Admission Bulletin

Admission Bulletin বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের বিশ্বস্ত উৎস

30/10/2025

প্রেম করে কেউ প্রতারণা করলে ,ও প্রমাণিত হলে তার ছাত্রত্ব বাতিল হবে,

~ জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য

29/10/2025

HSTU ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি।
নিজস্ব ব্যবস্থাপনায় হাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

23/10/2025

📢 গুচ্ছ ভর্তির নেতৃত্বে ইবি, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে
📰 টিডিসি রিপোর্ট
📅 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১২ PM



📍 গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে তারিখ চূড়ান্ত করা হয়েছে।
এবার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভর্তি কমিটির নেতৃত্বে থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সভায় উপস্থিত একাধিক উপাচার্য জানান, গত বছর গুচ্ছে থাকা ১৯ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকের সভায় উপস্থিত ছিলেন। নতুন কোনো বিশ্ববিদ্যালয় এখনও যুক্ত হয়নি। তবে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ প্রক্রিয়ায় আনার চেষ্টা করবে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের
📅 ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৭ মার্চ অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের, ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের, এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান সভায় স্বাগত বক্তব্য দেন।
এ সময় সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন—

“আগের শিক্ষাবর্ষ সমাপ্তি ঘোষণা এবং আর্থিক হিসাবসহ কিছু নিয়মিত কর্মকাণ্ডের জন্য আজকের সভা ছিল। এতে নতুন আহবায়ক কমিটি গঠনসহ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।”

তিনি আরও বলেন—

“আবেদনের সময়সীমাসহ অন্যান্য বিষয়গুলো ভর্তি কমিটির পরবর্তী সভায় নির্ধারণ করা হবে। বাকি কার্যক্রম তারা এগিয়ে নেবেন।”



🖊️ সূত্র: The Daily Campus (TDC)

23/10/2025

📌 গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬
✨ চূড়ান্ত সময়সূচি ঘোষণা ✨

🧪 ‘সি’ ইউনিট (বিজ্ঞান) — ২৭ মার্চ
📚 ‘বি’ ইউনিট (মানবিক) — ৩ এপ্রিল
💼 ‘এ’ ইউনিট (বাণিজ্য) — ১০ এপ্রিল

23/10/2025

ব্রেকিং নিউজ

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ

🔥ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সার্কুলার।
23/10/2025

🔥ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সার্কুলার।

অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। এবারের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফল নিয়ে এমন মন...
17/10/2025

অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। এবারের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফল নিয়ে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, আগে ভালো ফল দেখাতে গিয়ে শেখার উদ্দেশ্যকে সংকটে ফেলা হয়েছিল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। ড. সি আর আবরার বলেন, এ বছরের এইচএসসির ফল অনেককেই অবাক করেছে। এই ফলাফল আমাদের চোখ খুলে দিয়েছে। আমাদের লক্ষ্য একটাই, সৎ ও বাস্তব শিক্ষা ব্যবস্থা। তিনি বলেন, অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সামনের সপ্তাহে শিক্ষা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করা হবে। তিনি জানান, প্রত্যেকটি শিক্ষা বোর্ডেকে ফলাফল মূল্যায়ন করতে বলা হয়েছে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।গত বছরের তুলনায় এ বছর...
16/10/2025

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

গত বছর (২০২২৪ ) শতভাগ ফেল করা কলেজে সংখ্যা ছিল ৬৫ টি। - এ বছর (২০২৫ ) শতভাগ ফেল করা কলেজের সংখ্যা ২০২ টি

13/10/2025

📢 ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এক সপ্তাহ পেছালো — নতুন তারিখ ২০ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। চলতি মাসের শুরু দিকে ঢাবির অনুষদগুলোর ডিনদের নিয়ে ডিনস কমিটির বৈঠকে এবারের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত মতে, আগামী ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হওয়ার কথা ছিল।

এদিকে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। সে কারণে মেডিকেল ভর্তি পরীক্ষার বিষয়টি আমলে নিয়ে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত মতে, আগামী ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তাছাড়া এক সপ্তাহ এগিয়ে এসেছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। ফলে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই ইউনিটের ভর্তি পরীক্ষা।

অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখসমূহ 👇

🗓️ ২৮ নভেম্বর – আইবিএ ইউনিট

🗓️ ২৯ নভেম্বর – চারুকলা ইউনিট

🗓️ ৬ ডিসেম্বর – ব্যবসায় শিক্ষা ইউনিট

🗓️ ১৩ ডিসেম্বর – কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট

🗓️ ২০ ডিসেম্বর – বিজ্ঞান ইউনিট ✅

#ঢাবি

📢  একসঙ্গে একইদিনে হবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা!স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীন...
13/10/2025

📢

একসঙ্গে একইদিনে হবে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা!

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন জানান —

> “গতকাল আমাদের একটি সভা ছিল। সভায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একইদিনে, একই প্রশ্নে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।”

মেধাতালিকা বা খাতা মূল্যায়ন কেমন হবে—এ বিষয়ে তিনি আরও বলেন,

> “এ বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। আমরা আরেকটি সভা করব, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

---

অনেকে হয়তো জানে না, আগে কিন্তু মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একসাথেই হতো, এবং আমি নিজেও সেই সময়ের পরীক্ষার্থী ছিলাম।

📍 সুবিধা:
১️⃣ হ্যাসেল অনেক কমে যায়।
২️⃣ আলাদা করে দুইটা ফর্ম ফিলাপ করতে হয় না।
৩️⃣ প্রথমে মেডিকেলের সীট ফিলাপ হয়, এরপর ডেন্টালের — ফলে প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হয়।
৪️⃣ কোন সীট বাড়লো বা কমলো—এই ধরনের ঝামেলা থাকে না।
৫️⃣ একই স্টুডেন্ট দুই জায়গার সীট দখল করতে পারে না।

📍 অসুবিধা:
🔸 নতুন পরীক্ষার্থীদের জন্য সিস্টেমটা একটু অপরিচিত হতে পারে, তাই সামান্য বিভ্রান্তি হতে পারে।

সব মিলিয়ে, একসঙ্গে আয়োজন করলে পুরো প্রক্রিয়া আরও সংগঠিত ও নির্ভুল হবে বলে আশা করা যায়। 🎯

© Boni Amin Opu (Mediaim)

30/09/2025

📢 ভর্তি পরীক্ষার প্রস্তুতি এখনই নিন!

এবার প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগের তুলনায় ১–২ মাস আগেই হওয়ার সম্ভাবনা বেশি । অনেকে এখনো ভাবছে “সময় অনেক আছে, পরে শুরু করব”… কিন্তু পরে গিয়ে দেখা যায়, হাতে আর সময় নেই।

নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি— আগে থেকে শুরু করলে চাপ কম থাকে, আর শেষ মুহূর্তে তাড়াহুড়োও করতে হয় না।

কয়েকটা ছোট পরামর্শ দিচ্ছিঃ

আজ থেকেই পড়াশোনা শুরু করুন, কালকের জন্য ফেলে রাখবেন না।

যেটা কঠিন, সেটা আগে শেষ করুন। সহজগুলো পরে হলেও চলবে।

প্রতিদিনের একটা ছোট্ট রুটিন বানিয়ে পড়ুন।

আগের বছরের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করুন।

সোশ্যাল মিডিয়ায় সময় কম দিন; না হলে খেয়াল না করেই ঘন্টা চলে যাবে।

রিভিশন করতে ভুলবেন না।

শেষ কথা – “সময় আছে” ভেবে বসে থাকলে সময় শেষ হয়ে যাবে। আগে শুরু করলে নিজেরই সুবিধা হবে।

#ভর্তি_পরীক্ষা

30/09/2025

📢 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত নোটিশ

🗓️ ফেব্রুয়ারির আগেই পরীক্ষার সম্ভাবনা বেশি

📌 এবারের পরীক্ষায় সিলেকশন না থাকার সম্ভাবনা বেশি।
📌 প্রয়োজনে শিফট বাড়ানো হবে—
👉 ২ শিফটের জায়গায় ৩ বা ৪ শিফটে পরীক্ষা নেওয়া হতে পারে।

✍️ অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম
পরিচালক, আইসিটি সেন্টার, রাবি

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Admission Bulletin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share