সেবিকা নার্সিং ভর্তি কোচিং

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সেবিকা নার্সিং ভর্তি কোচিং

সেবিকা নার্সিং ভর্তি কোচিং Women's Look সম্পূর্ণ অনলাইন ভিত্তিক , এখন আপ?

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক সফল নার্সিং ভর্তি কেচিং। মোবাইলঃ 01964-340487
01718-791361
নার্সিং ভর্তি কোচিং ফি। ডিপ্লোমা ৯ হাজার, বিএসসি ১০ হাজার। নার্স নিয়োগ কোচিং ফি ১০ হাজার টাকা। অনলাইন কোর্স ফি ৪০০০ টাকা।
HSC পরীক্ষা দিয়েছেন?
ক্যারিয়ার হোক নার্সিংয়ে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পেশা এখন নার্সিং। নার্সিং পেশায় ১০০% চাকরির নিশ্চয়তা। তাই আপনি যদি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে এখন থেকেই প্রস্তুতি নিন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য।
সেবিকা নার্সিং ভর্তি কোচিং (ডিপ্লোমা, বিএসসি, মিডওয়াইফারি) বাংলাদেশের জনপ্রিয় নার্সিং ভর্তি কোচিং।
আমাদের কোর্স সমূহঃ
১) বিএসসি ইন নার্সিং (৪ বছর মেয়াদি)
২) ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি (৩ বছর মেয়াদি)
৩) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর মেয়াদি)
নার্সিংয়ে আবেদনের যোগ্যতাঃ
SSC পাশের সাল ২০১৯, ২০২০
HSC পাশের সাল ২০২১, ২০২২
জিপিএ নূন্যতম জিপিএঃ
SSC তে GPA 3.00
HSC তে GPA 3.00
বিএসসি ইন নার্সিংয়ের বিষয় সমূহঃ
১) বাংলা-২০
২) ইংরেজি- ২০
৩) গনিত-১০
৪) পদার্থ- ১০
৫) রসায়ন-১০
৬) জীববিজ্ঞান-১০
৭) সাধারণ জ্ঞান-২০
ডিপ্লোমা ইন নার্সিং/মিডওয়াইফারি বিষয় সমূহঃ
১) বাংলা- ২০
২) ইংরেজি - ২০
৩) গনিত- ১০
৪) সাধারণ বিজ্ঞান- ২৫
৫) সাধারণ জ্ঞান - ২৫

সরাসরি ঢাকা থেকে পরিচালিত....সেবিকা নার্সিং ভর্তি কোচিং এর শাখা দেওয়া হবে।********************************************হে...
20/07/2022

সরাসরি ঢাকা থেকে পরিচালিত....
সেবিকা নার্সিং ভর্তি কোচিং এর শাখা দেওয়া হবে।
********************************************
হেড অফিস থেকে যেসব সুবিধা পাওয়া যাবে-
- মানসম্মত সকল বিষয়ের লেকচার শিট ।
- বিএসসি/ডিপ্লোমার জন্য আলাদা আলাদা নিজস্ব প্রকাশনার ভর্তি গাইড।
- ডেইলি, সাপ্তাহিক, মাসিক, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট পরীক্ষার সকল প্রশ্ন।
- মার্কেটিং প্ল্যান
- সকল প্রচারনার ডিজাইন
- কর্পোরেট মোবাইল সিমকার্ড সহ স্টুডেন্টদের পড়াশুনার সকল ম্যাটারিয়ালস।
********************************************
আগ্রহীগণ বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
সেবিকা নার্সিং ভর্তি কোচিং
হেড অফিস: মালিবাগ ,মৌচাক, ঢাকা।
মোবাইল: 01718-791361,01964-340487

ইনিই হলেন ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ; যাকে হয়ত আপনি, আমি চিনি না-পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন । কিন্ত বিদ্যার...
05/07/2022

ইনিই হলেন ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি ; যাকে হয়ত আপনি, আমি চিনি না-

পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন । কিন্ত বিদ্যার এমন গরম দেখেছেন না শুনেছেন কখনও ? সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে আপনার, হাত পাও অবশ হয়ে যেতে পারে বৈকি । এক জীবনে এত পড়াশোনা কোন রক্ত মাংসের মানুষ করতে পারেন ? না পড়লে বিশ্বাস হবে না ; তাও আবার সেই ভদ্রলোক যদি ভারতবর্ষ তথা এই উপমহাদেশের হন !

মারাঠি এই ভদ্রলোকের নাম শ্রীকান্ত জিচকার । তার পড়াশোনার জীবনটা একবার হাল্কা করে চোখ বুলিয়ে নিন শুধু । তাহলেই বুঝবেন, ভদ্রলোক কি কাণ্ডটাই না করেছেন !

(১) জীবন শুরু 'M.B.B.S.' ও 'M.D.'- এ' দিয়ে ।
(২) এরপর 'L.L.B.' করলেন । সাথে করলেন 'International Law'-এর উপর স্নাতকোত্তর ।
(৩) এরপর 'Business Management'-এর উপর 'Diploma' ; সাথে 'M.B.A.' ।
(৪) এরপর 'Journalism' নিয়ে স্নাতক ।

এতদূর পড়ার পর আপনার যখন মনে হচ্ছে, লোকটা পাগল নাকি ? তখন আপনাকে বলতেই হচ্ছে, এ তো সবে কলির সন্ধ্যে । এখনো গোটা রাত বাকি ।

এই ভদ্রলোকের শুধু স্নাতকোত্তর 'ডিগ্রী'ই আছে দশটা বিষয়ের উপর । স্নাতকোত্তরের বিষয়ের তালিকাটা একবার দেখুন-

(১) 'Public Administration'
(২) 'Sociology'
(৩) 'Economics'
(৪) 'Sanskrit' (ডি.লিট)
(৫) 'History'
(৬) 'English'
(৭) 'Philosophy'
(৮) 'Political Science'
(৯) 'Encient India History', 'Culture' and 'Arciolog'
(১০) 'Cytology'

উপরের যতগুলো বিষয় দেখছেন সব কটিতেই প্রথম শ্রেণীর সঙ্গে স্নাতকোত্তর এবং ২৮টি স্বর্ণপদক বিজয়ী তিনি । সব মিলিয়ে ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রতি গ্রীষ্মে ও প্রতি শীতেই উনি কোন না কোন স্নাতকোত্তরের বিষয়ের পরীক্ষা দিয়ে গেছেন ।

মাথা ঝিমঝিম করছে তো আপনার ? তা মাথার আর দোষ কি বলুন ? তবে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে একবারটি শুধু শুনে যান- এতসব পড়তে পড়তে ওনার যখন একঘেঁয়েমি লাগছিল তখন ঠিক করলেন, এবার একটু স্বাদ বদলানো যাক ।
স্বাদ বদলাতে আমি-আপনি বেড়াতে যাই আর উনি 'I.P.S.' পরীক্ষায় বসলেন এবং পাশ করলেন । সেটা ১৯৭৮ সাথে । কিন্তু পোষাল না চাকরীটা । ফলে সেটা ছেড়ে দিয়ে বসলেন 'I.A.S.' পরীক্ষায় । ১৯৮০ সালে উনি 'I.A.S.' হলেন ।

নটে গাছটা তাহলে মুড়োল শেষ অবধি ? আজ্ঞে না, মুড়োয় নি এখনো । চারমাসের মধ্যে 'I.A.S.'- এর চাকরিটাও ছেড়ে দিলেন মহারাষ্ট্রের বিধান সভা ভোটে লড়বেন বলে । ১৯৮০ সালে উনি যখন বিধায়ক নির্বাচিত হলেন তখন ওনার বয়স সবে ২৫ বছর । উনি হলেন ভারতের সবচেয়ে কমবয়সী বিধায়ক ।

সবই হল যখন, তখন মন্ত্রী হওয়াটাই বা আর বাকী থাকে কেন ? সেটাও হলেন এবং একটা কিংবা দু'টো দপ্তরের নয়, একেবারে ১৪ টা দপ্তরের । ১৯৯২ সাল নাগাদ রাজ্যসভার সদস্যও নির্বাচিত হলেন ।

ওনার এই ‘সামান্য’ কয়েকটি গুণ ছাড়াও উনি-

■ অসাধারণ চিত্রশিল্পী ।
■ পেশাদার আলোকচিত্রকর ।
■ মঞ্চাভিনেতা ।
■ সখের বেতার চালক ।

এছাড়া উনি জ্যোতিষশাস্ত্রেও বিশেষ পারদর্শী ছিলেন । পরে উনি 'সম্মিলিত জাতিপুঞ্জ' ও 'ইউনেস্কো'তে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ।

ব্যক্তিগত সংগ্রহে মাত্র ৫২,০০০ বই রয়েছে ওনার । ‘লিমকা বুক অফ রেকর্ডস’ ওনাকে 'ভারতবর্ষের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি'র শিরোপা দিয়েছে । ১৯৮৩ সালে উনি ‘বিশ্বের অসামান্য দশজন তরুণ’ হিসেবে নির্বাচিত হন ।

২০০৪ সালে এক পথ দুর্ঘটনায় ওনার মৃত্যু হয় । তখন বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর । তার মর্মান্তিক মৃত্যুতে একটি জ্বলন্ত নক্ষত্র নিভে যায় । তিনি মৃত্যুর আগে এই শিক্ষা দিয়ে যান, 'যার যত জ্ঞান ; তার অহংকার তত কম' ।

সংগৃহীত

নার্সদের নিয়ে এই সংগিত টি শুনতে পারেন এক বার হলেও....
05/07/2022

নার্সদের নিয়ে এই সংগিত টি শুনতে পারেন এক বার হলেও....

সেবিকা । Shebika | Hamza TuneSong: ShebikaLyrics: Dr. Sheikh MohiuddinTune: Liton Hafiz ChowdhurySingers: Moshiur Rahman, Gazi Anas Rawshan, Rokonuzzaman, Sh...

05/07/2022

🔴 নার্সিং ভর্তি পরীক্ষা প্রস্তুতি :২০২৩
✅️ Help-Line : 01964-340487

🖍️আজকের প্রশ্ন :
Q" চাঁদের হাট "- এর অর্থ কী ?
ক. বন্ধুদের সমাগম
খ. প্রিয়জন সমাগম
গ. আত্মীয় সমাগম
ঘ. শিল্পীদের সমাগম

🔳 কমেন্ট এ তোমার উত্তর লিখ। প্রতিদিন রাত 12 টার পর সঠিক উত্তর জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

Address

Malibag, Mouchak
Dhaka
1205

Telephone

+8801718791361

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেবিকা নার্সিং ভর্তি কোচিং posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সেবিকা নার্সিং ভর্তি কোচিং:

Shortcuts

Share

Category