অনবরত দর উঠা-নামা করে।
(৫) শেয়ার ব্যবসায় ফটকাবাজারীর প্রচুর সুযোগ রয়েছে। অনেক সময় কোম্পানী তার প্রকৃত তথ্য গোপন রাখে। কখনো কারখানা তৈরি না করেই তার শেয়ার বাজারে ছাড়া হয়। কোনরূপ ব্যবসা বা মালামাল ছাড়াই তারা এ লাভ করে থাকে। এছাড়াও নিত্যনতুন ছলচাতুরী শেয়ার বাজারে যুক্ত হচ্ছে।
(৬) এতে সূদের সংশ্লিষ্টতা রয়েছে। বর্তমানে অধিকাংশ শেয়ার ব্যবসা ব্যাংক থেকে সূদের ভিত্তিতে ঋণ নিয়ে করা হচ্ছে। ফলে এতে দুনিয়া ও আখেরাতে জনগণের কোন কল্যাণ নেই। অতএব শেয়ার ব্যবসা থেকে বিরত থাকা আবশ্যক।

আল্লাহ ভীতি যদি থাকে তাহলে যারা এই ব্যবসায় নিয়োজিত আছেন তাদের হারাম থেকে তওবা করে হালাল রূযীর পথে ফিরে আসার আহবান জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় হৌন! আমীন!

সংকলনেঃ Muhammad Haider Ali Hitlu Al-Hanafi.islamic peacher, motivation speaker and Talebe ilm of complete deen Islam.

Address

Kashiani Upazilla, Kashiani
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kashiani G C Pilot High School,Kashiani,Gopalganj,Bangladesh is my School. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kashiani G C Pilot High School,Kashiani,Gopalganj,Bangladesh is my School.:

Shortcuts

Share

Category